Cover Story Archives - Page 89 of 222 - Mati News
Sunday, November 29

Cover Story

মঠবাড়িয়ায় কলেজছাত্রীকে যৌন নিপীড়ন , বখাটে গ্রেপ্তার

মঠবাড়িয়ায় কলেজছাত্রীকে যৌন নিপীড়ন , বখাটে গ্রেপ্তার

Cover Story
পিরোজপুরের মঠবাড়িয়ায় কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে জসিম হাওলাদার (২৫) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আন্ধারমানিক গ্রামের বাড়ি থেকে ওই বখাটেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম উপজেলার আন্ধারমানিক গ্রামের মো. জামাল হাওলাদারের ছেলে। মামলা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া সরকারী কলেজে প্রথম বর্ষে পড়ুয়া এক ছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়ন করে আসছিল জসিম। গত শনিবার (৬ এপ্রিল) ওই ছাত্রী কলেজে আসার পথে বাড়ি সংলগ্ন রাস্তায় জসিম তার পথরোধ করে যৌন নিপীড়ন , কু-প্রস্তাবসহ নানা অশ্লীল কথা বলে। এতে ওই ছাত্রী প্রতিবাদ করলে বখাটে জসিম ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এক পর্যায় জোরপূর্বক মেয়েটিকে টেনে হিঁচড়ে নিয়ে যাবার চেস্টা চালায়। এ সময় ওই ছাত্রীর ডাক চিৎকারে তার মা এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে আহত মা ও মেয়েকে উদ...

পাওনা টাকা চাইতে গিয়ে কিশোর খুন

Cover Story
পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে রাসেল (১৫) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার এসআই শাহ আলম জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে জাফর (১৯) নামে এক যুবকের কাছে পাওনা টাকা চাইতে গেলে তিনি কথা কাটাকাটির এক পর্যায়ে রাসেলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। পরে এলাকাবাসী রাসেলকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য রাসেলের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।...
এই দিনে আমার চেয়ে মায়ের রান্নাই বেশি ভালো লাগবে : পূজা চেরি

এই দিনে আমার চেয়ে মায়ের রান্নাই বেশি ভালো লাগবে : পূজা চেরি

Glamour, Cover Story, Entertainment, Teen
সবে এসএসসি দিয়েছে। এর মধ্যেই জুটেছে নায়িকা খেতাব। ২০১২ সালে ভালোবাসার রঙ ছবিতে শুরু করেছে পূজা চেরি  । শতাধিক বিজ্ঞাপন করে ফেলেছে এরই মধ্যে। পোড়ামন-২, প্রেম-২, দহন ছবিতেও মুখ্য চরিত্রে সে। বৈশাখী পরিকল্পনাসহ আরো অনেক কিছু নিয়ে তার সঙ্গে কথা বলেছেন গোলাম মোর্শেদ সীমান্ত   বৈশাখের দিন কী করবে? উপহার নিয়ে প্ল্যান? পূজা চেরি : সেদিন আমি চিরায়ত বাঙালি সাজটা সাজতে চাই। মা-বাবার সঙ্গে মেলায় ঘুরতে যাব। আর সে রকম ভাবে কাউকে উপহার দেওয়া হয় না। নেওয়াও হয় না। বান্ধবীদের বাড়ি বেড়াতে যাওয়া হয়। সুযোগ পেলে পান্তা-ইলিশও খাওয়া হয়।   বৈশাখে নিজের হাতে কিছু রান্না করবে না? পূজা চেরি : আমি রান্না করতে পছন্দ করি। কিন্তু এই দিনে আমার চেয়ে মায়ের রান্নাই বেশি ভালো লাগবে। এই দিন ঝমঝমিয়ে বৃষ্টি হলে কী করবে? পূজা : কিছুক্ষণ গুনগুন করে গাইব, লেবুর পাতা করমচা, যা বৃষ্টি ঝরে যা। এর পরও ন...
ঢাকা ব্যাংকে জালিয়াতি : ৩ হাজার টাকার ডিপিএস হয়ে গেল ২ হাজার টাকা!

ঢাকা ব্যাংকে জালিয়াতি : ৩ হাজার টাকার ডিপিএস হয়ে গেল ২ হাজার টাকা!

