Cover Story Archives - Page 76 of 222 - Mati News
Sunday, November 29

Cover Story

২০০ রোগের প্রাথমিক লক্ষণ মুখের ঘা

২০০ রোগের প্রাথমিক লক্ষণ মুখের ঘা

Cover Story, Health and Lifestyle
২০০ রোগের প্রাথমিক লক্ষণ মুখের ঘা মুখের ভেতরের মাংসে বা জিহ্বার ঘা খুবই কষ্টকর, কিছু খেতে গেলেই জ্বালা করে, ব্যথা করতে থাকে। চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, প্রায় ২০০ রোগের প্রাথমিক লক্ষণ প্রকাশ পায় মুখগহ্বরের ঘা থেকেই। বর্তমানে ডায়াবেটিস, হৃদরোগ থেকে শুরু করে ক্যানসার, এমনকি এইডস (AIDS)-এর মতো মারাত্মক রোগ শরীরে বাসা বাধতে পারে। শুধু তাই নয়, গর্ভাবস্থাতেও শরীরে নতুন করে বাসা বাধা অনেক রোগের লক্ষণ ঘা থেকে প্রকাশ পায়। সাধারণত, গালের ভেতরের অংশে বা জিহ্বায় কোনোভাবে কেটে গেলে ঘা হতে পারে। শক্ত ব্রাশের খোঁচা লেগেও এই সমস্যা অনেকেরই হয়। খুব গরম খাবার বা পানীয় খেতে গিয়ে ছাল উঠে গেলে বা গালের ভেতরে কামড় লাগলেও এই রকম ঘা হতে পারে। মুখের ঘায়ের ক্ষেত্রে এগুলো খুবই সাধারণ কারণ। এ ছাড়াও নানা মারণব্যাধির প্রাথমিক উপসর্গ হিসেবে মুখের ভেতরে ঘা হতে পারে। যাদের হৃদরোগ বা ডায়াবেটিস আছে, শরীরের রো...
আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ফণী’

আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ফণী’

Cover Story
  আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ফণী’ বৈশাখের এমন সময়ে গরম থাকাটাই স্বাভাবিক। এটিই চিরায়ত আবহাওয়া পরিস্থিতি। তবে তাপমাত্রাটা স্বাভাবিকের চেয়ে গড়ে দুই থেকে তিন ডিগ্রি বেশি হওয়ায় নাভিশ্বাস উঠেছে জনজীবনে। স্থানভেদে কোথাও ৫-৬ ডিগ্রি পর্যন্ত বেশি গরম অনুভূত হচ্ছে। এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের বাড়তি উষ্ণতা, বাতাসে জলীয় বাষ্পের আধিক্য যুক্ত হয়েছে। এ ভয়াবহ গরম থেকে দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে সুস্পষ্ট লঘুচাপ, যা আজ শনিবার সন্ধ্যা বা রাতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। যদি এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয় তবে নাম হবে হবে ‘ফণী’। এ নামটি বাংলাদেশের দেওয়া। আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাক...
মাড়ি থেকে রক্ত ঝরে ? সমাধান জেনে নিন

মাড়ি থেকে রক্ত ঝরে ? সমাধান জেনে নিন

Cover Story, Health and Lifestyle
মাড়ি থেকে রক্ত ঝরে ? দাঁতের মাড়ি থেকে রক্ত ঝরে এমন সমস্যা অনেকেরই আছে। বিশেষ করে দাঁত ব্রাশ করার সময় খোঁচা লেগে বা শক্ত কোনো ফল অথবা অন্য কিছু খাওয়ার সময় চাপ লেগে মাড়ি থেকে রক্ত পড়ে। এই বিষয়টিকে আমরা অনেকেই তেমন গুরুত্ব দিতে চাই না। কিন্তু দন্ত চিকিৎসকদের মতে, মাড়ি থেকে রক্ত পড়ার বিষয়টি কখনওই অবহেলা করা উচিত নয়। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি ঘরোয়া টোটকা কাজে লাগিয়ে সহজেই এই সমস্যার সমাধান করা যেতে পারে। সেক্ষেত্রে যা করতে হবে- * মাড়ি থেকে রক্ত পড়া বন্ধের জন্য উষ্ণ পানির সঙ্গে সামান্য লবন মিশিয়ে এই মিশ্রণ দিয়ে দিনে অন্তত ৩-৪ বার কুলকুচি করুন। এই ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে সাময়িকভাবে দাঁতের ব্যথা এবং মাড়ির রক্তক্ষরণের সমস্যায় উপকার মিলতে পারে। * লেবুর রসের সঙ্গে সামান্য লবন মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ আঙুলের মাথায় লাগিয়ে তা দিয়ে দাঁত ও মাড়িতে মিনিট তিনেক মা...
ভালো কাজের জন্য যেকোনো চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত : ভাবনা

