Cover Story Archives - Page 173 of 214 - Mati News
Saturday, May 23

Cover Story

#মিটু ‘সুযোগ পেলেই শরীরে আপত্তিকরভাবে হাত দিতো’

#মিটু ‘সুযোগ পেলেই শরীরে আপত্তিকরভাবে হাত দিতো’

Cover Story, Entertainment
#মিটু আন্দোলন ডানা মেলার পর প্রায় প্রতিদিনই কোনো না কোনো অভিনেত্রী মুখ খুলছেন। এই তালিকায় এবার যুক্ত হলেন কন্নড় অভিনেত্রী শ্রুতি হরিহরণ। গত শনিবার কন্নড় অভিনেতা অর্জুন সার্জার বিরুদ্ধে থানায় যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন।। শ্রুতির অভিযোগ করেন, শুটিং এর সময়ে সম্মতি ছাড়াই যৌন সুবিধা নিতেন অর্জুন। সেই সঙ্গে অশ্লীল অঙ্গিভঙ্গিও করতেন তিনি। তবে ২০১৫ ও ১৬ সালে তার হাতে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি বলে জানিয়েছেন শ্রুতি। সেই সময়ে অর্জুন তাঁর শরীরে আপত্তিকরভাবে হাত দিত বলে অভিযোগ নায়িকার। পশ্চাৎদেশে হাত দেওয়া, এমনকী ব্রায়ের উপরেও হাত দেওয়ারও অভিযোগ করেছেন অভিনেত্রী। শ্রুতি জানান, ‘‘আমি অর্জুনের এমন ব্যবহারের জন্য বিরক্ত ছিলাম। কিন্তু আমি চুপ ছিলাম, কারণ উনি সিনিয়র ছিলেন, আমি জুনিয়র।’’ সেই সঙ্গে শ্রুতি অভিযোগ করেন, একটি শয্যাদৃশ্যে অভিনয়ের সময়ে অর্জুন জোর করে তাঁকে জড়িয়ে ধরারও চেষ্টা...
নিউইয়র্কে জেবিবিএ সভাপতি দিদার, সম্পাদক কামরু

নিউইয়র্কে জেবিবিএ সভাপতি দিদার, সম্পাদক কামরু

Cover Story
জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) এর ১৯ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এর সভাপতি এবং সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে আবুল ফজল দিদারুল ইসলাম ও মো. জামান কামরু। বুধবার সন্ধ্যায় পালকি পার্টি সেন্টারে সর্বস্তরের ব্যবসায়ীগণের এ সভায় জেবিবিএর পরিচালনা পর্ষদ এবং উপদেষ্টা পরিষদের তালিকাও চূড়ান্ত করা হয় ব্যাপক আলোচনা-পর্যালোচনার ভিত্তিতে। উত্তর আমেরিকায় বাংলাদেশি তথা দক্ষিণ এশিয়ানদের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বাংলাদেশি ব্যবসায়ীদের এই সংগঠনের নেতৃত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতা পুনঃপ্রতিষ্ঠার সংকল্প ব্যক্ত করেন নবগঠিত কমিটির কর্মকর্তারা। কার্যকরী কমিটির অপর কর্মকর্তারা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুনসুর এ চৌধুরী এবং ভাইস প্রেসিডেন্ট মোশারফ হোসেন ও মোহাম্মদ এ নমী, যুগ্ম সাধারণ সম্পাদক-আবুল কাশেম ও বিপ্লব সাহা, কোষাধ্যক্ষ-সেলিম হারুন, সা...
ঘুমের ওষুধ খান? কী কী বিপদ ডেকে আনছেন জানেন?

ঘুমের ওষুধ খান? কী কী বিপদ ডেকে আনছেন জানেন?