Cover Story
দেশের বেসরকারি ব্যাংকগুলোর আর্থিক লেনদেনের বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে কক্সবাজারে অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশন (দুদক) এর গণশুনানীতে। বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ঢাকা ব্যাংকের একটি ডিপোজিট পেনসন স্কিম ( ডিপিএস ) এ বড় ধরণের জালিয়াতির অভিযোগ এসেছে। অভিযোগ পেয়েই দুদক কমিশনার ঢাকা ব্যাংক কক্সবাজার শাখার কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নিরসনের নির্দেশনা প্রদান করেন। কক্সবাজারের এন্ডারসন রোডের বাসিন্দা বিশিষ্ট ঠিকাদার আতিকুল ইসলাম সিআইপি দুদকের গণশুনানীতে উপস্থিত হয়ে ঢাকা ব্যাংক কক্সবাজার শাখা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেন। তার অভিযোগ হচ্ছে, ২০০৭ সালে তার স্ত্রী ফারজানা ইয়াসমীনের নামে মাসিক তিন হাজার টাকার একটি ডিপিএস খোলা হয়েছিল। বার বছর মেয়াদী উক্ত ডিপিএস মেয়াদ উত্তীর্ণ হবার পর তিনি ব্যাংকে টাকা উত্তোলন করতে যান। আর ব্যাংক কর্তৃপক্ষ তার হাতে ধরিয়ে দিচ্ছেন মাসিক দুই হাজার করে কিস...
ব্রিটেনে বিএনপির তারেক-জোবাইদার ব্যাংক হিসাব নিশ্চল করার নির্দেশ

ব্রিটেনে বিএনপির তারেক-জোবাইদার ব্যাংক হিসাব নিশ্চল করার নির্দেশ

Cover Story
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের ব্রিটেনের একটি ব্যাংকের তিনটি হিসাব নিশ্চল (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের এ-সংক্রান্ত একটি পারমিশন মামলার শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন। ফ্রিজ করার আদেশ হওয়া তিনটি ব্যাংক হিসাবই ব্রিটেনের Santander Bank UK plc এর। পারমিশন মামলার আবেদনে বলা হয়, তারেক রহমানের বিরুদ্ধে মানিলন্ডারিং এবং অর্থপাচারপূর্বক বিদেশে বিনিয়োগ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধানকালে দুদক কর্তৃক তদন্ত টিম গঠন করা হয়। অনুসন্ধানে দেখা যায়, ব্রিটেনের Santander Bank UK এ পরিচালিত White and blue consultant Ltd . শীর্ষক প্রতিষ্ঠানের হিসাব হতে তারেক রহমান এবং জুবাইদা রহমানের তিনটি ব্যাংক হিসাবে ৫৯ হাজার ৩৪১ দশমিক ৯৩ ব্রিটিশ পাউন্ড স্থানান্তরের FIU, UK এর নির্দেশে আটক আছে। ...
তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে শ্রাবন্তী

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে শ্রাবন্তী

Glamour, Cover Story, Entertainment
তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পাত্র তার বর্তমান প্রেমিক রোশন সিং। পয়লা বৈশাখ অর্থাৎ গত সোমবারেই বাগদান হয়েছে তাদের। চুপিচুপি শুভ কাজ সেরেছেন তারা। কাউকেই কিছু জানাননি শ্রাবন্তী। প্রায় এক বছর সম্পর্কে থাকার পরেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি। খবর আনন্দবাজার পত্রিকার। শোনা যাচ্ছে, আগামী শুক্রবার তাদের বিয়ে। তবে এই বিয়ে কলকাতায় হবে না। বিষয়টি গোপনে করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ইতোমধ্যে চণ্ডীগড়ে পৌঁছেছেন এই জুটি। রোশনের বাড়ি চণ্ডীগড়ে। আর সেখানেই বিয়ের যাবতীয় কাজ সারবেন শ্রাবন্তী ও রোশন। পত্রিকাটির খবরে আরও জানা যায়, সোমবার এনগেজমেন্ট হয়েছে তপসিয়ারই একটি বিলাসবহুল রেস্তরাঁয়। সেখানে রুপালি রঙের ওয়েস্টার্ন গাউনে সেজেছিলেন শ্রাবন্তী। আর রোশনের পরনে ছিল ব্লেজ়ার-সুট। তবে দীপিকা পাড়ুকোন-রণবীর সিংহের লেক কোমোর বিয়ের মতো...
ঈদে ঢাকার ৬ স্থানে মিলবে ট্রেনের টিকিট : রেলমন্ত্রী

