ভিকি কৌশলের সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে মুখ খুললেন হারলিন শেঠি
কোরিওগ্রাফার মেলভিন লুইসের নাচের ভিডিও পোস্ট করে অনেকেরই মন জয় করে নিয়েছিলেন হারলিন শেঠি। পাশাপাশি, টেলি ধারাবাহিক ও 'ব্রোকেন বাট বিউটিফুল' ওয়েবসিরিজে অভিনয়ের মাধ্যমেও বেশ ভালোই পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে হারলিন সবথেকে বেশি চর্চায় উঠে এসেছিলেন অভিনেতা ভিকি কৌশলের প্রেমিকা হিসাবেই। তবে শেষপর্যন্ত ভিকি কৌশলের সম্পর্কটা ভেঙে যায় হারলিনের।
সম্প্রতি, 'পিঙ্ক ভিলা'-কে দেওয়া সাক্ষাৎকারে ভিকি কৌশেলের সঙ্গে ব্রেক আপের বিষয়ে মুখ খুলেছেন হারলিন। তাঁকে প্রশ্ন করা হয়, যখন কারোর (ভিকি কৌশল) প্রাক্তন বান্ধবী বলে সম্বোধন করা হয়, তখন কি খারাপ লাগে? হারলিন বলেন, ''কোনও সম্পর্ক বা সম্পর্ক ভাঙার খবরে আমার কিছুই যায় আসে না। তবে হ্যাঁ এধরনের খবর প্রকাশিত হলে, তা পড়ে আমার পরিবার, বন্ধুদের খারাপ অবশ্যই লাগে। আমার মনে হয়, আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটা পরিচিতি আছে, কারোর জন্য আমরা পরিচিত নই। তবে এই আলোচনাটা হচ...














