বিএনপি প্রতিনিধিদলের চীন সফর পরবর্তী নৈশভোজে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন: দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়
মে ৮, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের চীন সফর পরবর্তী এক নৈশভোজে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার প্রতিনিধিদলের পক্ষ থেকে আয়োজিত এই নৈশভোজে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উল্লেখ করেন, এই সফরের মাধ্যমে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস সুদৃঢ় হয়েছে।
রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিতে এবং শাসনের অভিজ্ঞতা বিনিময়ে প্রতিশ্রুতিবদ্ধ। বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার মাধ্যমে উচ্চ-মানের উন্নয়ন এবং চীন-বাংলাদেশ ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও এগিয়ে নিতে আমরা প্রস্তুত।
প্রতিনিধিদলের প্রধান, বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে চীন সরকারের উষ...











