সিলেটি যুবককে মুসলমান করে বিয়ে, অতঃপর…
কিছুদিন আগে ইতালির সাবেক একজন পার্লামেন্ট সদস্যর মেয়ের ইসলাম গ্রহন নিয়ে দেশটিতে তোলপাড় হয়েছে। ম্যানুয়েলা ফ্রাংকো বারবাতো নামের এই তরুনীর এখন নতুন নাম আয়েশা। এবার ইতালিতে এক বাংলাদেশি যুবককে মুসলমান হয়ে বিয়ে করে আলোচনায় এসেছেন এক ক্যাথলিক মেয়ে।
জানা গেছে, ওই কণের নাম জোভান্না। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর নাম পরিবর্তন করে খাদিজা হয়েছেন। সম্প্রতি ইতালি প্রবাসী ওই বাংলাদেশের সিলেটের যুবকের সঙ্গে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
বাংলাদেশে যেখানে হঠাৎ করে একটি বিয়ের আয়োজন করা যায় কিন্তু ইতালীয়ানরা বিয়ের দিন ঠিক করে অনেক আগে থেকেই। তারপর শুরু হয় বিয়ের আয়োজন। যেমন- নব দম্পতিরা তাদের পছন্দমত একটি ঘর দেখেন, বিয়ের অনুষ্ঠানে কি কি খাবার পরিবেশন করা হবে তা নির্ধারণ করা, হানিমুনের পরিকল্পনা, বিয়ের অনুষ্ঠান আয়োজনের জন্য একটি হল ভাড়া করা ইত্যাদি।
বাংলাদেশে বিয়েতে ঢালাওভাবে আত্মীয়-স্বজনদের দাওয়াত করা হ...












