Cover Story Archives - Page 124 of 222 - Mati News
Sunday, November 29

Cover Story

জন্মদিনে তামান্না tamanna bhatia আজকর প্রিয়মুখ

জন্মদিনে তামান্না tamanna bhatia আজকর প্রিয়মুখ

Cover Story, Entertainment, Glamour
১৯৮৯ সালে ২১ ডিসেম্বর জন্ম ‘বাহুবলী’ অভিনেত্রী তামান্না ভাটিয়ার tamanna bhatia । ২৯ বছর বয়সী এই তারকা ২০০৫ সালে ১৫ বছর বয়সে নায়িকা হিসেবে অভিনয়জীবন শুরু করেন। প্রথম ছবি ‘চান্দ সা রোশন চেহারা’।  মুম্বাইয়ে জন্ম নেওয়া তামান্না স্কুলজীবন শেষ করেন ম্যাকেঞ্জি কুপার এডুকেশনাল ট্রাস্ট স্কুলে। বাবা একজন হীরা ব্যবসায়ী।    তামান্না ভাটিয়ার tamanna bhatia ডাক ‘তাম্মু’। গায়ের রঙের কারণে বন্ধুরা ডাকেন ‘মিল্ক বিউটি’ নামে।  তামান্না ভাটিয়াকে ২০০৫ সালে প্রথম মডেল হিসেবে দেখা যায় প্রথম ইন্ডিয়ান আইডল অভিজিৎ সাওয়ান্তের মিউজিক ভিডিও ‘লাফজো মে ক্যাহনা সাকু’-তে।    বলিউড, তেলেগু, তামিল অভিনেত্রী তামান্না মুম্বাইয়ের পৃথিবী থিয়েটারে এক বছর কাজ করেন। প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর নামে চালু এ বছরের জি অপসরা অ্যাওয়ার্ড পান তামান্না। এ ছাড়া তাঁর ঝুলিতে আছে আরও অনেক পুরস্কার। &nbs...
আগুন নেভানোর এই যন্ত্রের ব্যবহার

আগুন নেভানোর এই যন্ত্রের ব্যবহার

Cover Story
অফিস, কারখানা, সুপার শপ কিংবা রেস্টুরেন্টে প্রতিনিয়তই চোখে পড়ে আগুন নেভানোর ছোট্ট লাল সিলিন্ডার। এই লাল সিলিন্ডারের ভেতরে থাকা উপাদান আগুন নেভাতে সাহায্য করে। ইংরেজিতে যাকে ‘ফায়ার এক্সটিংগুইসার’ বলা হয়। এমনটাই জানেন সবাই। কিন্তু এই সিলিন্ডার কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা অনেই জানিনা। আগুন লাগার প্রাথমিক অবস্থাতেই আগুনের উপর ফায়ার এক্সটিংগুইসার প্রয়োগ করতে হয়। এর হ্যান্ডেল ডান হাতে ধরে বাম হাত দিয়ে টান দিয়ে সেফটি পিন খুলে ফেলতে হবে। এরপর বাম হাতে হোস পাইপ আগুনের দিকে তাক করে ডান হাত দিয়ে বাটন বা লিভার চাপতে হয়। প্রকারভেদ: প্রতিটি ফায়ার এক্সটিংগুইসারের গায়ে লেখা থাকে তাতে কী ধরনের কেমিক্যাল রয়েছে। সিলিন্ডারের গায়ের রং দেখেও বুঝা যায় তা কী ধরনের এক্সটিংগুইসার। যেমন- লাল রং হচ্ছে ওয়াটার টাইপ, ক্রীম কালার হচ্ছে ফোম টাইপ, কালো রং হচ্ছে কার্বন-ডাই-অক্সাইড টাইপ এবং নীল রঙের এক্সটি...
মার্কিন নারী নিজের গর্ভে নাতনির জন্ম দিলেন

