Cover Story Archives - Page 88 of 222 - Mati News
Sunday, November 29

Cover Story

আজ পবিত্র শবেবরাত

আজ পবিত্র শবেবরাত

Islam, Cover Story
আজ পবিত্র শবেবরাত   আজ রবিবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত বা লাইলাতুল বরাত। সারা বিশ্বে মুসলমানরা এই রাতকে ভাগ্য রজনী হিসেবে পালন করে আসছে। এ রাতে তারা তাদের নিজেদের অতীতের সব পাপকাজের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা চায়। আর ভবিষ্যতে সুখ-সমৃদ্ধির জন্য দোয়া প্রার্থনা করে। কোনো কোনো আলেম-ওলামার মতে, শবেবরাতে মানুষের আগামী এক বছরের ভাগ্য নির্ধারণ করে থাকেন আল্লাহ। এ কারণে এ রাতে মুসলমানরা মসজিদে ও বাড়িতে রাত জেগে নফল নামাজ, ইবাদত, পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিলসহ বিশেষ মোনাজাত পরিচালনা করে থাকে। এদিকে শবেবরাতে আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শাবান মাসের পরই পবিত্র রমজান মাস। শবেবরাতের ১৫ দিন পর রমজানের রোজা বা এক মাসের সিয়াম সাধনা শুরু হয়। এ জন্য মুসলমানদের কাছে শবেবরাত বিশেষ তাৎপর্য বহন ...
মাশরাফি-সাকিবকে টপকে মুস্তাফিজ

মাশরাফি-সাকিবকে টপকে মুস্তাফিজ

Cover Story
মাশরাফি-সাকিবকে টপকে মুস্তাফিজ চার বছর আগে তো এ সবই ছিল বাংলাদেশের। পঞ্চপাণ্ডব ছিলেন। মাশরাফি বিন মর্তুজার অধিনায়কত্ব ছিল। সাফল্যের পথটাও খুঁজে পাওয়া হয়ে গিয়েছিল। কিন্তু সে পথ পেরিয়ে গন্তব্যে পৌঁছতে হলে যে একজন মুস্তাফিজুর রহমান প্রয়োজন— তিনিই শুধু ছিলেন না। বাঁহাতি এই বিস্ময়ের আবির্ভাব তাই বদলে দেয় বাংলাদেশ ক্রিকেটকে। শত রঙের ক্যানভাস উদ্ভাসিত হয় হাজার রঙে। বিশেষত ওয়ানডে ফরম্যাটে, একের পর এক সাফল্যচূড়া জয় করতে শুরু করে দল। গত বিশ্বকাপের পর এ দেশের ক্রিকেটের সবচেয়ে বড় প্রাপ্তির নাম মুস্তাফিজ—এমনটা বলায় খুব কি তাই বাড়াবাড়ি? এ চার বছরের চক্রে ওয়ানডেতে দেশের জার্সি গায়ে সবচেয়ে বেশি উইকেট শিকারি যে ওই কাটার মাস্টার, এ তথ্যটি অবশ্য না জানলেও বলে দেওয়া যায়। এতটা অবধারিত। এতটাই অনুমেয়। এক বিশ্বকাপ থেকে আরেক বিশ্বকাপের পথপরিক্রমায় ক্রমশ ধারালো হয়েছে বাংলাদেশ। সাফল্যের সোনালি হরিণ ৫০ ওভার...
মেক্সিকোয় বন্দুকধারীর গুলিতে নিহত ১৩

