Cover Story Archives - Page 146 of 222 - Mati News
Sunday, November 29

Cover Story

প্রিয়াঙ্কার সন্তানের গুঞ্জন কী সত্যি?

প্রিয়াঙ্কার সন্তানের গুঞ্জন কী সত্যি?

Entertainment, Cover Story
এখনো দুই সপ্তাহ পার হয়নি বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও হলিউড সুপারস্টার নিক জোনাসের বিয়ে। এর মধ্যেই এ দম্পতির সন্তান ধারণ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। গত ১ ও ২ ডিসেম্বর মহাধুমধামের সাথে বিয়ে করেন প্রিয়াঙ্কা-নিক। বর্তমানে তারা হানিমুনে ওমানে রয়েছেন। আগামী ২০ ডিসেম্বর মুম্বাইতে তাদের বিয়ের রিসিপশন অনুষ্ঠান। এর মধ্যে দম্পতিকে ঘিরে শোনা গেল এক নতুন খবর। ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, নিক সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে নিক জানিয়েছেন, তিনি তার বাড়িতে নতুন অতিথি চান। বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করে নিক জানান, একটি নয়, অনেকগুলো সন্তান চান তারা। নিজের এই ইচ্ছার কথা ইতিমধ্যে প্রিয়াঙ্কাকে জানিয়েছেন তিনি।...
অভিনয় নয়, এই কাজটাই করতে চান শাহরুখ পুত্র আরিয়ান

অভিনয় নয়, এই কাজটাই করতে চান শাহরুখ পুত্র আরিয়ান

Entertainment, Cover Story
শাহরুখ কন্যা সুহানা খান বলিউডে পা রাখবেন এ শুধুই সময়ের অপেক্ষা। যদিও মেয়েকে শাহরুখের কড়া নির্দেশ গ্র্যাজুয়েশন শেষ করেই তবেই বলিউডে পা রাখতে পারবে সে, নচেৎ নয়। যদিও অভিনয় না শুরু করলেও সুহানা ইতিমধ্যেই 'ভগ' ম্যাগজিনে ফটোশ্যুট করে ফেলেছেন। যদিও সুহানা ঠিক কবে বলিউডে পা রাখছেন, সেবিষয়ে এতদিন শাহরুখকে কিছুই বলতে শোনা যায়নি। তবে সম্প্রতি, 'জিরো'-র প্রমোশনে গিয়ে সুহানার অভিনয় জগতে পা রাখা নিয়ে মুখ খুলেই ফেললেন কিং খান। তিনি বলেন, '' সুহানা আর ৬ মাসের মধ্যেই ওর পড়াশোনা শেষ করে ফেলবে। তারপর অভিনয় ঠিকঠাক করে শেখার জন্য আমেরিকার কোনও প্রতিষ্ঠানে ৩-৪ বছরের একটা প্রশিক্ষণ নেবে।'' এদিন শাহরুখকে তাঁর বড় ছেলে আরিয়ানের কথা জিজ্ঞাসা করলে শাহরুখ বলেন, ''ওর (আরিয়ান খান) অভিনয়ের বিষয়ে কোনও আগ্রহই নেই। ও সিনেমার পরিচালনায় আসতে চায়। ও এই মুহূর্তে আমেরিকাতে এবিষয়ে প্রশিক্ষণও নিচ্ছে।''  শাহরুখের এই কথা থ...
দীপিকা নন, সারা আলি খানের সঙ্গে রোম্যান্স করছেন রণবীর!

দীপিকা নন, সারা আলি খানের সঙ্গে রোম্যান্স করছেন রণবীর!

Entertainment, Cover Story
রণবীর সিংয়ের গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছেন সারা আলি খান, রোম্যান্স করছেন তাঁর সঙ্গে। কী কথাটা শুনে চমকে গেলেন? ভাবছেন এই তো কয়েকদিন আগে দীপিকার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রণবীর, তাহলে আবার সারা! হ্যাঁ ঠিকই শুনছেন, রণবীর সারাকে নিয়ে বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছে, রোম্যান্স করছেন, এসবই সত্যি, তবে রিয়েল লাইফে নয়, সবটাই রিল লাইফে। 'কেদারনাথ' ছবির সাফল্যের পর এবার সইফ কন্যা সারা ব্যস্ত তাঁর আগামী ছবি 'কেদারনাথ'-এর প্রচারে। কিছুদিন আগে সারা-রণবীরের 'আঁখ মারে' গানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এবার মুক্তি পেল 'তেরে বিন' গানটি। এখানে সারার সঙ্গে রণবীরের রোম্যান্স করার ছবিই প্রকাশ্যে এসেছে। এই গানটি নুসরত ফতে আলি খাঁয়ের গাওয়া মণীষা কৈরালা-অজয় দেবগণ অভিনীত ছিবে 'কাচ্চে ধাগে' ছবির 'তেরে বিন নেহি লাগতা' গানের রিমেক। নতুন গানটি সঙ্গীত পরিচালনা করেছেন তনিস্ক বাগচি। তিনি পুরনো গানটি সঙ্গে বিশেষ কোনও পরিবর্তন ...
প্রতিনিয়ত যৌনসঙ্গম ডেকে আনতে পারে মৃত্যু!