Cover Story, Health and Lifestyle
আধুনিক জীবনযাপন, মানসিক চাপ, কর্মব্যস্ততা— এ সব নানাবিধ সমস্যা অনেকের নিশ্চিন্তের ঘুম কেড়েছে। হয় সারা রাত জেগে কাটাতে হয়, নয়তো, মাঝে মাঝেই ভেঙে যায় ঘুম। ফলে অনিদ্রার ক্লান্তি ঘিরে ধরে সহজেই। উপায়ন্তর না পেয়ে অনেকেই বাধ্য হন ঘুমের ওষুধ খেতে। কখনও চিকিৎসকের পরামর্শ নিয়ে তো কখনও নিজে থেকেই ঘুমের ওষুধ খাওয়ার প্রবণতা আজকাল কমবেশি অনেকের মধ্যেই দেখা যায়। কিন্তু এই ঘুমের ওষুধ আসলে প্রবল ক্ষতি করে জীবনের৷ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সুবর্ণ গোস্বামীর মতে, ঘুমের ওষুধের বাড়াবাড়ি ডেকে আনতে পারে কঠিন অসুখ, এমনকি এর প্রভাবে হতে পারে মৃত্যুও।  ‘‘আমার ঘুম হয় না’’— এই ভয় বা বিশ্বাস থেকেই বেশির ভাগ মানুষ ঘুমের ওষুধ খান। প্রথমেই এই বিশ্বাসকে সরিয়ে ফেলা জরুরি। কখনও কোনও অসুখে সাময়িক ভাবে চিকিৎসকরাও এই ওষুধ খেতে দেন ঠিকই, কিন্তু কখনও তা অভ্যাসে পরিণত করে ফেলা উচিত নয়।’’— জানালেন সুবর্ণবাবু। ...
আরও দু’টি চাঁদ আছে পৃথিবীর! মিলল একটির হদিশ

আরও দু’টি চাঁদ আছে পৃথিবীর! মিলল একটির হদিশ

Cover Story
শুধুই একটা নয়, আরও দু’টি চাঁদ আছে আমাদের। আর সেই দু’টি চাঁদ আমাদের কাব্য, কল্পনা, ভালবাসার চাঁদের মতো আদৌ পাথুরে নয়। তারা আসলে জমাট বাঁধা অত্যন্ত ঘন মেঘ। যে মেঘের শরীর গড়া মহাজাগতিক ধুলোবালি দিয়ে। এই দু’টি চাঁদও আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করে নির্দিষ্ট সময়ের অন্তরে। সূর্যের আলো পিঠে পড়লে তারাও ঝকমক করে ওঠে। আমাদের অতি পরিচিত চাঁদের মতোই তারা পিঠে পড়া সূর্যের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। এই দু’টি চাঁদেরও শুধুই একটি পিঠ দেখতে পাই আমরা। অন্য পিঠটি কোনও দিনই আমাদের চোখে ধরা দেয় না, আমাদের অতি পরিচিত চাঁদের মতোই। বিজ্ঞানের পরিভাষায়, যার কারণ, ‘টাইডাল এফেক্ট’।  ছয় দশকের খোঁজ-তল্লাশের পর...! গত ৬ দশক ধরে আঁতিপাতি খোঁজ-তল্লাশের পর সেই দু’টি চাঁদের একটিকে শেষমেশ দেখতে পেয়েছে হাঙ্গেরির জ্যোতির্বিজ্ঞানীদের নেতৃত্বে একটি আন্তর্জাতিক গবেষকদল। গবেষণাপত্রটির শিরোনাম- ‘নিউ এভিডেন্স ফর দ্য...
সরকারি কলেজের ৬৩৪ জনকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি

সরকারি কলেজের ৬৩৪ জনকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি

Cover Story, Education
সরকারি কলেজের প্রভাষক ও সমপর্যায়ের ৬৩৪ জনকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। অাজ (২১ অক্টোবর ২০১৮) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক বিজ্ঞপ্তি জারির মাধ্যমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এসব কর্মকর্তাকে পদোন্নতি দিলো। এর আগে, এ মাসের ২৫ অক্টোবর ৫৭৪ জনকে সহযোগী অধ্যাপক এবং গত ১০ সেপ্টেম্বর ২০১৮ তারিখে ৪০৯ জনকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়। এ নিয়ে এ বছর তিন ধাপে শিক্ষা ক্যাডারের ১,৬১৭ জন পদোন্নতি পেলো। আজকের পদন্নতি সংক্রান্ত আদেশে বলা হয়, সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে আগের পদেই দায়িত্ব পালন করতে হবে। পদন্নতি পাওয়া বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের তালিকা (৩৬ পৃষ্ঠা, pdf) পাওয়া যাবে এই লিংকে- https://educationbarta.co...
ডায়াবেটিস রোগীর পায়ে ব্যথা