মেক্সিকোয় বন্দুকধারীর গুলিতে নিহত ১৩

Cover Story
 মেক্সিকোয় বন্দুকধারীর গুলিতে নিহত ১৩ মেক্সিকোতে একটি পারিবারিক পার্টিতে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে এক শিশুও রয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো ৪ জন। শুক্রবার দেশটির ভারাক্রুজ স্টেটের মিনাটিত্লান শহরে এই ঘটনা ঘটে। সিএনএনের খবরে বলা হয়েছে, বন্দুকধারীরা ওই পার্টিতে অতর্কিত হামলা চালায়। নির্বিচারে গুলি চালিয়ে সেখানকার এক ডজনেরও বেশি মানুষকে ঘটনাস্থলে হত্যা করা হয়। ভারাক্রুজ স্টেটের জননিরাপত্তা সচিব গুতারেজ মালদোনাদো বলেন, বন্দুকধারীদের ধরতে কেন্দ্র ও রাজ্য সরকার তল্লাশি অভিযান শুরু করেছে। এক্ষেত্রে কেন্দ্র ও প্রাদেশিক সরকার একযোগে কাজ করছে। কি উদ্দেশ্যে বন্দুকধারীরা হামলা চালিয়েছে তা এখনো পরিষ্কার না। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা এল বেকি নামে এক ব্যক্তিকে খুঁজছিল। নিরাপত্তাকর্মীরা বলছেন, এল বেকি মিনাটিত্লান শহরের একটি বারের মালিক।...
হিট স্ট্রোকের লক্ষণ জেনে নিন

হিট স্ট্রোকের লক্ষণ জেনে নিন

Cover Story, Health and Lifestyle
হিট স্ট্রোকের লক্ষণ জেনে নিন যত দিন যাচ্ছে, তত বাড়ছে তাপমাত্রা। বৈশাখ মাস পড়তে না পড়তেই গরমে রীতিমতো হাঁসফাঁস অবস্থা! আর গরম যত বাড়ছে, ততই বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকিও। তাই এই গরমে ঘরের বাইরে পা রাখার আগে হিট স্ট্রোকের লক্ষণ সম্পর্কে জেনে নিয়ে সতর্ক হওয়া জরুরি। আসুন জেনে নেওয়া যাক হিট স্ট্রোকের লক্ষণ আর সতর্ক হয়ে যান আগেভাগেই। হিট স্ট্রোকের লক্ষণ ১) ঘাম বন্ধ হয়ে যাওয়া হিটস্ট্রোকের একটি অন্যতম লক্ষণ। ২) হিট স্ট্রোকের আগে ত্বক শুষ্ক আর লালচে হয়ে ওঠে। ৩) হিটস্ট্রোকের আগে রক্তচাপ অস্বাভাবিক ভাবে কমে যায়। ৪) এ সময় শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে প্রস্রাবের পরিমাণ অনেকটাই কমে যায়। ৫) হিটস্ট্রোকের সময় নাড়ির স্পন্দন অত্যন্ত ক্ষীণ ও দ্রুত হয়ে যায়। ৬) হিটস্ট্রোকের আগে মাথা ঝিমঝিম করা, শরীরে খিঁচুনি হতে পারে। ৭) হিট স্ট্রোকের আগে বমি বমি ভাব বা বমি হতে পারে। ৮) শরীরের ত...
ক্রিসতং-রুংরাং সামিট মেঘের দেশে

ক্রিসতং-রুংরাং সামিট মেঘের দেশে

Cover Story
আ. ন. ম. জাফর সাদেক ক্রিসতং-রুংরাং সামিট মেঘের দেশে চকোরিয়া থেকে বৃষ্টি মাথায় আলিকদম-পানবাজার হয়ে আমতলী ঘাটে পৌঁছলাম। মাঝি হামিদ ভাই ঘাটে নৌকা নিয়ে অপেক্ষা করছিলেন। হাসনাত, খয়েরুল আর ইমরানসহ আমরা চারজন নৌকার ছৈয়ের ওপর উঠে বসলাম। খাড়া পাহাড়ের ফাঁকে বয়ে চলা টোয়াইন খালের দুই পাশের সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে গেল। ঘণ্টাখানেক পর কাকভেজা হয়ে পড়ন্ত বিকেলে দুসরি বাজারে আশ্রয় নিলাম। দ্রুত রাতের আহার শেষ করে গাইডের খোঁজে নামলাম। এই আবহাওয়ায় কেউই যেতে রাজি না। অনেক বলে-কয়ে পরের দিনের গন্তব্যে নিয়ে যেতে উসেমন তঞ্চঙ্গাকে রাজি করালাম। পরদিনও সকাল থেকে অবিরাম বৃষ্টি। তার মধ্যেই কচ্ছপঝিরি ধরে মেনকিউ আর মেনিয়াঙ্কপাড়া হয়ে বিকেলের দিকে পৌঁছলাম রুংরাং। রুংরাং ধনেশ পাখি বা হর্নবিলের পাহাড় নামে খ্যাত। বড় বড় গাছের ডালে হোমসিক বা লাভ বার্ড নামে পরিচিত ধনেশ পাখির আবাস ছিল এই পাহাড়; কিন্তু নির্বিচা...
সিলেটের খবর :  প্রবীণ আলেম শফিকুল হক আমকুনী আর নেই, সিলেটে শোকের ছায়া

