৭০ বছর পর বাংলাদেশ-কলকাতা যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু
৬১ জন পর্যটকসহ ১৩৭ জনের প্রথম বহর নিয়ে বাংলাদেশ-কলকাতা গেলে যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি। দীর্ঘ ৭০ বছর পর ফের কলকাতার সঙ্গে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু হলো। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগের দুই বছরের মধ্যেই কলকাতার সঙ্গে যাত্রীবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার রাত ৮টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা ভিআইপি ঘাট মেরি এন্ডারসন থেকে এটি যাত্রা শুরু করে। আগামীকাল রবিবার দুপুর ১২টার দিকে এমভি মধুমতি কলকাতায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
একই সময়ে কলকাতা থেকে মেসার্স আরভি বেঙ্গল গঙ্গা নামের একটি ক্রুজ শিপ নারায়ণগঞ্জের মেরি এন্ডারসনের উদ্দেশে রওনা করছে। জাহাজ দুটি বরিশাল, বাগেরহাটের মোংলা, সুন্দরবন, খুলনার আন্টিহারা ও ভারতের হলদিয়া রুট হয়ে কলকাতায় যাবে এবং নারায়ণগঞ্জে আসবে।
জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর হয়ে বাগেরহাটের মোংলায় কিছু সময়ের জন্য থামবে বাংলাদেশ-কলকাতা জাহাজ। এরপর বাগেরহাট ...














