Cover Story Archives - Page 70 of 222 - Mati News
Sunday, November 29

Cover Story

রমজানে গর্ভবতীদের জন্য কিছু পরামর্শ

রমজানে গর্ভবতীদের জন্য কিছু পরামর্শ

Cover Story, Health and Lifestyle
রমজানে গর্ভবতীদের জন্য কিছু পরামর্শ     গর্ভবতী মায়ের রোজা রাখতে কোনো নিষেধ নেই। তিনি রোজা রাখতে পারেন, তবে তাঁর নিজের এবং গর্ভের সন্তানের কোনো সমস্যা হচ্ছে কি না, সেদিকেও খেয়াল রাখা প্রয়োজন। মা ও তাঁর গর্ভের সন্তানের কোনো সমস্যা না হলে মা রোজা রাখতে পারেন অনায়াসেই। রোজা রাখলে যা করতে হবে- ১. রাতে, বিশেষ করে শেষরাতে, প্রচুর পরিমাণে পানি পান করা প্রয়োজন। ২. অনেকে আবার একবারে অতিরিক্ত পানি পান করে ফেলেন এবং পরে অস্বস্তিতে ভোগেন। তাই পানি পান করার সময় খেয়াল রাখবেন, যেন খুব বেশি পানি পান করার ফলে আপনার অস্বস্তি না হয়। ৩. পানির পাশাপাশি বিভিন্ন ধরনের পানীয়ও পান করতে পারেন। লেবুর শরবতে চিনির পাশাপাশি কিছুটা লবণ মিশিয়ে নেওয়া ভালো। গ্লুকোজও খেতে পারেন। ৪. শেষরাতে দুধও খেতে পারেন। তবে এলসিডির সমস্যা বেশি হলে না খাওয়ায় ভালো। ৫. ইফতারের সময় ভাজাপোড়া খা...
ধূমপান ও দূষণ থেকে ফুসফুস ভাল রাখবেন যেভাবে

ধূমপান ও দূষণ থেকে ফুসফুস ভাল রাখবেন যেভাবে

Cover Story, Health and Lifestyle
ধূমপান ও দূষণ থেকে ফুসফুস ভাল রাখবেন যেভাবে   ধূমপানের অভ্যাস প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফুসফুসের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়া বাতাসে বাড়তে থাকা দূষণের কারণেও ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে কমতে থাকে ফুসফুসের কার্যক্ষমতা। এমন কিছু খাবার বা মশলা রয়েছে যেগুলি দূষণ বা ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে ফুসফুসকে রক্ষা করতে অনেকটা কার্যকরী। এ কারণে বিশেষজ্ঞরা ফুসফুস সুস্থ রাখতে ধূমপানের অভ্যাস ছাড়ার পাশাপাশি খাদ্যতালিকায় এসব খাবার রাখার পরামর্শ দিয়েছেন। যেমন- ব্রকলি: দেখতে অনেকেটা ফুলকপির মতো সবুজ রঙের এই সবজিটি ফুসফুসের জন্য দারুণ উপকারী। এতে থাকা ভিটামিন সি, ফাইবার, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সামগ্রিকভাবে সুস্থ রাখে। ভিটামিন সি শরীরের পরিপাকতন্ত্রকে ঠিক রাখে। এ কারণে নিয়মিত ব্রকলি খেলে শরীরে রক্ত সঞ্চালন ঠিক থাকবে। সেই সঙ্গে ফুসফুসে নিকোটিনের খারাপ প্রভাবও কমে যাবে। কমলা: সিগার...
হৃৎপিণ্ড সুস্থ রাখতে সহায়ক কালো আঙুর

