Cover Story Archives - Page 122 of 222 - Mati News
Sunday, November 29

Cover Story

বর্ধিষ্ণু অর্থনীতির শীর্ষ পাঁচে দেশ

বর্ধিষ্ণু অর্থনীতির শীর্ষ পাঁচে দেশ

Cover Story
মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি এ বছর শেষে কত হতে পারে, তা নিয়ে ভিন্ন তথ্য মিলছে সরকার ও বহুজাতিক সংস্থাগুলোর কাছ থেকে। বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে, এ বছর বাংলাদেশে প্রবৃদ্ধি হতে পারে ৭.৩ শতাংশ। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটনভিত্তিক বহুজাতিক সংস্থাটি এ-ও বলেছে, বিশ্বের সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা শীর্ষ পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ একটি। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা অন্য চারটি দেশ হলো ইথিওপিয়া, রুয়ান্ডা, ভুটান ও ভারত। মাত্র এক দিন আগে আরেক বহুজাতিক সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) জানিয়েছিল, চলতি অর্থবছরে বাংলাদেশে প্রবৃদ্ধি হতে পারে ৮ শতাংশ। এরও দুই সপ্তাহ আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রবৃদ্ধি হবে ৮.১৩ শতাংশ। ‘বাংলাদেশ উন্নয়ন আপডেট’ প্রতিবেদন প্রকাশ করতে গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্বব্যাংক। তাতে স্বাগত বক্তব্য দেন...
রিজভী বললেন ম্যান্ডেলার মতো খালেদা ‍জিয়ার নাম ধ্বনিত হচ্ছে

রিজভী বললেন ম্যান্ডেলার মতো খালেদা ‍জিয়ার নাম ধ্বনিত হচ্ছে

Cover Story
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বন্দি করে রেখেছেন। তাতে আপনার সাময়িক লাভ। কিন্তু আপনার মনে কি শান্তি আছে? সব সময় পতনের শঙ্কায় আপনার দুশ্চিন্তা থাকবে। নেলসন ম্যান্ডেলাকে ২৭ বছর কারাগারে আটকে রাখা হয়েছিল। সে দেশের শ্বেতাঙ্গ সরকার তাঁকে আটকে রেখেছিল। তাতে জনগণ কার দিকে ছিল? বিশ্বজনমত কার দিকে ছিল? শ্বেতাঙ্গরা সেদিন বাঁচতে পারেনি। গোটা বিশ্বে নন্দিত-জননন্দিত নেতা নেলসন ম্যান্ডেলা। আপনি বেগম জিয়াকে জেলে রেখেছেন, বন্দি রেখেছেন। তিনি আর বাংলাদেশের নেতা নন, এশিয়া, লাতিন আমেরিকার মানুষের কণ্ঠে ধ্বনিত হচ্ছে খালেদা জিয়া, খালেদা জিয়া। খালেদা ‍জিয়ার কথাই বেশি উচ্চারিত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে রিজভী এ কথা বলেন। তিনি বলে...

বাংলাদেশে হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা

Cover Story
বাংলাদেশজুড়ে সতর্কতা অবলম্বনের জন্য যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সতর্ক করেছে। গতকাল বৃহস্পতিবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত ‘সিকিউরিটি অ্যালার্টে’ বলা হয়েছে, ‘গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার পর প্রতিশোধের ঘোষণা আসায় আইএস, আল-কায়েদাসহ আন্তর্দেশীয় সন্ত্রাসী সংগঠনগুলোর বিদ্যমান ঝুঁকির ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সজাগ থাকতে আমরা উৎসাহিত করছি।’ যুক্তরাষ্ট্র দূতাবাস দাবি করেছে, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী, তাদের সহযোগী এবং তাদের দ্বারা অনুপ্রাণিত সংগঠনগুলো বাংলাদেশসহ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রে ও পশ্চিমা নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা করছে। উগ্রবাদীরা যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে এমন লক্ষ্যগুলোতে গতানুগতিক বা গতানুগতিক নয় এমন অস্ত্র ব্যবহার করে হামলা চালাতে পারে। যুক্তরাষ্ট্র দূতাবাস আরো দাবি করেছে, উগ্রবাদীরা অনলাইনে প্রপাগান্ডা চালাচ্ছে এবং পশ্চিমা শিক্ষ...
শাড়ি ছেড়ে সুইমস্যুটে দিতিপ্রিয়া !

শাড়ি ছেড়ে সুইমস্যুটে দিতিপ্রিয়া !

