করোনাভাইরাসের টিকা আনবে জাপানের অ্যাঞ্জেস, সেটা কবে?
নভেল করোনাভাইরাসের টিকা আনবে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয় ও অ্যাঞ্জেস কোম্পানি। আর এবছরই প্রায় ১০ লাখ মানুষকে এ প্রতিষেধক দেবে তারা।
গত ৫ মার্চ থেকে নভেল করোনাভাইরাস প্রতিরোধে ডিএনএ ভ্যাকসিন তৈরির প্রকল্প হাতে নেয় জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যতম ঔষধ প্রস্তুতকারক কোম্পানি অ্যাঞ্জেস।
ঘরে বসে ছবি আঁকা শিখুক শিশুরা
মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ভ্যাকসিনটি তৈরির কাজ শেষ হয় বলে গত ২৪ মার্চ এক সংবাদ সম্মেলনে জানায় তারা। ওইসময় বলা হয়েছিল, প্রাণীর ওপর ভ্যাকসিনটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা শুরু হয়েছে।
একইসঙ্গে গত ১৪ এপ্রিল আরেক বিবৃতিতে অ্যাঞ্জেস জানায়, তারা আগামী জুলাইয়ের মধ্যে হিউম্যান ট্রায়াল শেষ করতে চায়। যারা ইতোমধ্যে ওসাকা সিটি হাসপাতালে পরীক্ষার জন্য চুক্তি করেছে তাদের এ ট্রায়াল দেওয়া হবে। চুক্তিতে অংশ নেন ওসাকার গর্ভনর হিরোফুমি ইয়োশিমুরা ও মেয়র ইচুরো মাসুই।
জিকিউ জাপান পত্রিকায় প...













