Cover Story Archives - Page 108 of 222 - Mati News
Sunday, November 29

Cover Story

রবির সিম ৮০০০০০ গ্রাহক হারাচ্ছে

রবির সিম ৮০০০০০ গ্রাহক হারাচ্ছে

Cover Story, Tech news
মোবাইল ফোন সেবায় বিশৃঙ্খলা দূর হচ্ছে না। একজন মোবাইল গ্রাহক ১৫টির বেশি সিম ব্যবহার করতে পারবে না—টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এক বছর আগে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। নির্ধারিত সীমার বাইরে বর্তমানে ব্যবহার হচ্ছে প্রায় ২২ লাখ ৩০ হাজার সিম। অনেকের ধারণা, এসব সিমের বেশির ভাগ ভুয়া ফেসবুক আইডি, মোবাইল ব্যাংকিং জালিয়াতি এবং ভিওআইপির অবৈধ কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। যেসব গ্রাহকের নামে বা যাদের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এসব সিম নিবন্ধন করে চালু রাখা হয়েছে তাদের অনেকে বিষয়টি সম্পর্কে অবগত নয়। সীমার বাইরে সচল এসব সিমের মধ্যে রবির আট লাখ ৮০ হাজার, বাংলালিংকের চার লাখ ৯৫ হাজার, গ্রামীণফোনের চার লাখ ৬৫ হাজার এবং টেলিটকের চার লাখ ৯০ হাজার সিম রয়েছে। বিটিআরসি এ তথ্য সংগ্রহ করে তা গত ৬ এপ্রিল মোবাইল ফোন অপারেটরদের জানিয়ে দিয়েছে। তবে সংশ্লিষ্ট ...
দুটি ঘূর্ণিঝড় আসছে

দুটি ঘূর্ণিঝড় আসছে

Cover Story
এপ্রিল ও মে মাসে দুটি তীব্র ঘূর্ণিঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, চৈত্রের শেষের এই সময়টা এমনই। আগামী ১৪ এপ্রিল নববর্ষ পর্যন্ত থাকবে ঝড়-বৃষ্টির এই প্রবণতা। তবে গত কয়েকদিন ধরে যে তীব্রতা-এটা বুধবার (১৭ এপ্রিল) পর্যন্ত থাকতে পারে।   আরো পড়ুন : ১৭ ফিট লম্বা অজগর ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এদিকে, আবহাওয়া অধিদপ্তর বলছে, এপ্রিল থেকে মে মাস পর্যন্ত ৬টি নিম্নচাপ, যার মধ্যে দুটি তীব্র ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য সতর্ক বার্তায় বলা হয়- ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০...
প্রচুর ফ্লার্ট করেন জাহ্নবী

প্রচুর ফ্লার্ট করেন জাহ্নবী

Cover Story, Entertainment
প্রচুর ফ্লার্ট করেন বলে জানালেন শ্রীদেবী কন্যা জাহ্নবী । সম্প্রতি একটি চ্যাট শোতে গিয়ে খোলামেলা সাক্ষাৎকার দিয়েছেন নায়িকা। তার প্রথম অনস্ক্রিন নায়ক ঈশান খট্টরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জল্পনা ছিল ইন্ডাস্ট্রিতে। না! সে সব নিয়ে মুখ না খুললেও জাহ্নবী সোজাসুজি জানিয়েছেন, তিনি নাকি ফ্লার্ট করতে ভালবাসেন। জাহ্নবীর কথায়, আমার মনে হয় আমি প্রচুর ফ্লার্ট করি। সে সময় আমি কে, তা ভাবি না। জাস্ট ফ্লার্ট করে যাই। তবে দূরত্ব বজায় রাখি। আরো পড়ুন : নগ্নতায় হিন্দির থেকে এগিয়ে কলকাতার বাংলা সিনেমা ‘ধড়ক’-এ জাহ্নবীর পারফরম্যান্স পছন্দ করেছিলেন দর্শক। শ্রীদেবী প্রয়াত হওয়ার পর যেন তার মেয়েকে নিয়ে অনুরাগীদের উৎসাহ অনেক বেশি। খুব বেছে বেছে ছবি করার সিদ্ধান্ত নিচ্ছেন শ্রীদেবীর প্রিয় জানু। ক্যরিয়ারের পাশাপাশি জাহ্নবীর ব্যক্তিগত জীবন নিয়েও উৎসাহ রয়েছে দর্শকের। এই মুহূর্তে ‘কার্গিল গার্ল’-এর শুটিংয়ে...
শেরপুরের খবর : শেরপুরে ধর্ষণ মামলার আসামীর ফাঁসি