Glamour, Cover Story, Entertainment
দিতিপ্রিয়া রায়। বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে পরিচিত মুখ। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘রানি রাসমণি’। সেখানে দিতিপ্রিয়াকে চরিত্রের প্রয়োজনেই শাড়ি পরতে হয়েছে। দর্শকও তাঁকে সে ভাবেই দেখতে অভ্যস্ত। তবে ব্যক্তিগত জীবনে শাড়ি প্রায় পরেনই না তিনি। এ বার সুইমস্যুটেও প্রকাশ্যে এলেন। দিতিপ্রিয়া ক্লাস ইলেভেনের ছাত্রী। চরিত্রের তুলনায় বয়স অনেকটাই কম। তাও অভিনয় দক্ষতায় সকলের মন জয় করেছেন তিনি। তাঁর পরিণত অভিনয়ের ফলেই ‘রানি রাসমণি’র সব বয়সেই অনস্ক্রিনে দিতিপ্রিয়াকে কাস্ট করেছেন পরিচালক। অনস্ক্রিন শাড়িতে অভ্যস্ত হলেও ব্যক্তি জীবনে সব রকম পোশাক পরেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সুইমিং পুলের একটি ছবি শেয়ার করেছেন দিতিপ্রিয়া । তাঁর পরনে সুইম স্যুট। ক্যাপশনে লিখেছেন, ‘যখন কাজ থেকে নিজেকে লুকোতে চাই…।’ অর্থাত্ চেনা ছবির বাইরে এ এক অন্য দিতিপ্রিয়াকে দেখলেন দর্শক।...
হিন্দিতে উত্তর দিলেন না সাকিব

হিন্দিতে উত্তর দিলেন না সাকিব

Cover Story
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব প্রথম ম্যাচ খেললেও পরবর্তী দুই ম্যাচে ম্যাচে তাকে বেঞ্চে বসিয়ে রাখা হয়। এদিকে মাঠে না নামলেও আইপিএলের সম্প্রচারের দায়িত্বে থাকা টেলিভিশন চ্যানেলে বিভিন্ন দেশের তারকা ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন তিনি। এমনই এক অনুষ্ঠানে তাকে হিন্দিতে প্রশ্ন করে বসেন এক ভারতীয় উপস্থাপক। কিন্তু সাকিব উত্তর দেন ইংরেজিতে। ওই অনুষ্ঠানে সাকিব ছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান ও সাবেক ভারতীয় ক্রিকেট তারকা বিজয় শঙ্কর ও ভিভিএস লক্ষ্মণ। অনুষ্ঠানের উপস্থাপক শুরুতে ইংরেজিতে প্রশ্ন করলেও হঠাৎ করেই দুই ভারতীয় অতিথিকে হিন্দিতে প্রশ্ন করা শুরু করেন। দু'জনেই হিন্দিতে উত্তর দেন। এক পর্যায়ে সাকিবকেও হিন্দিতে প্রশ্ন করা শুরু করেন উপস্থাপক। এতে মোটেও ভড়কে যাননি বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। আইপিএলে দীর্ঘদিন খ...
সাহসী লুকে মন্দনা করিমি

সাহসী লুকে মন্দনা করিমি

Cover Story, Entertainment
টপলেস হওয়াটা অভিনেত্রীদের কাছে নতুন কিছু না। নায়িকা যত বেশি সাহসী তত বেশি ক্রেজ। সেই তালিকায় ইতোমধ্যে নাম লিখেছেন এষা গুপ্তা, কৃতি স্যাননসহ আরো অনেকে। এবার একধাপ এগিয়ে আরো সাহসী লুকে ধরা দিলেন অভিনেত্রী মন্দনা করিমি। তিনিও একাধিকবার টপলেস হয়ে ছবি দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও আবেদন কিছুতেই কমে না। সম্প্রতি মন্দনা করিমি টপলেস হয়ে বেশ কিছু ছবি আপলোড দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপলোড করা দুটি ছবিতে শুধু তার শরীরের নিচের অংশ ঢাকা আর ওপরে অংশ সম্পূর্ণ উন্মুক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো আপলোড দিয়ে ছবির ফটোগ্রাফার সাসা জয়রামকে ট্যাগ করেন। আর ক্যাপশনে তিনি লিখেছেন, এটা কি সত্যিই আমি? বোঝাই যাচ্ছে ছবির জন্য ফটোগ্রাফারকেই কৃতিত্ব দিয়েছেন মন্দনা। অভিনেত্রীর এই ছবি ঘিরে ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে সমালোচনা। অনেক অশ্লীল মন্তব্যও পড়ছে তার ছবিতে। কিন্তু সে সবকে পাত্তা দিতে নারাজ মন্দনা।...
২৩ কোটি টাকার লটারি বিজয়ীকে পাওয়া যাচ্ছে না!