প্রতিনিয়ত যৌনসঙ্গম ডেকে আনতে পারে মৃত্যু!

Cover Story, Health, Health and Lifestyle
বয়স বাড়লে যৌনতায় নিয়ন্ত্রণ রাখা উচিত, এমনটাই বলছে আধুনিক গবেষণা। ৫০ কিংবা তাঁরও বেশি বয়সে কেউ যদি রোজ সঙ্গমে লিপ্ত হয়, তাহলে তাদের হৃদরোগের সম্ভাবনা বেশি, বলছেন গবেষকরা। যৌবন পেরনো পুরুষ যদি দৈনিক কিংবা সাপ্তাহিক সঙ্গমে অভ্যস্ত হন, তাহলে সেই পুরুষের হৃদরোগের শঙ্কা বেশি। এমনটাই মত দিয়েছে মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়য়ের গবেষকরা। তবে পঞ্চাশোর্ধ্ব মহিলাদের ক্ষেত্রে যদিও নিয়মিত যৌনসঙ্গমে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা কম, দাবি চিকিৎসকদের। "তুলনামূলক বয়স্করা যদি তাঁদের সঙ্গীর সঙ্গে যৌনতায় শারীরিক তৃপ্তি অনুভব করেন এবং সন্তুষ্ট হন, সেক্ষেত্রে কার্ডিওভাসকুলার রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা তাঁদের সবথেকে বেশি", এমনটাই বলছেন গবেষক হুই লিউ এবং তাঁর সহযোগী সমাজবিদ্যার অধ্যাপক গবেষকরা। এই গবেষণা করা হয়েছিল ২ হাজার ২০৪ জনের ওপর। আমেরিকার ন্যাশনাল সোশ্যাল লাইফ এবং হেলথ অ্যান্ড অ্যাজিং প্রোজেক্ট এই গবেষ...
নিয়মিত যৌনতায় সক্রিয়তা বাড়ে প্রবীণদের মস্তিষ্কে

নিয়মিত যৌনতায় সক্রিয়তা বাড়ে প্রবীণদের মস্তিষ্কে

Cover Story, Health, Health and Lifestyle
বয়স বাড়লে অনেকেরই যৌনতার প্রতি অনাগ্রহ তৈরি হয়। বিশেষ করে সঙ্গীর থেকে সাড়া না মেলায় ক্রমশ নিষ্পৃহ হয়ে পড়েন তাঁরা। কিন্তু গবেষণা বলছে বার্ধক্যে এই প্রবণতা বিরূপ প্রভাব ফেলে মানবমস্তিষ্কে। কমে যায় প্রবীণদের মস্তিষ্কের সক্রিয়তা। বয়স বাড়লে অনেকেরই যৌনতার প্রতি অনাগ্রহ তৈরি হয়। বিশেষ করে সঙ্গীর থেকে সাড়া না মেলায় ক্রমশ নিষ্পৃহ হয়ে পড়েন তাঁরা। কিন্তু গবেষণা বলছে বার্ধক্যে এই প্রবণতা বিরূপ প্রভাব ফেলে মানবমস্তিষ্কে। কমে যায় প্রবীণদের মস্তিষ্কের সক্রিয়তা। বৃহস্পতিবার প্রকাশিত ইউনিভার্সিটি অফ কভেন্ট্রির এক গবেষণা বলছে, নিয়মিত যৌনতায় লিপ্ত হন এমন প্রবীণদের মস্তিষ্কের সক্রিয়তা অনেক বেশি। মূলত কথা বলার সাবলীলতা ও দৃষ্টির সঙ্গে যুক্ত স্মৃতি বিবেচনা করে এই সিদ্ধান্তে এসেছেন গবেষকরা। ৫০ - ৮৩ বছর বয়সি ৭৩ জনের ওপর চালানো হয় এই গবেষণা। এর মধ্যে ছিলেন ২৮ জন পুরুষ ও ৪৫ জন মহিলা। তাঁদের কাছে কতদিন...
মেয়েদের কাছে যৌনতা মানে কী? জানালেন কঙ্গনা