মার্কিন নারী নিজের গর্ভে নাতনির জন্ম দিলেন

Cover Story
মার্কিন নেব্রাস্কার ৬১ বছর বয়সী এক নারী তার গর্ভেই নিজের নাতনিকে জন্ম দিয়েছেন। সিসিল এলেজ তার সমকামী পুত্র ম্যাথিউ এলেজ এবং তার স্বামী এলিয়ট ডোহার্টির কন্যা সন্তান উমা লুইসের জন্ম দিয়েছেন। এলেজ বলেন তার ছেলে এবং ডোহার্টি যখন তাকে জানায় যে তারা সংসার শুরু করতে চায়, তখন তিনিই তাদের এই প্রস্তাব দেন। এলেজ বিবিসিকে বলেন, দু'বছর আগে তিনি যখন এই প্রস্তাব দেন তখন তার পরিবারের সদস্যরা এটিকে গুরুত্বের সাথে নেয়নি। শুরুতে তারা সবাই এই পরিকল্পনা হেসে উড়িয়ে দিয়েছিল। কিন্তু পরবর্তীতে এলেজ এবং ডোহার্টি যখন সন্তানের বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেন, তখন একজন চিকিৎসকের পরামর্শে মত পরিবর্তন হয় তাদের। সারোগেট মা হওয়ার জন্য এলেজের একটি ইন্টারভিউ নেয়া হয় এবং অনেকগুলো পরীক্ষা করা হয়। প্রক্রিয়ায় এলেজ শুক্রাণু প্রদান করেন এবং ডিম্বাণু সংগ্রহ করা হয় ডোহার্টির বোন লেয়া'র কাছ থেকে। নরসুন্দ...
সোমবারের মধ্যে হামলাকারীদের বহিষ্কার চান ভিপি নুর

সোমবারের মধ্যে হামলাকারীদের বহিষ্কার চান ভিপি নুর

Cover Story
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে হামলায় জড়িতদের পাঁচ দিনের মধ্যে বহিষ্কারের দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর। আগামী সোমবারের মধ্যে হামলাকারীদের শাস্তি না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারিও দিয়েছেন তিনি। হামলার ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হামলাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান। এদিকে ডাকসুর এজিএস এবং ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন অভিযোগ করেছেন, এসএম হলে হামলার নাটক সাজিয়ে ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় ভিপি নুর-এর ভূমিকার সমালোচনা করে তাকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন সাদ্দাম। গত মাসে অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের সময় এসএম হল থেকে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার...
বিশ্বের সর্বোচ্চ আয় করা ফুটবলার মেসি

বিশ্বের সর্বোচ্চ আয় করা ফুটবলার মেসি

Cover Story
বিশ্বের সর্বোচ্চ আয় করা ফুটবলার ও কোচদের তালিকা প্রকাশ করেছে ফরাসি ফুটবল সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। তালিকায় মেসি শীর্ষে রয়েছেন। তার পেছনে রোনালদো। বেতন, বোনাস, বিজ্ঞাপনসহ অন্য সব উৎস মিলিয়ে মোট বার্ষিক আয়ের তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। তাতে দেখা যাচ্ছে ফুটবলারদের মধ্যে বছরে সর্বোচ্চ ১৩০ মিলিয়ন ইউরো আয় করেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি।আর রোনালদোর বার্ষিক আয় ১১৩ মিলিয়ন ইউরো। ৯১.৫ মিলিয়ন ইউরো আয় নিয়ে তিনে আছেন পিএসজির ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমার।চার ও পাঁচে আছেন যথাক্রমে অ্যাটলেটিকো মাদ্রিদের আঁতোয়া গ্রিজমান (৪৪ মিলিয়ন ইউরো) ও রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল (৪০.২ মিলিয়ন ইউরো)। কোচদের মধ্যে আয়ে শীর্ষস্থান দখল করে সবাইকে চমকে দিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ ডিয়েগো সিমিওনে। তার বার্ষিক আয় ৪১ মিলিয়ন ইউরো। দ্বিতীয় স্থানে আছেন আপাতত বেকার বসে থাকা সাবেক ম্যানইউ ক...
ঝামেলাহীন স্বস্তিতে চলছে চক্রাকার বাস সার্ভিস