ডায়াবেটিস রোগীর পায়ে ব্যথা

Cover Story, Health and Lifestyle
ডায়াবেটিক নিউরোপ্যাথি হাত বা পায়ের তালুতে অস্বাভাবিক অনুভূতি পায়ে রক্ত চলাচল কমে যায় চামড়ার রং পরিবর্তন হয় একটু হাঁটলেই পায়ের পেশি কামড়াতে থাকে ডায়াবেটিস দীর্ঘমেয়াদি একটি রোগ যা ক্রমে দেহের বিভিন্ন অঙ্গ–প্রত্যঙ্গের ক্ষতিসাধন করতে থাকে। হাত–পায়ের নার্ভ বা স্নায়ু হচ্ছে সেই সব অঙ্গের একটি, যা ডায়াবেটিসের আক্রমণের শিকার হয় প্রায়ই। এর ফলে স্নায়ুজনিত নানা সমস্যা দেখা দেয়। হাত বা পায়ের তালু জ্বালাপোড়া, ঝিনঝিন করা, অসাড় মনে হওয়া, কামড়ানো, পিন ফোটার মতো অনুভূতি, অস্বাভাবিক অনুভূতি ইত্যাদি হলো এমন সমস্যার লক্ষণ। এই সমস্যার নাম ডায়াবেটিক নিউরোপ্যাথি। এই সমস্যা হাত বা পায়ের নিচ থেকে ক্রমে ওপরের দিকে ছড়াতে থাকে। আর রাতেই এর প্রবণতা বাড়ে। এ ছাড়া পায়ে রক্ত চলাচল কমে যায় বলে হাত–পা ঠান্ডা হয়ে যায়, চামড়ার রং পরিবর্তন হয়। একটু হাঁটলেই পায়ের পেশি কামড়াতে থাকে। পেশি শুকিয়ে গেলে উঠতে–বসতে দু...
গর্ভধারণ : হবু মায়েদের খাবার

গর্ভধারণ : হবু মায়েদের খাবার

Cover Story, Health and Lifestyle
প্রজননক্ষমতার সঙ্গে খাদ্যাভ্যাসের সম্পর্ক আছে কি না তা নিয়ে হার্ভার্ড মেডিকেল স্কুলের একদল বিজ্ঞানী গবেষণা করেছেন। তাঁরা বলছেন, কিছু ভিটামিন ও খাবার প্রজননক্ষমতা ও উর্বরতার ওপর ইতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে সন্তান নেওয়ার পরিকল্পনা করার সময় বেশি করে ফলিক অ্যাসিড, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন বি–১২ খাওয়া উচিত। কিছু পরামর্শ ১. গর্ভধারণের আগে থেকেই হবু মাকে সুষম পুষ্টিকর খাদ্যে অভ্যস্ত হওয়া উচিত। কেননা সন্তান ধারণকালে ও প্রসবকালীন হবু মায়ের প্রচুর পরিমাণ আয়রন, ক্যালসিয়াম, আয়োডিন ও আমিষের চাহিদা তৈরি হবে। এই চাহিদা জোগান দেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুতি দরকার। হবু মায়ের ভিটামিন ও খনিজের ঘাটতি থাকলে তা অনাগত সন্তানের বৃদ্ধি ও বিকাশের ওপর বিরূপ প্রভাব ফেলবে। ২. অতিরিক্ত ওজন বন্ধ্যাত্বের জন্য কেবল দায়ী তা–ই নয়, এটি গর্ভকালীন জটিলতাগুলোও বাড়িয়ে দেয়। তাই সন্তান নেওয়ার পরিকল্পনা করার ...
ঢাবির হলে মাদক সেবনের অভিযোগে তিন ছাত্র আটক, কক্ষ সিলগালা