শেরপুরের খবর : শেরপুরে ধর্ষণ মামলার আসামীর ফাঁসি

Cover Story
শেরপুরের খবর :  শেরপুরে আদিবাসী এক শিশুকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলায় কান্তি মারাক (৪১) নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। আজ দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান একমাত্র আসামীর উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। একইসঙ্গে ভিকটিম-ডিসিস্টের পরিবারকে আরও ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতেও আদেশ দেয়া হয়। দণ্ডিত কান্তি মারাক নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পানিহাতা ফেকামারী এলাকার নীতিশ মান্দার ছেলে। রায় ঘোষণার সময় দণ্ডিত কান্তি মারাক একেবারেই ভাবলেশহীন ছিল। ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, ২০১৩ সালের ৩০শে মার্চ সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলায় সীমান্তবর্তী পানিহাতা ফেকামারী এলাকায় প্রজিন্দ্র মারাক ও তার স্ত্রী বসতবাড়িতে না থাকার সুযোগে শিশু নাতি বিথি দিওয়াকে (৮) ফুসলিয়ে ডেকে নিজে দু’চালা হাফ বিল্ডিং বসতঘরে নিয়ে ধর্ষণ শেষে গলা ট...
১৭ ফিট লম্বা গর্ভবতী অজগর !

১৭ ফিট লম্বা গর্ভবতী অজগর !

Cover Story
মার্কিন যুক্তরাষ্ট্রের শহর ফ্লোরিডায় ১৭ ফিট লম্বা একটি অজগর সাপ ধরেছে বিজ্ঞানীরা। ১৪০ পাউন্ড ওজনের এই অজগরের পেটে ৭৩টি ডিম রয়েছে। এতো বড় অজগর এর আগে কখনো দেখা যায়নি বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। গবেষকরা জানিয়েছেন, ওই পাইথনটি অনায়াসে একটি পূর্ণ বয়স্ক হরিণকে খেয়ে নিতে পারে।  বিগ সাইপ্রেস ন্যাশনাল প্রিজার্ভের ফেসবুক পোস্ট অনুসারে‌ ফ্লোরিডার দক্ষিণাংশ থেকে যত পাইথন ধরা হয়েছে, এটি তার মধ্য অন্যতম বড়।গবেষকেরা এই স্ত্রী সাপটিকে খুঁজতে ব্যবহার করেছিলেন আশেপাশের পুরুষ সাপদের! পুরুষ সাপেদের গলায় রেডিও ট্রান্সমিটার পরিয়ে দিতেন তারা। স্ত্রী সাপের সঙ্গে সঙ্গমের কালে বিশালকারসাপগুলোর অবস্থান ট্র্যাক করতেন তারা এবং প্রজনন সক্ষম স্ত্রী সাপদের সনাক্ত করতেন।গবেষকেরা জানিয়েছেন, ১৭ ফুটের ওই সাপের দেহে তাঁরা ৭৩ টি ডিম পেয়েছেন। গবেষকরা বলেন, ফ্লোরিডায়এই সরীসৃপের কোনও প্রাকৃতিক খাদক নেই। সে কারণেই তারা দ্রুত বৃ...
রাজশাহীর খবর : আমবাগানে রাসায়নিক ব্যবহার বন্ধে পুলিশ নিয়োগের নির্দেশ