ঝামেলাহীন স্বস্তিতে চলছে চক্রাকার বাস সার্ভিস

Cover Story
যাত্রী নেয়ার নেই কোন হাকডাক, নেই ভীড় ঠেলে বাসে উঠার তাগিদ, লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে বাসে উঠছেন যাত্রীরা, ভাড়া নিয়ে দরকষাকষি সে তো মনে হয় অতীত! হ্যাঁ ঠিক এমনিভাবে চলছে ধানমন্ডি এলাকায় চক্রাকার বাস সার্ভিস। ধানমন্ডি এলাকার চক্রাকার বাস সার্ভিস ইতোমধ্যে সুফল দিতে শুরু করেছে। ভাড়া নিয়ে নেই কোন বাগবিতন্ডা। টিকিট কেটে শৃঙ্খলাবদ্ধ হয়ে বাসে উঠছেন সবাই। জায়গা বুঝে ভাড়া ১০ টাকা থেকে ৩০ টাকা। বাসে উঠে গন্তব্যস্থলে পৌঁছালে নামার সময় চালক সড়কের বাম পাশে বাস থামিয়ে নিজেই স্বয়ংক্রিয়ভাবে দরজা খুলে দিচ্ছেন। সদ্য চালু হওয়া ধানমন্ডি চক্রাকার বাস সার্ভিসের বর্তমান এই চিত্র দেখা যায়। সেবা নিয়ে যাত্রীরা সন্তুষ্ট, তবে মান ধরে রাখার ওপর জোর দেন তাঁরা। চক্রাকার বাস সার্ভিসের কার্যক্রম দেখা যায়, একটি বাস যাওয়ার ৫ থেকে ১০ মিনিট পর আরেকটি বাস আসে। সড়কের মধ্যে নয়, ঠিক একপাশে বাম ঘেষে বাস থামল। কাউন্টারে টিকিট বি...
লিজে আর নয়; নিজস্ব জনবলেই চলবে রেল

লিজে আর নয়; নিজস্ব জনবলেই চলবে রেল

Cover Story
লিজে না দিয়ে রেলওয়ের নিজস্ব জনবলের মাধ্যমেই রেল পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি। এই সিদ্ধান্ত বাস্তবায়নে রেলপথ মন্ত্রণালয়কে যথাযথ পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে ২০২০ সালের পর থেকে আর কোনো রেল লিজ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এই পরামর্শ দেওয়া হয়। কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম শিমুল, মো. শফিকুল আজম খাঁন, মো. সাইফুজ্জামান, নাছিমুল আলম চৌধুরী, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয় জানায়, বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা বিষয়ে পৃথক দুটি কমিটি গঠণ করা হয়েছে। ভূমি ব্যবস্থাপনা নীতিমালা প্রনয়নের জ...
কাস্টমস কর্মকর্তা সেজে যেভাবে ‘ ভয়ানক প্রতারণা ’ করতেন তারা

কাস্টমস কর্মকর্তা সেজে যেভাবে ‘ ভয়ানক প্রতারণা ’ করতেন তারা

Cover Story
কাস্টমস কর্মকর্তা সেজে ভয়ানক প্রতারণা মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। র‌্যাবের অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে তাদের ভয়ানক প্রতারণা সব কৌশল। শুধু তা-ই নয়, প্রতারণা করার সুবিধার্থে নিজেদের মধ্যে ‘সুনির্দিষ্ট’ সাংগঠনিক কাঠামোও তৈরি করেছে ওই চক্র। মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় এক বা একাধিক প্রতারণার মামলা রয়েছে। তারা কাস্টমস কর্মকর্তা সেজে নানা কৌশলে মানুষের কাছে থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. নুরুল হক (৫৭), মো. শেখ আলম (৪৩), মো. ফিরোজ আলম (৫৭), মো. মোশারফ হোসেন (৫৪), মো. মাসুদ রানা (৪৩) ও মো. রেনু মিয়া ওরফে...
চক্রাকার বাস এবার উত্তরা-মতিঝিল রুটে

চক্রাকার বাস এবার উত্তরা-মতিঝিল রুটে

Cover Story
ধানমন্ডি-নিউমার্কেট-আজিমপুরের মতো এবার উত্তরা এবং মতিঝিলেও পৃথকভাবে চালু হতে যাচ্ছে চক্রাকার বাস সার্ভিস। বুধবার বিকালে ডিএসসিসি সভাকক্ষে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে গঠিত বাস রুট রেশনালাইজেশন-সংক্রান্ত কমিটির পঞ্চম বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন এ সিদ্ধান্তের কথা জানান। মেয়র বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে মতিঝিলে চক্রাকার এ বাস সার্ভিস চালু হবে। সেই সঙ্গে মে মাসের প্রথম সপ্তাহে উত্তরায় এই চক্রাকার বাস সার্ভিস চালু হবে। এই সেবার মাধ্যমে কম খরচে স্বাচ্ছন্দ্যে যাত্রীরা চলাচল করতে পারবেন। পাশাপাশি যানজট নিরসনেও চক্রাকার বাস সার্ভিস ভূমিকা রাখবে। প্রতিটি বাসেই র‌্যাপিড পাস কার্ডের মাধ্যমে ভাড়া পরেশোধ করা যাবে। তিনি বলেন, নির্দিষ্ট কোম্পানির তত্ত্বাবধানে সাড়ে চার হাজার বাস নামানো হবে। পুরো রুট রেশনালাইজেশন কাজ শেষ হতে দুই বছর সময় লাগবে। কারণ ...
পয়লা বৈশাখে শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পয়লা বৈশাখে শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Cover Story
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আসন্ন পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না, তবে মুখোশ হাতে রাখা যাবে। সারা দেশের নববর্ষের অনুষ্ঠান নিরাপদ ও আনন্দময় করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিরাপত্তা বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসাদুজ্জামান খান কামাল বলেন, ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ধানমন্ডির রবীন্দ্রসরোবর এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। নিরাপদে চলাচলের জন্য ঢাকায় বিশেষ ট্রাফিক প্ল্যান করা হবে। শোভাযাত্রা শুরু হওয়ার পর আর কেউ ঢুকতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পয়লা বৈশাখে অনুষ্ঠানে ভুভুজেলা বাজানো যাবে না। বিকেল পাঁচটার পর অনুষ্ঠান করা যাবে না এবং সন্ধ্যা ছয়টার মধ্যে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হবে। পয়লা বৈশাখের আগের দিন বিশেষ স্টিকার ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেউ গাড়ি চালাত...
সালাহউদ্দিন হাসপাতালে আগুন