সিলেটের খবর : প্রবীণ আলেম শফিকুল হক আমকুনী আর নেই, সিলেটে শোকের ছায়া

Cover Story
সিলেটের খবর : প্রবীণ আলেম শফিকুল হক আমকুনী আর নেই, সিলেটে শোকের ছায়া সিলেটের প্রবীন আলেম হযরত মাওলানা শফিকুল হক আমকুনী আর নেই। গতকাল রাত ৮ টার দিকে তিনি সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। ইন্না.... রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৮৫ বছর। তার মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে- তার মৃত্যুর খবর শুনে হাজারো মানুষ ভিড় জমিয়েছেন তার প্রিয় প্রতিষ্ঠান সুবহানীঘাট মাদ্রাসায়। পারিবারিক সূত্র জানিয়েছে- মাওলানা শফিকুল হক আমকুনী দীর্ঘ ধরে বার্ধক্য জনিত সহ নানা রোগে ভুগছিলেন। এ কারনে তাকে প্রায় সময় অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে। কয়েক দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের একজন প্রবীন নেতা এবং সিলেটের আলেম সমাজের অভিভাবক ছিলেন। নানা ই...
ব্রেকআপের জন্য প্রেমিককে বার বার আল্টিমেটাম দিচ্ছে তানজিন তিশা

ব্রেকআপের জন্য প্রেমিককে বার বার আল্টিমেটাম দিচ্ছে তানজিন তিশা

Cover Story, Entertainment
ব্রেকআপের জন্য প্রেমিককে বার বার আল্টিমেটাম দিচ্ছে তানজিন তিশা   প্রেমিক তৌসিফ মাহবুব দেখতে খুবই সুদর্শন হলেও তার আছে কান চুলকানোর বদভ্যাস। তৌসিফের এই বদভ্যাসে বিরক্ত হয়ে প্রেমিকা তানজিন তিশা বার বার আল্টিমেটাম দিচ্ছে ব্রেকআপের। এককথায় কান চুলকানোর কারণে তার জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছে। এমন মজার গল্পে ঈদের জন্য নির্মাণ হয়েছে নাটক ‘কটন বার’। দয়াল সাহার চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন ইউসুফ চৌধুরী। তৌসিফ মাহবুব-তানজিন তিশা ছাড়াও এতে আরো অভিনয় করেছেন নিকুল কুমার মণ্ডল, মনিরা মিঠু প্রমুখ।   https://www.youtube.com/watch?v=Geg0SPadJxM&feature=youtu.be&fbclid=IwAR2bTOLN0GMcIgLeYIYsYbogNSFpG-OhdqSFiI_2q0ukbiLcgYw17anqXMc  ...
আবারো অডিও গানে ফিরলেন শাওন

আবারো অডিও গানে ফিরলেন শাওন

Cover Story, Entertainment
আবারো অডিও গানে ফিরলেন শাওন দীর্ঘদিন পর আবারো অডিও গানে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন । আগামীকাল প্রকাশ হবে তার গাওয়া ‘ইলশেগুঁড়ি’ শিরোনামের একটি গান। এটি লিখেছেন জুলফিকার রাসেল। সুর করেছেন নচিকেতা চক্রবর্তী। সংগীত পরিচালনা করেছেন টুনাই দেবাশিষ গাঙ্গুলী। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতেও দেখা যাবে শাওনকে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মীর শরিফুল করিম শ্রাবণ। মিউজিক ভিডিওটি প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক।   https://www.youtube.com/watch?v=Geg0SPadJxM&feature=youtu.be&fbclid=IwAR2bTOLN0GMcIgLeYIYsYbogNSFpG-OhdqSFiI_2q0ukbiLcgYw17anqXMc  ...