ঈদে ঢাকার ৬ স্থানে মিলবে ট্রেনের টিকিট : রেলমন্ত্রী

Cover Story
এবার আর ট্রেনের টিকিট বিক্রি শুধু কমলাপুরেই সীমাবদ্ধ থাকছে না। পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের জন্য রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে বিক্রি করা হবে। ঢাকার কয়েকটি স্থানসহ মোট ৬ জায়গা থেকে ট্রেনের টিকিট কেনা যাবে। এ ৬ জায়গা হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), ফুলবাড়িয়া, মিরপুর, কমলাপুর, বিমানবন্দর রেলস্টেশন ও গাজীপুরের জয়দেবপুর।আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।রেলমন্ত্রী জানান, আগামী ঈদের টিকেট ঢাকার ফুলবাড়িয়া, বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও মিরপুরসহ ছয়টি স্থান থেকে বিক্রি করা হবে। তবে আগামী ২৮ তারিখ থেকে নতুন অ্যাপস চালু করা হচ্ছে, যার মাধ্যমে ঘরে বসেই ৫০ শতাংশ টিকেট সংগ্রহ করতে পারবে যাত্রীরা।তিনি আরও জানান, আগামী ২৫ এপ্রিল থেকে চালু হচ্ছে ঢাকা-রাজশাহী ননস্টপ ট...
নবম শ্রেণির পরীক্ষার প্রশ্নে সানি লিওন, মিয়া খলিফা !

নবম শ্রেণির পরীক্ষার প্রশ্নে সানি লিওন, মিয়া খলিফা !

Cover Story
ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনি প্রশ্নপত্রটি ফেসবুকে ভাইরাল হয়েছে আজ। ওই প্রশ্নপত্রের দুটি প্রশ্নের উত্তরের চারটি অপশনের একটিতে ভারতীয় বংশোদ্ভুত পর্ন স্টার সানি লিওন এবং লেবানিজ বংশোদ্ভুত পর্ন স্টার মিয়া খলিফার নাম দেওয়া হয়েছে। প্রশ্নপত্রটির একটি প্রশ্ন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?’ প্রশ্নটির সম্ভাব্য যে চারটি উত্তর দেওয়া হয়েছে, তার মধ্যে একটিতে রয়েছে ‘মিয়া কালিফা’। আরেকটি প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, ‘আম-আটির-ভেঁপু’ কার রচিত?’ (প্রশ্নপত্রে আঁটি বানানে চন্দ্রবিন্দু নেই)। এই প্রশ্নের সম্ভাব্য উত্তরের একটি নাম সানি লিয়ন। মিয়া কালিফা (খলিফা) ও সানি লিয়ন দুজনই পর্ন তারকা। প্রথমজন এখনো কাজ করেন। অন্যজন সাবেক। তিনি এখন বলিউডের অভিনেত্রী। ১৭ এপ্রিল, বুধবার এমন প্রশ্নপত্রেই বাংলা প্রথম পত্রের পরীক্ষা নিয়েছে রামকৃষ্ণ মিশন উচ্চ...
আমাকে বাথরুম থেকে নগ্ন করে বের করে নির্যাতন করা হয় : মিলা

আমাকে বাথরুম থেকে নগ্ন করে বের করে নির্যাতন করা হয় : মিলা

Cover Story, Entertainment, Glamour
কণ্ঠশিল্পী মিলাকে নগ্ন অবস্থায় বাথরুম থেকে বের করে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।  মিলা  লিখেন: কত কত জীবিত 'নুসরাত' আইন এর কাছে দাঁড়ান দিনের পর দিন। কিন্তু না মেরে ফেলা পর্যন্ত তাদের জন্য কোনও আওয়াজ উঠবে না। আইন দেশের সুন্দর। দুই বছর হয়ে যাচ্ছে। কোর্ট এ উল্টা জঘন্য ভাবে চিৎকার দিয়ে অপবাদ দেয়া হয় আমাকে। বিচার তো দূর। দাখিল করা 'খ' ধারার চার্জশিট আমাকে না বুঝতে দিয়ে 'গ' ধারায় মামলা চার্জ গঠন করা হয়। আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমার জানা ছিল, নারী ও শিশু নির্যাতন মামলায় কোনও রকমের হস্তক্ষেপে নেত্রীর কঠোর নিষেধ রয়েছে। তিন বার আদালতের আদেশ টানা অমান্য করলে জামিন বাতিল হবার কথা। পাঁচ বার আমাকে কোর্ট নানান বুঝ দিয়ে পার্মানেন্ট জামিন দেয়। আমি এখন বলতেও পারি নাই শেষের দিন আমার শাশুড়ি আমার স্বামীর কথায় আমাকে কি...
লিলির কথা