২৩ কোটি টাকার লটারি বিজয়ীকে পাওয়া যাচ্ছে না!

Cover Story
সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি বিগ টিকেট র‌্যাফেল ড্রতে এক কোটি দিরহাম (প্রায় ২৩ কোটি টাকা) জ্যাকপট জয়ী হয়েছেন এক প্রবাসী। কিন্তু কোনোভাবেই ওই প্রবাসীর সঙ্গে যোগাযোগ করতে পারছে না বিগ টিকেট র‌্যাফেল ড্র কর্তৃপক্ষ। হাজার হাজার কুপনের মাঝ থেকে তোলা একটি টিকেট প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আবু ধাবি বিগ টিকেট র‌্যাফেল ড্রতে প্রথম পুরস্কার এক কোটি আমিরাতি দিরহাম (বাংলাদেশি ২২ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার ৪৮ টাকা)। টিকেটে দেয়া মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ করা হলে বিজয়ী ব্যক্তি ভুল ফোন নাম্বার টিকেটে দিয়েছেন বলে ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়। আবু ধাবি বিগ টিকেট র‌্যাফেল ড্র কর্তৃপক্ষ বলছে, কোটি দিরহাম জয়ী ওই ব্যক্তি একজন ভারতীয়। তিনি আরব আমিরাতেই বসবাস করেন। কিন্তু লটারি জয়ের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কোটি দিরহাম জ্যাকপট জয়ী ভারতীয় ওই প্রবাস...
ভোটে জিততে মুসলিম হলেন বলিউড অভিনেত্রী উর্মিলা !

ভোটে জিততে মুসলিম হলেন বলিউড অভিনেত্রী উর্মিলা !

Cover Story, Entertainment
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে লড়ছেন বলিউডের দর্শক নন্দিত অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। মুম্বাই উত্তর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হয়েছেন তিনি। নির্বাচনে জয়ী হবার জন্য জোর প্রচারণাও চালাচ্ছেন তিনি। শোনা যাচ্ছে ইতোমধ্যে অভিনেত্রী নিজের ধর্মই পরিবর্তন করেছেন। তাহলে কি নির্বাচনে জয়ী হওয়ার জন্য উর্মিলা নিজের হিন্দু ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করলেন? তবে অনেকেই ধারণা করছেন উর্মিলা সত্যি সত্যি এমন কোনো কাজ করেননি। কেউ হয়তো শত্রুতা করে এমন কাজ করে থাকতে পারেন। তবে এর আগে পরিবার ও পরিচয় নিয়ে নানা তির্যক মন্তব্যের মুখে পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। উর্মিলার স্বামী কাশ্মীরি মডেল ও ব্যবসায়ী মোহসিন আখতর মীর। স্বামীর পরিচয়ের জন্য এর আগে একাধিক বার কটাক্ষের মুখের পড়েছেন উর্মিলা। সমালোচকরা নিন্দার ভাষায় সমালোচনা করেছেন অভিনেত্রীর। এবার উইকিপিডিয়ায় উর্মিলার নাম বদলে কে বা কারা মরিয়ম আখতার মীর করে দিয়েছে। ...
শান্তিনগরে মেহমান টাওয়ারে আগুন

শান্তিনগরে মেহমান টাওয়ারে আগুন

Cover Story
রাজধানীর শান্তিনগরের একটি ৯ তলা আবাসিক ভবনে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পীরসাহেবের গলির ৯ তলা ভবনের ৫ তলায় আগুন লাগে। ভবনটির নাম মেহমান টাওয়ার। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হন। তবে কেউ আটকা পড়েনি বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় করছে।...
গর্ভবতী মায়েদের সেরা ১০ টি খাদ্য !

গর্ভবতী মায়েদের সেরা ১০ টি খাদ্য !

