Cover Story Archives - Page 219 of 220 - Mati News
Sunday, October 18

Cover Story

শীতে সর্দি-জ্বর সারানোর এক অব্যর্থ প্রাকৃতিক ওষুধ

শীতে সর্দি-জ্বর সারানোর এক অব্যর্থ প্রাকৃতিক ওষুধ

Cover Story, Health and Lifestyle
শীত আসতে না আসতেই হাজির জ্বর, গলা ব্যথা, অ্যাস্থমা, সর্দি, ইনফেকশন। আমাদের দেশ সহ ভারত উপমহাদেশের বেশির ভাগ মানুষ এই শীতে আয়ুর্বেদিক ঔষধ ও মশলাপাতির উপর ভরসা করে থেকে।   আর এই সকল আয়ুর্বেদিকের তালিকার উপরের দিকেই রয়েছে আদা ও রসুন। এই শীতে সর্দি, জ্বর দূরে রাখতে আদা, রসুনের উপর চিরকালই ভরসা রেখে এসেছেন দাদী, নানী ও মায়েরা। পুরনো সেই আদা, রসুন স্যুপের উপর আপনিও ভরসা রাখতে পারেন। শুধু জ্বর নয়, পুরো শীতকালই খেতে পারে এই স্যুপ। শীতে রসুন রসুনের মধ্যে আছে অ্যালিসিনের অ্যান্টিফাংগাল, অ্যান্টিব্যাকটেরিয়াল। এই কারণে রসুন যে কোনও অ্যালার্জি, গলা ব্যথা, ফুসফুসের ইনফেকশনের মতো সমস্যা নিমেষে সারিয়ে তোলে। আদার গুণ অনেক যুগ আগ থেকেই সর্দি, জ্বর, পেটের সমস্যা সারাতে ব্যবহৃত হয়ে আসছে আদা। আদা প্রদাহ কমিয়ে আর্টারি সুস্থ রাখতেও সাহায্য করে। বমির ভাব কাটাতেও আদা অব্যর্থ। অ্যান্টিঅক্সিড্যান্...
চাইনিজ খাবার সম্পর্কে এই কথাগুলো জানতেন?

চাইনিজ খাবার সম্পর্কে এই কথাগুলো জানতেন?

Cover Story
প্রায় সকলেই ভালবাসেন চাইনিজ খেতে। বাঙালিদের চাইনিজের প্রতি আকর্ষণের কারণে কলকাতার বিভিন্ন অলিতে-গলিতে গড়ে উঠেছে নানা চাইনিজ রেস্তোরাঁ। এ ছাড়াও রয়েছে চিনাপট্টি আর টেরিটি বাজারের বিখ্যাত চাইনিজ খাবার। নিয়মিতভাবে এই খাবার খেলেও চাইনিজ খাবার আসলে ঠিক কেমন, তার স্বাদ কেমন, কী ভাবে খাওয়া হয়— তার প্রায় কিছুই আমরা জানি না। চাইনিজ খাবার সম্পর্কে এমনই কিছু অজানা তথ্য আজ আমরা জেনে নিই। স্যুপ: আমরা যখন চাইনিজ রেস্তোরাঁয়  খেতে যাই তখন স্যুপ দিয়েই খাওয়া শুরু করি। স্যুপটা মোটেও চাইনিজদের কাছে অ্যাপিটাইজার নয়। এটি তারা মেন কোর্স হিসেবেই খেয়ে থাকে।   নিরামিষ: আপনি যদি ভেবে থাকেন চাইনিজ খাবারের মধ্যে নিরামিষ খাওয়ার সুযোগ নেই তাহলে আপনি ভুল ভাবছেন। এর কারণ চাইনিজরা পশ্চিমাদের তুলনায় অনেক বেশি সবজি খেতে পারে। চিনারা প্রচুর পরিমাণে তেতো শশা, বিভিন্ন রকম শাকের ফলন হয়ে থাকে। যার সবই রান্নায় ব...
এইচআইভি সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা

এইচআইভি সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা

Cover Story, Health, Health and Lifestyle
সমগ্র বিশ্বজুড়ে ১ ডিসেম্বর পালন করা হয় বিশ্ব এইচআইভি দিবস। বিশ্ব জুড়ে এর এতো প্রচার সত্ত্বেও আজও এইডস নিয়ে মানুষের মনে রয়েছে অজানা ভয়। যে ভয়ের জন্ম হয়েছে কিছু ভ্রান্ত ভুল ধারণা থেকে । চলুন জেনে নেই এমনই কিছু ভ্রান্ত ধারণা এইচআইভি সম্পর্কে। এইচআইভি পজিটিভ হলেই ধরে নেয়া হয় যে তার মৃত্যু অবাধারিত: কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন যে আধুনিক চিকিৎসা ও সাবধানতার মাধ্যমে মৃত্যু এড়ানো সম্ভব। কারও এইচআইভি ইনফেকশন রয়েছে কিনা তার মুখ দেখে বোঝা যায়: এইচআইভি ইনফেকশনের সাধারণত কোনও লক্ষণ থাকে না। তাই মুখ দেখে বোঝা যাওয়ার সম্ভাবনা একদম থাকে না। এইচআইভি সংক্রমণ নিয়ে হেটরোসেক্সুয়ালদের চিন্তার প্রয়োজন নেই: আমরা জানি যে সমকামীদের মধ্যেই এইচআইভি সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে। কিন্তু সারা বিশ্বে এইচআইভি আক্রান্তদের ৭৮ শতাংশ সমকামী ও ২৪ শতাংশ হেটরোসেক্সুয়াল। তাই শুধু যে সমকামীরাই আক্রান্ত হতে পারে এই ধারণা একে...
সুইমিং পুল কোথায় পাবেন?

সুইমিং পুল কোথায় পাবেন?

Cover Story, Health and Lifestyle
ঢাকায় কিংবা বড় শহরে পুকুর-দীঘিতে গিয়ে সাঁতার কাটা সম্ভব হয় না। সুইমিং পুল -এই ভরসা করতে হয় অনেক সময়। ঢাকাসহ দেশের কিছু সুইমিং পুলের খোঁজখবর দিচ্ছি এবার। জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর ভর্তির জন্য প্রথম মাসে ২০০০ টাকা। রবি ও সোমবার বাদে সপ্তাহে পাঁচ দিন এক ঘণ্টা করে ক্লাস। পরের মাসে এক হাজার ৬০০ টাকা। যোগাযোগ: ৯০০১২৭২। ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং পুল কেন্দ্রীয় খেলার মাঠ কার্জন হলের উল্টো দিকে। শিশুদের সাঁতার শেখার সু্যোগ আছে। ভর্তি ফি প্রথম মাসের জন্য দুই হাজার টাকা। আর পরের মাসে এক হাজার টাকা। সপ্তাহে চার দিন করে মাসে ১৬ দিন সাঁতার কাটা যাবে। যোগাযোগ: ০১৭১৯৮৭৮৯৪৮। রতনস হেলথ ক্লাব, গুলশান ভর্তি ৫০০ টাকা আর মাসে দুই হাজার ৫০০ টাকা, শুক্রবার ছাড়া যেকোন দিন ১টা থেকে ৫টা। বাড়ি-২/সি, রোড-২৯, গুলশান-১, ঢাকা-১২১২। ফোন: ৮৮২৮৮৫৪। ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড, গুলশান এখন গুলশান-২ এ থাকলেও আগা...
নতুন ডিজাইনের গামছা শাড়ি অনলাইন শপ সারানায়