ভালো কাজের জন্য যেকোনো চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত : ভাবনা

Cover Story, Entertainment
ভালো কাজের জন্য যেকোনো চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত : ভাবনা আমাকে নানান চরিত্রে অভিনয় করতে হবে। যার মধ্য দিয়ে নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবো। একটি ভালো কাজের জন্য যেকোনো চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত। নিজেকে নিয়ে এভাবে বললেন জনপ্রিয় অভিনেত্রী ভাবনা । তিনি আরো বলেন, গেল বৈশাখে একটি নাটকের জন্য আমি দুইদিন রিহার্সেল এবং তিনদিন শুটিং করেছি। এই সময়ে নাটকের শুটিং করার আগে কেউ রিহার্সেল করে না। শুধু একটি ভালো কাজ দর্শকদের দেয়ার জন্য আমার এই পরিশ্রম। আমি উপলব্ধি করি, নিজেকে যত ভাঙতে পারবো ততই ভালো কিছু হবে। নির্মাতারা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের চরিত্রে ভাবেন। এটি আমার জন্য বড় পাওয়া। এই অভিনেত্রী এখন নিজেকে প্রস্তুত করছেন আসছে ঈদের নাটকের জন্য। এদিকে তিনটি ধারাবাহিক নাটকও তার হাতে আছে। ধারাবাহিকগুলো হলো এস এ হক অলিকের ‘জায়গীর মাস্টার’, রোকেয়া প্রাচীর ‘সোনালী দিন’ ও অনিমেষ...
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

Cover Story
  দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত পরিবার পরিজনের মুখে হাসি ফুটাতে দক্ষিণ আফ্রিকায় গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত ফিরোজ আল মামুন ওরফে শিমুলের পরিবারে চলছে শোকের মাতম। সে মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের বানাইল গ্রামের হুমায়ূন কবীরের ছেলে। গত মঙ্গলবার দুপুরে অফ্রিকার জোহানেসবার্গ শহরের পাশের লেনেসিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তিনি খুন হন। দক্ষিণ আফ্রিকা প্রবাসী মির্জাপুরের ফিরোজ মিয়া নামে এক ব্যবসায়ী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে ও পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাতে ২০১০ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পরই দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান ফিরোজ। পরে দেশটির জোহানেসবার্গ শহরের প্রায় ২০ কিলোমিটার দুরে লেনেসিয়া এলাকায় ভাড়া দোকানে ব্যবসা শুরু করেন। গত ২৩ এপ্রিল দুপুরে দোকানে থাকা এক লাখ রেন্ড বাংলাদেশের প্রায় ছয় লাখ টাকা একটি প...
গোপনে দেখা করলেন বলিউডের তিন খান , কিন্তু কেন?

গোপনে দেখা করলেন বলিউডের তিন খান , কিন্তু কেন?