ঢাবির হলে মাদক সেবনের অভিযোগে তিন ছাত্র আটক, কক্ষ সিলগালা

Cover Story, Education
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে মাদক সেবন করার সময় ছাত্রলীগের সাবেক দুই নেতাসহ তিনজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। মঙ্গলবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলে এই ঘটনা ঘটে। হলের ৩২১ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে ওই কক্ষটি সিলগালা করে দেয় হল প্রশাসন। আটককৃতরা হলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক শাহরিয়ার মাহমুদ রাজু, কবি জসীম উদদীন হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রমজান হোসাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিজে হার্টগ হলের (আন্তর্জাতিক হল) মালি সুমন লাল দে। এর মধ্যে সুমনকে এর আগেও মাদকসহ বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল থেকে আটক করা হয়েছিল। আটক দুই ছাত্রলীগ নেতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানায়, কবি জসীম উদদীন হলের উত্তর ব্লকের ৩২১ নং কক্ষে থাকেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য বিদায়ী ...
আড়ং : উৎসবের তিন দিন

আড়ং : উৎসবের তিন দিন

Cover Story, Entertainment, Health and Lifestyle
চার দশক। যেকোনো প্রতিষ্ঠানের জন্য দীর্ঘ সময়ই বটে। দেশের মানুষের কাছের ও নির্ভরতার প্রতিষ্ঠান আড়ং ৪০ বছরের মাইলফলক ছুঁয়েছে এ বছর। ১৯৭৮ সালে গ্রামের সাধারণ মানুষদের আর্থিক নিশ্চয়তা দিতে যাত্রা শুরু করা আড়ং এখন দেশের সবচেয়ে বড় ফ্যাশন ও কারুপণ্যের প্রতিষ্ঠান। জোরালো দেশি ব্র্যান্ড। তার উদ্‌যাপনে উৎসব না করলে হয় নাকি! তাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের বিশাল পরিসরে ২৫ থেকে ২৭ অক্টোবর আয়োজন করা হলো ‘আড়ং ফোরটি ইয়ারস ফেস্টিভ্যাল’। কী না ছিল সেই উৎসবে! পোশাক, তাঁতশিল্প, দারুশিল্প, রিকশাচিত্রের প্রদর্শনী, ফ্যাশন শো, খাবার, গান, পুরস্কার আর আজীবন সম্মাননায় জমজমাট এক আয়োজন। ২৫ অক্টোবর বিকেলে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ জানালেন, আড়ং শুরু করার পর ক্রেতাদের কাছে গ্রামের নারীদের তৈরি নানা রকম কারুপণ্যের সাড়া মিলল ভালো। বাড়তে শুরু করল আড়ংয়ের সংগ্রহ। তবে শুরু থেক...
শুক্রবারের হাট বাজার : জেনে নিন দরদাম

শুক্রবারের হাট বাজার : জেনে নিন দরদাম

Cover Story, Health and Lifestyle
রাজধানীর ধানমন্ডির ১০/এ রাস্তার ৫০ নম্বর বাড়িটা খুঁজে পেতে খুব বেশি বেগ পেতে হলো না। শুক্রবার বলেই সম্ভবত রাস্তায় লোকজন কম। তবে বাড়িটার সামনে দাঁড়িয়েই চমকে যেতে হলো। সাজানো গোছানো বাড়িটার সামনে দোকানপাট। সবই অস্থায়ী। এ কারণে সেগুলো দোকানপাট না বলে স্টল বলাই ভালো। প্রতি শুক্রবার এই স্টলগুলো সাজিয়ে বসে থাকেন বিক্রেতারা। তবে যাঁরা এতক্ষণ ভাবছেন, খুব সাধারণ মানের বিক্রেতা তাঁরা, তাহলে ভুল হবে। কারণ, এই উদ্যোগের মূল রহস্যই হলো এক ছাদের নিচে নিরাপদ ও অরগানিক সব পণ্যের সমাহার ঘটিয়েছেন। পুরা ধানমন্ডিবাসীর জন্য এ উদ্যোগটা নিয়েছে এমআইবি স্পিরিট (মেইড বাংলাদেশ ১৯৭১) নামের একটি প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাজা পণ্য নিয়ে শুক্রবার ওই বাড়িতে বসে এ আয়োজন। শুক্রবার বলেই আয়োজনটার নাম দেওয়া হয়েছে ‘উইক এন্ড স্পিরিট’। মিলবে পরিবেশবান্ধব উপাদানে তৈরি ব্যাগ১৯ অক্টোবর শুক্রবার সকালে গিয়ে পরিচিত হও...
দুর্ঘটনায় পড়া ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বিমানটি ছিল ত্রুটিপূর্ণ