নতুন ডিজাইনের গামছা শাড়ি অনলাইন শপ সারানায়

Cover Story, Health and Lifestyle
অনলাইন শপ সারানা নিয়ে এসেছে নতুন ডিজাইনের শাড়ি। যার নাম দেওয়া হয়েছে গামছা শাড়ি। টাঙ্গাইলের সুতি এসব শাড়ি পরতে যেমন আরামদায়ক, তেমনি সাজে বাঙ্গালিয়ানা ফুটিয়ে তুলতেও অতুলনীয়। লাল, সবুজ, কমলা, টিয়া, হলুদসহ বিভিন্ন রঙের শাড়িগুলো পেতে ঢুঁ মারতে পারেন সারানায়। দাম ১৩০০ টাকা। নতুন ডিজাইনের টিপ গামছা শাড়ির পাশাপাশি হাতে তৈরি গয়না ও পেইন্ট করা টিপ রয়েছে সারানায়। পাওয়া যাবে ইম্পোর্টেড গয়না ও ব্যাগও।  অনন্য এসব পণ্যের দামটাও কিন্তু হাতের নাগালে। শর্তসাপেক্ষে ডেলিভারির ব্যবস্থাও আছে। সারানার লিংক  ...
জয়া আহসান হলেন জীবনানন্দের স্ত্রী

জয়া আহসান হলেন জীবনানন্দের স্ত্রী

Cover Story, Entertainment
কবি জীবনানন্দ দাশ এর জীবন নিয়ে সিনেমা ‘ঝরা পালক’ এ কবির স্ত্রী লাবণ্য দাশের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী জয়া আহসান । আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানা গেল, সায়ন্তন মুখার্জীর পরিচালনায় শুরু হয়েছে ‘ঝরা পালক’-এর দৃশ্যধারণ। এতে জীবনানন্দের বিভিন্ন বয়সের চরিত্রে দেখা যাবে ব্রাত্য বসু ও রাহুলকে। সিনেমায় জীবনানন্দের স্ত্রী লাবণ্য দাশ হবেন প্রখ্যাত অভিনেত্রী জয়া আহসান । কী বললেন জয়া আহসান এ প্রসঙ্গে অভিনেত্রী জয়া বলেন, “ চরিত্রটা জটিল। স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে গ্রে এরিয়া ছিল। সেটাই দেখানোর চেষ্টা করছি। ভাল লাগছে কাজটা।’’ জীবনানন্দের কবিতা মানেই সবার প্রথমে মনে আসবে ‘বনলতা সেন’-এর কথা। তবে ‘ঝরা পালক’-এ এমন কোনো চরিত্র নেই। এ প্রসঙ্গে জয়া বলেন, “মাঝে মাঝে মনে হয় লাবণ্যই বনলতা। তবে এ কথা নিশ্চিত ভাবে বলতে পারি, জীবনানন্দের কাজে লাবণ্যর ভূমিকা অবশ্যই রয়েছে।’’ কবির বিভিন্ন...
ফিটনেস টিপস : এই অভ্যাসগুলো থাকলে সুস্থ থাকা যাবে সবসময়

ফিটনেস টিপস : এই অভ্যাসগুলো থাকলে সুস্থ থাকা যাবে সবসময়

Cover Story, Health and Lifestyle
মাটিনিউজের আজকের ফিটনেস টিপস এ এমন কিছু অভ্যাসের কথা বলবো, যেগুলো অনুসরণ করলে আপনি কদাচিৎ অসুস্থ হবেন। ঘন ঘন দৌড়াতে হবে না ডাক্তার কিংবা ডায়াগনস্টিক সেন্টারে। ফিটনেস টিপস ১ : ইতিবাচুক ভাবুন শরীরের ওপর মনোজগতের প্রভাব অনেকখানি। আপনি যদি প্রচণ্ডরকম বিশ্বাস করে থাকেন যে আপনার পাশে থাকা কেউ হাঁচি দিলেই আপনি অসুস্থ হয়ে পড়বেন, তাহলে আপনি হতেই পারেন। কারণ আপনার ওই বিশ্বাস প্রভাব ফেলবে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থায়।  তাই সুস্থ থাকতে সবার আগে নিজেকে শক্তিশালী ও সুস্থ ভাবাটা জরুরি।   পানি পানি পানি দিনে আট গ্লাস পানি কোনো আইন নয়, এর পরিমাণ মানুষে মানুষে বদলে যেতে পারে। হিসাবটা সহজ। প্রতি ২০ কেজি ওজনের শরীরের জন্য ১ লিটার করে পানি দরকার। সুতরাং আপনার ওজন যদি ৫০ কেজি হয়ে থাকে তবে ফিট থাকার জন্য দিনে আড়াই লিটার পানিই যথেষ্ট।   কুসুম গরম পানি শুধু পানিই শেষ কথা নয়, হালকা গরম পান...