হৃৎপিণ্ড সুস্থ রাখতে সহায়ক কালো আঙুর

Cover Story, Health and Lifestyle
হৃৎপিণ্ড সুস্থ রাখতে সহায়ক কালো আঙুর   আঙুর অনেকেরই পছন্দের একটি ফল। সুস্বাদু এই ফলটির রয়েছে নানা স্বাস্থ্যগুণও। সবুজ আঙুর তুলনামুলকভাবে জনপ্রিয় হলেও কালো আঙুরেরও গুণের শেষ নেই। হৃদযন্ত্র, ত্বক, চুল বা চোখ- সব কিছুর জন্যই উপকারী কালো আঙুর। কালো আঙুর খেলে আরও যেসব উপকারিতা পাওয়া যায়- ১. কালো আঙুরে থাকা লুটেইন এবং জিয়াজ্যানথিন নামের উপাদান দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। ২. কালো আঙুরের রস ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এ কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। ৩. কালো আঙুরে থাকা ভিটামিন সি, কে, এ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এ ছাড়াও কালো আঙুরের রস কোষ্ঠকাঠিন্য, হজমের সমস্যা বা কিডনির নানা সমস্যা দূর করতে সাহায্য করে। ৪. মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে, কালো আঙুর খেলে হৃদপিণ্ডে রক্ত সঞ্চালন ভাল হয়। এতে থাকা ফাইটো...
জলপথে রাশিয়ার নয়া অস্ত্র তিমি? (ভিডিওসহ)

জলপথে রাশিয়ার নয়া অস্ত্র তিমি? (ভিডিওসহ)

Cover Story
জলপথে রাশিয়ার নয়া অস্ত্র তিমি? (ভিডিওসহ) জলপথে যুদ্ধের প্রস্তুতি হিসেবে এবার কি তিমিকে ব্যবহার করছে রাশিয়ার সরকার? সম্প্রতি এমনই দাবি করেছেন নরওয়ের বিশেষজ্ঞরা। একটি সাদা তিমির কার্যকলাপ লক্ষ্য করে নরওয়ের বিশেষজ্ঞদের ধারণা যে, এটিকে যুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে বিশেষ প্রশিক্ষণ গিয়ে সমুদ্রে ছাড়া হয়েছে। সমুদ্রে মাছ ধরতে গিয়ে একটি সাদা তিমির মুখোমুখি পড়ে যান নরওয়ের মত্‍স্যজীবীরা। ওই তিমির গলায় বেল্ট জাতীয় একটি জিনিস দেখে অবাক হয়ে যান তারা। তিমিটি বারবার তাদের কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছিল। তিমিটিকে আটক করে ধরে নিয়ে আসেন তারা। দেখা গেছে, তিমির গলার বাঁধা বেল্টের ভেতরে লেখা 'ইকুইপমেন্ট অফ সেন্ট পিটার্সবার্গ।' রুশ নৌবাহিনী এই সাদা তিমিটাকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে বলে অনুমান করা হচ্ছে। নরওয়ের আর্কটিক ইউনিভার্সিটির আর্কটিক ও মেরিন বায়োলজি বিভাগের অধ্যাপক অ্যানডান রিকার্ডসেন জানিয়েছে...
দশ দিন পর আবার কলকাতায় ছুটতে হবে : নুসরাত ফারিয়া

দশ দিন পর আবার কলকাতায় ছুটতে হবে : নুসরাত ফারিয়া

Cover Story, Entertainment, Glamour
দশ দিন পর আবার কলকাতায় ছুটতে হবে : নুসরাত ফারিয়া কয়েকদিন আগে ভারত থেকে দেশে ফিরেছেন বর্তমান সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী নুসরাত ফারিয়া । সম্প্রতি ভারতে নতুন একটি ছবির কাজ শুরু করেন তিনি। ছবির নাম ‘বিবাহ অভিযান’। এটি পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা বিরসা দাশগুপ্ত। এ ছবির কাজ প্রায় শেষদিকে। নুসরাত ফারিয়া গতকাল বলেন, বর্তমানে ঢাকায় আছি আমি। তবে দশ দিন পর আবার কলকাতায় ছুটতে হবে। আমার অভিনীত ‘বিবাহ অভিযান’ ছবির কাজটি শেষ পর্যায়ে রয়েছে। এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা অঙ্কুশ। এবার ভারতে গিয়ে এ ছবির বাকি কাজ শেষ করবো। ভিন্নধর্মী এ কাজটি নিয়ে আমি আশাবাদী। এ ছবির পাশাপাশি ফারিয়া কয়েকদিন আগে কলকাতায় ফাস্ট ওয়াশ ডিটারজেন্টের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এটি নির্মাণ করেছেন সৈনক মিত্র। খুব শিগগিরই দেশের সব টিভিতে এর প্রচার শুরু হবে বলে জানান ফারিয়া। নুসরাত ফারিয়া বাংলাদ...
এবার পর্দায় নগ্ন বাণী কাপুর

