Entertainment Archives - Page 25 of 74 - Mati News
Sunday, June 14

Entertainment

বৈশাখে জোভান-টয়ার ‘ডিটেকটিভ লাভ’

বৈশাখে জোভান-টয়ার ‘ডিটেকটিভ লাভ’

Cover Story, Entertainment
  বৈশাখে জোভান-টয়ার ‘ডিটেকটিভ লাভ’ পহেলা বৈশাখ উপলক্ষ্যে আগামীকাল শনিবার (১৩ এপ্রিল) রাত ৯ টায় নাগরিক টিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘ডিটেকটিভ লাভ’। রণক ইকরামের রচনা ও মোহন আহমেদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, মুমতাহিনা টয়া, মনিরুল ইসলাস, ফয়সাল, আফরিন মীম, তুষার প্রমুখ। নাটকে জোভান অভিনয় করেছেন শখের গোয়েন্দার চরিত্রে। অন্যদিকে, নিজের পাতানো প্রেম ভাঙতে গোয়েন্দা জোভান ও ফয়সালের দ্বারস্থ হন টয়া। এরপর ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। এমনকি এক পর্যায়ে টয়ার জন্য জোভানকে বন্দী হয়ে সেদ্ধ আলু পর্যন্ত খেতে হয়! ভরপুর হাসির এই নাটকটি নাগরিক টিভিতে প্রচারের পর সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে ১৩ এপ্রিল রাত ১০ টায়। শিউলী আক্তারের প্রযোজনায় নাটকটি ফ্যাক্টর থ্রি সলিউশনের তত্ত্বাবধানে নির্মিত নাটকটির চিত্রগ্রহণ করেছেন সানি খান, সম্পাদনা করেছেন মোহাম্মদ মাহিন। নতুন...
কোহলিকে অনুপ্রেরণা দিতে ক্যারিয়ারে ইতি টানছেন আনুশকা !

কোহলিকে অনুপ্রেরণা দিতে ক্যারিয়ারে ইতি টানছেন আনুশকা !

Cover Story, Entertainment
বছর দেড়েক হলো বিয়ে করেছেন ভারতের সেলিব্রেটি জুটি আনুশকা শর্মা ও বিরাট কোহলি। গত ১৭ ডিসেম্বর সিডনিতে ঘটা করে বিয়েবার্ষিকী উদযাপন করেন তারা। কোহলিকে অনুপ্রেরণা দিতে ক্যারিয়ারে ইতি টানছেন আনুশকা ! বিয়ের পর থেকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে যোগ্য সমর্থন দিয়ে যাচ্ছেন আনুশকা। অভিনয় কমিয়ে দিয়েছেন। স্টেডিয়ামে বসে খেলা দেখে স্বামীকে অনুপ্রেরণা জোগান। বিয়ের পর বিরাটের মাঠের পারফরম্যান্সও তুঙ্গে রয়েছে। ক্যারিয়ারের স্বর্ণালি সময় পার করছেন বিরাট। এটি আনুশকার কল্যাণেই বলে মনে করছেন অনেকে। আরো পড়ুন : জয়া আহসান এর শরীরচর্চার ভিডিও বলিউড সেনসেশন আনুশকাকে সবশেষ রুপালি পর্দায় দেখা গেছে ‘জিরো’ ছবিতে। এ ছবিতে তার সহঅভিনেতা ছিলেন সুপারস্টার শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ। কিন্তু জিরোর পর তিনি এখনও কোনো বলিউড প্রকল্পে চুক্তিবদ্ধ হননি। শোনা যাচ্ছে, ক্যারিয়ারে ইতি টানতে যাচ্ছেন আনুশকা। স্বামীকে সঙ্গ ...
জয়া আহসান এর শরীরচর্চার ভিডিও

