হাসপাতালগুলোতে উপচে পড়ছে ডেঙ্গু রোগী
রাজধানীর হাসপাতালগুলোতে উপচে পড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা । শহরের বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় প্রতিদিন স্কয়ার হাসপাতাল,শহীদ সোহরাওয়াদী হাসপাতালএবং ডা.সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে র্ভতি হচ্ছেন তারা।
শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজে এ খোজ নিয়ে জানা যায় প্রতিদিন গড়ে ৪০ % ভাগ রোগী বিভিন্ন সিনড্রম নিয়ে হাসপাতালে আসলেও পরীক্ষা নিরীক্ষা করে ডেঙ্গু জানার পর চিকিৎসর জন্য ভর্তি। হাসপাতালে ডেঙ্গুতে ভর্তি আছে । হাসপাতালের জেনারেল ওয়ার্ডে গিয়ে কথা হয় ভর্তি রোগী নাজমা বেগমের সাথে। নাজমা বললেন, শরীর খুবই দুর্বল। জ্বর আজ আটদিন তবে ৩ দিন ধরে চলাফেরায় কষ্ট হচ্ছে। পেটে প্রচন্ড ব্যথা নিয়ে ভর্তি হলেও পরীক্ষা নিরিক্ষার পর ডেঙ্গু ধরা পরে তাই এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
ডা.সিরাজুল ইসলাম মেডিকেলেও খোঁজ নিয়ে জানা যায়, প্রায় প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০ জন রোগী ডেঙ্গুত...












