সাংস্কৃতিক নিদর্শনখাতে ৫ বছরের পরিকল্পনা, বড় আয়োজনে চীন
সাকিব সিকান্দার
দেশের সাংস্কৃতিক নিদর্শনখাতের অগ্রাধিকারগুলো নির্ধারণ করে আগামী পাঁচ বছরের জন্য ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০) প্রকাশ করেছে চীনের সর্বোচ্চ সাংস্কৃতিক ঐতিহ্য কর্তৃপক্ষ। চলতি মাসের শুরুর দিকে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসন প্রকাশিত এ পরিকল্পনাটি বুধবার জনমত গ্রহণের জন্য উন্মুক্ত করা হয়।
পরিকল্পনায় ১০টি প্রধান ক্ষেত্রে উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সাংস্কৃতিক নিদর্শনের নিরাপত্তা, জনসচেতনতা ও শিক্ষা, প্রত্নতত্ত্ব, জাদুঘর উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা।
২০৩০ সালের মধ্যে চীন সাংস্কৃতিক ঐতিহ্য-সংশ্লিষ্ট প্রায় ৭০০টি আইন ও বিধিমালা প্রণয়নের লক্ষ্য নির্ধারণ করেছে, যা বর্তমানে বিদ্যমান সংখ্যার তুলনায় প্রায় ১০০টি বেশি। একই সময়ে দেশটির জাদুঘরগুলোতে বছরে প্রায় ১৬০ কোটি দর্শনার্থী আগমনের এবং প্রতিবছর মোট ১৫ হাজার মৌলিক অস্থা...