জয়া আহসান এর শরীরচর্চার ভিডিও

Cover Story, Entertainment
জয়া আহসান এর সৌন্দর্যে মুগ্ধ দুই বাংলা, দেখুন জয়ার শরীরচর্চার ভিডিও   জয়া আহসান  বাংলাদেশের অভিনেত্রী হলেও টলিউডেও সমান জনপ্রিয়। এই অভিনেত্রীর গ্ল্যামার যেন দিন দিন বাড়ছে। নিয়মিত জিমে সময় কাটান তিনি। শরীরী কসরতেই জয়া এমন ফিট। সম্প্রতি ভাইরাল হল অভিনেত্রীর একটি ভিডিও। যেখানে তাঁকে জিম করতে দেখা গিয়েছে। দেখে নিন সেই ভিডিও— জয়া এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশে। সেখানকার রুসলান স্টুডিওতে শরীরচর্চা করতে দেখা গেল তাঁকে। নিজের ইনস্টাগ্রামেই সেটি শেয়ার করেন জয়া। ভিডিওটির ক্যাপশনে জয়া লেখেন — ‘অল প্রোগ্রামস টেকস প্লেস আউটসাইড দ্য কমফোর্ট জোন’। অর্থাৎ ‘কমফোর্ট জোন’ থেকে বেরিয়ে এলেই যে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছনো সম্ভব সেটাই যেন তিনি বলতে চেয়েছেন ওই ক্যাপশনে। জিমে ঘাম ঝরানোর পাশাপাশি জয়া এই মুহূর্তে ব্যস্ত তাঁর নতুন ছবি ‘বৃষ্টি তোমাকে দিলাম’ নিয়ে।   https://www.youtube.c...
‘আমার ছেলে বন্ধুর সংখ্যা একটু বেশি’ : সোনাক্ষি

‘আমার ছেলে বন্ধুর সংখ্যা একটু বেশি’ : সোনাক্ষি

Cover Story, Entertainment
বলিউডের বেশিরভাগ অভিনয় কিংবা সিনেমা দিয়ে যতটা না আলোচনায় থাকেন, তারচেয়ে বেশি থাকেন প্রেম ও বিয়ে নিয়ে। অভিনেত্রী সোনাক্ষি সিনহাও এই গণ্ডির বাইরে নয়। বি-টাউনে এখন গুঞ্জন চলছে, ‘নোটবুক’ অভিনেতা জহির ইকবালের সঙ্গে প্রেম করছেন সোনাক্ষি সিনহা। এ কাহিনী বেশি গাঢ় না হতেই খোলাসা করলেন এই অভিনেত্রী। ‘আমার ছেলে বন্ধুর সংখ্যা একটু বেশি’ : সোনাক্ষি তিনি বলেছেন, ‘কে কি বললো বা না বললো, বিশ্বাস করুন আমি একদমই চিন্তা করি না। সেটা নিয়ে ভাবাটা আমার কাজ নয়। কিন্তু কিছু মানুষের কাজ হচ্ছে বলে যাওয়া। এই যে এই গুঞ্জটা কিন্তু ওরাই তুলেছে। কিছু তো বলতে হবে, এ ছাড়া কী করার আছে তাদের? আমার ছেলে বন্ধুবান্ধবের সংখ্যা একটু বেশি, এইতো! এখন আপনি যদি প্রত্যেকের সঙ্গেই আমার লিংক করে দেন, তো সেটা আমার সমস্যা নয়।’ এর আগে সোনাক্ষী বলেন, ‘আলিয়া ও বরুণের আগেই আমি বিয়ে করব। আমি তো বিয়ে করে সেটল হতেই চাই। কিন্তু পাত্র কই...
নায়িকা থেকে এবার শিল্পী ভাবনা

নায়িকা থেকে এবার শিল্পী ভাবনা

Cover Story, Entertainment
  নায়িকা থেকে এবার শিল্পী ভাবনা জনপ্রিয় মডেল-অভিনেত্রী আশনা হাবীব ভাবনা । বরাবরই টিভি নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন। বোবা, অন্ধ, পাগলী ও যৌনকর্মীসহ বিভিন্ন চরিত্রে এরইমধ্যে অভিনয় করেছেন তিনি। এবার নতুন অভিজ্ঞতা অর্জন করলেন। তিনি আসছেন মাইম শিল্পী হয়ে। হৃদি হকের ‘বৈশাখ মাইম ট্রুপ’ শিরোনামের একটি নাটকে মাইমের একজন সক্রিয় শিল্পীর ভূমিকায় তাকে দেখা যাবে বলে জানান। এই নাটকটি পহেলা বৈশাখে এনটিভিতে প্রচার হবে। এরইমধ্যে এই নাটকের কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে শেয়ার করেছেন ভাবনা। অনেকেই চরিত্রটির জন্য ভাবনার প্রশংসা করছেন। ভাবনা বলেন, এখানে আমার চরিত্রটি মাইম শিল্পীর। আমি মাইম শিল্পকে এতটাই ভালোবাসি, সেই কারণে নিজের প্রিয় স্কুটিও বিক্রি করে দেই মাইমের নতুন প্রযোজনা দাঁড় করানোর জন্য। এর আগে একটি নাটকের একটি দৃশ্যে মাইম করেছিলাম। কিন্তু এই নাটকে আমার চরিত্রের অনেকটা অং...
‘নন্দিনী’ চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে না করিনি : নাজিরা মৌ

