China Archives - Page 47 of 110 - Mati News
Friday, September 18

China

আগামী ৫ বছরে চীন উন্নয়নশীল দেশগুলোর ৫ হাজার এআই কর্মীকে প্রশিক্ষণ দেবে

আগামী ৫ বছরে চীন উন্নয়নশীল দেশগুলোর ৫ হাজার এআই কর্মীকে প্রশিক্ষণ দেবে

China, Tech news
আগামী পাঁচ বছরে চীন, উন্নয়নশীল দেশগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের ৫ হাজার কর্মীকে, বিনামূল্যে প্রশিক্ষণ দেবে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, আজ (শুক্রবার) সকালে সাংহাই ওয়ার্ল্ড এক্সপো কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে, এ কথা ঘোষণা করেন। তিনি আরও বলেন, আসিয়ান, আরব লীগ, আফ্রিকান ইউনিয়ন, সেলাক, শাংহাই সহযোগিতা সংস্থা, এবং ব্রিক্সের জন্য একটি অভিন্ন ‘আন্তর্জাতিক এআই প্রয়োগ ও সহযোগিতাকেন্দ্র’ প্রতিষ্ঠায়ও সহায়তা করবে চীন। পাশাপাশি, বিশ্বের ৩০টি দেশে আবহাওয়া-ভিত্তিক বুদ্ধিমান আগাম সতর্কীকরণ ব্যবস্থা ‘মাজু’-র বাস্তব প্রয়োগের কাজ এগিয়ে নেওয়া হবে, যাতে হাজার হাজার পরিবার নিরাপদ থাকে এবং বিশ্বজুড়ে মানুষের জীবন ও সম্পদের সুরক্ষা-ব্যবস্থা আরও জোরদার হয়। সূত্র: সিএমজি...
বিশ্ব এআই সম্মেলনে সি চিন পিংয়ের চার দফা প্রস্তাব

বিশ্ব এআই সম্মেলনে সি চিন পিংয়ের চার দফা প্রস্তাব

China
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, আজ (শুক্রবার) সকালে সাংহাই ওয়ার্ল্ড এক্সপো কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত, ‘বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলন, ২০২৬’ তথা কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক শাসনবিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং ‘একসঙ্গে ন্যায়সঙ্গত ও যুক্তিসংগত বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা শাসনব্যবস্থা গড়ে তোলা’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন। সি চিন পিং বলেন, বর্তমান বিশ্ব, বিগত একশত বছরে দেখা যায়নি—এমন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির নতুন বিপ্লব এবং শিল্পে রূপান্তর দ্রুত অগ্রসর হচ্ছে। বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উদ্ভাবন অভূতপূর্ব সক্রিয় পর্যায়ে প্রবেশ করেছে। এতে যেমন বিপুল সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তেমনি সৃষ্টি হয়েছে নানান শাসনগত চ্যালেঞ্জ। মানবজাতিকে আজ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে—যখন যন্ত্র ...
বেইজিংয়ে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের বৈঠক

বেইজিংয়ে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের বৈঠক

China
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এক সফরে বর্তমানে চীনে অবস্থান করছেন হুন মানেত। সফরকালে তিনি শাংহাইয়ে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনেও (ডব্লিউএআইসি) অংশ নেবেন। বৈঠকে লি ছিয়াং বলেন, চীন ও কম্বোডিয়া যৌথ উন্নয়নের নির্ভরযোগ্য অংশীদার এবং দুই দেশের মধ্যে রয়েছে অটুট ও দৃঢ় বন্ধুত্ব। তিনি বলেন, ‘ডায়মন্ড হেক্সাগন’ সহযোগিতা কাঠামো, শিল্প উন্নয়ন করিডোর এবং মৎস্য ও ধান করিডোরের উন্নয়নে গভীর ও বাস্তব অগ্রগতি অর্জনে, প্রধান অবকাঠামো প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন নিশ্চিতকরণে এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিধি আরও সম্প্রসারণে চীন কম্বোডিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি শিক্ষা, সংস্কৃতি ও গণমাধ্যমসহ জনগণের পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদা...
চীন-উত্তর কোরিয়া চুক্তির ৬৫তম বার্ষিকীতে পিয়ংইয়ংয়ে সংবর্ধনা, অংশ নিলেন ওয়াং হুনিং

চীন-উত্তর কোরিয়া চুক্তির ৬৫তম বার্ষিকীতে পিয়ংইয়ংয়ে সংবর্ধনা, অংশ নিলেন ওয়াং হুনিং