Cover Story, Entertainment
গোপনে দেখা করলেন বলিউডের তিন খান , কিন্তু কেন? সালমান খান, শাহরুখ খান ও আমির খান বলিউডের বক্স অফিসে প্রায় তিন দশক যাবত রাজত্ব করে আসছেন। মাঝেমধ্যে মনমালিন্য হলেও দিনশেষে তাদের আচরণ ভালো বন্ধুর মতোই! দীর্ঘদিন যাবত আলাদা আলাদা সিনেমাতে অভিনয় করলেও আজ অবদি একসঙ্গে দেখা মিলেনি এই তিন তারকার। ইতোপূর্বে সালমান-শাহরুখ কিংবা সালমান-আমিরকে একসাথে পর্দায় দেখা গেছে। তবে আমির-শাহরুখকে একসাথে দেখা যায়নি। সম্প্রতি গুঞ্জন উঠেছে একই পর্দায় একসঙ্গে দেখা মিলতে পারে এই তিন সুপারস্টারের। ভারতীয় সংবাদ মাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র বলছে, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শাহরুখের মুম্বাইয়ের বাড়ি মান্নাতে দীর্ঘ সময় ধরে আড্ডা দেন এই তিন খান। সূত্র অনুসারে সন্ধ্যা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত তাদের এই মিটিং চলে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরি হয়ত এই তিন তারকা একসঙ্গে পর্দায় হাজির হয়ে ভক্তদের চমকে দেবেন। তবে তাদের এই স...
শ্রীলঙ্কায় হামলাকারীদের তালিকায় ভুলে যুক্তরাষ্ট্রের নারীর ছবি

শ্রীলঙ্কায় হামলাকারীদের তালিকায় ভুলে যুক্তরাষ্ট্রের নারীর ছবি

Cover Story
শ্রীলঙ্কায় হামলাকারীদের তালিকায় ভুলে যুক্তরাষ্ট্রের নারীর ছবি শ্রীলঙ্কায় বোমা হামলায় জড়িত সন্দেহভাজনদের তালিকা প্রকাশ করেছে দেশটির পুলিশ। তবে সেই তালিকায় ভুল করে যুক্তরাষ্ট্রের এক নারীর ছবি প্রকাশ করা হয়েছে। ওই নারীর নাম আমারা মাজিদ। তিনি একজন মুসলিম অ্যাকটিভিস্ট। একই সঙ্গে লেখক ও সমাজকর্মী। তিনি ‘দ্য ফরেইনারস’ নামে একটি বই লিখেছেন, যেটিতে ইসলাম সম্পর্কে চলমান ভ্রান্ত ধারণার বিরুদ্ধে কথা বলেছেন। বিবিসির খবরে বলা হয়, শ্রীলঙ্কা পুলিশ বৃহস্পতিবার হামলায় জড়িত সন্দেহভাজন ছয় ব্যক্তির ছবি ও নাম প্রকাশ করে। সেখানে আমারা মাজিদ নিজের ছবি দেখেন। ওই দিনই এক টুইটে আমারা বলেন, ‘আজ সকালে শ্রীলঙ্কা সরকার আমাকে ভুল করে ইস্টার হামলাকারী আইএসআইয়ের একজন বলে চিহ্নিত করেছে।’ শ্রীলঙ্কায় হোটেল ও গির্জায় আত্মঘাতী বোমা হামলায় ২৫৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও কয়েকশত মানুষ। এরপর থেকে এই হামলার ঘ...
মেসি-রোনালদোর মোট গোল এমবাপের চেয়ে কম!

মেসি-রোনালদোর মোট গোল এমবাপের চেয়ে কম!

Cover Story
মেসি-রোনালদোর মোট গোল এমবাপের চেয়ে কম! তার মাঝে আগামী প্রজন্মের মহাতারকা হওয়ার সমস্ত উপাদান খুঁজে পেয়েছেন ফুটবলবোদ্ধারা। বলা হচ্ছে মেসি-রোনালদো পরবর্তী যুগে এমবাপেই হবেন মহাতারকা। কাগজে-কলমেও অনেক ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে। ২০ বছর বয়সে পাঁচবারের ব্যালন ডি’র বিজয়ী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর থেকেও অনেক বেশি গোল করেছেন প্যারিস সেইস্ট-জার্মেইয়ের (পিএসজি) এই তারকা। মোনাকোর হয়ে দারুণ একটি মৌসুম কাটানোর পর ২০১৮ মৌসুমে ১৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এমবাপে যোগ দেন ফরাসি লিগের জায়ান্ট ক্লাব পিএসজিতে । এসেই প্যারিসের ক্লাবটিকে ট্রেবল উপহার দিয়েছেন এমবাপে। তরুণ এই স্ট্রাইকারের কল্যাণে পিএসজি গতবার লিগ ওয়ান, কোপা ডি ফ্রান্স ও কোপা ডি লা লিগের শিরোপা জয় করেছে। এবারের মৌসুমেও পিএসজির হয়ে এমবাপে নিজেকে যথার্থই প্রমাণ করেছেন। তরুণ এই স্ট্রাইকার এবারের মৌসুমে লিগ ওয়া...
এবার শাওমির স্মার্ট বাল্ব , চলবে অ্যাপের মাধ্যমে