‘নন্দিনী’ চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে না করিনি : নাজিরা মৌ

Cover Story, Entertainment
‘নন্দিনী’ চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে না করিনি : নাজিরা মৌ দীর্ঘদিন ধরেই টিভি নাটকে অভিনয় করছেন মডেল-অভিনেত্রী নাজিরা মৌ । অভিনয়ের এই পথচলায় অনেক চলচ্চিত্রেই অভিনয়ের প্রস্তাব পেলেও গল্প পছন্দ না হবার কারণে তাকে চলচ্চিত্রে দেখা যায়নি। তবে নির্মাতা  সোয়াইবুর রহমান রাসেলের কাছ থেকে যখন ‘নন্দিনী’ চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান তখন আর না করেননি মৌ। গত বছরের শেষদিকে ‘নন্দিনী’ চলচ্চিত্রে কাজ শুরু করেন তিনি। এরইমধ্যে এ ছবির বেশকিছু অংশের কাজ হয়েছে। অন্য চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব পেয়েছেন কি-না জানতে চাইলে নাজিরা মৌ বলেন, একটি শেষ করে আরেকটি চলচ্চিত্রে কাজ শুরু করতে চাই। ‘নন্দিনী’ একটি ভিন্ন গল্পের চলচ্চিত্র। দর্শকরা এটি বড় পর্দায় দেখলে বুঝতে পারবেন। এখানে আমার বিপরীতে কলকাতার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনয় করছেন। সামনে তার দেয়া শিডিউল অনুযায়ী বাকি কাজ শেষ হবে। বলতে...
ইলিশ বাঁচাতে সাবার ‘উজান’

ইলিশ বাঁচাতে সাবার ‘উজান’

Cover Story, Entertainment
ইলিশ বাঁচাতে সাবার ‘উজান’   হ্যাশট্যাগ ‘সেভইলিশ-সেভআওয়ারপ্রাইড’ দিয়ে বেশ কিছু ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবখানে একই বার্তা—‘বছরের এই প্রথম দিন/সবাই মিলে শপথ নিন/সংযমী হয়ে এই দিন/ইলিশ পাব বহুদিন।’ খবর নিয়ে জানা গেল, এ উদ্যোগটি অভিনেত্রী সোহানা সাবার। তাঁর নিজের গড়া এনজিও ‘উজান’-এর পক্ষে জনসচেতনতা তৈরির অংশ হিসেবে এই ভিডিও করে বিভিন্নজনকে সেখানে যুক্ত করেছেন অভিনেত্রী। তাঁর অনুরোধে অন্যরাও একই ছড়া ভিডিও করে ছেড়েছেন ফেসবুকে। এই কার্যক্রম সম্পর্কে সাবা বলেন, ‘পহেলা বৈশাখে ইলিশ খাওয়ার ধুম পড়ে। এই ট্র্যাডিশন কিন্তু খুব বেশি দিনের নয়। এক গবেষণার মাধ্যমে জেনেছি, পহেলা বৈশাখে ২০-৩০ মেট্রিক টন ইলিশ খাওয়া হয়। জুলাই-আগস্ট-সেপ্টেম্বর ইলিশের ভরা মৌসুম, এ সময় যত খুশি তত ইলিশ খাওয়া যেতে পারে। কিন্তু এখন সময়টা ইলিশের প্রজননের, অপরিকল্পিতভাবে এই পরিমাণ ইলিশ খেলে একটা সময় হ...
ফটোশ্যুটে ‘হট’ লুকে জ্যাকলিন