China
চীন-উত্তর কোরিয়া বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সহায়তা চুক্তি স্বাক্ষরের ৬৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং। বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ভাষণ দেন তিনি। এসময় উত্তর কোরিয়ার (ডিপিআরকে) মন্ত্রিসভার প্রধানমন্ত্রী পাক থায়ে সং সেখানে উপস্থিত ছিলেন। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনা গণ-রাজনৈতিক পরামর্শদাতা সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং বর্তমানে একটি দলীয় ও সরকারি প্রতিনিধিদলের নেতৃত্বে উত্তর কোরিয়ায় আনুষ্ঠানিক শুভেচ্ছা সফর করছেন। অনুষ্ঠানে ওয়াং বলেন, ৬৫ বছর আগে চীন ও উত্তর কোরিয়ার প্রবীণ প্রজন্মের নেতারা ‘চীন-উত্তর কোরিয়া বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সহায়তা চুক্তি’ স্বাক্ষর করেন, যা দুই দেশের জনগণের মধ্যে রক্...
সিচাংয়ের যাযাবর পরিবারের মেয়ে এখন চীনের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে

সিচাংয়ের যাযাবর পরিবারের মেয়ে এখন চীনের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে

Career, China
ফয়সল আবদুল্লাহ চীনের সবচেয়ে উঁচু শহর নাগছুর এক পশুপালক পরিবারের মেয়ে পেমা লামো। দুর্গম মালভূমি থেকে এগিয়ে দেশের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন তিনি। প্রায় ৪ হাজার মিটার উঁচু পাহাড়ি গ্রামের এই তরুণী চায়না ইউনিভার্সিটি অব পেট্রোলিয়ামে ভর্তি হয়েছেন। প্রশাসনের শিক্ষা সহায়তা ও আবাসিক স্কুল ব্যবস্থার কারণে নাগছুর মতো দুর্গম এলাকার আরও অনেক শিক্ষার্থী পাচ্ছে উন্নত শিক্ষার সুযোগ। পেমার এই সাফল্য এখন তার পরিবার ও সম্প্রদায়ের জন্য হয়ে উঠেছে আশার প্রতীক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার মিটার উঁচুতে চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের নাগছুর একটি প্রত্যন্ত গ্রাম। সেখানেই বড় হয়েছেন পেমা লামো। এক যাযাবর পশুপালক পরিবারের কনিষ্ঠ কন্যা তিনি। সম্প্রতি চীনের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান চায়না ইউনিভার্সিটি অব পেট্রোলিয়ামে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন তিনি। তার এই অর্জন উদযাপন করতে পরিবারের সদস...
কেন্দ্রীভূত সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় চীন

কেন্দ্রীভূত সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় চীন

China
সাকিব সিকান্দার ২০২৬ সালের জুন মাসের শেষ নাগাদ চীনে পরিচালনাধীন কেন্দ্রীভূত সৌরবিদ্যুৎ (সিএসপি) উৎপাদন সক্ষমতা ২ দশমিক ১ গিগাওয়াটে পৌঁছেছে। এ ক্ষেত্রে স্পেনের পর বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। বৃহস্পতিবার এ তথ্য জানায় চীনা বিদ্যুৎ পরিষদ। উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে আয়োজিত এক পরিচ্ছন্ন জ্বালানি ফোরামে প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে চীনে ২৪টি সিএসপি প্রকল্প চালু রয়েছে। পাশাপাশি মোট ৩ দশমিক ২ গিগাওয়াট সক্ষমতার আরও ২৬টি প্রকল্প নির্মাণাধীন। চীন বিদ্যুৎ পরিষদের নির্বাহী সহ-সভাপতি ইয়াং খুন বলেন, ‘বর্তমানে চীনে ২৬টি সৌরতাপভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণাধীন রয়েছে, যার মোট স্থাপিত সক্ষমতা ৩ দশমিক ২ গিগাওয়াট। এটি ইতোমধ্যে চালু হওয়া সক্ষমতার দ্বিগুণেরও বেশি। সৌরতাপভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের নতুন স্থাপিত সক্ষমতার ক্ষেত্রে চীন এখন বিশ্বের প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে।‘ কেন্দ্রীভূত সৌ...
চীন-রাশিয়া সুপ্রতিবেশীসুলভ মৈত্রী ও সহযোগিতা চুক্তি অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে: মরগুলভ

চীন-রাশিয়া সুপ্রতিবেশীসুলভ মৈত্রী ও সহযোগিতা চুক্তি অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে: মরগুলভ