এবার পর্দায় নগ্ন বাণী কাপুর

Cover Story, Entertainment
এবার পর্দায় নগ্ন বাণী কাপুর বলিউডে বাণী কাপুর এর অভিষেক হয় ২০১৩ সালে। সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে তার অভিনয়ে মন ভরেছিল দর্শকের। এ ছাড়াও নিখুঁত সুন্দরী নায়িকা, এমনটাও লেখা হয়েছিল বলিউডের বেশ কয়েকটি ম্যাগাজিন ও সর্বভারতীয় দৈনিকে। নাচটা যে বাণী বেশ ভালই জানেন, সেটা তার শেষ ছবি রণবীর সিংয়ের সঙ্গে ‘বেফিকরে’তেই বুঝিয়েছিলেন। ‘নশে সি চড় গই ওয়ে’র নাচ কিন্তু নজর  কেড়েছিল দর্শকের। এই গানের ভিডিওতে ডান্স ফ্লোরে আগুন ঝরিয়েছিলেন বাণী। নতুন খবর হলো এবার পর্দায় নগ্ন বাণীকে দেখা যাবে। সম্প্রতি একটি গানে পুরোপুরি নগ্ন হয়ে অভিনয় করেছেন তিনি। নাম না ঠিক হওয়া একটি ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন এ নায়িকা। আর সেখানেই তাকে বিভিন্ন রুপে দেখা যাবে। পুরো ছবিতেই খোলামেলা রুপে ক্যামেরাবন্দি হয়েছেন বাণী। আর সম্প্রতি একটি গানে বাথটাবে নগ্ন হয়ে গোসল করার দৃশ্য করেছেন এ নায়িকা। আর তার একটি ছবি নিজেই প্রকাশ ...
‘আমি থেমে যাওয়ার মানুষ নই’ : আসিফ

‘আমি থেমে যাওয়ার মানুষ নই’ : আসিফ

Cover Story, Entertainment
‘আমি থেমে যাওয়ার মানুষ নই’ : আসিফ   জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। নিজের দীর্ঘ সফল ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। মধ্যে কয়েক বছরের বিরতি নিলেও এখন ব্যাপকভাবে সরব তিনি। গত বছর থেকে এখন পর্যন্ত সর্বাধিক গানে কন্ঠ দিয়েছেন আসিফ। তার প্রকাশিত গানগুলো যেমন ছিলো আলোচনায় তেমনি ছিলো শ্রোতাপ্রিয়তায়ও। এই খারাপ সময়েও গত বছর জুড়ে ১০০ টি গান প্রকাশ করেছেন এ গায়ক। আর চলতি বছর তিনি ১৩০ টি গান প্রকাশ করবেন বলে ঘোষণা দিয়েছেন। বিভিন্ন কোম্পানি থেকে প্রকাশিত হচ্ছে আসিফের গান। সব মিলিয়ে আসিফ ঝড় এখনও বইছে সংগীতাঙ্গনে। চলতি বছর আসিফের যে কয়টি গান প্রকাশ হয়েছে প্রায় সবকটি ছিলো আলোচনায়।  এর মধ্যে ‘চুপচাপ কষ্টগুলো’ গানটির সাড়া ছিলো বেশি। ধ্রুব মিউজিক ষ্টেশন থেকে প্রকাশ পাওয়া এ গানটির কথা, সুর ও সংগীত করেছেন ইথুন বাবু। এর বাইরে তার কণ্ঠে এ বছর ‘লাশ’, ‘চল পালাই’, ‘মন হয়ে যা...
গীতিস বিউটি পার্লারের স্বত্বাধিকারী গীতি বিল্লাহার পরামর্শ : ত্বক ও চুলের যত্নে নিমপাতা

গীতিস বিউটি পার্লারের স্বত্বাধিকারী গীতি বিল্লাহার পরামর্শ : ত্বক ও চুলের যত্নে নিমপাতা

