Cover Story Archives - Page 7 of 222 - Mati News
Friday, November 27

Cover Story

ঢাকায় বাংলাদেশ-চীন যৌথ আন্তর্জাতিক প্রশিক্ষণ ফোরাম শুরু, এমওইউ স্বাক্ষর

ঢাকায় বাংলাদেশ-চীন যৌথ আন্তর্জাতিক প্রশিক্ষণ ফোরাম শুরু, এমওইউ স্বাক্ষর

China, Cover Story
আফরিন মিম বাংলাদেশ ও চীনের মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা এবং নীতি সংলাপকে আরও শক্তিশালী করতে রাজধানী ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ ফোরাম ‘কম্পারেটিভ গভর্ন্যান্স ফোরাম ২০২৬’। সোমবারবিআইআইএসএস মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং চীনের ফুতান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স (এসআইআরপিএ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ ফোরামের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফুতান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছেন চিমিন এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অংশ নেন। তারা বাংলাদেশ-চীন সম্পর্কের ক্রমবর্ধমান গভীরতা এবং শিক্ষা, গবেষণা ও নীতিনির্ধারণে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত...
গার্মেন্ট টেক বিডি এএসসিএম কনটেস্টে বাংলাদেশের সেরা সাত, চ্যাম্পিয়ন আসাদুজ্জামানের গন্তব্য হংকং

গার্মেন্ট টেক বিডি এএসসিএম কনটেস্টে বাংলাদেশের সেরা সাত, চ্যাম্পিয়ন আসাদুজ্জামানের গন্তব্য হংকং

China, Cover Story
আফরিন মিম বাংলাদেশের পোশাক, টেক্সটাইল, উৎপাদন ও লজিস্টিকস খাতের সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সফলভাবে সম্পন্ন হলো ‘গার্মেন্ট টেক বিডি এএসসিএম ডিকশনারি কন্টেস্ট ২০২৬’। প্রথমবারের মতো আয়োজিত এই জমকালো প্রতিযোগিতায় সেরা হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন লিডা টেক্সটাইল ও ডাইং কোম্পানি লিমিটেডের আসাদুজ্জামান খান। বিজয়ী হিসেবে তিনি চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের হংকং সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ‘ডেটা ডেভলপ প্রাইজ হংকং ২০২৬ কেস কম্পিটিশন’-এ সরাসরি অংশগ্রহণের সুযোগ অর্জন করেছেন। শুক্রবার গাজীপুরের পান্ডা গার্ডেনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। তিন ধাপে অনুষ্ঠিত এই মেধা লড়াইয়ের প্রথম ধাপের অনলাইন কুইজ হয় গত ৪ জুলাই এবং উন্নত কুইজের দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হয় ১৮ জুলাই। দেশসেরা পেশাজীবীদের কঠোর ...
সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে চীনা রাষ্ট্রদূতের সাথে সংস্কৃতি মন্ত্রীর বৈঠক

সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে চীনা রাষ্ট্রদূতের সাথে সংস্কৃতি মন্ত্রীর বৈঠক

China, Cover Story
বাংলাদেশ ও চীনের মধ্যকার সাংস্কৃতিক বিনিময় ও দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মৌলাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক বিনিময় দ্বিপক্ষীয় সম্পর্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং ঐতিহ্যগত বন্ধুত্ব আরও গভীর করার ক্ষেত্রে এটি এক অনন্য ভূমিকা পালন করে আসছে। তিনি উভয় দেশের সাংস্কৃতিক সহযোগিতাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে বাংলাদেশের সাথে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। বৈঠ...
জাপানে সামরিকীকরণের বিরোধিতায় মাকোতো ইতো

জাপানে সামরিকীকরণের বিরোধিতায় মাকোতো ইতো

Cover Story
জাপান হোগাকুইন বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মাকোতো ইতো, ‘প্রতিরক্ষা’-র অজুহাতে জাপানকে নতুন করে সামরিকীকরণের দিকে ঠেলে দেওয়ায়, সেদেশের সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি গতকাল (রোববার) টোকিওতে, এক বক্তৃতা-সভায়, সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগও আনেন। তিনি বলেন, জাপান চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ওপর নির্বিচার বোমা-হামলা ও সামরিক দখলদারিত্ব চালিয়েছিল, যার ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। বর্তমান জাপান সরকার যুদ্ধ পরিচালনার জন্য সার্বিক জাতীয় শক্তিকে সর্বোচ্চ পরিমাণে ব্যবহার করছে এবং যুদ্ধের জন্য সমগ্র জাতির সম্পদ একত্রিত করার চেষ্টা করছে। সরকার ক্রমান্বয়ে জাপানকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র থেকে সামরিক রাষ্ট্রে রূপান্তরিত করছে, যা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। সূত্র: সিএমজি...
বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার নিন্দা জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার নিন্দা জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