Cover Story, Health and Lifestyle
গর্ভবতী মায়েরা গর্ভকালীন সময়গুলোতে একটু বেশি খাদ্য গ্রহণের চাহিদা অনুভব করে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা থাকেন খাদ্য বিমুখ।গর্ভাবস্থা একটি আশ্চর্য সময়! এসময় প্রত্যেকটি মা’র অনুভূতি থাকে ভিন্ন। তাই গর্ভাবস্থার খাদ্য নির্বাচনে একটু ভাবার জায়গা রয়েছে। ডিম খেতে হবে! গর্ভাবস্থা আর ডিম; এই দুইটি জিনিসের অবস্থান বিপরীতমুখী। মর্নিং সিকনেস, সবসময় বমি ভাব ইত্যাদির কারণে এসময় ডিম এড়িয়ে যেতে চান অনেকেই। ডিম সাধারণত লো-ক্যালরি, উচ্চ মাত্রার প্রোটিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানের উৎস। তবে গর্ভাবস্থায় এটি DHA নামক Omega-3 ফ্যাটি এসিড সরবরাহ করে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। গর্ভাবস্থায় মায়ের অনাগত শিশুর মস্তিষ্ক ও চোখের গঠনে ডিম যথেষ্ট অবদান রাখে। দুগ্ধজাত খাদ্য গর্ভবতী মায়েদের খাদ্য তালিকায় ক্যালসিয়াম থাকা জরুরী। দুধ ও দুগ্ধজাত খাদ্য থেকে প্রচুর ক্যালসিয়াম পাওয়া সম্ভব। এছাড়া, ...
প্রাণ ফ্রুটোর বিজ্ঞাপনে সোনাক্ষি সিনহা

প্রাণ ফ্রুটোর বিজ্ঞাপনে সোনাক্ষি সিনহা

Cover Story, Entertainment
প্রথমবারের মতো বলিউড তারকা বাংলাদেশি একটি পণ্যের মডেল হলেন। বলিউডের জনপ্রিয় নায়িকা সোনাক্ষি সিনহা কে দেখা গেল বাংলাদেশের জনপ্রিয় কোমল পানীয় ‘প্রাণ ফ্রুটো’র নতুন বিজ্ঞাপনের মডেল হিসেবে। সোনাক্ষির উপস্থিতিতে ৫২ সেকেন্ডের এ বিজ্ঞাপনটি প্রাণ ফ্রুটো’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার অবমুক্ত করা হয়। বিজ্ঞাপনটি পুরোপুরি জিঙ্গেল নির্ভর ও মাস্তিতে ভরপুর। বেশ কিছুদিন ধরে সোনাক্ষি সিনহা অভিনীত প্রাণ ফ্রুটো’র এই বিজ্ঞাপনে ইন্ডিয়ান বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। আর বৃহস্পতিবার (৪ এপ্রিল) থেকে বিজ্ঞাপনটি বাংলাদেশের বিভিন্ন চ্যানেলেও প্রচার হতে দেখা যাচ্ছে। বাংলাদেশে প্রাণ ফ্রুটোর বিজ্ঞাপন করে সোনাক্ষি নিজেও উচ্ছ্বসিত। এর প্রমাণ পাওয়া ঙ্গেল সোনাক্ষির ভেরিফায়েড ফ্যান পেইজে। সেখানে তার কাভার ফটোতে এ বিজ্ঞাপনের একটি ছবি দিয়ে রেখেছেন।...
সৌদি আরব গোপনে পরমাণু চুল্লি বানিয়ে ফেলেছে  , দেখাল উপগ্রহ চিত্র

সৌদি আরব গোপনে পরমাণু চুল্লি বানিয়ে ফেলেছে , দেখাল উপগ্রহ চিত্র

Cover Story
এত দিন ঘূণাক্ষরেও কেউ জানতে পারেননি! রাজধানী রিয়াধের কিং আবদুল আজিজ শহরের দক্ষিণ-পশ্চিম কোণে একটি পরমাণু চুল্লি বানিয়ে ফেলেছে সৌদি আরব । ‘গুগল আর্থ’-এর উপগ্রহ চিত্রে সম্প্রতি তা ধরা পড়েছে। সেই ছবি প্রকাশও করা হয়েছে। আর তার পরেই তা জানতে পেরেছে পরমাণু শক্তি সংক্রান্ত আন্তর্জাতিক তত্ত্বাবধায়ক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)। ফলে, প্রশ্ন উঠেছে, কেন গোপনে ওই পরমাণু চুল্লি বানাচ্ছে সৌদি আরব? কী তার উদ্দেশ্য? কেন এ ব্যাপারে আন্তর্জাতিক তত্ত্বাবধায়ক সংস্থাকে আগেভাগে কিছুই জানায়নি সৌদি সরকার? রিয়াধে তড়িঘড়ি পরিদর্শক পাঠানোর দাবি উঠেছে মার্কিন কংগ্রেসে। গুগল আর্থ’-এর উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, ওই পরমাণু চুল্লি বানানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। সেই চুল্লিতে পারমাণবিক জ্বালানি পৌঁছে দেওয়ার জন্য একটি বড় মাপের ‘ভেসেল’ বা পাত্রও বানিয়ে ফেলা হয়েছে। রিয়...
মাকড়সার উৎপাতে অতিষ্ঠ? জেনে নিন কী করবেন