ডায়াবেটিস না চাইলে মাউথওয়াশ ব্যবহার নয়, জেনে নিন বিকল্প

Cover Story, Health and Lifestyle
প্রতি দিন মাউথওয়াশের ব্যবহার টাইপ ২ ডায়াবেটিস এর ঝুঁকি বাড়িয়ে দেয়। সম্প্রতি এরকমটাই জানিয়েছেন আমেরিকার হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের বিজ্ঞানীরা। তাদের সমীক্ষায় দেখা গিয়েছে, যাঁরা নিয়মিত দিনে দুইবার মাউথওয়াশ ব্যবহার করেন তাঁদের ডায়াবেটিস হওয়ার আশঙ্কা ৫৫ শতাংশ বেড়ে যায়।   তো জেনে নেওয়া যাক এর বিকল্পগুলো   আপেল আপেলে ভিটামিন এবং মিনারেল রয়েছে যা দাঁত ভাল রাখতে সাহায্য করে। তা ছাড়া রয়েছে ম্যালিক অ্যাসিড যা স্যালিভা বা লালা তৈরি করে। দাঁতের ক্ষয় প্রতিরোধ করে। শুধু দাঁত নয়, আপেল ডায়াবেটিস এর জন্যেও উপকারী।   পনির চিজ বা পনিরে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস এবং প্রোটিন। যা দাঁত ভাল রাখে এবং মাড়ি শক্ত করে। তা ছাড়া দাঁতকে ক্ষয়ের হাত থেকেও বাঁচায়। মাউথওয়াশ ব্যবহার বন্ধ করে প্রতি দিনের ডায়েট তালিকায় চিজ রাখুন। দাঁত ভাল থাকবে।   পালং আপনার ডায়েট তালিকায় এই...
ঘুরে আসুন অন্য এক মালয়েশিয়া ; নিন রোমাঞ্চ ও অজানার আস্বাদ

ঘুরে আসুন অন্য এক মালয়েশিয়া ; নিন রোমাঞ্চ ও অজানার আস্বাদ

Cover Story, Travel Destinations
পৃথিবীর নানার প্রজাতির প্রাণীতে সমৃদ্ধ একটি অন্যতম নিরক্ষীয় রেইনফরেস্ট বোর্নিও দেখতে ঘুরতে যান মালয়েশিয়া । মালয়েশিয়া সত্যিই এক বিস্ময়কর জায়গা। এর একদিকে রয়েছে শশব্যস্ত নগরী, ঔপনিবেশিক স্থাপত্য এবং সুদৃশ্য সমুদ্রসৈকত। আবার অন্য দিকে রয়েছে ওরাংওটাং, গ্রানাইটের চূড়া, এবং আদিম উপজাতি সমৃদ্ধ বনাঞ্চল। হ্যাঁ আমরা এখন বোর্নিওতে, বোর্নিও একটি বিশাল রুক্ষ দ্বীপ, যা মালয়েশিয়ার সাবাহ ও সারাওয়াক, ইন্দোনেশিয়ার কালিমানটান এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দেশ ব্রুনেইর সাথে সীমানা ভাগাভাগি করে নিয়েছে। বোর্নিও আকারে বেশ বড়, বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ, এবং দক্ষিণপূর্ব এশিয়ার সবচেয়ে দুঃসাহসিক অভিযানের স্থানগুলোর মধ্যে একটি। আপনি এখানে ভিন্নমাত্রার স্বাদ উপভোগের দারুণ সুযোগ পাবেন।   দুঃসাহসিক রোমাঞ্চের জন্য মালয়েশিয়া চরম দুঃসাহসিক রোমাঞ্চের জন্য এখানে ৪,০৯৫ মিটার জুড়ে সাম্রাজ্য বিস্তার করে আছে কিনাবালু ...
টিপস গুলো জেনে রাখুন, ইঁদুর পালাবে কোনো বিষ ছাড়াই