মেয়েদের কাছে যৌনতা মানে কী? জানালেন কঙ্গনা

Cover Story, Health, Health and Lifestyle
থামার নামই নেই কঙ্গনার। একের পর এক সাক্ষাৎকারে করে যাচ্ছেন বিতর্কিত মন্তব্য। কখনও তাঁর আক্রমণের লক্ষ্য হৃতিক, কখনও আবার আদিত্য পাঞ্চালি বা করণ জোহর। বেছে বেছে পুরুষদের আক্রমণ করছেন কেন কঙ্গনা, এই প্রশ্ন উঠতে শুরু করেছে ইন্ডাস্ট্রিতে। কঙ্গনা কি তাহলে পুরুষ বিদ্বেষী? উত্তর দিলেন কঙ্গনা। গতকাল মুম্বইয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। সেখানে তাঁকে এবিষয়ে প্রশ্ন করা হয়। উত্তরে কঙ্গনা বলেন, “আমি পুরুষ বিদ্বেষী নই। বরং, আমার মেয়ের থেকে ছেলে বন্ধুর সংখ্যা অনেক বেশি। কবে যে ফেমিনিস্ট হয়ে গেলাম জানি না। আমাদের সমাজে লিঙ্গ বৈষম্য আছে। একজন আর একজনকে ছোটো করে দেখে। এসব দেখে অবাক লাগে।” নিজের বক্তব্যকে বোঝানের জন্য উদাহরণ দেন কঙ্গনা। টেনে আনেন যৌনতার প্রসঙ্গ। তাঁর বক্তব্য, এমন অনেক বিষয় আছে যেগুলো ছেলেরা করলে দোষ নেই। মেয়েরা করলে সমাজ আঙুল তুলবে। যেমন যৌনতা। ছেলেদের কাছে যৌনতা করাটা মজা আর মেয়েরা...
ভাড়ায় মিলছে ‘বয়ফ্রেন্ড’!

ভাড়ায় মিলছে ‘বয়ফ্রেন্ড’!

Cover Story
ভাড়ায় মিলছে বয়ফ্রেন্ড। কিছুদিন হলো এই রীতি চালু হয়েছে চীনে। রেন্ট আ বয়ফ্রেন্ড নামে শুরু হয়েছে এই পরিষেবা। শপিং মলে চালু হয়েছে এই ব্যবস্থা। ঘণ্টা মেপে নেওয়া হচ্ছে ভাড়া। চীনের হিবাই প্রদেশে এমন ব্যবস্থা শুরু হওয়ায় খুশি অনেক নারীই। চীনের অনেক নারীই বিয়ের করার দিকে ঝুঁকছেন না। তাদের কথা ভেবে এই পরিষেবা শুরু হয়েছে। শপিং মলগুলোতে পুরষেরা দাঁড়িয়ে থাকছেন একের পর এক। পছন্দ মত তাদের বেছে নেওয়া যাচ্ছে অর্থের বিনিময়। মূলত আধ ঘণ্টা বা ১ ঘণ্টার জন্যই এই ভাড়া পাওয়া যাচ্ছে। সরাসরি টাকা দিয়েই বন্ধু বেছে নেওয়া যাচ্ছে বা কিউআর কোড স্ক্যান করে দেওয়া যাচ্ছে টাকা। এই কাজ পাওয়ার জন্য পুরুষদের ব্যক্তিত্ব বিচার করা হচ্ছে। সুগঠন তো বটেই সঙ্গে অবিবাহিতরাই পাচ্ছেন এই সুযোগ। শুধুমাত্র মল চত্বরেই এই বয়ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে পারবেন নারীরাই। নারীদের কেনাকাটা করতে বা মলে তাদের ব্যাগ বয়ে দেও...
নিজেই তৈরি করুন মিক্সড ভেজিটেবল স্যুপ