রাজশাহীর খবর : আমবাগানে রাসায়নিক ব্যবহার বন্ধে পুলিশ নিয়োগের নির্দেশ

Cover Story
রাজশাহীর আমবাগানে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার রোধে আগামী সাত দিনের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে রাজশাহীর বিভাগীয় কমিশনার ও ডিআইজিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আইনজীবী মনজিল মোরসেদের করা এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশে ফলের বাজারে ও গুদামে রাসায়নিকের ব্যবহার বন্ধে একটি পর্যবেক্ষণ দল গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি মনজিল মোরসেদের এক রিটের শুনানি নিয়ে রায় দেন হাইকোর্ট। রায়ে সাত দফা নির্দেশনা দেওয়া হয়। সেখানে আমের মৌসুমে রাসায়নিক ব্যবহার বন্ধ এবং একটি পর্যবেক্ষণ দল গঠন করতে বলা হয়। যার ধারাবাহিকতায় নতুন করে আমের মৌসুম আসায় আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে এক সম্পূরক আবেদন দিয়ে আ...
যৌবন ধরে রাখতে খেতে পারেন এই খাবারগুলো

যৌবন ধরে রাখতে খেতে পারেন এই খাবারগুলো

Cover Story, Health and Lifestyle
মানুষের যৌবন বেশি দিন থাকে না। বয়সের ভারে তা চলে যায়। চোখের নীচে অসংখ্য বলিরেখা, কানের কাছে পাক ধরা চুল— আয়নার সামনে দাঁড়িয়ে এ সব দেখলে কার না মন খারাপ হয়! কিন্তু সময়ের নিয়মে বয়স তো বাড়বেই। ত্বকে আর চুলেই বয়সের ছাপ সবচেয়ে আগে পড়ে। তবে স্বাস্থ্যকর জীবনযাপন এবং খাদ্যভ্যাস চেহারায় বয়সের ছাপ সহজে পড়তে দেয় না। এমন বেশ কিছু খাবার আর পানীয় আছে যেগুলি নিয়মিত খেতে পারলে চেহারায় দীর্ঘদিন পর্যন্ত বয়সের ছাপ পড়বে না। এই খাবারগুলি ত্বককে বলিরেখা পড়ার হাত থেকে বাঁচিয়ে করে তুলবে যৌবনদীপ্ত। আসুন সেই সব খাবারের সম্পর্কে জেনে নেওয়া যাক... ১) পঁয়ত্রিশ পেরোলেই হাড় দুর্বল হতে থাকে। বাত বা অস্টিওপরেসিসের মতো সমস্যা দেখা দেয়। বাত বা অস্টিওপরেসিসের মতো সমস্যায় শরীরে, চেহারায় ‘বুড়োটে’ ছাপ পড়ে যায়। এই সমস্যা ঠেকাতে সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হল ক্যালসিয়াম। আর টক দইয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। তাই...
‘শক্তিশালী শাকিব খান , হারকিউলিসের মতো’

‘শক্তিশালী শাকিব খান , হারকিউলিসের মতো’

Cover Story, Entertainment
শাকিব খান বাংলা চলচ্চিত্রের শীর্ষস্থানীয় অভিনেতা। তবে এখন টেলিভিশন খুললেই শাকিবকে দেখা যায় 'বেশি বেশি...' শাকিব ঢাকা ছাপিয়ে নিজেকে পৌঁছে দিয়েছেন পশ্চিমবঙ্গের দর্শকদের নিকট। দুই বাংলায় শাকিবের এখন গণিত ভক্ত। সাম্প্রতিক সময়ে অভিনয় আর মডেলিংয়ে বেশ বৈচিত্রময় লুকে পাওয়া গেছে তাঁকে। এবার দেখা যাবে শাকিবকে পৌরাণিক চরিত্রে। কিছুদিন আগেই জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব শাকিবকে হাজির করেন একদম নতুন চেহারায়। বাংলালিঙ্কের ওই বিজ্ঞাপনটি শুধু জনপ্রিয়ই হয়নি, এখনো টিভি খুললেই কানে বাজে 'বেশি বেশি, খুশি খুশি...' আবারও শাকিবকে বিজ্ঞাপনে নিয়ে আসছেন আদনান আল রাজীব। মাত্র ক'মাসের ব্যবধানে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন দু'জন।   কিন্তু এবার হারকিউলিস কেন? কিসেরইবা বিজ্ঞাপন। সে কথা এখন বলতে বারণ? মোটেও না। শাকিব করছেন ওরাল রিহাইড্রেশন সল্ট ওরস্যালাইনের বিজ্ঞাপন। গতকাল সোমবার থেকে রাজধানীর মিরপুরে কোক স্ট...
বাবার রিকশায় বাড়ি ফিরল গোল্ডকাপ বিজয়িনী