Cover Story
ইউক্রেন সম্প্রতি একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে একজন নাবিককে হত্যা করেছে। এটি জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, গতকাল (রোববার) সামাজিক যোগাযোগ-মাধ্যমে, এ মন্তব্য করেন। তিনি বলেন, ইউরোপকে যুদ্ধে টেনে আনার লক্ষ্যে ইসরায়েলের নির্দেশে এই আক্রমণটি চালানো হয়। তিনি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কালাস এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে এ নিয়ে আলাদাভাবে কথা বলেছেন বলেও জানান। তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনের কর্মকাণ্ডের জবাব না-দিয়ে থাকা যাবে না। সূত্র: সিএমজি...
ইরানের পারমাণবিক স্থাপনায় ভারি হামলার ইঙ্গিত ট্রাম্পের

ইরানের পারমাণবিক স্থাপনায় ভারি হামলার ইঙ্গিত ট্রাম্পের

Cover Story
ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় দিন দিন আরও সংঘাতম হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। বিশেষ করে ইরানে ধারাবাহিক ভারি বোমাবর্ষণ চলছে যুক্তরাষ্ট্রের। এ পরিস্থিতিতেও দেশটির ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে গণমাধ্যমকর্মীরা ট্রাম্পকে প্রশ্ন করেন যে, ইরান তার সেন্ট্রিফিউজগুলো পিকঅ্যাক্স মাউন্টেনের ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নিয়েছে কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে কোন তথ্য নেই। আমরা তাদের পরমাণু উপাদানের ওপর নজর রাখছি। আসল বিষয়টা সেখানেই।’ এদিকে, ছেড়ে কথা না বলা ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক করে বলেছে যে, ‘এ ধরনের হামলা হলে তা যুদ্ধের সম্প্রসারণ হিসেবে বিবেচনা হবে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ও তার মিত্ররা বৈধ লক্ষ্যবস্তু পরিণত হবে।’ ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্...
কানাডার কিছু পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র

কানাডার কিছু পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র

Cover Story
কানাডা থেকে আমদানি করা বেশ কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস গতকাল (সোমবার) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে ১৯৩০ সালের স্মুট-হাওলি শুল্ক আইনের ৩৩৮ ধারার আওতায় কানাডার নির্দিষ্ট কিছু পণ্যে শুল্কারোপ করা হবে। প্রকাশিত তথ্য অনুযায়ী, কানাডার ওয়াইন, হকি স্টিক ও সিমেন্টসহ আরও কিছু পণ্যে এই শুল্ক আরোপ করা হবে। এমনকি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তির শর্ত পূরণ করা পণ্যও এর আওতায় পড়তে পারে। তবে জ্বালানিসহ ১৯৬২ সালের বাণিজ্য সম্প্রসারণ আইনের ২৩২ ধারার আওতায় শুল্কযোগ্য পণ্য এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ক্ষেত্রে এই নতুন শুল্ক প্রযোজ্য হবে না। হোয়াইট হাউস জানিয়েছে, কানাডার ‘বৈষম্যমূলক আচরণের’ কারণে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপর যে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে, তা কমাতেই এই শুল্ক আরোপ করার ...
যুক্তরাষ্ট্র ও ইরানকে উত্তেজনা প্রশমনের আহ্বান আরব লীগের

যুক্তরাষ্ট্র ও ইরানকে উত্তেজনা প্রশমনের আহ্বান আরব লীগের

Cover Story
আরব লীগের মহাসচিব নাবিল ফাহমি রোববার এই অঞ্চলে চলমান উত্তেজনা বৃদ্ধির গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করেছেন এবং সহিংসতার নতুন কোনো চক্র এড়াতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে ফাহমি যুক্তরাষ্ট্র ও ইরানকে অবিলম্বে উত্তেজনা প্রশমনে কাজ করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, উত্তেজনা অব্যাহত থাকলে তা সব পক্ষের জন্যই আরও ক্ষতির কারণ হবে। তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে, যার ফলে পারস্পরিক ধ্বংসযজ্ঞ এবং এই অঞ্চল ও এর বাইরের এলাকায় অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটতে পারে। মহাসচিব আরও বলেন, কয়েকটি আরব দেশে ইরানের হামলা প্রত্যাখ্যান ও নিন্দা করা হচ্ছে। তিনি উল্লেখ করেন যে, আরব রাষ্ট্রগুলো অতীতে যুদ্ধের বিরোধিতা করেছে এবং যুদ্ধের ধারাবাহিকতা বা তীব্রতার মাশুল তাদের দেওয়া উচিত নয়। ফাহমি শান্তি ফিরিয়ে আনা এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোত...
চীনের এআই সম্মেলনে মানবকেন্দ্রিক এআই নীতির কথা তুলে ধরল বাংলাদেশ