China
চীন-রাশিয়া সুপ্রতিবেশীসুলভ মৈত্রী ও সহযোগিতা চুক্তি দু’দেশের সম্পর্কের আরও বিকাশে ধারাবাহিকভাবে চালিকাশক্তি হিসেবে কাজ করছে। এটি দুই দেশের সম্পর্ককে ইতিহাসের এক অভূতপূর্ব উচ্চতায় নিয়েছে বলে মন্তব্য করেছেন চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ইগর মরগুলভ। সম্প্রতি বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাৎকারে মরগুলভ বলেন, চীন-রাশিয়া সম্পর্ক একবিংশ শতাব্দীতে দুটি প্রতিবেশী বৃহৎ দেশের সম্পর্কের আদর্শ উদাহরণ। তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের দীর্ঘমেয়াদি, সুস্থ ও স্থিতিশীল বিকাশে এই চুক্তির মৌলিক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। দ্বিপক্ষীয় সম্পর্কের স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি অগ্রগতির মূল চালিকাশক্তি সম্পর্কে বলতে গিয়ে রুশ রাষ্ট্রদূত চুক্তিতে নির্ধারিত চারটি মৌলিক নীতির কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘নিশ্চয়ই আমাদের দুই দেশের সম্পর্ক একবিংশ শতাব্দীতে দুটি প্রতিবেশী বৃহৎ দেশের সম্পর্কের আদর্শ উদাহরণ। আমি আরও বল...
এআই সম্মেলনকে সামনে রেখে চীন-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

এআই সম্মেলনকে সামনে রেখে চীন-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

China, Tech news
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার পূর্ব চীনের শাংহাইয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে অংশগ্রহণ ও পাকিস্তান সরকারের পক্ষে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা (ডব্লিউএআইসিও) প্রতিষ্ঠা সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করতে ইসহাক দার বেইজিংয়ে অবস্থান করছেন। ওয়াং ই বলেন, ডব্লিউএআইসিও-তে পাকিস্তানের যোগদান দেশটি ও এর জনগণের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষায় সহায়ক হবে। তিনি বলেন, দায়িত্বশীল বৃহৎ দেশ হিসেবে চীন সমমনা দেশগুলোর সঙ্গে মিলে এ সংস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এর লক্ষ্য আন্তর্জাতিক ঐকমত্য গড়ে তোলা, বাস্তবভিত্তিক সহযোগিতা এগিয়ে নেওয়া এবং সক্ষমতা বৃদ্ধি করা। যেন সব দেশ, বিশেষ করে বৈশ্বিক দক্ষিণের দেশগুলো...
সিএমজি-র নতুন ও বৈচিত্র্যময় অনুষ্ঠানমালার ঘোষণা

সিএমজি-র নতুন ও বৈচিত্র্যময় অনুষ্ঠানমালার ঘোষণা

China, Entertainment
টেলিভিশন নাটক, প্রামাণ্যচিত্র এবং ইন্টিগ্রেটেড মিডিয়া প্রজেক্টসহ ৬০টিরও বেশি প্রিমিয়াম অনুষ্ঠানের একটি বৈচিত্র্যময় লাইনআপ উন্মোচন করেছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)। গত মঙ্গলবার বেইজিংয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই নতুন অনুষ্ঠানমালার ঘোষণা দেওয়া হয়। সিএমজির এই নতুন তালিকায় রয়েছে ঐতিহাসিক পটভূমি, ইতিহাস ও ঐতিহ্যের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র। পাশাপাশি এতে যুক্ত হয়েছে অভিনব মাল্টিমিডিয়া প্রোডাকশন, যা চীনের সমৃদ্ধ ইতিহাস, খাদ্যাভ্যাস এবং অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যকে ফুটিয়ে তুলবে। ঘোষিত অনুষ্ঠানমালার মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে চীনের গণমুক্তি েফৗজের (পিএলএ) প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে নির্মিত একটি টেলিভিশন নাটক, প্রাচীন চীনা কবিদের ভ্রমণকাহিনীর ওপর ভিত্তি করে তৈরি একটি বিশেষ প্রামাণ্যচিত্র এবং ঐতিহ্যবাহী চীনা রন্ধনশৈলীকে দর্শকদের সামনে চমৎকারভাবে তুলে ধরার জন্য তিনটি আন্তঃসংযুক্ত উদ্যোগ। ...
চীনের গবেষণা: পচনশীল উদ্ভিদ এড়িয়ে চলে গাছের শিকড়!