মাকড়সার উৎপাতে অতিষ্ঠ? জেনে নিন কী করবেন

Cover Story, Health and Lifestyle
আপনার ঘরে কি মাকড়সার উৎপাত খুব বেড়েছে? বার বার পরিষ্কার করার পরেও ঘরের আনাচে কানাছে ঝুল জমে যাচ্ছে? কিছুতেই বুঝতে পারছেন না, কী করে এই মাকড়সার উৎপাত থেকে রক্ষা পাওয়া যায়! চিন্তার কিছু নেই। ঘরোয়া উপায় কাজে লাগিয়ে সহজেই আপনার ঘর থেকে মাকড়সা তাড়ানো সম্ভব। প্রত্যেক ঘরেই আনাচে কানাচে নানা ধরণের পোকামাকড়ের পাশাপাশি দু’ চারটে মাকড়সাও দেখতে পাওয়া যায়। কিন্তু মাকড়সার সংখ্যা বা তার উপদ্রোব মাত্রা ছাড়ালেই চিন্তা বাড়ে। এমন উপায় আছে, যা কাজে লাগালে মাকড়সা আপনার ঘরের ধারে কাছেও ঘেঁষবে না। আর এর খরচও সমান্যই! আসুন জেনে নিন তার উপায়...   প্রথমে ১ কাপ সাদা ভিনেগারের সঙ্গে ১ কাপ জল ভাল করে মিশিয়ে নিন। এ বার ওই মিশ্রণ ঘরের আনাচে কানাচে স্প্রে করুন। বিশেষ করে সেই সব কোনায়, যেখানে মাকড়সা বেশি দেখা যায় বা মাকড়সার ঝুল বেশি জমে। ভিনেগারের মধ্যে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড যার গন্ধ মাকড়সা মোটেই স...

ক্যান্সারের গল্প নিয়ে আসছেন জয়া

Cover Story, Entertainment
  ১৯৯৯ সালে টেলিভিশনে কাজ করার সময় বিভূতি চক্রবর্তী নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় কলকাতার নির্মাতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের। লোকটি কণ্ঠ ক্যানসারে আক্রান্ত। ক্যানসারের সঙ্গে লড়াই করে একটা সময় সে জয়ী হন। সেই গল্পই বলতে চেয়েছেন নির্মাতা। আর সেই গল্পের ছবিতে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘কণ্ঠ’ শিরোনামের এই ছবিটি আগামী মে মাসে মুক্তি পাচ্ছে ওপার বাংলার প্রেক্ষাগৃহে। বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক সূত্র। ছবিটি যৌথভাবে নির্মাণ করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। গতকাল জয়া আহসানও তার ফেসবুক পেজ থেকে প্রকাশ করেন ‘কণ্ঠ’ ছবির পোস্টার। ক্যাপশনে তিনি লিখেছেন- আসছে এই গ্রীষ্মে ‘কণ্ঠ’। জানা গেছে, ক্যানসারের সঙ্গে লড়াই করা মানুষটির চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই। ছবিতে তিনি এফএম রেডিওর একজন আরজে। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে পাওলি দামকে। আ...
আমিও যৌন নিগ্রহের শিকার, বললেন ফাতিমা

আমিও যৌন নিগ্রহের শিকার, বললেন ফাতিমা

Cover Story, Entertainment
কিছুদিন আগেই শুরুটা করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এর পর ‘#মি টু’ ঝড় আছড়ে পড়ে গোটা বলিউডে। সেসময় তালিকায় বিখ্যাত সব পরিচালক, প্রযোজক, গায়ক ও অভিনেতাদের নাম উঠে আসে। তারপর তার সমর্থনে এগিয়ে আসেন আরও অনেকে। এবার এ তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘দঙ্গল গার্ল’ খ্যাত এ অভিনেত্রী জানান, ছোটবেলায় যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন তিনিও। ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শুরু থেকেই #মি টু আন্দোলনে সমর্থন জানিয়ে এসেছেন ফাতিমা সানা শেখ। কিন্তু বরাবরই নিজের অভিজ্ঞতার কথা এড়িয়ে গেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ ব্যাপারে জানতে চাওয়া হয় অভিনেত্রীর কাছে। উত্তরে ফাতিমা বলেন, ‘এ ব্যাপারে ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে আমার। তবে আমার মনে হয়, শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে এই আন্দোলনকে বেধে রাখা ঠিক নয়। কারণ শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতেই যৌন নিগ্রহ ঘটে এমন নয়। বরং...