দুর্ঘটনায় পড়া ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বিমানটি ছিল ত্রুটিপূর্ণ

Cover Story
ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বিমান লায়ন এয়ার গত সোমবার সমুদ্রে বিধ্বস্ত হওয়ার পর গতকাল মঙ্গলবার চালকবিহীন বিমান (ড্রোন) ও সোনার প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার অভিযান চালানো হয়। বিমানের ১৮৯ আরোহীর কেউই বেঁচে নেই বলে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। সমুদ্র থেকে বিমানের ধ্বংসাবশেষ এবং নিহতদের জিনিসপত্র উদ্ধার করা হচ্ছে। তবে উড্ডয়নের মাত্র ১৩ মিনিটের মধ্যে বিমানটি কেন দুর্ঘটনার কবলে পড়ল তা জানা যায়নি। কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। কর্মকর্তারা জানান, পশ্চিমাঞ্চলীয় শহর পাংকাল পিনাংগামী বিমানটির পাইলট বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ টাওয়ারের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন হওয়ার আগে জাকার্তার সুকর্ণ-হাত্তা বিমানবন্দরে ফেরত আসার অনুমতি চেয়েছিল। জানা গেছে, দুর্ঘটনার আগের দিন বালি থেকে জাকার্তার পথে উড়াল দেয় বিমানটি। সে সময়ই এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যদিও বিমান কর্তৃপক্ষের দাবি, সেই ত্রুটি মেরামত করা হয়েছে। বিমানটি ...
মামলার ভয় দেখিয়ে দুই লাখ টাকা নিলেন এসআই

মামলার ভয় দেখিয়ে দুই লাখ টাকা নিলেন এসআই

Cover Story
গাজীপুরে মামলার ভয় দেখিয়ে সাত ব্যক্তির কাছ থেকে দুই লাখ তিন হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ করলে একাধিক মাদক ও হত্যা মামলায় ফাঁসানোর হুমকিও দিয়েছেন তিনি। অভিযুক্ত উপপরিদর্শক ইয়াসিন আরাফাত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানায় কর্মরত। ভুক্তভোগী সাত ব্যক্তির মধ্যে একজন মুক্তিযোদ্ধার সন্তান, দুজন মুদি দোকানি এবং অন্যদের কেউ ইট সরবরাহকারী, কৃষক, গাড়িচালক ও স্কুলছাত্র। নগরের কোনাবাড়ীর মধ্য আমবাগের বাংলালিংক টাওয়ার এলাকার বাসিন্দা ইট সরবরাহকারী মৃত আবেদ আলীর ছেলে জামাল হোসেন (২৯) বলেন, তিনি গত ১৯ অক্টোবর রাত ১০টার দিকে তাঁর ঘরে ভাত খাচ্ছিলেন। তখন এসআই ইয়াসিন আরাফাত একজন পুলিশ সদস্যসহ ঘরে ঢুকে জামালের মোবাইল ফোনসেট নিয়ে নেন। পরে তাঁকে তাঁদের সঙ্গে থানায় যেতে বলেন। কারণ জানতে চাইলে তাঁরা বলেন, তিন-চার বছর আগে তাঁর বাসায় অবৈধ গ্যাস লাই...

ইসলামে নারীর অধিকার ও মর্যাদা

Cover Story, Islam
নারী ও পুরুষের যৌথ উদ্যোগেই স্থাপিত হয়েছে মানব সমাজের ভিত্তি। সমাজ গঠনে এ দুটি অংশই একটি অপরটির অনিবার্য পরিপূরক। শুধু পুরুষকে দিয়ে যেমন কোনো মানবীয় সমাজের কল্পনা করা যায় না, ঠিক তেমনি শুধু নারীকে দিয়েও পরিকল্পনা গ্রহণ করা যায় না কোনো মানবীয় সমাজের। নারী ও পুরুষের মিলনের মাধ্যমেই গঠিত হয় সমাজ জীবনের ভিত্তি। সেই সাথে এ কথাটিও সত্য যে, মানব সমাজে উভয়ের পারস্পরিক সম্পর্ক যতক্ষণ না সঠিক ভিত্তির উপর স্থাপিত হবে এবং পরস্পরের সঠিক মর্যাদা ও অধিকার তারা প্রাপ্ত হবে, ততক্ষণ পর্যন্ত কোনো সমাজ ব্যবস্থাই দুনিয়ার বুকে সুন্দর ও কল্যাণকর রূপে গড়ে উঠতে পারে না। বাংলাদেশসহ বিশ্ব মিডিয়ার দিকে তাকালে দেখা যায়, প্রতিদিনই কোথাও না কোথাও অহরহ ঘটে চলেছে নারী প্রতি অমানুষিক নির্যাতন। অথচ ইসলাম নারীকে দিয়েছে যথাযথ মর্যাদা ও সম্মান। মা, স্ত্রী, বোন ও কন্যার পরিচয়ে সংরক্ষণ করেছে সব অধিকার। ইসলামে নারী নির্যাতন অত্য...