যেখানে দিনে ৭ জনের সঙ্গে সহবাসে বাধ্য করা হয় নারীদের !

Cover Story
যেখানে দিনে ৭ জনের সঙ্গে সহবাসে বাধ্য করা হয় নারীদের ! ভারতের রাজধানী দিল্লিতে একটি যৌনচক্রের সন্ধান পাওয়া গেছে। দিল্লির আমান বিহার এলাকায় এই চক্রের সন্ধান মিলেছে।  এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও দিল্লি মহিলা কমিশনের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে, আমান বিহারের একজন বাসিন্দা দিল্লি মহিলা কমিশনকে ফোনে জানান, তার এলাকার একটি বাড়িতে যৌনচক্রের অবস্থান রয়েছে। এ খবর পেয়ে দিল্লি মহিলা কমিশনের সদস্যরা বৃহস্পতিবার ভোরবেলা ওই এলাকায় অভিযান চালান। তারা এলাকাবাসীদের সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে, এই এলাকার একটি বাড়িতে দিনের বেলা পতিতাবৃত্তি চলে। এদিকে সকাল সাড়ে দশটায় তারা দেখতে পান, ওই বাড়িটিতে চার নারী প্রবেশ করছে। এরপর দেখা যায়, বাড়িটিতে মোটরবাইক ও স্কুটারে চড়ে নানা বয়সের পুরুষ  আসছে। তাদের ফোন করে ভিতরে ডেকে নেওয়া হচ্ছে। এরপরই দিল্লি ...
একজন শিল্পীকে নিজের যোগ্যতা দিয়ে টিকে থাকতে হয় : প্রভা

একজন শিল্পীকে নিজের যোগ্যতা দিয়ে টিকে থাকতে হয় : প্রভা

Cover Story, Entertainment
  একজন শিল্পীকে নিজের যোগ্যতা দিয়ে টিকে থাকতে হয় : প্রভা সাদিয়া জাহান প্রভা নিয়মিত ছোট পর্দায় অভিনয় করছেন। দর্শকের কাছে যেমন জনপ্রিয় তেমনি নির্মাতাদের কাছেও দারুণ আস্থা তৈরি করেছেন তিনি। দর্শকের কাছে প্রভার নাটক মানেই ভিন্ন কিছু। অভিনয়ে দীর্ঘ জার্নি এ অভিনেত্রীর। এই জার্নিতে তিনি কোন বিষয়কে গুরুত্ব দিয়ে আসছেন? এই প্রশ্নের উত্তরে প্রভা বলেন, আমি বিশ্বাস করি একজন শিল্পীকে নিজের যোগ্যতা দিয়ে টিকে থাকতে হয়। যদি নিজের মধ্যে কিছু না থাকে তাহলে কখনোই সে এগিয়ে যেতে পারবে না। শিল্পীর যদি কোয়ালিটি থাকে দর্শক তাকে গ্রহণ করবেই। আমি গল্প ও চরিত্র পছন্দ না হলে সেই কাজ করি না। এমনকি গল্পে চরিত্রের ছন্দপতনের কারণে চুক্তিবদ্ধ হওয়া অনেক কাজও ছেড়ে দিয়েছি। তিনি আরো বলেন, দর্শক কেন আমাকে দেখবে? যদি দেখার মতো কিছু না থাকে নাটকে। ভারতীয় সিরিয়ালে আমাদের দেশের অনেক দর্শক মুগ্ধ। দর্শক নিমিষেই বিশ্...
জারবেরা চাষ করে স্বাবলম্বী হোন

