ইরাকে মিলল ৪ হাজার বছরের পুরনো শহরের ধ্বংসাবশেষ
মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের কুর্দিস্তানে হারিয়ে যাওয়া এক প্রাচীন শহরের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে ফরাসি প্রত্নতাত্ত্বিকদের একটি দল। ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্স (সিএনআরএস) জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জার্নালের বরাত দিয়ে ফক্সনিউজ জানিয়েছে, মেসোপটেমিয়ান সাম্রাজ্যের পশ্চিমাঞ্চলে সীমান্তঘেঁষা প্রাচীন এই শহরটি প্রাচীন পাহাড়ি সম্প্রদায়ের (যারা লুল্লুবি নামে পরিচিত) কাছে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল বলে ধারণা করা হচ্ছে। শহরটিতে খননকাজ করার পর বড় আকারের পাথরের ভিত বেরিয়ে এসেছে। গবেষকদের ধারণা, এসব পাথর খ্রিস্টপূর্ব ২২০০ সালের। এছাড়া শহরটিতে পাওয়া শিলালিপি দেখে ধারণা করা হচ্ছে, সেখানকার বাসিন্দারা কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন।
প্রত্নতাত্ত্বিকদের ধারণা, শহরটি প্রায় চার হাজার বছর আগে আগুনে পুড়ে ধ্বংস হয় গিয়েছিল। প্রাচীণ এ শহরের নাম কী ছিল তা নিশ্চিত করে ব...