বাবার রিকশায় বাড়ি ফিরল গোল্ডকাপ বিজয়িনী

Cover Story
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল নান্দাইলের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই দলের খেলোয়াড়রা বাড়ি ফিরেছে রবিবার ভোরে। রিকশাচালক বাবা এসে নিয়ে যান কৃতী খেলোয়াড় রোকসানাকে। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই টিমের খেলোয়াড়রা বীরদর্পে এলাকায় ফিরেছে গত রবিবার ভোরে। ওদের ফুলের মালা দিয়ে বরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। আতশবাজি পুড়িয়ে ও পটকা ফুটিয়ে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানিয়েছে এলাকাবাসী। আজ মঙ্গলবার ময়মনসিংহ জেলা প্রশাসক খেলোয়াড়দের সংবর্ধনার আয়োজন করেছেন। পরিশ্রান্ত খেলোয়াড়রাও সব ক্লান্তি ভুলে মেতেছে আনন্দ উৎসবে। সবার মুখে ছিল বিজয়ের হাসি। এলাকার অনেকেই পুরো টিমের সঙ্গে ছবি তুলতে আবার কেউ বা সেলফি তুলতে ভিড় করে। অনেকের অভিভাবক সন্তানকে বাড়ি ন...
স্কাইপে একসঙ্গে ৫০ জনের সঙ্গে ভিডিও কল

স্কাইপে একসঙ্গে ৫০ জনের সঙ্গে ভিডিও কল

Cover Story, Tech news
একসঙ্গে ৫০ জনের সঙ্গে ভিডিও কল করার সুযোগ চালু করেছে স্কাইপে । এ জন্য বাড়তি কোনো ঝামেলাও পোহাতে হবে না। বর্তমানের মতো বন্ধুদের নাম নির্বাচন করলেই তাদের কাছে ভিডিও কলে যোগ দেওয়ার আমন্ত্রণবার্তা চলে যাবে। আগ্রহীরা সম্মতি দিলেই সরাসরি গ্রুপ ভিডিও কলে যোগ দিতে পারবে। ফলে ফিচারটি কাজে লাগিয়ে যেকোনো প্রতিষ্ঠান আরো বেশি কর্মীর সঙ্গে ভার্চুয়ালি মিটিং করতে পারবে। স্কাইপের হালনাগাদ সংস্করণ কাজে লাগিয়ে এই সুবিধা মিলবে। এর আগে একসঙ্গে সর্বোচ্চ ২৫ জনের সঙ্গে ভিডিও কল করার সুযোগ মিলত স্কাইপে। উল্লেখ্য, মার্চ মাস থেকে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর ওপর ফিচারটির কার্যকারিতা পরীক্ষা করছিল মাইক্রোসফট। টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : দ্য ভার্জ...
আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি কাড়ল জাতীয় সংসদের মডেল

আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি কাড়ল জাতীয় সংসদের মডেল

Cover Story
বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি লুই আই কান। তার সেই অমর সৃষ্টি এবার দৃষ্টি কেড়ে নিল আন্তর্জাতিক সম্প্রদায়ের। তা-ও একেবারে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের ভেতরে। জাতীয় সংসদের মডেল ছাড়াও লুই আই কানের অসাধারণ সব শিল্পকর্ম স্থান পেয়েছে জাতিসংঘের ভেতরে। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও অ্যাস্তোনিয়া স্থায়ী মিশনের যৌথ উদ্যোগে সোমবার জাতিসংঘ সদর দপ্তরে 'দ্বীপ থেকে দ্বীপে : লুই আই কান এর সৃজনশীল পদচারণা' শীর্ষক এই প্রদর্শনীতে ছিল বিভিন্ন দেশের কূটনীতিকরা। এতে অবশ্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল 'বাংলাদেশ জাতীয় সংসদ ভবন' এর একটি মডেল, যা নজর কাড়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের। স্থপতি ও ফটোগ্রাফার আর্নে ম্যাসিক এর পরিকল্পনায় এই চিত্র প্রদর্শনীতে আরো তুলে ধরা হয় অ্যাস্তোনিয়ায় জন্মগ্রহণকারী মার্কিন স্থপতি লুই আই কানের জগৎ বিখ্যাত স্থাপত্যসমূহের বিভিন্ন চিত্র। অ্যাস্তোনিয়ার রাষ্ট্রপতি কারস্টি কালজুলেইড, বাংলা...
নগ্নতায় হিন্দির থেকে এগিয়ে কলকাতার বাংলা সিনেমা

নগ্নতায় হিন্দির থেকে এগিয়ে কলকাতার বাংলা সিনেমা

Cover Story, Entertainment
নগ্নতায় হিন্দির থেকে এগিয়ে কলকাতার বাংলা সিনেমা । রাজ কাপুরের সময়টা যদি বাদ দেওয়া যায়, হিন্দি সিনেমায় সে অর্থে কোনোদিনই সাহসী শুট করতে দেখা যায়নি। একমাত্র রাজ কাপুরেরই বুকের পাটা ছিল। ১৯৭০ সালে শিক্ষিকার সিক্ত দেহের দিকে তাকিয়ে ছাত্রের মোহিত হওয়ার দৃশ্য শুট করেছিলেন তিনি। তাও আবার নিজের ছেলে ঋষি কাপুরকে দিয়ে। এর পরে প্রায় প্রতিটি ছবিতেই তিনি নায়িকাদের দু’একটি দৃশ্যে খোলামেলা দেখিয়েছেন। আরো পড়ুন :স্কাইপে একসঙ্গে ৫০ জনের সঙ্গে ভিডিও কল ওই যুগটা ছাড়া, আর কদাচিৎ এক-আধটা ছবি ছাড়া, বলিউডে নগ্নতা সেভাবে দেখা যায়নি। বিশেষত, সম্পূর্ণ নগ্নতার তো প্রশ্নই নেই। উলটোদিকে বাংলা সিনেমা কিন্তু তুলনামূলক অনেক স্বাধীন। অনেক সাহসী। মনে পড়ে ঋ-য়ের গান্ডু বা কসমিক সেক্স? অথবা পাওলি দামের ছত্রাক? এসব খবর প্রকাশ করেছে কলকাতার একটি গণমাধ্যম। তর্ক উঠতেই পারে। কেউ দাবি করতেই পারেন, রাজ কাপুর তো সেই কোন যু...
ব্রেন স্ট্রোক আসলে কী? কাদের বেশি হয়?

ব্রেন স্ট্রোক আসলে কী? কাদের বেশি হয়?

Cover Story, Health and Lifestyle
সাধারণ পর্যায়ে অনেকে ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাককে একই বিষয় মনে করে গুলিয়ে ফেলেন। বাস্তবে কিন্তু তা নয়। আসুন প্রথমে জেনে নিই ব্রেন স্ট্রোকের লক্ষণগুলো কি কি- • হাত-পায়ে অবশ ভাব • জুতোর ফিতে বাঁধতে সমস্যা • মুখের অসাড়তা, কথা জড়িয়ে যাওয়া • বেসামাল হাঁটা-চলা • ঘাড়ে-মাথায় যন্ত্রণা, বমি, সংজ্ঞা হারানো স্ট্রোক বিষয়ে শারীরবিদদের ব্যাখ্যা : হৃদযন্ত্রের ধমনীতে রক্ত সরবরাহ ব্যাহত হলে হার্ট অ্যাটাক হয়। আর মস্তিষ্কে রক্তের জোগান কমলে হয় ব্রেন স্ট্রোক। কোনো ধমনী আচমকা ছিঁড়ে গেলে মস্তিষ্কে রক্তপাত হয়। এই 'সেরিব্রাল হেমারেজ'ই ব্রেন স্ট্রোকের অন্যতম কারণ। কখনো দেখা যায় কোনো কারণে ধমনী সরু হয়ে মস্তিষ্কের কোনো অংশে রক্ত জমাট বেঁধে যায়। এর ফলেও ব্রেন স্ট্রোক হতে পারে, ডাক্তারি পরিভাষায় এর নাম 'সেরিব্রাল থ্রম্বোসিস'। সেরিব্রাল হেমারেজ বা থ্রম্বোসিস- কোনোটাই কিন্তু একেবারে জানান...
সমস্যা যখন গ্যাস্ট্রিক – করণীয় ও ঘরোয়া সমাধান