চীনের এআই সম্মেলনে মানবকেন্দ্রিক এআই নীতির কথা তুলে ধরল বাংলাদেশ

China, Cover Story
আফরিন মিম কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভবিষ্যৎ, বৈশ্বিক শাসনব্যবস্থা এবং প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬-এ বাংলাদেশের মানবকেন্দ্রিক এআই নীতির রূপরেখা তুলে ধরেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। চীনের শাংহাইয়ে ১৭ থেকে ২০ জুলাই অনুষ্ঠিত চার দিনব্যাপী এ সম্মেলনের হাই-লেভেল মিটিং অন গ্লোবাল এআই গভর্ন্যান্সে বক্তব্য দিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ মানবাধিকার, নৈতিকতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে ভিত্তি করে একটি জাতীয় এআই নীতি প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে। তিনি জানান, সরকার ডিজিটাল নীতি ও আইন আধুনিকায়নের পাশাপাশি ব্যক্তিগত তথ্য সুরক্ষা, সাইবার নিরাপত্তা জোরদার, সরকারি খাতে এআই ব্যবহারের নীতিমালা প্রণয়ন, এআই-ভিত্তিক শিক্ষা সম্প্রসারণ এবং দেশ...

চীনের বিশ্ব এআই সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী

China, Cover Story
চীনের শাংহাইয়ে শুরু হওয়া চার দিনব্যাপী ‘বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন’-এ অংশ নিয়েছেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। ১৭ জুলাই শুরু হওয়া এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, প্রযুক্তি খাতের নেতা, গবেষক, উদ্ভাবক এবং শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনটি চলবে ২০ জুলাই পর্যন্ত। শুক্রবার সম্মেলনের উদ্বোধন করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। উদ্বোধনী অনুষ্ঠানে কাজাখস্তানের প্রেসিডেন্ট, থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিব বক্তব্য দেন। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, উদীয়মান প্রযুক্তি, এআই শাসন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর এবং টেকসই উন্নয়ন নিয়ে বিভিন্ন অধিবেশনে আলোচনা হচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে জানানো হ...
জাতীয় বৃক্ষমেলায় নজর কাড়ছে চীনা ফুল ও ফলের গাছ

জাতীয় বৃক্ষমেলায় নজর কাড়ছে চীনা ফুল ও ফলের গাছ

Agriculture Tips, China, Cover Story
আফরিন মিম সবুজে সাজানোর আহ্বান নিয়ে বাংলাদেশের রাজধানীতে চলছে মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা-২০২৬। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মেলায় এবার প্রকৃতিপ্রেমীদের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে চীনের নান্দনিক ফুল ও ফলের গাছ। কংক্রিটের এই শহরে এক টুকরো সবুজের খোঁজে দিনভর বৃষ্টির পরেও প্রতিদিন মেলা প্রাঙ্গণে ভিড় জমাচ্ছেন বৃক্ষপ্রেমীরা। পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এই আয়োজনে এই মেলায় রয়েছে ১২০টি স্টল। এবারের মেলায় নার্সারিগুলো পসরা সাজিয়েছে দেশি-বিদেশি নানা প্রজাতির ফলদ, বনজ, ঔষধি এবং বাহারি সব আলংকারিক গাছের। বিশেষ করে নজর কাড়ছে দৃষ্টিনন্দন বনসাই, ছাদবাগানের জন্য উপযুক্ত বিভিন্ন জাতের রঙিন আম, মাটি ছাড়াই বেড়ে ওঠা এয়ার প্ল্যান্ট এবং পরিবেশবান্ধব নান্দনিক টবের কালেকশন। তবে এখানে দেশীয় প্রজাতির পাশাপাশি মেলাকে বৈচিত্র্যময় করে তুলেছে চীনা জাতের উদ্ভিদ। দেশীয় ...
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