নিজেই তৈরি করুন মিক্সড ভেজিটেবল স্যুপ

Cover Story, Health and Lifestyle, Recipe
এখন যেহেতু শীতকাল, চলছে সবজির মৌসুম। তাই বিকালের নাস্তার জন্য ঝটপট তৈরি করে ফেলতে পারেন মিক্সড ভেজিটেবল স্যুপ । এছাড়া বাড়ির বাচ্চারা খুব একটা সবজি খেতে চায় না, তাই তাদের ভেজিটেবল স্যুপট্রাই করে দেখতে পারেন। তবে শুধু বাচ্চা নয়, সবার জন্যই এই স্যুপ উপকারি। ভেজিটেবল স্যুপ তৈরির পদ্ধতিটি জেনে নিন-  উপকরণ : ৩ কাপ টোমাটো, গাজর, সবুজ মটর, বরবটি ১ থেকে ২ চা চামচ জিরার গুড়া ১ থেকে ২ চা চামচ গোলমরিচ গুড়া ১ চা চামচ তেল কয়েকটি ধনেপাতা ও স্বাদানুসারে লবণ কীভাবে তৈরি করবেন : সবজি কেটে দু’কাপ পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার ব্লেন্ডারে ভালো করে মিকচার করে ছাকনি দিয়ে ছেঁকে নিন। এরপর একটি পাত্রে তেল গরম করে ধনেপাতা ও লবণ দিয়ে সবজির মিশ্রণটি ঢেলে দিন। সবশেষে স্যুপের স্বাদ বাড়াতে জিরা ও গোল মরিচের গুড়া দিয়ে একুট নেড়ে নামিয়ে ফেলুন। এবার গরম গরম পরিবেশন করুন মিক্সড ভেজিটেবল স্যুপ। ...
সৌদির গুলিতে বাংলাদেশিসহ ২ জন নিহত

সৌদির গুলিতে বাংলাদেশিসহ ২ জন নিহত

Cover Story
সৌদির জিজান প্রদেশের সামতা এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশিসহ দুই বিদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক বাংলাদেশি আহত হয়েছেন। নিহত সেই বাংলাদেশি হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার আওলিয়ার চালার মোশারফ হোসেন। তার পিতার নাম শামসুল হক। অপরজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে। ঘটনায় আহত বাংলাদেশি নাগরিক আহত সুজন মিয়া, কুমিল্লা জেলার মেঘনা উপজেলার সমর আলীর ছেলে। তিনি বর্তমানে জিজানের আল হায়াত হাসপাতালের নিবির পর্যবেক্ষন কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, জিজানের সামতার আব্দুল্লাহ কোম্পানীতে পরিচ্ছন্নতার কর্মীর কাজ করতেন তারা। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও স্থানীয় সময় সকাল ৬টায় কাজে যাওয়ার জন্য ক্যাম্প থেকে বের হয়ে গাড়িতে উঠেন। ওই সময় একজন সৌদির নাগরিক গাড়ীর দরজা খুলতে বললে তারা দরজা...

নায়িকা হিসেবে পরীমনি চাই: ফেরদৌস

Cover Story, Entertainment
আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধের সিনেমা ‘পোস্টমাস্টার ৭১’। চিত্রনায়ক ফেরদৌসের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান নুজহাত ফিল্মের ব্যানারে তৈরি হয়েছে সিনেমাটি। যদিও এখন এটি ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে মুক্তি পাচ্ছে। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন রাশেদ শামীম ও আবির খান। সেখানে পোস্টমাস্টার চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস। প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে ‘পোস্টমাস্টার ৭১’ সিনেমাটি। এত দেরি হওয়ার কারণ কী? সিনেমাটি তৈরির সময়ই ঠিক করা ছিল ২৬ মার্চ কিংবা ১৬ ডিসেম্বর ধরে মুক্তি দেওয়া হবে এটি। মধ্যে তিনবার সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারিত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি। সে সময় সিনেমাটির প্রযোজনা–পরবর্তী কাজে ঝামেলা হওয়ার কারণে সমস্যাটা হয়েছিল। চূড়ান্ত সম্পাদনার পর ত্রুটি দেখা দিলে আবার সিনেমাটি নতুন করে সম্পাদনা করতে হয়েছে। এ কারণেই বারবার মুক্তি পিছিয়েছে। সিনেমাটি নিয়ে প্রত...
খামোশ বললে জনগণ খামোশ হয়ে যাবে না: শেখ হাসিনা