টিপস গুলো জেনে রাখুন, ইঁদুর পালাবে কোনো বিষ ছাড়াই

Cover Story
ইঁদুর নিয়ে যারা ভুক্তভোগী, তাদের জন্য সুখবর। এই টিপস গুলো অনুসরণ করুন, আর ইঁদুর তাড়ান ঘর থেকে, কোনো বিষ প্রয়োগ ছাড়াই। পুদিনা তেল ইঁদুর পুদিনার গন্ধ সহ্য করতে পারে না। তাই পুদিনার তেলে কিছু তুলোর বল ভিজিয়ে নিন। তারপর সেগুলো রেখে দিন ইঁদুরের গর্তের সামনে, বা আসা-যাওয়ার পথে। কিংবা ঘরের কোণায় যেখানে প্রায়ই ঘাপটি মেরে বসে থাকে প্রাণীটা। চলার পথে সমস্যার দেখা পেলে সে ঘর ছেড়ে পালাবেই।   পেঁয়াজ-রসুন পুদিনার তেল সহজলভ্য নয়। তাই ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস বা রসুনের টিপস। কুচি করে পানিতে ভিজিয়ে তৈরি করতে পারেন স্প্রে। বা ইঁদুরের চলার পথে ও ঘরে দিয়ে রাখতে পারেন রসুনের কোয়া। ভূতও পালাবে, ইঁদুরও।   সেরা টিপস গুড়ো মরিচ এটাই ইঁদুর তাড়ানোর বহুল প্রচলিত পদ্ধতি। তবে এটা দিয়ে টবের পোকামাকড়ও তাড়ান অনেকে। মরিচের গুড়ো বা শুকনো মরিচের টুকরো ছড়িয়ে দিন ইঁদুরের রুটে। বেচারা পালানোর রাস্...
ভিটামিন নিয়ে প্রচলিত কয়েকটি ভুল ধারণা এখুনি দূর করুন

ভিটামিন নিয়ে প্রচলিত কয়েকটি ভুল ধারণা এখুনি দূর করুন

Cover Story, Health and Lifestyle
শরীরের জন্য ভিটামিন প্রয়োজন। এতে ভুল নেই একফোঁটা । কিন্তু এটি নিয়ে এমন কিছু ধারণা প্রচলিত আছে যার কোনো ভিত্তি নেই। চলুন এমন কিছু ভুল ধারণা ভাঙা যাক এবার। ভিটামিন রোগের প্রতিষেধক নয় ভিটামিন কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করবে না। অর্থাৎ রোগ ধরা পড়লে সেটার চিকিৎসা নিজে নিজে ঘরে বসে ভিটামিন-ট্যাবলেট খেয়ে করলে চলবে না। এমনকি এটা আপনার ডায়েট এরও বিকল্প নয়। শরীরে ভিটামিনের ঘাটতি পড়লে তবেই ভিটামিন খাওয়া যায়। এর আগে নয়।   এটি পুরোপুরি নিরাপদ ও প্রাকৃতিক নয় ভিটামিনের ভেতরকার উপাদানটা নিরাপদ হতে পারে, প্রাকৃতিকও হতে পারে। তবে অনেক সময় ফ্যাক্টরিতে পিলে রূপান্তর করার সময় এটা ক্ষতিকারক হয়ে যেতে পারে। আবার প্রাকৃতিক সবকিছুই তো আর শরীরের জন্য ভাল নয়। আর্সেনিকও কিন্তু পুরোপুরি প্রাকৃতিক উপাদান।   বেশি মানেই ভাল? ভিটামিনের বেলায় অন্তত এটা খাটবে না। বেশি বেশি ভিটামিন-ট্যাবলেট খেলে গু...
বিরিয়ানি ও পোলাওয়ের মধ্যে তফাৎটা কোথায়, জানুন পারফেক্ট রেসিপির পাঁচ শর্ত

