প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
আফরিন মিম
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকে দুই দেশের সম্পর্কের ইতিহাসে একটি ‘মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় উন্নীত হয়েছে এবং ভবিষ্যৎ সহযোগিতার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এসব কথা বলেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় দুই দেশের নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্ব’পর্যায়ে উন্নীত করার এবং ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন সম্প্রদায়’গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। রাষ্ট্রদূতের ভাষায়, এটি এশিয়ায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কের সর্বোচ্চ পর্যায়ের একটি কাঠামো।
ইয়াও ওয়েন বলেন, দুই দেশ উচ্চ পর্যায়ের যোগাযোগ আরও জোরদার ক...