খামোশ বললে জনগণ খামোশ হয়ে যাবে না: শেখ হাসিনা

Cover Story
গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের উদ্দেশে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খামোশ বললেই কি মানুষের মুখ খামোশ হয়ে যাবে? খামোশ বললে জনগণ খামোশ হয়ে যাবে না, মানুষকে খামোশ রাখা যাবে না। আজ শুক্রবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শেখ হাসিনা এ মন্তব্য করেন। এ আলোচনা সভার আয়োজন করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যারা বিএনপির সঙ্গে হাত মিলিয়েছেন, কামাল হোসেনরা, তাঁরা এই লজ্জাটা কোথায় রাখবেন? আমার এটাই প্রশ্ন।’ তিনি বলেন, ‘তাঁরা লজ্জা পান? নাকি পান না?’ শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধে যাদের আমরা পরাজিত করলাম, তাদের দোসরদের ধানের শীষ প্রতীক দেওয়া হলো। যারা একসময় আমাদের দলে ছিল, এখন বিএনপি জোটের সঙ্গে চলে গেল, তাঁরা কীভাবে নির্বাচন করবেন...
মুচিপাড়ায় কুকুরদের জীবনে কেয়ামত নেমে আসা সেই সকালের গল্প : লুৎফর রহমান রিটন

মুচিপাড়ায় কুকুরদের জীবনে কেয়ামত নেমে আসা সেই সকালের গল্প : লুৎফর রহমান রিটন

Op-ed, Cover Story, Stories
ওয়ারিতে আমাদের বাড়িটা ছিলো হেয়ার স্ট্রিটে। হেয়ার স্ট্রিটের ওটাই ছিলো শেষ বাড়ি। আমাদের বাড়ির সীমানা থেকেই উত্তর মৈশুন্ডি-বনগ্রামের শুরু। আমাদের বাড়িটার ডান ও বাঁ পাশে রবিদাস সম্প্রদায়ের লম্বা ঘন বসতি। এটাকে সবাই চিনতো মুচিপাড়া নামে। রবিদাস সম্প্রদায়ের পুরুষেরা অধিকাংশই জুতো সেলাই ও জুতো সারাইয়ের কাজ করতেন। মুচিপাড়ার বেশিরভাগ ঘরেরই ছিলো মাটির দেয়াল আর টিনের চাল। অল্প ক’টা বাড়ির দেয়াল ছিলো ইটের। অর্থাৎ খুবই গরিব ছিলো ওরা। আমাদের বাড়িটা যখন একতলা ছিলো তখন ছাদে দাঁড়ালে দুপাশে মুচিদের বস্তির টিনের টানা লম্বা ছাদ দেখতে পেতাম। ওদের ঘরগুলো একটার সঙ্গে একটা লাগোয়া ছিলো। আলাদা কোনো ছাদ এবং প্রাইভেসি ওদের একেবারেই ছিলো না। দিনরাত হইচই চিৎকার চ্যাঁচামেচি আর ভয়াবহ সব গালাগালের ডিপো ছিলো মুচিপাড়া। আমাদের বাড়ির একেবারে কাছেই ছিলো মুচিদের জন্যে নির্মিত কলপাড়। এখান থেকেই ওরা নিত্যদিনের...
‘যোগ্য পুরুষ খুঁজে পাইনি’ : জ্যাকুলিন ফার্নান্দেজ (ছবির গ্যালারি)

‘যোগ্য পুরুষ খুঁজে পাইনি’ : জ্যাকুলিন ফার্নান্দেজ (ছবির গ্যালারি)

Cover Story, Entertainment, Glamour
শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ । তিনি ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা মুকুট বিজয়ী। সফলতা ও দর্শকপ্রিয়তায় অল্প সময়ে বেশ এগিয়ে গেছেন তিনি। বর্তমানে তার হাতে রয়েছে কমপক্ষে ৫টি বড় বাজেটের ছবি। বলিউডে এখন চলছে বিয়ের ধূম। একটি সংবাদমাধ্যম থেকে তাকে প্রশ্ন করা হয় আপনার বিয়েটা কবে হচ্ছে? জ্যাকুলিন উত্তরে বলেন, বিয়ের সময় এখনও হয়নি। যখন সময় হবে তখন অবশ্যই সবাইকে জানিয়ে বিয়ে করবো। এরপর তাকে প্রশ্ন করা হয় প্রেম নিয়ে? জ্যাকুলিন হেসে বলেন, প্রেম করার সময় নেই। কাউকে সময় দেয়ার সময় নেই। তাছাড়া প্রেম আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমার যোগ্য পুরুষও আমি খুঁজে পাইনি। সেটা পেতে অনেক সময় লাগবে। কারণ উপযুক্ত পুরুষ তেমন একটা নেই। জ্যাকুলিনের এমন বক্তব্যে বেশ ক্ষেপেছেন সাইবারবাসী। নেটদুনিয়ায় এ বিষয়টি এখন ভাইরাল। অনেকে বলছেন, কোন প্রশ্নের উত্তরে কি বলতে হবে সেটা জানেন না জ্য...
ডায়াবেটিস চিকিৎসায় হোমিওপ্যাথি