বিরিয়ানি ও পোলাওয়ের মধ্যে তফাৎটা কোথায়, জানুন পারফেক্ট রেসিপির পাঁচ শর্ত

Cover Story
পোলাও এবং বিরিয়ানি দুটোই জিভে আনে জল। রেসিপিতে তো পার্থক্য থাকবেই, তবে রন্ধনপ্রণালীতেও আছে বিস্তর ফারাক। বিরিয়ানি রান্নায় আছে কয়েক ধাপ। কিন্তু পোলাও মাত্র একটি ধাপে অল্প সময়ে তৈরি হয়ে যায়। এর জন্য অবশ্যই বিশেষ এবং উচ্চ মানের মশলা ব্যাবহার করতে হয়। আর এই সকল মশলা বিরিয়ানিতে বিশেষ ধরনের স্বাদ ও গন্ধ এনে দেয়। পোলাও সাধারণভাবে রান্না করা হয় এতে তেমন বিশেষ মশলা দিতে হয় না। এ ছাড়াও আর যা যা পার্থক্য আছে বিরিয়ানি এবং পোলাওতে চলুন দেখা যাক-   বিরিয়ানি ও এর উৎপত্তি বিরিয়ানির উৎপত্তি মূলত ভারতবর্ষে। ভারতবর্ষের বিশেষ করে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলিমদের থেকে এই বিরিয়ানির উৎপত্তি। অন্য দিকে পোলাওয়ের উৎপত্তি হয়েছে মধ্য এশিয়ায়   প্রস্তুত প্রণালী বিরিয়ানি রাঁধতে চালকে আধা সেদ্ধ করে তার পানি ফেলে দিয়ে আবার সেই ভাতকে রান্না করা মাংসের সাথে মিশিয়ে রান্না করতে হয়। কিন্তু পোল...

প্রতিদিনকার যে অভ্যাসটি আপনাকে ডায়াবেটিস রোগী বানিয়ে দিতে পারে!

Cover Story, Health and Lifestyle
ডায়াবেটিস দুরকম। টাইপ-১ ও টাইপ-২। এর মধ্যে দৈনন্দিন জীবনের এমন এক অভ্যাস রয়েছে যার কারণে আপনার হয়ে যেতে পারে টাইপ-২ ডায়াবেটিস। অভ্যাসটা হলো প্রতিদিন দুবারের বেশি মাউথওয়াশ ব্যবহার করা। নাইট্রিক অক্সাইড নামের একট জার্নালে ছাপা হয়েছে এ নিয়ে একটি গবেষণা। এতে দেখা গেছে দিনে দুবারের বেশি মাউথওয়াশ ব্যবহারের কারণে মুখের ভেতর বাস করা খারাপ ও ভাল দুপ্রকারের জীবাণুই মারা যায়। যার ফলে ওরা নাইট্রেটকে নাইট্রিটে রূপান্তর করতে পারে না। ওই নাইট্রিটটা সাধারণত আমাদের অন্ত্রের ভেতর নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। আর ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে যার বেশ ভাল ভূমিকা রয়েছে। এমনকি ওই নাইট্রিক অক্সাইড আমাদের পাচন প্রক্রিয়া ও শক্তি তৈরিতেও ভূমিকা রাখে। অর্থাৎ মুখের ভাল জীবাণুগুলোকে মেরে ফেললে তা প্রভাব ফেলবে আপনার হজমে। এটা আপনাকে দুর্বলও বানিয়ে ছাড়বে। ডায়াবেটিস নিয়ে গবেষণা এ গবেষণায় বিজ্ঞানীরা প্রায় ২০০০ মানুষের তথ্য...
টিপেই আমি টিপটপ