আত্মহত্যা : জীবনের সমাধান মিলবে?

Cover Story, Islam
ইসলাম নৈরাশ্যকে হারাম ঘোষণা করেছে। মানব সাধ্যতীত এমন কোনো বিষয় মানুষের ওপর চাপিয়ে দেয়া হয়নি মহান স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে। একমাত্র সাধনার মাধ্যমে অর্জিত হবে মানুষের সফলতা। আত্মহত্যা মানেই হলো আল্লাহর এ অতিবাস্তব আমোঘ বিধানকে অস্বীকার করা। এ অপরাধ মানুষকে সম্ভাবনার সব দুয়ার বন্ধ করে দেয়। মানুষকে এ পৃথিবীতে পাঠানো হয়েছে সাধনা করে অর্জনের জন্য। আত্মহত্যা এ উদ্দেশ্যের সবচেয়ে বড় প্রতিবন্ধক। সামাজিক বেড়াজালে পড়ে মানুষ না বুঝে নিজে নিজেকে হত্যা করে থাকে। ইসলামে যেমন নিরপরাধ মানুষ হত্যা নিষিদ্ধ, আত্মহত্যাও তেমন নিষিদ্ধ। মানুষ নিজের প্রাণের মালিক নিজে নয়। প্রত্যেক প্রাণের মালিক মহান রাব্বুল আলামিন। তিনিই জীবন ও মৃত্যু দান করেন। তিনি সব মানুষের জানের নিরাপত্তা দিয়েছেন। আত্মহত্যার কারণ   আত্মহত্যার বিভিন্ন কারণ রয়েছে। যেমন, মানসিক রোগ, শারীরিক রোগ, আঘাতের যন্ত্রণা, জুয়া খেলা বা নেশা পান, অভ...
ইলমের ফজিলত ও গুরুত্ব

ইলমের ফজিলত ও গুরুত্ব

Cover Story, Islam
ইসলাম শব্দের অর্থ হচ্ছে আনুগত্য ও আত্মসমর্পণ। প্রতিটি মুসলিম আনুগত্য করবে, কীভাবে আনুগত্য করবে এবং কী কী কাজ থেকে বিরত থাকবে তা জানার জন্য ইলম বা জ্ঞানের প্রয়োজন। এ জন্যই আল্লাহপাক নবুওয়াতের সূচনাতেই সর্বপ্রথম যে আয়াতগুলো হেরা গুহায় নাজিল করেন, তাতে ইলমের গুরুত্ব প্রকাশ করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহপাক ইরশাদ করেছেন- ১. (হে নবী), তোমার রবের নামে। যিনি সৃষ্টি করেছেন। ২. জমাটবাঁধা রক্তের দলা থেকে মানুষকে সৃষ্টি করেছেন। ৩. পড়ো, এবং তোমার রব বড় মেহেরবান। ৪. যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন। (সুরা আলাক, আয়াত ১-৪) এই আয়াতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- ক. মহান আল্লাহপাকের সর্বপ্রথম নির্দেশ হচ্ছে ‘পড়ো’। খ. কলমের সাহায্যে তিনি মানবজাতিকে জ্ঞানদান করেছেন। এই আয়াতের প্রথম আদেশ থেকেই ইলমের ফজিলত সুস্পষ্ট। অন্য একটি আয়াতে আল্লাহপাক আরো ইরশাদ করেছেন- বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? (সুরা ...