জারবেরা চাষ করে স্বাবলম্বী হোন

Agriculture Tips, Cover Story
পরিচিতিঃ জারবেরা এ্যাসটারেসী পরিবারভুক্ত একটি গুরুত্বপূর্ণ বানিজ্যিক ফুল । জার্র্মান পরিবেশবিদ ট্রগোট জার্বার এর নামানুসারে এ ফুলটির নামকরন করা হয়েছে। এটি আন্তর্জাতিক ফুল বানিজ্যে কাট ফ্লাওয়ার (Cut flower) হিসেবে উল্লেখযোগ্য ১০টি ফুলের মধ্যে অন্যতম কাট ফ্লাওয়ারের জন্য ও বেশী দিন ফুলদানীতে সতেজ রাখতে জারবেরার জুড়ি নেই।   জাত জারবেরা গণের আওতায় ৪০টির মত প্রজাতি আছে।এ গুলির মধ্যে জারবেরা জ্যামেসোনি প্রজাতিটি চাষাবাদ হচেছ সংকরায়ন পদ্ধতির মাধ্যমে Gerbera jamesonii এর অনেক জাত উদ্ভাবিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট  জারবেরা  ফুলের বারি জারবেরা-১ ও বারি জারবেরা-২ দুইটি জাত উদ্ভাবন করেছে।   জলবায়ু জলবায়ু জারবেরা কষ্টসহিষ্ণু গাছ এবং সব ধরনের জলবায়ুতে কমবেশী জন্মায়।গ্রীষ্মমন্ডলীয় (Temperate)  অঞ্চলে উন্মুক্ত স্থানে পলিসেডে এবং নাতিশীতোষ্ণ (Tropical) অঞ্চলে এ ফ...
হ্যানয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

হ্যানয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

Cover Story
বাংলাদেশ দূতাবাস হ্যানয়, ভিয়েতনাম চ্যান্সারি ভবনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে ভিয়েতনামে নিযুক্ত রাষ্ট্রদূত মিজ সামিনা নাজ জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচী সূচনা করেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। দিনটি স্মরণ করে বিশেষ প্রার্থনা, বিশেষ আলোচনা সভা এবং মহান মুক্তিযুদ্ধের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। আলোচনা সভায় রাষ্ট্রদূত মিজ সামিনা নাজ বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৭ এপ্রিল এক অবিস্মরণীয় দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মাধ্যমে পাকিস্তানি শোষক গোষ্ঠির বিরুদ্ধে মুক্তিসংগ্রামের যে পথ চলা শুরু হয় তা ১৯৭১ সালের ১০ই এপ্রিল সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজ...
বাবা বেঘোর ঘুমে, কোলে মরে গেল ছয় দিনের শিশু

বাবা বেঘোর ঘুমে, কোলে মরে গেল ছয় দিনের শিশু

Cover Story
গত বছরের মে মাসের ঘটনা। ছয় দিনের শিশু কে বুকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন বাবা। গভীর রাতে ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর দেখা যায় কোলের শিশুটি মৃত। এ ঘটনা দেখিয়ে দিয়েছে ঘুমন্ত শিশুকে নিয়ে ঘুমিয়ে পড়াও হয়ে উঠতে পারে বিপজ্জনক। ঘটনাটি ঘটে ইংল্যান্ডের মরটনহ্যাম্পস্টিড শহরে। ঘটনার রাতে এমি উইলিস এবং কেভিন স্ট্যানলি দম্পতি তাঁদের ছয় দিনের শিশুকে নিয়ে ঘুমিয়ে পড়ার পর মারা যায় সে। শিশুটির নাম রাখা হয়েছিল জোসেফ লি। ময়নাতদন্তে শিশুটির মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি চিকিৎসকরা। তবে বলা হয়েছে শিশুকে নিয়ে একত্রে ঘুমানোর কারণে এটি ঘটতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের মে মাসে এমার্জেন্সি সিজারের মাধ্যমে জন্ম নেয় জোসেফ। জন্মের সময় তাকে স্বাস্থ্যবান ও স্বাভাবিক শিশু বলেই উল্লেখ করেছিলেন চিকিৎসকরা। মায়ের বুকের দুধ গ্রহণের প্রক্রিয়াও ছিল স্বাভাবিক। যদিও পেটব্যথা ছিল তার। মৃত্যুর আগের দিন বলা হয়েছিল...
ফেসবুকের গ্রুপে কবুতরের হাট