ফটোশ্যুটে ‘হট’ লুকে জ্যাকলিন

Cover Story, Entertainment
জ্যাকলিন তার সৌন্দর্যের পুরোটা তুলে ধরেছেন ব্রাইডস ম্যাগাজিনের কভার ফটোতে। ব্রাইডস ম্যাগাজিনের কভার গার্ল জ্যাকলিন ফার্নান্ডেজ। ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম   ব্রাইডস ম্যাগাজিনের কভার গার্ল জ্যাকলিন ফার্নান্ডেজ। ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম   https://www.youtube.com/watch?v=AoO_iZhlnGs&fbclid=IwAR3jQH8Fo4Bfq47Hx4i2rQLiLuHuZ3lWpi_-j9T0RsVlt31HxbgNOSCPeTo
নায়ক নাঈমের মেয়ে গায়িকা মাহাদিয়া নাঈম

নায়ক নাঈমের মেয়ে গায়িকা মাহাদিয়া নাঈম

Cover Story, Entertainment
নায়ক নাঈমের মেয়ে গায়িকা মাহাদিয়া নাঈম মাহাদিয়া নাঈম-এর মা–বাবা দুজনেই ছিলেন বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় জুটি। নব্বইয়ের দশকে তো নাঈম ও শাবনাজ মানেই সুপারহিট সব সিনেমা। সিনেমা ছেড়ে পুরোপুরি সংসারী হয়ে গেলেও,বাংলা ভাষাভাষি মানুষ এই দুজনের নাম শুনলে একটু নস্টালজিক হন। সেই প্রিয় দুই মুখের ছোট সন্তান মাহাদিয়া নাঈমের গানে অভিষেক হয়েছে। নিজের ইউটিউব প্ল্যাটফর্মে খুব কাছাকাছি সময়ে দুটি গানের ভিডিও প্রকাশ করেছেন তিনি। মেয়ের গান প্রকাশে ভীষণ আনন্দিত বাবা নাঈম ও মা শাবনাজ। মাহাদিয়ার গাওয়া প্রথম গানটি নিউজিল্যান্ডের জনপ্রিয় গায়িকা লর্ডের রয়্যালস। এই গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন মানাম আহমেদ। রয়াল্যাস গানটি প্রকাশের ঠিক সপ্তাহখানেক পর উপমহাদেশের প্রখ্যাত গায়িকা লতা মঙ্গেশকরের গাওয়া ‘যেতে দাও আমায় ডেকো না’ গানটি ইউটিউবে আপলোড করেছেন। এই গানের সংগীতায়োজন করেছেন সৈয়দ সুজন। দুই মেয়েকে নি...
কখনো রমনায় যাওয়া হয়নি: বুবলী

কখনো রমনায় যাওয়া হয়নি: বুবলী

Cover Story, Entertainment
কখনো রমনায় যাওয়া হয়নি: বুবলী   সত্যি কথা বলতে কী বিভিন্ন উৎসব পার্বণে পরিবারের সঙ্গে ঘরে কাটাতেই পছন্দ করি। হোক সেটা ঈদ কিংবা পহেলা বৈশাখ। এবারের বৈশাখ নিয়ে নতুন কোনো পরিকল্পনা নেই। সারাদিন বাসাতেই থাকবো। মজার কথা হল, এখন পর্যন্ত বৈশাখে কখনো রমনায় যাওয়া হয়নি। নববর্ষে পরিকল্পনা কী জানতে চাইলে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করলেন হালের আলোচিত অভিনেত্রী বুবলী। তার কথার রেশ ধরেই জানতে চাওয়া হলো সত্যিই কখনো রমনায় যাওয়া হয়নি? প্রত্যুত্তরে বুবলী বলেন, বৈশাখ তো অনেক দূরে। আমি তো এমনিতেও রমনায় যাইনি। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আমি। বরাবরই ঘরকুনো বলতে পারেন আমাকে। বুবলী আরও বলেন, পহেলা বৈশাখে সবসময় শাড়ি পরি। আসলে শাড়ি খুবই প্রিয়। এমনকি ফেসবুক ওয়ালেও খেয়াল করলে দেখবেন প্রায়ই শাড়ি পরিহিত ছবি পোস্ট করি। বৈশাখের দিন নিজেও কিছু টুকটাক রান্না করি। আর দুপুরে পরিবারের সবার একসাথে খাওয়া। এভাবে...
`বাংলাদেশের প্রতিটি নারীই আসলে জয়গুন বিবি’ : অপি করিম