Cover Story, Health and Lifestyle
  ত্বক ও চুলের যত্নে নিমপাতা ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বক ও চুল তার স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে ফেলে। এতে ত্বক শুষ্ক ও বিবর্ণ হয়ে যায়। নানা রকমের সমস্যা দেখা দেয় ত্বকে। আবার চুলের ক্ষেত্রেও বিভিন্ন সমস্যা দেখা দেয়। ঋতু পরিবর্তনের ফলে সৃষ্ট বিভিন্ন ধরনের সমস্যা অনেকেরই ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এ ধরনের সমস্যার মোকাবেলার জন্য নিমপাতার কোনো বিকল্প নেই। এসব ক্ষেত্রে নিমপাতা ব্যবহারের পদ্ধতি সম্পর্কে জানাচ্ছেন গীতিস বিউটি পার্লারের স্বত্বাধিকারী গীতি বিল্লাহ নিমপাতা অ্যান্টিস্পেটিকের কাজ করে। এ ছাড়া শরীরের বিভিন্ন সমস্যার প্রতিরোধক হিসেবে কাজ করে এবং ব্যবহারে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। বিভিন্ন রোগ যেমন গুটিবসন্ত, অ্যালার্জি, ঘামাচি ও উকুন যাদের হয় নিমপাতা তাদের জন্য খুবই উপকারী। অনেক সময় অতিরিক্ত ঘাম হওয়ার ফলে মাথার স্ক্যাল্পে গোটা হয়ে থাকে। এতে মা...
ডা. আবু সাঈদের পরামর্শ : গরমে সুস্থ থাকতে করণীয়

ডা. আবু সাঈদের পরামর্শ : গরমে সুস্থ থাকতে করণীয়

Cover Story, Health and Lifestyle
   ডা. আবু সাঈদের পরামর্শ : গরমে সুস্থ থাকতে করণীয় গরমে এখন সবারই ত্রাহি অবস্থা। এ সময় সুস্থ থাকতে হলে শরীরের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। গরমে শরীর অল্পতে ক্লান্ত হয়ে পড়ে। কোনো কাজ করতে গেলে আমরা হাঁপিয়ে উঠি। মন-মেজাজও খিটখিটে হয়ে ওঠে। এ সময় প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি খেতে হবে। ডাবের পানি কিংবা ফলের জুসও খেতে পারেন। স্যালাইন খেলেও ভালো। এ সময় রোদ এড়িয়ে চলা দরকার। হাঁটার সময় ছায়াঘেরা স্থান দিয়ে হাঁটতে চেষ্টা করুন। পাতলা সুতির কাপড় পরিধান করুন। রোদে বের হলে মাথায় ক্যাপ পরুন। মেয়েরা রোদ প্রতিরোধের জন্য মাথায় শাড়ির আঁচল বা ওড়না দিতে পারেন। চোখে ভালো ব্র্যান্ডের সানগ্লাস ব্যবহার করুন। সানগ্লাস কেনার সময় ফ্যাশনের কথাই শুধু বিবেচনা করবেন না, তা দিয়ে যেন চোখসহ মুখের অনেকখানিই ঢাকে, সেদিকেও লক্ষ রাখুন। রোদে যাতে ত্বক পুড়ে না যায় সে জন্য সানস...
আমের আচার তৈরীর পদ্ধতিগুলো জেনে নিন

আমের আচার তৈরীর পদ্ধতিগুলো জেনে নিন

Recipe, Cover Story
আমের আচার তৈরীর পদ্ধতি   বাজারে পাওয়া যাচ্ছে কাঁচা আম। আচার বানিয়ে সংরক্ষণ করার জন্য কাঁচা আমের তুলনা হয় না। এক কাঁচা আম দিয়েই বানানো যায় হরেক রকম আচার। রইলো কাঁচা আমের তৈরি দুটি জনপ্রিয় রেসিপি- ভুনা মসলায় টক আচার উপকরণ : কাঁচা আম ৮টি, সরিষা ৪ টেবিল চামচ, শুকনা মরিচ ১০টি, আদা কুচি ২ টেবিল চামচ, রসুন কুচি ৪ টেবিল চামচ, পাঁচফোড়ন ১ চামচ, পাঁচফোড়ন গুঁড়া ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, সরিষার তেল ৫০০ মি.লি., চিনি ২ টেবিল চামচ, লবণ ২ টেবিল চামচ, সিরকা আধা কাপ। প্রণালি : আম ধুয়ে বোঁটার অংশ কেটে খোসাসহ চার ফালি করে কেটে নিন। এবার খোসার দিকে ছুরি দিয়ে গভীর করে আঁচড় কেটে দিন। এক টেবিল চামচ লবণ মেখে আম ৫ ঘণ্টা ঢেকে রাখুন। এরপর পানি ঝরিয়ে এক দিন রোদে দিন। সিরকা দিয়ে সরিষা, মরিচ, আদা ও রসুন বেটে নিন। কড়াইয়ে ৪ টেবিল চামচ সরিষার তেল গরম করে পাঁচফোড়ন দিন। পাঁচফো...
সঠিক পদ্ধতি মেনে রেশম চাষ করে আয় বাড়ান