Cover Story
বৃক্ষ রোপণের পর তার পরিচর্যার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গাছপালা, প্রাণী, মাটি, পানি ও বায়ু- পরিবেশের সবকিছু যেন স্বাভাবিকভাবে মিলেমিশে থাকতে পারে, বনায়নের মাধ্যমে এমন একটি ইকোসিস্টেম বজায় রাখার চেষ্টা করছি আমরা। বর্তমান সরকারের কাজের লক্ষ্য এই পুরো পরিবেশটাকে ঠিকঠাক রাখা।’ তিনি বলেন, ‘শুধু গাছ লাগানো বা প্লাস্টিক সরানোই যথেষ্ট নয়। আরও অনেক ইন্টিগ্রেটেড (সমন্বিত) বিষয় আছে, যেগুলোর দিকে আমরা খেয়াল রাখার চেষ্টা করছি। নতুন বৃক্ষরোপণ অবশ্যই জরুরি, তবে রোপণ করা গাছটি নিরাপদে বেড়ে উঠছে কি না, সেটি নিশ্চিত করাও খুব বেশি জরুরি।’ ইকোসিস্টেম রক্ষার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যুগ যুগ ধরে স্থানীয় ইকোসিস্টেমের অংশ হয়ে থাকা গাছ, যেগুলোকে আমরা ‘মাদার ট্রি’ বলি, সেগুলো যেন রক্ষা পায়, কেটে ফেলা না হয়, এই বিষয়ে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। আজ এখানে বন বিভাগের বড় কর্মকর্তা...
প্রায় ৯০টি ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী

প্রায় ৯০টি ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী

Cover Story
জুলাই ৯: মার্কিন সেন্ট্রাল কমান্ড সোমবার সামাজিক যোগাযোগ-মাধ্যমে এক পোস্টে জানায়, তারা ইরানের বিরুদ্ধে আরেক দফা হামলা চালিয়েছে। প্রায় ৯০টি ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে। যার মধ্যে রয়েছে— বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং ইরানের উপকূলীয় অঞ্চলের সামরিক সরবরাহ ও লজিস্টিক অবকাঠামো। পোস্টে আরও বলা হয়, মার্কিন সেনাবাহিনী সর্বদা সতর্ক রয়েছে এবং প্রয়োজনে পরবর্তী নির্দেশনা কার্যকর করতে প্রস্তুত রয়েছে। পোস্টটির সাথে মার্কিন বাহিনীর ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার একটি ভিডিও সংযুক্ত করা হয়েছে। সিএমজি...
তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত: ইয়াও ওয়েন

তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত: ইয়াও ওয়েন

Cover Story
আফরিন মিম বাংলাদেশের তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো নদী ব্যবস্থাপনার আধুনিকায়ন, বন্যা নিয়ন্ত্রণ এবং তিস্তা অববাহিকার মানুষের জীবনমান উন্নয়ন। ইয়াও ওয়েন জানান, প্রকল্পটি একটি জনকল্যাণমূলক উদ্যোগ। তিস্তার দুই তীরের মানুষের জীবন ও জীবিকার উন্নয়ন এবং নদী ব্যবস্থাপনাকে আধুনিক ও টেকসই করাই এর প্রধান লক্ষ্য। এ কারণে বাংলাদেশের প্রয়োজন বিবেচনায় রেখে চীন এ প্রকল্পে সহযোগিতা দিতে আগ্রহী। ভারতের সীমান্ত-সংলগ্ন এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন নিয়ে উত্থাপিত উদ্বেগের বিষয়ে তিনি বলেন, চীনের সিদ্ধান্ত অন্য কোনো দেশের অবস্থানের ওপর নির্ভরশীল নয়। প্রকল্পটি নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা ও সমীক্ষার ভিত্তিতেই চীন এগোবে। সিএমজি বাংলা...
তারেক রহমানের বাবা-মায়ের অবদান বাংলাদেশ-চীন সম্পর্কের দৃঢ় ভিত্তি গড়ে দিয়েছে: ইয়াও ওয়েন

তারেক রহমানের বাবা-মায়ের অবদান বাংলাদেশ-চীন সম্পর্কের দৃঢ় ভিত্তি গড়ে দিয়েছে: ইয়াও ওয়েন

Cover Story
আফরিন মিম বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা-মা বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অবদান রেখে গেছেন। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানও সেই পারিবারিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। ইয়াও ওয়েন বলেন, তারেক রহমানের বাবা বাংলাদেশের স্বাধীনতা ও রাষ্ট্রগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অন্যদিকে, তার মা সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও পরিণত ও শক্তিশালী করতে উল্লেখযোগ্য অবদান রাখেন। তিনি স্মরণ করেন, সাবেক প্রধানমন্ত্রী অন্তত তিনবার চীন সফর করেছিলেন, যা দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। চীনা রাষ্ট্রদূত বলেন, চীন বিশ্বাস করে, প্রধানমন্ত্রী তারেক রহমান তার পরিবারের সেই ঐতিহ্য বহন করে বাংলাদেশ-চীন বন্ধুত্বকে আরও এগিয়ে নেবেন। বিশেষ ক...