ডায়াবেটিস চিকিৎসায় হোমিওপ্যাথি

Cover Story, Health and Lifestyle
ডায়াবেটিস একটি রোগ, এ রোগ কিভাবে জন্ম হলো এ কথা কেউ সঠিক ভাবে বলতে পারে না। তবে ডায়াবেটিসের ইতিহাস সুপ্রাচীন কালের। সর্বপ্রথম ডায়াবেটিস এর ধারণা পাওয়া যায়, ১৮৬২সালে মিশরের প্রাচীন নগরী থিবসের একটি পিরামিডের ভেতর থেকে খ্রিষ্টপূর্ব ১৫৫০ সালের প্যারিপাস গাছের ছালে একটি রোগ বিবরণী আবিস্কার করেন। এই রোগ বিবরণীতে সর্বপ্রথম বহুমূএ রোগের উল্লেখ দেখতে পাওয়া যায়।চিকিৎসা বিজ্ঞানের জনক প্রাচীন গ্রীসের হিপোক্রেটিস কর্তৃক আবিস্কৃত ইউনানী চিকিৎসা পদ্ধতিতে ডায়াবেটিসের ধারণা ছিল। তখন এটিকে বলা হতো zia beted যার অর্থ হচ্ছে সুমিষ্ট মূএ নিঃসরণ। ডায়াবেটিস কি? আমাদের শরীরে বিলিয়ন বিলিয়ন কোষে প্রতি মুহূর্তে লক্ষ-কোটি কাজ হয়ে চলেছে। এই কাজ সুষ্ঠুভাবে সমাধা হওয়ার জন্য চাই শক্তি। শক্তির সবচেয়ে বড় যোগানদাতা কার্বোহাইড্রেট। এর মধ্যে রয়েছে ভাত, ডাল, আলু, শাকসবজি, গম ভুট্টা প্রভৃতি। জটিল বিক্রিয়া শেষে এগুলো আমাদের ...
‘আমাকে নয় আমার স্যুটকেস দেখে মা চিনেছিলেন’ : সারা আলি

‘আমাকে নয় আমার স্যুটকেস দেখে মা চিনেছিলেন’ : সারা আলি

Cover Story, Entertainment
রুপালী পর্দায় পা রাখার আগে নায়িকা হবার মতো শারীরিক গড়ন ছিলনা সারা আলি খানের। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আক্রান্ত ছিলেন তিনি। যে কারণে তার ওজন হয়েছিল ৯৬ কেজি। অথচ তিনি এখন বলিউড কাঁপাচ্ছেন। নিজের প্রথম ছবিতে অভিনয় দক্ষতা দিয়ে মন জয় করেছেন অসংখ্য দর্শকের। প্রশংসায় পঞ্চমুখ চিত্রসমালোচকরাও। গত ৭ ডিসেম্বর মুক্তি পায় সারার কেদারনাথ ছবি। বক্স অফিসে সারা ফেলেছে ছবিটি। কিভাবে নিজের এমন পরিবর্তন এ বিষয়ে স্পটবয় ডটকমকে এক সাক্ষাৎকার দেন সারা আলি খান। সে সময় তিনি নিজের পরিবর্তনের নানান বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ‘নিয়মমাফিক জীবনযাপন আর বেশ কিছুটা ওয়ার্কআউট। এই সবকিছুর জন্যই আমি তাড়াতাড়ি রোগা হতে পেরেছি।’ নিজের আমুল পরিবর্তন কতটা হয়েছে সে সম্পর্কে সারা জানান, বিমানবন্দরে মা অমৃতা তাকে দেখে চিনতেই পারেন নি যে এটা তার কন্যা। সারা বলেন, আমাকে নয় আমার স্যুটকেস দেখে মা আমাকে চিনতে পেরেছিলে...