সালাহউদ্দিন হাসপাতালে আগুন

Cover Story
রাজধানীর ওয়ারীতে একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৮টা ২৫ মিনিটে সালাহউদ্দিন স্পেশালাইজড নামের ওই হাসপাতালে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গেছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর মো. ফরহাদুল আলম আগুন লাগার বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গেছে। এর আগেই আগুন নেভানো সম্ভব হয়েছে।   https://www.youtube.com/watch?v=r0t64gzuqtg  ...
ক্ষুধামান্দ্য দূর করার উপায়

ক্ষুধামান্দ্য দূর করার উপায়

Cover Story, Health and Lifestyle
উদ্বেগ, মানসিক চাপ ও হতাশার কারণে খাওয়ার ইচ্ছা চলে যেতে পারে। এটা সাময়িক হলেও এর ফলে নানান অসুবিধা হতে পারে। তাই ক্ষুধামান্দ্য কাটাতে প্রাকৃতিক উপাদানের সাহায্য নেওয়া যেতেই পারে। স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ক্ষুধামান্দ্য দূর করার কয়েকটি পন্থা এখানে দেওয়া হল। গোলমরিচ বহুদিন ধরেই হজম ও ক্ষুধা বাড়াতে গোলমরিচ ব্যবহৃত হয়ে আসছে। পাকস্থলীর আরাম ও গ্যাসের সমস্যা দূর করতে এটা ভালো কাজ করে। গোলমরিচ স্বাদ-ইন্দ্রিয়কে উদ্দীপ্ত করে এবং পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ করে হজমে সাহায্য করে। পদ্ধতি: এক চা-চামচ গুড়ে আধা চা-চামচ গোলমরিচের গুঁড়া মিশিয়ে কয়েকদিন খেলে উপকার মিলবে। আদা বিভিন্ন রকমের রান্না ও ঔষধি গুণের জন্য আদা বেশ পরিচিত। এটা ক্ষুধা বাড়ায় এবং হজমে সাহায্য করে। তাছাড়া আদা পেট-ব্যথা উপশমেও সাহায্য করে। পদ্ধতি: আধা চা-চামচ আদার রস এবং এক চিমটি ‘র...
চিত্তরঞ্জন সাহার কলাম : ডিম ও ভিপি নুর