`বাংলাদেশের প্রতিটি নারীই আসলে জয়গুন বিবি’ : অপি করিম

Cover Story, Entertainment
বাংলাদেশের প্রতিটি নারীই আসলে জয়গুন বিবি : অপি করিম অপি করিম । অভিনেত্রী। আজ ওয়েব প্ল্যাটফর্ম 'হইচই'-এর ব্যানারে প্রকাশ পাবে অমিতাভ রেজা পরিচালিত ওয়েব সিরিজ 'ঢাকা-মেট্রো'। এতে জয়গুন চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ওয়েব সিরিজ ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে - প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করলেন। অভিজ্ঞতা কেমন ছিল? অমিতাভ রেজার সঙ্গে এর আগে বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছি। তখন থেকেই জানি তিনি খুব গুছিয়ে কাজ করেন। 'ঢাকা মেট্রো' ওয়েব সিরিজের গল্পটি নিয়ে যখন তার সঙ্গে কথা হয়, তখনই জয়গুন বিবি চরিত্রটি আমার খুব পছন্দ হয়। এ সিরিজের অন্যতম প্রধান চরিত্র 'জয়গুন বিবি'। এ চরিত্রটির গভীরতা অনেক বেশি। পরিচালক ও ইউনিটের সহোযোগিতায় খুব আরামে এতে কাজ করেছি। 'জয়গুন বিবি' চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে আলাদা প্রস্তুতি নিয়েছিলেন?  মেধাবী নির্মাতারা চরিত্র আত্মস্থ করতে সাহায্য করেন। আর অমিতাভ রেজা...
পহেলা বৈশাখে সাজের অভ্যাসটা এখনও রয়েছে : পূর্ণিমা

পহেলা বৈশাখে সাজের অভ্যাসটা এখনও রয়েছে : পূর্ণিমা

Cover Story, Entertainment
  পহেলা বৈশাখে সাজের অভ্যাসটা এখনও রয়েছে : পূর্ণিমা বাসন্তি শাড়ি, খোঁপায় ফুল- চিরায়ত বাঙালি সাজে বৈশাখী উৎসবে মেতে ওঠেন সবাই।  সার্বজনীন এই উৎসবের ভিড়ে মিশে যান তারকারাও। খুঁজে ফেরেন শৈশব-কৈশোরের আনন্দ। বৈশাখের সেই স্মৃতির কথা সমকালকে জানিয়েছেন পূর্ণিমা ।  চলুন জেনে নিই পূর্ণিমার বৈশাখের স্মৃতি- ছোটবেলায় বৈশাখের দিনটায় অনেকটা ঈদের মতোই আনন্দ করতাম। আমার কাছে পহেলা বৈশাখ মানেই পান্তা ইলিশ। যদি ইলিশ না পাওয়া যায় সেক্ষেত্রে ভর্তা খুবই ভালো লাগে। ছোটবেলায় ঘুম থেকে উঠেই পান্তা-ইলিশ খেতাম। যে অভ্যাসটা এখনও রয়েছে। আরো পড়ুন : বাংলাদেশের প্রতিটি নারীই আসলে জয়গুন বিবি : অপি করিম যদি কখনও দেখি ঘুম থেকে উঠে পান্তা ভাত না পেতাম সেক্ষেত্রে গরম ভাতে পানি ঢেলে পান্তা ভাত বানিয়ে খেতাম। যদিও আমার মা সবসময় পহেলা বৈশাখে সকালের নাস্তা আগে থেকেই প্রস্তুত করে রাখেন; কিন্তু যখন ঘুম থেকে জেগে দেখত...
নায়িকাদের বৈশাখ কেমন কাটবে