টিপেই আমি টিপটপ

Cover Story
সাজগোজে কত কী আছে। কিন্তু শত প্রসাধনীর মাঝেও যার একটু ছোঁয়াতেই আমাদের মনে পড়ে যায় নিজেদের সংস্কৃতির কথা, সেই অসামান্য অনুষঙ্গের নাম টিপ। অনেক আগে চল ছিল লিপস্টিক দিয়ে দেওয়ার। কাঠির সাথে একটু লিপস্টিক লাগিয়ে নিয়ে কপাল সাজাত সেকালের তরুণীরা। তারপর কুমকুম দিয়েও এ কাজ হতো। অনেক সময় কাজল বা আইলাইনার দিয়েও হাতের কারসাজীতে খুব কৌশলে দেওয়া হত টিপ। কাপড়ের টিপ, সিঁদুরের আরও নানা উপায়ে টিপ দেওয়ার রীতি প্রচলিত হতে থাকে যুগের সাথে সাথে। টিপের প্রচলনটা বাঙ্গালী আর ভারতীয় নারীদের মধ্যেই প্রবল বলতে গেলে। বাঙ্গালীয়ানা সাজে পূর্ণতা আনে এটি। “টিপ বেশি বিক্রি অয় ফাল্গুনে আর পয়লা বৈশাখে। এত এত লাল টিপ কেনে আপারা”- বললেন নিউ মার্কেট এর একজন বিক্রেতা। প্রায় উনিশ বছর ধরে তিনি টিপের ব্যবসা করছেন। ভিন্ন ভিন্ন উপলক্ষে ভিন্ন ভিন্ন টিপের ডিজাইন দেখা যায়। ভিন্ন পোশাকের সাথেও টিপের ভিন্ন ব্যবহার দেখা যায়। তবে শাড়ির...
পদ্মাবতী এবার নতুন বিতর্কে

পদ্মাবতী এবার নতুন বিতর্কে

Cover Story, Entertainment
পদ্মাবতী নিয়ে বিতর্কের আগুনে পড়েছে নতুন ঘি। এমনিতে ছবিটি নিষিদ্ধ করার দাবিতে উত্তাল ভারত। এবার নতুন টেনশনে পড়েছেন এর প্রযোজক ও পরিচালক সঞ্জয় লীলা বানসালি। ছবিটি ১৪০ কোটি রুপির বীমা করা ছিল। যে টাকা থেকে ডিস্ট্রিবিউটরদের পাওয়ার কথা ৮০ কোটি রুপি। বীমার শর্তে লেখা ছিল যেকোনো ধরনের রায়ট, অবরোধ বা আবহাওয়াজনিত কারণে থিয়েটারে যদি ছবিটি না চলে তবেই বীমার টাকা দাবি করতে পারবেন প্রযোজক। তবে সেটা ছবির মুক্তির পরই হতে হবে। ছবি মুক্তি না পেলে বীমা দাবি করা যাবে না। আবার নতুন করে শোনা গেল সরকার যদি কোনো রাজ্যে ছবিটি নিষিদ্ধ করে সেেেত্রও বীমার টাকা দাবি করা যাবে না। ইতিমধ্যে ভারতের ৫টি রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে ছবিটি। এতেও শান্ত হয়নি পদ্মাবতীর ভক্তকূল। দেশজুড়ে নিষেধাজ্ঞা আরোপের জন্য এখনো চলছে আন্দোলন। সিনেমায় পদ্মাবতীকে ছোট করা হয়েছে, ননীর পুতুল বানিয়ে রাখা হয়েছে অন্দরমহলে, আবার খিলজির সঙ্গে রোমান্টিক দ...