সঠিক পদ্ধতি মেনে রেশম চাষ করে আয় বাড়ান

Agriculture Tips, Cover Story
সঠিক পদ্ধতি মেনে রেশম চাষ করে আয় বাড়ান রেশম পোকা পালন করে গুটি তৈরি করা হয়। রেশম পোকার খাদ্য হচ্ছে তুঁত গাছ। এজন্য তুঁত গাছ চাষ করতে হয়। নিচে বর্ণনা করা হলো : ১. তুঁত গাছ রোপণ ও পরিচর্যা বন্যামুক্ত উঁচু এলাকা, উর্বর মাটি, সুনিস্কাশিত, দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে তুঁত গাছ ভালো হয়। বাড়ির চারপাশে, রাস্তার পাশে, পুকুর পাড়ে, রেললাইনের পাশে ও পতিত জমিতে তুঁত গাছের চারা রোপণ করা যায়। জমি চাষ দিয়ে মাটি ঝুর ঝুর করে বিঘা প্রতি গোবর সার ৪০ কেজি, ইউরিয়া ৫০ কেজি, টিএসপি ৩০ কেজি ও এমওপি ১৫ কেজি মাটির সাথে মিশিয়ে দিতে হবে। শাখা কর্তন ও মাটিতে দাবা কলম দুই পদ্ধতিতে চারা তৈরি করা যায়। শাখা কর্তনের জন্য ৬-৯ মাস বয়সের গাছের দু’টি চোখ বা কুঁড়ি বিশিষ্ট খয়েরী রঙের চিকন শাখা ৬-৯ ইঞ্চি লম্বা করে কেটে মাটিতে খাড়া করে রোপণ করা যাবে একটি কুঁড়ি মাটির উপর সামান্য জেগে থাকে। সারি থেকে সারি দেড় ফুট এবং দু...
এই গরমে ঘামাচি থেকে বাঁচার ঘরোয়া উপায়

এই গরমে ঘামাচি থেকে বাঁচার ঘরোয়া উপায়

Cover Story, Health and Lifestyle
এই গরমে ঘামাচি থেকে বাঁচার ঘরোয়া উপায় ছাতি ফাটা রোদ আর প্রখর তাপে ওষ্ঠাগত হওয়ার সময়ে এসে গেছে। এ সময় ত্বকের সমস্যাও বেড়ে যায়। সারা দিন ঘেমে থাকা শরীরে জায়গা করে নেয় ঘামাচি। আর এই ঘামাচির জেরে লেগেই থাকে চুলকানির সমস্যা। ঘামাচি অবশ্য থেমে থাকে না। একেক জনের শরীরে এর প্রভাব বিস্তার হয় একেক রকমভাবে। র‌্যাশ, প্রদাহ সব মিলিয়ে ত্বকের ক্ষতি তো হয়ই, সঙ্গে অস্বস্তি ও শারীরিক কষ্টও বাড়ে। বাজারে কিছু পাউডার বা সাবান এ সমস্যা থেকে দূর করতে পারে বলে প্রস্তুতকারী সংস্থা দাবি করলেও, তাতে নানা রাসায়নিক মেশানো থাকে। ফলে ত্বকের সমস্যা হওয়া অস্বাভাবিক নয়। শিশুদের ক্ষেত্রে তো অনেক সময় এই সব সাবান বা পাউডার বিরূপ প্রভাবও ফেলে। ঘামাচির বাড়াবাড়ি রকমের সমস্যা থাকলে তাই অবশ্যই ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন। কিন্তু সাধারণত এই ঘামাচির সমস্যায় আরাম দিতে পারে ঘরোয়া কিছু উপায়। দেখে নিন কীভাবে তা সম্ভব। শুক...
আফ্রিকার বৃহত্তম মসজিদ নির্মাণ সম্পন্ন : ১২ লাখ মুসল্লী একসঙ্গে নামায পড়তে পারবেন

আফ্রিকার বৃহত্তম মসজিদ নির্মাণ সম্পন্ন : ১২ লাখ মুসল্লী একসঙ্গে নামায পড়তে পারবেন