নায়িকাদের বৈশাখ কেমন কাটবে

Cover Story, Entertainment
নায়িকাদের বৈশাখ কেমন কাটবে মম, মিম আর মানতাসা—তিনজনই লাক্স তারকা। অভিনয়েও নিয়মিত। মম আর মিম তো অনেক আগেই নাটক–টেলিছবির পাশাপাশি সিনেমায় নাম লিখিয়েছেন। আর মিম মানতাসা এগোচ্ছেন একটু একটু করে। নায়িকাদের বৈশাখ কেমন কাটবে এ বিষয়ে আমরা এই তিন নায়িকার কাছে এবার কাজ নয়, জানতে চেয়েছি তাঁদের বৈশাখী পরিকল্পনা নিয়ে— বিদ্যা সিনহা শৈশবের বৈশাখ ছোটবেলার পয়লা বৈশাখ কেটেছে ঘরের চার দেয়ালের মধ্যেই—নিজের বাসায়, বন্ধুদের বাসায়। তখন আমরা কুমিল্লা শহরে থাকতাম। পয়লা বৈশাখ শহরজুড়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতো, সেই সব অনুষ্ঠানে দেখতে প্রচুর মানুষের ভিড় জমত। এ কারণে মা–বাবা বের হতে দিতেন না। বাড়িতেই পয়লা বৈশাখ পালন করতাম। বাসার আশপাশের বন্ধুদের বাসায় যেতাম। বন্ধুরা আমাদের বাসায় আসত। ছোটবেলায় পয়লা বৈশাখ মানেই নতুন পোশাক। বেশ কয়েক দিন আগে থেকেই নতুন জামা কেনা বা তৈরির প্রস্তুতি চলত। পয়লা বৈশাখের দিন নতুন ...
ফারিয়া : এবার নতুন রূপে পহেলা বৈশাখ পালন করবো

ফারিয়া : এবার নতুন রূপে পহেলা বৈশাখ পালন করবো

Cover Story, Entertainment
ফারিয়া : এবার নতুন রূপে পহেলা বৈশাখ পালন করবো  এই বৈশাখ আর সেই বৈশাখের মধ্যে তফাত আছে। গত বৈশাখে অভিনেত্রী শবনম ফারিয়া ছিলেন একা। এবার অপুর সঙ্গে জোড় বেঁধেছেন, হয়েছেন সংসারী। অভিনয়ের পাশাপাশি নিজের নতুন বাড়ি সাজাতেও দারুণ ব্যস্ততার মধ্যে আছেন তিনি। এত সবের ফাঁকেও আমাদের জন্য সময় বের করলেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী ফারিয়া। ১ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী শবনম ফারিয়া। বর হারুনুর রশীদ, সবার কাছে পরিচিত অপু নামে। তাঁদের বিয়ের অনুষ্ঠানের ছবি আর ভিডিও ফেসবুকে অনেক আলোচিত হয়। এখনো বিয়ের পরের সেই ‘নতুন নতুন’ আমেজটা কাটেনি। নতুন সংসারে নতুন বাড়ি গোছানোর ঘোরে সারা দিন অস্থির হয়ে আছেন ফারিয়া। কাজের ফাঁকেও মাথায় ঘোরে তাঁর কোন ঘরটা কীভাবে সাজাবেন। কেমন হবে তার ক্লজেট। ফারিয়ার এসব ভাবনার কথা জানালেন নিজেই। আড্ডার শুরুতেই শবনম ফারিয়ার কাছে জানতে চাই, বিয়ের পর কতটা বদলেছেন তিনি, কতটা বদ...
আনুশকাকে নিয়ে কানাঘুষা বলিউড অঙ্গনে

আনুশকাকে নিয়ে কানাঘুষা বলিউড অঙ্গনে

Cover Story, Entertainment
  আনুশকাকে নিয়ে কানাঘুষা বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা কি অভিনয় ছাড়লেন! এই গুঞ্জন ঘুরপাক খাচ্ছে বলিপাড়ায়। গেল বছর ডিসেম্বরে মুক্তি পেয়েছিল তার অভিনীত শেষ সিনেমা ‘জিরো’। এই ছবিতে নায়ক ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। এরপর আর কোনো চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হননি এই অভিনেত্রী। কেন অভিনয় থেকে নিজেকে সরিয়ে রেখেছেন এই নায়িকা? অনেক জনপ্রিয় নায়িকাকে দেখা গেছে বিয়ের পর অভিনয় ছেড়ে সংসারে মন দিতে। আনুশকা শর্মার ক্ষেত্রেও এমন হলো কী না রিতি মতো গুঞ্জন শুরু হয়েছে। নানা রকম কানাঘুষা চলছেই। তবে এ কথা সত্য, বর্তমানে আনুশকার বেশিরভাগ সময় কাটছে স্বামী বিরাট কোহলির সঙ্গে। পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিন স্লেট ফিল্মসের ব্যানারে সিনেমা নির্মাণের ব্যাপারে বেশি মনোযোগী হয়েছেন তিনি। এদিকে সামনে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। প্রথমবারের মতো এই আসরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কোহলি। তাই স্বামী বিরাটকে সহযোগ...