এবার শাওমির স্মার্ট বাল্ব , চলবে অ্যাপের মাধ্যমে

Tech news, Cover Story
এবার শাওমির স্মার্ট বাল্ব , চলবে অ্যাপের মাধ্যমে   স্মার্ট ইন্ডাকশন কুকার আর স্মার্ট রাইস কুকারের পর এবার স্মার্ট বাল্ব এনেছে চীনের টেক জায়ান্ট শাওমি। গত বুধবার ভারতে আনা হয়েছে শাওমি এমআই লেড স্মার্ট বাল্ব। আজ শুক্রবার থেকে ভারতের বাজারে এই স্মার্ট বাল্বের বিক্রি শুরু হবে। সংস্থার দাবি, ১ কোটি ৬০ লক্ষ রং সাপোর্ট করবে এই স্মার্ট বাল্ব, চলবে ১১ বছর। স্মার্টফোনের অ্যাপের সাহায্যেই এই স্মার্ট বাল্ব চালু বা বন্ধ করা যাবে, বদলানো যাবে আলোর রং। এ ছাড়াও, বাল্বের উজ্জ্বলতাও (ব্রাইটনেস) নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন থেকেই। শাওমির এই স্মার্ট এলইডি বাল্বে রয়েছে গুগল অ্যাসিস্টেন্ট আর আমাজন অ্যালেক্সা'র সাপোর্ট। এমআই হোম অ্যাপ থেকেই এই স্মার্ট এলইডি বাল্ব নিয়ন্ত্রণ করা যাবে। শুধু তাই নয়, অ্যাপের সাহায্যে এই বাল্ব কখন অন বা অফ করবেন সেই সময়সূচিও ঠিক করা যায়। শুক্রবার প্রতিষ্ঠানের অফিসিয়াল...
আইসিসির ‘সেরা ৫ চমকের’ একজন মোসাদ্দেক

আইসিসির ‘সেরা ৫ চমকের’ একজন মোসাদ্দেক

Cover Story
আইসিসির 'সেরা ৫ চমকের' একজন মোসাদ্দেক বাংলাদেশের বিশ্বকাপ দলে সবচেয়ে বড় চমকের নাম আবু জায়েদ রাহী। কিন্তু আইসিসির চোখে রাহী কোনো চমকই নন! ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ইতোমধ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে অংশগ্রহনকারী ১০ দেশ। শেষ মুহূর্তে দু-একজনকে দলে নিয়ে চমক দিয়েছে অনেক দল। যাদের বিশ্বকাপে সুযোগের সম্ভাবনা ছিল একেবারেই ক্ষীণ। চমকের তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্য থেকে সেরা পাঁচজনকে বেছে নিয়েছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত ওই ৫ জনের মধ্যে বাংলাদেশের একজন রয়েছেন। তিনি হলেন- মোসাদ্দেক হোসেন সৈকত। অন্য চারজন হলেন- নিউজিল্যান্ডের টম ব্লানডেল, ভারতের বিজয় শংকর, আফগানিস্তানের হামিদ হাসান ও শ্রীলঙ্কার মিলিন্দা সিরিবর্ধনে। মোসাদ্দেক হোসেন (বাংলাদেশ) : ২০১৬ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ম্য...
মুখে লম্বা দাড়ি নিয়ে সাকিব এর ‘জুমা মুবারক’ পোস্টে মন্তব্যের ঝড়