লিলির কথা

Glamour, Cover Story, Entertainment
কানাডিয়ান জনপ্রিয় ইউটিউবার লিলি সিং। নাচ, গান, অভিনয়—সব কিছুতেই আছেন তিনি। সম্প্রতি এসেছিলেন বাপ-দাদার দেশ ভারতে। বলিউড নিয়েও একটি গান গেয়েছেন। ২০১৭ সালে ‘ফোর্বস’-এর সবচেয়ে বেশি আয় করা ইউটিউবারদের তালিকায় লিলি সিংয়ের নাম ছিল পাঁচে। সে বছর তাঁর আয় ছিল প্রায় দেড় কোটি ডলার! বিনোদন দুনিয়ায় প্রেরণাদায়ক নবাগতদের নিয়ে আরেকটি তালিকা করে ‘ফোর্বস’, যে তালিকারও এক নম্বরে ছিলেন লিলি। এর মধ্যেই টিন চয়েস, পিপল চয়েস জেতা হয়ে গেছে। তাঁর লাইভ শো দেখতে ভিড় করে হাজারো মানুষ। কে এই লিলি? কী করেন তিনি? উত্তর, এমন কিছু নেই যা তিনি করেন না। র‌্যাপ গান, নাচ, অভিনয় তো আছেই; ২০১৭ সালে একটি বইও লিখেছিলেন। সে বছর তা নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার হয়েছিল! ২০১৯ সালে লিলি নিজেকে নিয়ে গেছেন আরো এক ধাপ ওপরে—এনবিসি চ্যানেল ঘোষণা দিয়েছে তাঁর টক শোর। ‘আ লিটল লেট উইথ লিলি সিং’ শুরু হবে সেপ্টেম্বরে। সব মিলিয়ে ক্যারিয়ারের দারুণ...
নুসরাতের আপত্তিকর ছবি পোস্ট করে বেকায়দায় বিজেপি নেতা

নুসরাতের আপত্তিকর ছবি পোস্ট করে বেকায়দায় বিজেপি নেতা

Cover Story, Glamour
পশ্চিমবঙ্গের বসিরহাটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী নুসরাতের সোশ্যাল মিডিয়ায় একাধিক আপত্তিকর ছবি পোস্ট করায় বিজেপির আইটি সেলের আহ্বায়ক সৌমেন্দু চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাদুড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। একই অভিযোগে গাইঘাটা থেকে আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে। দু’‌জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে বসিরহাট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, বিজেপির আইটি সেলের আহ্বায়ক সৌমেন্দু চক্রবর্তীর মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে। তাতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, ষড়যন্ত্র করে তাদের দলের নেতা সৌমেন্দু চক্রবর্তীকে ফাঁসানো হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই নুসরাত ও মিমি চক্রবর্তীকে অশ্লীল আক্রমণ করেছে অনেকেই। সোশ্যাল মিডিয়ায় একের পর এক মিম উঠে এসেছে। এ নিয়ে নুসরাত স্পষ্ট জবাব দিয়ে নুসরাত বলেছিলেন, ‘যারা এই ধরনের মি...
ফেসবুক ‘অনিচ্ছাকৃতভাবে’ ১৫ লাখ মানুষের তথ্য হাতিয়ে নিয়েছে!

ফেসবুক ‘অনিচ্ছাকৃতভাবে’ ১৫ লাখ মানুষের তথ্য হাতিয়ে নিয়েছে!

Tech news, Cover Story
বছর কয়েক আগে এক বিদঘুটে কাজ করে ফেসবুক । নতুন ব্যবহারকারীদের কাছ থেকে তাদের ইমেইলের পাসওয়ার্ড চেয়েছিল এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। ফেসবুকের এমন আহ্বানে কে কীভাবে সাড়া দিয়েছিলেন তা তো আর বলা যাচ্ছে না। তবে বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে জানায়, সেই ২০১৬ এর মে মাস থেকে যারা ফেসবুককে তাদের ইমেইলের পাসওয়ার্ড প্রদান করেছেন, তাদের কন্ট্যাক্ট তালিকা এবং আপলোড করা জিনিসগুলো ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই নিজের সার্ভারে নিয়ে নিয়েছে ফেসবুক। তবে এ বিষয়ে ফেসবুকের মুখপাত্র এক বিবৃতিতে জানান, কিছু মানুষ ফেসবুক অ্যাকাউন্ট করার সময় তাদের ইমেইলের কন্ট্যাক্টগুলো তাদের অজান্তে ফেসবুকে আপলোড হয়েছে। আমরা হিসেব করে দেখেছি, প্রায় ১৫ লাখ মানুষের ইমেইল কন্ট্যাক্ট আপলোড হয়েছে। তবে এগুলো অন্য কারো সাথে শেয়ার করা হয়নি এবং আমরা এগুলো মুছে ফেলছি। যাদের কন্ট্যাক্ট তালিকা ফেসবুকের হাতে রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছ...
মেয়েকে গলাটিপে হত্যা করে মায়ের আত্মহত্যা

