নকল ওষুধ খাচ্ছেন না তো? জেনে নিন ধরবেন কী করে
প্রায় প্রত্যেক বাড়িতেই প্রতি মাসে কিছু না কিছু ওষুধ কেনা হয়। এমন মানুষও আছেন, যাঁদের বেঁচে থাকাটা অনেকটাই নির্ভর করে ওষুধের উপর। তাই স্থানীয় দোকান বা অনলাইন থেকেও নিয়মিত ওষুধপত্র কেনেন অনেকেই। কিন্তু ওই সব ওষুধ জাল বা নকল ওষুধ কিনা বুঝবেন কি করে? ভাবছেন, চিকিত্সক বা ওষুধের কারবারীরা ছাড়া সাধারণ মানুষের পক্ষে ‘খাঁটি’ ওষুধ চেনা কি সম্ভব? হ্যাঁ, চেনা সম্ভব। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জাল বা নকল ওষুধ চিনে নেওয়ার বেশ কয়েকটি উপায় রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’-এর নির্দেশিকা অনুযায়ী, জাল বা নকল ওষুধ চেনার উপায়গুলি জেনে নেওয়া যাক...
১) সিরাপ, টনিকের মতো বোতলজাত ওষুধের ক্ষেত্রে বোতলে সিল বা প্যাকেজিং-এ কোথাও কোনও গলদ (মোড়কের রং, আকার-আকৃতি, বানান ইত্যাদি সবই দেখে নিতে হবে) আছে কিনা, তা প্রথমেই ভাল করে দেখে নিতে হবে। কোনও রকম পার্থক্য বা সন্দেহজনক কিছু চোখে পড়লেই ওই ওষুধ বিক্রেতাকে ফিরিয়ে দিন...