চীনের গবেষণা: পচনশীল উদ্ভিদ এড়িয়ে চলে গাছের শিকড়!

China
গাছের শিকড় কেবল পুষ্টি সংগ্রহের জন্যই মাটির গভীরে যায় না, বরং তারা যে অত্যন্ত বুদ্ধিমান এবং নিজের সুরক্ষায় সক্ষম—তা নতুন এক গবেষণায় উঠে এসেছে। চীনের নর্থওয়েস্ট এ অ্যান্ড এফ ইউনিভার্সিটির একদল গবেষক আবিষ্কার করেছেন, উদ্ভিদ তার শিকড় ব্যবহার করে পচনশীল উদ্ভিদ বা ক্ষতিকারক প্যাথোজেনপূর্ণ এলাকা সক্রিয়ভাবে এড়িয়ে চলতে পারে। উদ্ভিদের এই অনন্য প্রতিরক্ষা কৌশলটি সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্স’-এ প্রকাশিত হয়েছে। অধ্যাপক চাং ইউচৌয়ের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, শিকড় যখন পচনশীল উদ্ভিদের সংস্পর্শে আসে, তখন তাদের বৃদ্ধি তাৎক্ষণিকভাবে বাধাগ্রস্ত হয়। একই সঙ্গে, ওই উদ্ভিদের জিনোম থেকে প্যাথোজেন প্রতিরোধী এবং রোগ প্রতিরোধ সংক্রান্ত জিনগুলো সক্রিয় হয়ে ওঠে। গবেষকরা তাদের পরীক্ষায় র‍্যাপসিড, টমেটো এবং গমের চারা ব্যবহার করে দেখেছেন, এই উদ্ভিদগুলো পচনশীল জৈব বস্তুর দিকে ...
মানবসদৃশ এআই সেবায় চীনে নতুন বিধিমালা কার্যকর

মানবসদৃশ এআই সেবায় চীনে নতুন বিধিমালা কার্যকর

China
মানুষের ব্যক্তিত্ব, চিন্তাধারা ও যোগাযোগের ধরন অনুকরণ করে ব্যবহারকারীদের সঙ্গে ধারাবাহিক আবেগভিত্তিক যোগাযোগ স্থাপনকারী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবাদাতাদের নিয়ন্ত্রণে চীনের নতুন বিধিমালা কার্যকর হয়েছে। বুধবার থেকে কার্যকর হওয়া এই বিধিমালার মাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের জন্য সরবরাহ করা বিষয়বস্তুর ওপর কঠোর সুরক্ষা ব্যবস্থা আরোপিত হয়। চীনের সাইবারস্পেস প্রশাসনসহ পাঁচটি সরকারি বিভাগ যৌথভাবে প্রকাশিত এ অন্তর্বর্তীকালীন বিধিমালার লক্ষ্য হলো প্রযুক্তিগত উদ্ভাবন, নিরাপত্তা এবং জনস্বার্থের মধ্যে ভারসাম্য নিশ্চিত করা। বিধিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, মানবসদৃশ আন্তঃক্রিয়ামূলক এআই সেবার উদ্দেশ্য হবে মানুষকে সহায়তা ও সেবা প্রদান। এতে নৈতিক সীমারেখাও নির্ধারণ করা হয়েছে। সেইসঙ্গে সামাজিক সম্পর্কের বিকল্প হয়ে ওঠা, ব্যবহারকারীর মনস্তত্ত্বকে প্রভাবিত করা, কিংবা আসক্তি ও নির্ভরশীলতা তৈরি করার মতো উদ্...
দক্ষিণ চীন সাগর ইস্যুতে কূটনৈতিক সমাধানকেই প্রাধান্য দিচ্ছে আসিয়ান: ইন্দোনেশীয় বিশেষজ্ঞ

দক্ষিণ চীন সাগর ইস্যুতে কূটনৈতিক সমাধানকেই প্রাধান্য দিচ্ছে আসিয়ান: ইন্দোনেশীয় বিশেষজ্ঞ