সমস্যা যখন গ্যাস্ট্রিক – করণীয় ও ঘরোয়া সমাধান

Health and Lifestyle, Cover Story
গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের খুবই স্বাভাবিক ব্যাপার। অনেককে বছরের প্রায় সময়ই এই সমস্যায় ভুগতে হয়। গ্যাস্ট্রিকের সমস্যার কারণে অনেকেই অনেক খাবার এড়িয়ে চলেন। কিন্তু তারপরেও গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচতে পারেন না। গ্যাস্ট্রিকের মূল কারণগুলো হলো এসিডিটি, হজমের সমস্যা, বুক জ্বালা পোড়া করা ইত্যাদি। এছাড়াও গ্যাস্ট্রিকের ব্যাথার আরো কিছু কারণ হতে পারে ব্যাকটেরিয়ার সংক্রমণ, ফুড পয়জনিং, কিডনিতে পাথর, আলসার ইত্যাদি। এই সমস্যা দূর করতে রয়েছে নানান ধরণের ওষুধ। কিন্তু আমরা চাইলেই কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে সহজেই গ্যাস্ট্রিক সমস্যা নিয়ন্ত্রণ করতে পারি। চলুন দেখে নেই এমনই কিছু উপায়। গ্যাস্ট্রিক সমস্যায় করণীয় গ্যাস্ট্রিকের ব্যথায় সাথে সাথে আরাম পেতে চাইলে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খান। কিছুক্ষণের মধ্যেই ব্যথা কমে যাবে। বিভিন্ন রকম প্রাকৃতিক চা যেমন সবুজ চা, পুদিনা চা, তুলসী চা...
মিমকে নিয়ে মঞ্চ মাতালেন শাকিব খান

মিমকে নিয়ে মঞ্চ মাতালেন শাকিব খান

Cover Story, Entertainment
ঢাকাই ছবির সেরা নায়ক শাকিব খান । খুব একটা স্টেজে শো করতে দেখা যায়না এ নায়ককে। তবে আয়োজন যদি খুব ভালো হয় তাহলে দেখা যায়। সেটাও খুব কম।  রোববার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে একটি একটি অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে এলেন শাকিব। সঙ্গে ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। অনুষ্ঠানটিতে নাচের কোরিওগ্রাফি করেন তানজিল আলম এবং নাচে সঙ্গ দিয়েছে তার ঈগলস ড্যান্স কোম্পানির সদস্যরা । ছেলেটি ভার্জিন যেভাবে বুঝে নেন মেয়েরাআয়োজনে সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ মঞ্চে উঠেন শাকি খান। মঞ্চে যখন এ নায়ক উঠেন তখন হাজারও দর্শকের করতালিতে পুরো অনুষ্ঠান মুখর করে তুলেন। পরে মিমের সঙ্গে 'নাম্বার ওয়ান শাকিব খান, হেইলা দুইলা নাচ, সম্রাট, কি জাদু করিলা, এবং দেবো দেবো ষোল আনা' গানে একসঙ্গে পারফর্ম করেন। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, এমন একটি অনুষ্ঠানে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে ভালো লাগবে। আর এটা সম্ভব হয়েছে কোরি...