বিয়ন্সে গাইবেন মুখেশ আম্বানির মেয়ের বিয়ের অনুষ্ঠানে
পপতারকা বিয়ন্সে নোলস ও রিদম অ্যান্ড ব্লুজ সদস্যরা ভারতের উদয়পুরে এসে পৌঁছেছেন। রবিবার (৯ ডিসেম্বর) দুপুরে মহারানা প্রতাপ বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন বিয়ন্সে।
শিল্পপতি মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির বিয়ের অনুষ্ঠানে গাইতে তার এই সফর।
বলিউড ভিত্তিক ওয়েবসাইট পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানা যায়, বিয়ন্সের টিমে আছেন ৬০ জন নৃত্যশিল্পী। তারা আগেই এসে পৌঁছেছেন।
২৭ বছর বয়সী ঈশার বিয়ে-পূর্ব উদযাপনের অংশ হিসেবে বিয়ন্সের এই কনসার্ট। আজ, রবিবার রাতে সংগীত পরিবেশন করবেন তিনি। সোমবার উদয়পুর ছেড়ে আমেরিকায় ফিরে যেতে রওনা দেবেন ৩৭ বছর বয়সী এই গায়িকা।
বিশ্বসংগীতের সবচেয়ে বড় তারকাদের মধ্যে বিয়ন্সে অন্যতম। তার ঝুলিতে আছে গ্র্যামির মতো সম্মানজনক অনেক পুরস্কার। বিয়ের অনুষ্ঠানে গাওয়ানোর জন্য বড় অঙ্কের সম্মানী দিতে হচ্ছে তাকে। তবে ঠিক কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি তা জানা যায়নি।
এদি...