China
সাকিব সিকান্দার আঞ্চলিক বিষয়ে বহিরাগত শক্তির হস্তক্ষেপ বাড়লেও দক্ষিণ চীন সাগর ইস্যুতে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট (আসিয়ান) কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে। ইন্দোনেশিয়ার একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এ মন্তব্য করেছেন। ২০১৬ সালের ১২ জুলাই ফিলিপাইনের একতরফা উদ্যোগে গঠিত একটি তথাকথিত সালিশি ট্রাইব্যুনাল দক্ষিণ চীন সাগরে চীনের সামুদ্রিক দাবিকে প্রত্যাখ্যান করে একটি রায় দেয়। তথাকথিত দক্ষিণ চীন সাগর এই সালিশি রায়ের দশম বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের নেতৃত্বে ১৪টি দেশ ট্রাইব্যুনালের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ককে (সিজিটিএন) দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল স্ট্র্যাটেজিক, রেজিলিয়েন্স অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ বিভাগের প্রভাষক মুহাম্মদ সিয়ারোনি রোফি বলেন, দক্ষিণ চীন সাগর ই...
ডলারের বিপরীতে শক্তিশালী চীনা ইউয়ান

ডলারের বিপরীতে শক্তিশালী চীনা ইউয়ান

China
চীনের মুদ্রা রেনমিনপি বা ইউয়ান মার্কিন ডলারের বিপরীতে ১৮ পিপস বেড়ে ৬ দশমিক ৭৯১-এ দাঁড়িয়েছে বলে বুধবার জানিয়েছে চীনের বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থা। চীনের স্পট বৈদেশিক মুদ্রার বাজারে প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে। এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে। সূত্র: সিএমজি...
চলতি বছরে ৩৮টি ‘ক্লাস ১’ ওষুধের অনুমোদন দিয়েছে চীনv

চলতি বছরে ৩৮টি ‘ক্লাস ১’ ওষুধের অনুমোদন দিয়েছে চীনv

China, Health, Health and Lifestyle
২০২৬ সালের প্রথম ছয় মাসে চীন ৩৮টি উদ্ভাবনী ‘ক্লাস ১’ ওষুধ বাজারে ছাড়ার অনুমোদন দিয়েছে চীন। এই ওষুধগুলো এমন উদ্ভাবনী হিসেবে গণ্য, যা এর আগে চীন বা বিশ্বের অন্য কোথাও বাজারজাত করা হয়নি। দেশটির ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন এ তথ্য জানিয়েছে। সংস্থাটির ড্রাগ রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক ল্যান কংথাও সোমবার জানান, “এই বছরের জুন মাস পর্যন্ত মোট ২ হাজার ৩১৮টি ওষুধ নিবন্ধনের আবেদন অনুমোদন করেছিল, যার মধ্যে ৩৮টি ‘বিশ্বব্যাপী নতুন’ উদ্ভাবনী ওষুধ রয়েছে”। চীন এ বছর নতুন লক্ষ্যমাত্রা ও কার্যপদ্ধতি সম্পন্ন ওষুধ অনুমোদনের ক্ষেত্রে অভাবনীয় উন্নতি করেছে। ল্যান কংথাও জানান, চলতি বছরের প্রথমার্ধেই এই ধরণের ওষুধের অনুমোদন সংখ্যা পুরো ২০২৫ সালের মোট অনুমোদনের সমান হয়ে গেছে। বিশেষ করে অভ্যন্তরীণভাবে উদ্ভাবিত ওষুধের মান ও কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান,...
দূষণ রোধে চীনের নতুন কর্মপরিকল্পনা প্রকাশ

দূষণ রোধে চীনের নতুন কর্মপরিকল্পনা প্রকাশ

China
চীনের স্টেট কাউন্সিলের জেনারেল অফিস সম্প্রতি একটি নতুন কর্মপরিকল্পনা প্রকাশ করেছে, যার মূল লক্ষ্য হলো নদী, পুকুর, খাল এবং জনবসতির নিকটবর্তী ছোট জলাশয়গুলোর দূষণ রোধ করা। এই পদক্ষেপের মাধ্যমে চীন তার ছোট জলপথগুলোর পরিবেশগত মান উন্নয়নে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। নতুন এই পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- প্রাদেশিক পর্যায়ের বা তার ওপরের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন শিল্প পার্কগুলোতে দূষণ পরীক্ষা ও পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করা, কাউন্টি ও টাউনশিপ পর্যায়ে বিদ্যমান কালো এবং দুর্গন্ধযুক্ত জলাশয়গুলো প্রায় পুরোপুরি নির্মূল, গুরুত্বপূর্ণ এলাকায় গবাদি পশু ও হাঁস-মুরগির খামারের বর্জ্যের সরাসরি প্রভাব নিয়ন্ত্রণ এবং ২০৩০ সালের মধ্যে জনবসতির নিকটবর্তী জলাশয়গুলোতে অস্বাভাবিক বিবর্ণতা, দুর্গন্ধ এবং দৃশ্যমান বর্জ্যমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে।...