৩১ মের মধ্যে করোনার প্রকোপ কমতে শুরু করবে, বিস্ময় বালকের ভবিষ্যদ্বাণী
আনন্দ ভবিষ্যদ্বাণী করেছিল গত বছর আগস্টে, নভেম্বর ২০১৯ থেকে ২০২০ সালের এপ্রিল কঠিন সঙ্কটে পড়বে বিশ্ববাসী। ৩১ মের মধ্যে এর প্রকোপ কমতে শুরু করবে
সবার মনে একটাই প্রশ্ন— কবে পৃথিবী থেকে দূর হবে এই মরণঘাতী ভাইরাস? পাশাপাশি এই ভাইরাসের উৎপত্তিস্থল নিয়েও শুরু হয়েছে বিতর্ক। বিষয়টি রাজনৈতিক হলেও এর সঙ্গে জড়িয়ে আছে শত কোটি প্রাণ। ফলে এর শেষ পরিণতি জানতে মানুষ আজ মরিয়া।
এরই মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ইউটিউবে প্রকাশিত একটি ভিডিও। ‘Severe Danger To The World From Nov 2019 To April 2020’ নামের ভিডিওটি প্রকাশিত হয় গত বছর আগস্টে। এতে অভিজ্ঞ আনন্দ নামে এক কিশোর করোনা ভাইরাসের ইঙ্গিত দিয়েছিলেন। আনন্দর ভাষ্যমতে, নভেম্বর ২০১৯ থেকে ২০২০ সালের এপ্রিল—এ সময় বেশ বড় সঙ্কটে পড়বে বিশ্ববাসী। ভিডিও বার্তায় আনন্দ আরো জানিয়েছেন, ৩১ মের মধ্যে এর প্রকোপ কমতে শুরু করবে।
মজার ব্যাপার হলো, আনন্দের এই ভিডিও গত আগস...