চিত্তরঞ্জন সাহার কলাম : ডিম ও ভিপি নুর

Op-ed, Cover Story
চিত্তরঞ্জন সাহার কলাম : ডিম ও ভিপি নুর ডিম, ডিম্ব, অণ্ড, আণ্ডা, এগ—যে নামেই ডাকি না কেন, ডিম ডিমই। খাদ্য হিসেবে ডিমের কোনও তুলনা নেই। ডিম গরিবের খাবার, মধ্যবিত্তের খাবার, এমনকি বড়লোকেরও খাবার। তবে মধ্যবিত্তের খাবার হিসেবে শীর্ষে। হোস্টেল-ছাত্রাবাসগুলোতেও ডিম ছাড়া একদিনও চলে না। ডিম দিয়ে কী হয়? এই প্রশ্নের চেয়ে ডিম দিয়ে কী হয় না- বলাটাই বেশি যুক্তিযুক্ত। ডিম ভাজি, ডিম চপ, ডিমের কোরমা, সিদ্ধ ডিম, ডিমের ভুনা, ডিমের অমলেট, ডিমের পাকোড়াসহ আধুনিক সময়ের এগ চ্যাট, এগ সালাদ কিংবা ডিমের মুত্তা এভিয়াল কত না রেসিপি। এ কারণে ডিম ডিমই। ডিম নিয়ে মজার তর্ক আছে- ডিম আগে, না মুরগি আগে? উত্তর দিতে হিমশিম খেয়েছেন অনেকেই। কিন্তু উত্তরটা সহজ- ডিম আগে। কারণ, আমাদের অনেকের সকালটা তো শুরু হয় ডিম দিয়েই! তবে ডিম খাওয়া নিয়ে অনেক বিভ্রান্তি আছে। কখনও শোনা যায় ডিম খেলে কোনও অসুবিধা নেই। কখনও বলা হয় সপ্তাহে তিনটির ব...
পুরুষের প্রজনন ক্ষমতা অটুট রাখার ৫টি অব্যর্থ কৌশল

পুরুষের প্রজনন ক্ষমতা অটুট রাখার ৫টি অব্যর্থ কৌশল

Health and Lifestyle, Cover Story
বর্তমানের চূড়ান্ত ব্যস্ত জীবনযাত্রা, অনিয়মিত ডায়েট এবং প্রচণ্ড শারীরিক-মানসিক চাপের কারণে বন্ধ্যাত্ব অত্যন্ত সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মহিলা বা পুরুষ, উভয়ের সন্তানহীনতার সমস্যার পিছনেই একটা বড় ভূমিকা রয়েছে বর্তমান জীবনযাত্রার মাত্রাতিরিক্ত শারীরিক-মানসিক চাপ এবং অনিয়মিত খাদ্যাভ্যাস। ইদানীং পুরুষের মধ্যে এই বন্ধ্যাত্ব উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক একটি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ৩০-৫০ শতাংশ বন্ধ্যাত্বের জন্য দায়ি পুরুষেরাই। আসুন জেনে নেওয়া যাক পুরুষের সুস্থ-সবল প্রজনন ক্ষমতা ধরে রাখার কয়েকটি অব্যর্থ কৌশল... ১) সুস্থ সন্তানের জন্মের জন্য নীরোগ শরীর এবং স্বাভাবিক ওজন অত্যন্ত আবশ্যক। অতিরিক্ত বেশি বা স্বাভাবিক কম ওজন সন্তান ধারণের পক্ষে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই উচ্চতা ও বয়স অনুযায়ী ওজন নিয়ন্ত্রণে রাখতে সঠিক ডায়েট মেনে চলুন, পাতে রাখুন পুষ্টিকর খাবার। ২) পুরুষে...
স্পেনের ভুতুরে গ্রামগুলো নিলামে উঠছে

স্পেনের ভুতুরে গ্রামগুলো নিলামে উঠছে

Cover Story
স্পেনের গ্রামের পর গ্রাম পড়ে আছে। কিন্তু সেগুলোতে কোনও বাসিন্দা নেই। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ঘর-বাড়িগুলো। দেখে মনে হয় যেন ভুতুরে কোনও জায়গা। অথচ একসময় এই গ্রামগুলোতে স্বাভাবিক জীবনযাত্রা ছিল। সবকিছুরই যত্ন নেওয়ার লোক ছিল। কিন্তু এখন সবই অযত্নে কিংবা রক্ষণাবেক্ষনের অভাবে নষ্ট হতে বসেছে। গ্রামগুলি এতটাই নীরব এবং জনশূন্য যে একা গেলে দিনের বেলাতেও ভয় লাগতে পারে। এরকমই অনেক গ্রাম নিলামে উঠছে স্পেনে। জানা গেছে, স্পেনের উত্তরাঞ্চলের গ্রামগুলিতে এক সময় যারা বাস করতেন, তারা চাকরি নিয়ে শহরে চলে গিয়েছেন।অনেক বাসিন্দাদের আবার কোনও উত্তরাধিকার নেই। স্পেনে জনসংখ্যা এমনিতেই কম।কোনও কোনও শহরে জনসংখ্যা আছে ১ হাজারেরও কম। এমন অনেক গ্রাম রয়েছে যেখানে একজনও বাস করেন না।তবে এসব গ্রামের আবার মালিকও রয়েছে। স্পেনের আইন অনুযায়ী, সম্পত্তি যার রক্ষণাবেক্ষণের দায়িত্বও তার। কিন্তু গ্রামের মালিকের প্রতিনিধি...