মেয়েকে গলাটিপে হত্যা করে মায়ের আত্মহত্যা

Cover Story
সিরাজগঞ্জের বেলকুচিতে মেয়েকে গলাটিপে হত্যা করে মা ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলায় ক্ষিদ্রমাটিয়া পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের আব্দুল কাদেরের (মাস্টার) স্ত্রী রোজিনা খাতুন (৩৬) ও তার মেয়ে কানিজ ফাতেমা (৮)। এলাকাবাসীর তথ্য মতে, অসচ্ছল সংসারে দীর্ঘদিন ধরে চলা পারিবারিক কলহের কারণে রোজিনা খাতুন আত্মহত্যা করেছেন। মৃতের স্বামী পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক। এ ব্যাপারে স্থানীয় প্রতিনিধি (ওয়ার্ড কমিশনার)'র সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে থানায় একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে। https://www.youtube.com/watch?v=BbXVENCyLHU&t=4s...
যৌন হেনস্থায় অভিযুক্তের সঙ্গে কেন কাজ করলেন অজয়? ক্ষোভ তনুশ্রীর

যৌন হেনস্থায় অভিযুক্তের সঙ্গে কেন কাজ করলেন অজয়? ক্ষোভ তনুশ্রীর

Cover Story, Entertainment
#MeToo ঝড়ে উত্তাল হলিউড থেকে বলিউড। বলিউডে যৌন হেনস্থা নিয়ে যিনি প্রথম মুখ খুলেছিলেন তিনি হলেন প্রাক্তন অভিনেত্রী তনুশ্রী দত্ত। নানা পাটেকরের বিরুদ্ধে তোলা তনুশ্রীর অভিযোগে উত্তাল হয় বি-টাউনে। অনেকেই সেসময় তনুশ্রীর সমর্থনে মুখ খোলেন। এবার অজয় দেবগণের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। তনুশ্রীর অভিযোগ, যদি অলোকনাথের সঙ্গে ছবির শ্যুটিং আগেই হয়ে গিয়ে থাকে, তাহলেও ছবির নির্মাতাদের উচিত ছিল অলোকনাথের অংশটা ফেলে দিয়ে নতুন কাউকে দিয়ে ওই অংশটি ফের শ্যুট করা। অজয়কে আক্রমণ করে তিনি বলেন, '' এই ঘটনাই প্রমাণ করে বলিউড হিরোরা আদপে জিরো। এধরনে খ্য়তনামা বলি অভিনেতারা আসলে মানুষের আবেগে বুদ্ধিমত্তার সঙ্গে চাঁটি মারছেন। এদের আসলে মেরুদণ্ড নেই, এরা ভণ্ড। '' প্রসঙ্গত, ছবির ট্রেলার প্রকাশের আগে বেশিরভাগ লোকজনই ছবিতে অলোকনাথের অভিনয় করা জানত না। ছবির ট্রেলার মুক্তির দিন এবিষয়ে সিংঘম তারকা অজয়কে প্...
স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেন তিনি!

স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেন তিনি!

Cover Story
স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাজধানীর দক্ষিণ মুগদার ব্যাংক কলোনির একটি বাসায় এই ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম হাসি বেগম (২৭)। অভিযুক্ত স্বামী হলেন কমল হোসেন (৩০)। এ ঘটনায় মুগদা থানায় হত্যা মামলা করেছেন হাসির বাবা শেখ আলতাফ ঢালি। সেই মামলায় অভিযুক্ত কমল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বছরখানেক প্রেমের সম্পর্কের পর দুজন আট মাস আগে বিয়ে করেছিলেন। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণয় কুমার সাহা প্রথম আলোকে বলেন, হাসি ও তাঁর স্বামী কমল দুজনেরই ছিল দ্বিতীয় বিয়ে। বিচ্ছেদের পর প্রথম স্বামী সুজনের সঙ্গে হাসি বেগমের যোগাযোগ ছিল বলে আটকের পর দাবি করেন কমল। এ নিয়ে হাসি ও কমলের মধ্যে দাম্পত্য কলহ ছিল। এ কারণে স্ত্রীকে গলাটিপে হত্যা করেন কমল। হত্যাকাণ্ডের আলামত মুছে ফেলার জন্য হাসির শরীরে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেন তিনি। হাসির শরী...