Islam, Cover Story
আফ্রিকার বৃহত্তম মসজিদ নির্মাণ সম্পন্ন : ১২ লাখ মুসল্লী একসঙ্গে নামায পড়তে পারবেন দীর্ঘ সাত বছর এবং ১০০ কোটি ডলারের ব্যয়ে অবশেষে সম্পন্ন হল আলজেরিয়ার নতুন মসজিদের নির্মাণ কাজ। এই মসজিদটি নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। মসজিদটির নাম দেয়া হয়েছে ‘দ্য গ্রেট মস্ক অব আলজিয়ার্স’ বা, জামা আল-জাজাইর। মসজিদটির আয়তন ৪ লক্ষ বর্গমিটার, এটির মিনারের উচ্চতা ২৬৫ মিটার (৮৭০ ফুট), যেখানে একটি পর্যবেক্ষণ ডেক রাখা হয়েছে। আলজিয়ার্স উপকূলের কাছে অবস্থিত যৌগিক গম্বুজ বিশিষ্ট এই মসজিদে একসাথে ১২ লাখ মুসল্লি নামাজ পড়তে পারবেন। এর ভূগর্ভস্থ পার্কিংয়ে ৭,০০০ গাড়ি রাখার ব্যবস্থা আছে। মসজিদ কমপ্লেক্সে একটি কোরানিক স্কুল, ২১ হাজার ৮০০ বর্গমিটারের সুবিশাল ও সমৃদ্ধ লাইব্রেরি, একটি রেস্টুরেন্ট, একটি অ্যাম্ফিথিয়েটার ও আলজেরিয়ার ইতিহাসের জন্য নিবেদিত একটি গবেষণা কেন্দ্র রয়েছে। বর্তমানে এটি আফ্রিকা মহাদেশের বৃহত...
আইএস গতকাল গুলিস্তানে বোমা হামলা চালায়?

আইএস গতকাল গুলিস্তানে বোমা হামলা চালায়?

Cover Story
  আইএস গতকাল গুলিস্তানে বোমা হামলা চালায়? জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট(আইএস) দাবি করেছে, গতকাল সোমবার তারাই গুলিস্তানে বোমা হামলা চালিয়েছে। আইএস এর গতিবিধি বিশ্লেষক রিটা কাটজ আজ ভোরে এক টু্ইটে লিখেছেন, গত দুই বছরে এই প্রথম জঙ্গি সংগঠনটি বাংলাদেশে হামলা চালানোর দাবি করল। আইএস এর বক্তব্য দাবি করে এর একটি স্ক্রিনশটও রিটা কাটজ টুইটারে দিয়েছেন। আইএসের এই দাবির খবর জাপান টাইমসও দিয়েছে তাদের সাইটে। আরবি ভাষায় লেখা টুইটে লেখা:ঢাকার গুলিস্তানে মুরতাদ বাহিনীর ওপর এ হামলা চালানো হয়। রাজধানীর গুলিস্তান এলাকায় ককটেল (বোমা) হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। সোমবার রাত ৮টার দিকে বঙ্গবন্ধু শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় দুই মিনিটের জন্য বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া ঘটনার সময় ওই এলাকার আহাদ পুলিশ বক্স লক্ষ্য করেও বোমা হামলা চালানো হয়। আহতরা হলেন, ট্রাফিক কনস্টেব...
রাজধানীতে বোমা হামলা , তিন পুলিশ আহত

রাজধানীতে বোমা হামলা , তিন পুলিশ আহত

Cover Story
  রাজধানীতে বোমা হামলা , তিন পুলিশ আহত রাজধানীর গুলিস্তান এলাকায় ককটেল (বোমা) হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার রাত ৮টার দিকে বঙ্গবন্ধু শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় দুই মিনিটের জন্য বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া ঘটনার সময় ওই এলাকার আহাদ পুলিশ বক্স লক্ষ্য করেও বোমা হামলা চালানো হয়। আহতরা হলেন, ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭) ও মো. লিটন এবং কমিউনিটি পুলিশ মো. আশিক (২৬)। তাদেরকে প্রথমে রাজারবাগ পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (এডিসি) শিবলী নোমান বলেন, হঠাৎ করে এ ধরনের হামলা কেন তার গভীরে খোঁজ নেওয়া হচ্ছে। হামলাকারী কে বা কারা তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) বজলুর রহমান বলেন, তারা সড়কে শৃঙ্খলা ফেরানো...