রোমান্টিক উপন্যাস – ফ্যান্টাসি থ্রিলার কৃ (পর্ব-১৩)
রোমান্টিক উপন্যাস – ফ্যান্টাসি থ্রিলার কৃ (পর্ব-১২)
১৩
এরপর কেটে গেল আরো তিন মাস। প্রথম দুমাস হন্যে হয়ে প্রামাণিক ব্যাটাকে খুঁজেছি। বিন্তিদের কয়েক বাড়ি পরেই নাকি ওর বাড়ি। কিন্তু ব্যাটা তালা মেরে নিরুদ্দেশ। পরিবারে এক মেয়ে ছাড়া আর কেউ নেই নাকি।
গ্রামে আমার কোনো চাকরি নেই যে দিন তারিখের হিসাব রাখতে হবে। মঞ্জু মাসে এক দুবার দেখা করতে আসে। আমার ছবি নিয়ে যায় বিক্রি করতে। আমার হয়ে প্রকাশকের সঙ্গে আলাপ-আলোচনা, টাকা পয়সার হিসাব সামলায়। রেনুর সঙ্গে তার ভাবের শেষ নেই। ভাবি ভাবি বলে মুখে ফেনা তোলে। শেষের এক মাসে মনে হলো সে চারবার এসেছে। ঘটনা পরিষ্কার হলো শেষ দিন।
‘এখানে থেকে যাব ঠিক করেছি। একটা পুকুরের ব্যাপারে কথা হয়েছে। মারাত্মক সস্তা। এরকম দশটা লিজ নিয়ে নেব ভাবছি। মাছ চাষ করবো। এত লাভ আর কিছুতে নাই।’
‘ভালো বুদ্ধি। তোর পুকুরে আমি বড়শি ফেলে বসে থাকব, আর হরর গল্প লিখবো। আসল ঘটনা বল এবার।’
‘...