ফেসবুকের গ্রুপে কবুতরের হাট

Agriculture Tips, Cover Story
ফেসবুকে কবুতরের হাট কোনটি কোনটি আছে জেনে নিন এক ঝলক। • ‘সিটিজি অনলাইন পিজন বাই অ্যান্ড সেল’ নামের গ্রুপে বেচাকেনা। • গ্রুপটিতে বুধবার পর্যন্ত সদস্য হয়েছে ৪৭ হাজার ৩৯ জন। • পেজে মাসে গড়ে ১৫০ থেকে ২০০ জোড়া কবুতর বিক্রি হয়। • ফেসবুকে গ্রুপটি খোলেন সরোয়ার জামান চৌধুরী। • সরোয়ার থাকেন কাতারে। • গ্রুপটির বর্তমান অ্যাডিমন সরোয়ারের ছোট ভাই সাইদুজ্জামান চৌধুরী। সাদা-কালো পালক, গোলাপি ঠোঁট—নজরকাড়া রেড লাহোর জাতের কবুতরটির ছবি ফেসবুক ওয়ালে। ছবির নিচের মন্তব্য ঘরে চলছে দরদাম। আহমেদ সাকিব নামের একজন চট্টগ্রাম নগরের চান্দগাঁও থেকে এই ছবি আপলোড করেন। জোড়া কবুতর ও একটি ছানার দাম হাঁকা হয়েছে ৩ হাজার টাকা। সঙ্গে দেওয়া আছে বিক্রেতার মুঠোফোন নম্বর। শুধু আহমেদ সাকিব নয়, আরও অনেকে কবুতরের ছবি আপলোড করেছেন একই নিয়মে। তাঁরা সবাই বিক্রেতা। কবুতর বিক্রির ডিজিটাল এই হাটের কারবার চলে ফেসবুকে। ‘সিটিজি অন...
গোল মরিচ চাষের বিস্তারিত কৃষি তথ্য

গোল মরিচ চাষের বিস্তারিত কৃষি তথ্য

Agriculture Tips, Cover Story, ভেষজ
পুষ্টিমূল্যঃ গোল মরিচে আমিষ, চর্বি এবং প্রচুর পরিমাণে ক্যারোটিন, ক্যালসিয়াম ও লৌহ থাকে। ভেষজগুণঃ ১.    হজমে সহায়তা করে ২.    স্নায়ু শক্তি বাড়ায় ৩.    দাঁতের ব্যাথা কমানোতে সহায়তা করে ৪.    মাংসপেশী ও হাড়ের জোড়ার ব্যাথা উপশম করে ৫.    কোষ্ঠকাঠিন্য দূর করে ব্যবহারঃ মসলা হিসেবে গোল মরিচের ব্যবহার রয়েছে। উপযুক্তমাটিওজমিঃ পর্যাপ্ত বৃষ্টিপাত হয় ও আর্দ্রতা বেশি এমন এলাকায় গোল মরিচ ভাল জন্মে। এ ফসল 100C-400C পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। পিএইচ ৪.৫-৬.০ পর্যন্ত এ ফসল ফলানো যায়। পাহাড়ি এলাকার মাটি এ ফসল চাষের জন্য খুব উপযোগী। জাতপরিচিতিঃ স্থানীয় জাত চারাতৈরিঃ গোল মরিচে ৩ ধরনের লতা/কান্ড দেখা যায়। ১. প্রধান কান্ড যার পর্বমধ্য বড়,  ২. রানার ডগা (সুট) ও ৩. ফল ধারণকারী পার্শ্বীয় শাখা। রানার ডগা হতে কাটিং এর মাধ্যমে বংশ বিস্তার করা হয়। শীর্ষ ডগা ও ব্যবহার করা যায়। ফেব্র“য়ারী-মার্চ মা...