অভিন্ন কল্যাণের সমাজ গঠনের অব্যাহত প্রচেষ্টাই বিশ্বে ইতিবাচক শক্তি সঞ্চার করে: সি চিন পিং
আন্তর্জাতিক পরিস্থিতি যখন ক্রমেই জটিল ও অস্থিরতার দিকে যাচ্ছে, তখন সহযোগিতা ও সংহতিই হয়ে উঠেছে বিশ্বের সামনে এগিয়ে যাওয়ার একমাত্র সঠিক পথ। চলতি বছর থেকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং একটি বড় দেশের নেতার দায়িত্ব ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যায়ের কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন ত্বরান্বিত করা, সহযোগিতা জোরদার ও ন্যায়বিচার রক্ষায় চীনকে নেতৃত্ব দিয়ে তিনি মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনের দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলেছেন।
চলতি বছর চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার উদ্বোধনী বছর। এই পরিকল্পনায় আগামী পাঁচ বছরের জন্য দেশটির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে এটি বিশ্বের জন্যও একটি ‘সুযোগের তালিকা’ উপস্থাপন করেছে।
১৬ জানুয়ারি প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ের মহাগণভবনে ১৮ জন রাষ্ট্রদূতের কাছ থেকে তাদের পরিচয়পত্র গ্রহণ করেন। এ সময়...