মুখে লম্বা দাড়ি নিয়ে সাকিব এর ‘জুমা মুবারক’ পোস্টে মন্তব্যের ঝড়

Cover Story
মুখে লম্বা দাড়ি নিয়ে সাকিব এর 'জুমা মুবারক' পোস্টে মন্তব্যের ঝড় গাড়িতে বসে আছেন তিনি। মুখে বড় দাড়ি। একটা ক্লোজ শট সেলফি। এ ছবি দিয়ে সবাই 'জুমা মুবারক' জানিয়েছেন ক্রিকেট ক্রেজ সাকিব আল হাসান। এই ক্রিকেট তারকার কোনো পোস্ট মানেই তা ভাইরাল। এটাও তাই। তবে এ ছবিতে কিছু বিরূপ মন্তব্য এসেছে। মূলত তার এই দাড়ি নিয়ে কমেন্টের ঘরে আলোচনা-সমালোচনা ঝড় বইছে। এখানে মানুষের নানা প্রতিক্রিয়া একনজরে দেখে নেয়া যাক। মোজাম্মেল বাচ্চু নামের একজন প্রশংসাসূচক বাক্যে লিখেছেন, আলহামদুলিল্লাহ। ভালো এবং সুন্দর দেখাচ্ছে। তবে এই কমেন্টে আসিফুল অভি লিখেছেন, হুজুগে খুশি হওয়ার আগে ছবিটা জুম করে দেখেন! এইটা লাগানো দাড়ি! বিঃদ্রঃ দাড়ির আঠাযুক্ত স্টিকার দেখা যাচ্ছে! আবু সাঈদ তুহিন বলছেন, মাশাআল্লাহ লেখার আগে ফটোটা জুম করে দেখুন...সাকিব এটা না করলেও পারতো। ইব্রাহিম খলিল দিপু বলছেন, সাকিব ভাই, খুশি হলাম আপনার এমন পরিবর্...
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড ফ্যাশন শোতে বাংলাদেশের আসমা সুলতানা

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড ফ্যাশন শোতে বাংলাদেশের আসমা সুলতানা

Entertainment, Cover Story
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড ফ্যাশন শোতে বাংলাদেশের আসমা সুলতানা ফ্যাশন এন্টারপ্রেনার হিসেবে আসমা সুলতানা সাফল্য পেয়েছেন। সময় যতই গড়াচ্ছে, ক্যারিয়ারে যোগ হচ্ছে, একের পর এক নতুন পালক। দীর্ঘদিন ধরে কাজ করছেন মাল্টি ব্র্যান্ড আউটলেট এক্সটেসি ও তার সহযোগি ব্যান্ড জোয়ান অ্যাশ অ্যান্ড জারজেইনের প্রধান ডিজাইনার হিসেবে। খবর হলো, প্রথম বাংলাদেশি হিসেবে চলতি মাসের (৬ এপ্রিল) শুরুর দিকে মাদ্রিদে অনুষ্ঠিত গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড ফ্যাশন শোতে অংশগ্রহণ করেছেন তিনি। ২৫ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে আলাপকালে এ তথ্য জানিয়েছেন দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করে যাওয়া আসমা সুলতানা। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড ফ্যাশন শো-এর উদ্দেশ্য হলো, পূর্বের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবার দুটি রেকর্ড গড়তে যাচ্ছে আয়োজনটি। এরমধ্যে একটি, সবচেয়ে বেশি স...
চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শিশুরোগ বিভাগের প্রধান ডা. প্রণব কুমার চৌধুরীর পরামর্শ : শিশু-কিশোরদের বাতজ্বর হলে করণীয়

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শিশুরোগ বিভাগের প্রধান ডা. প্রণব কুমার চৌধুরীর পরামর্শ : শিশু-কিশোরদের বাতজ্বর হলে করণীয়

Cover Story, Health and Lifestyle, Kids Health
শিশু-কিশোরদের বাতজ্বর বারবার বাতজ্বরে আক্রান্ত হলে ৬০ থেকে ৯০ শতাংশ শিশু-কিশোরের হৃৎপিণ্ডের ভাল্ব নষ্ট হতে পারে বা অন্যান্য হৃদরোগ হতে পারে। তবে সঠিক সময়ে চিকিৎসা নিলে বাতজ্বর ভালো হয়। সতর্কতামূলক কিছু পদক্ষেপ নিলে তা প্রতিরোধও করা যায়। লিখেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশুরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী পাঁচ থেকে ১৫ বছর বয়সী শিশুদের স্ট্রেপটো গলা ব্যথা সন্দেহ হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা করানো উচিত। এতে বাতজ্বর হওয়া থেকে শিশুরা রক্ষা পাবে স্কুলগামী শিক্ষার্থীদের স্ট্রেপটোকক্কাস নামক এক ধরনের বিশেষ শ্রেণির জীবাণু আক্রমণ করতে পারে। এর কারণে গলা ব্যথা, গিরা ব্যথা ও জ্বর হয়—যা বাতজ্বর নামে পরিচিত। সাধারণত এসব উপসর্গের চার বা পাঁচ সপ্তাহ পর বাতজ্বর দেখা দেয়। দুই-তিন সপ্তাহের মধ্যে কোনো চিকিৎসা না দিলেও মনে হয় যেন সেরে গেছে এবং কিছুদিন পর আবার দেখা দেয়। &nb...
আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগের প্রধান ডা. এম আলমগীর চৌধুরীর পরামর্শ : কণ্ঠের যত্ন নেয়ার প্রয়োজন আছে

আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগের প্রধান ডা. এম আলমগীর চৌধুরীর পরামর্শ : কণ্ঠের যত্ন নেয়ার প্রয়োজন আছে

Cover Story, Health and Lifestyle
কণ্ঠের যত্ন নেয়ার প্রয়োজন আছে কণ্ঠস্বরজনিত কোনো না কোনো সমস্যায় ভুগছে বিশ্বের লাখো কোটি মানুষ। কিভাবে কণ্ঠ সুস্থ রাখা যায়, জানাচ্ছেন আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী গলার সামনে স্বরযন্ত্র (ল্যারিংস) অবস্থিত। এতে দুটি কণ্ঠনালি (ভোকাল কর্ড) থাকে। এই নালি দুটির কম্পনের মাধ্যমে শব্দ তৈরি হয়। শ্বাস-প্রশ্বাসের সময় ফুসফুস থেকে প্রবাহিত বাতাস কণ্ঠনালিতে কম্পনের সৃষ্টি করে। কথা বলা বা গান গাওয়ার সময় এই কম্পন হয় প্রতি সেকেন্ডে ১০০ থেকে এক হাজারবার। একজন প্রাপ্তবয়স্ক লোকের দিনে ১০ লাখবার কণ্ঠনালি দুটির সংস্পর্শ হয়। কণ্ঠনালির ওপর আমরা কতটুকু নির্ভরশীল, তা এ থেকেই বোঝা যায়। তাই কণ্ঠ সুস্থ রাখা খুবই জরুরি। কণ্ঠের যত্ন নেয়ার প্রয়োজন আছে লক্ষণ কণ্ঠনালির সমস্যার লক্ষণ হলো—গলা ব্যথা, কণ্ঠস্বর পরিবর্তন, কাশি,...
হঠাৎ গলায় খাবার আটকে গেলে করণীয়

হঠাৎ গলায় খাবার আটকে গেলে করণীয়

Cover Story, Health and Lifestyle
হঠাৎ গলায় খাবার আটকে গেলে গলার ভেতর শ্বাসনালি ও খাদ্যনালি পাশাপাশি থাকে বলে খাওয়ার সময় শ্বাসনালির ওপরের অংশটি স্বয়ংক্রিয়ভাবে ঢাকা পড়ে যায়। কিন্তু বিস্কুট, মুড়ি, কেকজাতীয় শুকনো খাবার খেলে, তাড়াহুড়া করে খেলে, খাবার সময় কথাবার্তা বললে বা অন্য কোনো শারীরিক কাজ করলে সেই খাবার খাদ্যনালিতে না গিয়ে শ্বাসনালিতে ঢুকে শ্বাসনালি বন্ধ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।   এ সময় বেসিক লাইফ সাপোর্ট জানা লোক ছাড়া অন্য কারোর মাধ্যমে গলায় আঙুল ঢুকিয়ে খাবারের টুকরাটা বের করে আনার চেষ্টা করা উচিত নয়। সময়টা এ ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। দ্রুত ব্যবস্থা না নেওয়া মানে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া   হেইমলিচ ম্যানইউভার শ্বাসনালিতে খাদ্য আটকে গিয়ে দুর্ঘটনার হাত থেকে রেহাই পেতে বিখ্যাত আমেরিকান ইএনটি স্পেশালিস্ট হেনরি হেইমলিচ ১৯৭৪ সালে একটা পদ্ধতি আবিষ্কার করেন, যা বেশ কার্যকর। তাঁর নামা...