Entertainment Archives - Page 33 of 74 - Mati News
Sunday, June 14

Entertainment

হিরো আলমের সঙ্গে সংসার করতে চান স্ত্রী সুমি, আদালতে জামিন আবেদন

হিরো আলমের সঙ্গে সংসার করতে চান স্ত্রী সুমি, আদালতে জামিন আবেদন

Cover Story, Entertainment
হিরো আলমের সঙ্গে সংসার করতে চান তার স্ত্রী। আর তাই আপোষ করতে চেয়ে আদালতে তার জামিন চেয়ে আবেদন করেন স্ত্রী ও শ্বশুর। তবে সোমবার (২৫ মার্চ) এমন আবেদনে প্রেক্ষিতে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার হিরো আলমের স্ত্রী ও তার শ্বশুরকে ভর্ৎসনা করেছেন। জানা গেছে, হিরো আলম-এর বিরুদ্ধে দায়ের করা মামলার আপোষনামা আদালতে দাখিল করে জামিন আবেদন করেন তার স্ত্রী ও শ্বশুর। পরে তা নাকচ করে আগামী ১৮ এপ্রিল হিরো আলমকে আদালতে হাজির করার নির্দেশ দেন বিচারক। ওই দিন হিরো আলমের উপস্থিতিতে তার জামিন শুনানি হবে মর্মে আদেশ দেন। হিরো আলম-এর আইনজীবী মাসুদার রহমান জানান, মামলার বাদী হিরো আলম-এর শ্বশুর সাইফুল ইসলাম আসামি পক্ষের সাথে মীমাংসা করে মামলা চালাবেন না, এই মর্মে এফিডেভিট আদালতে দাখিল করেন। বাদীর এই আপষনামার ভিত্তিতে সোমবার হিরো আলমের জামিন আবেদন করা হয়। জামিন আবেদন শুনানিকালে মামলার বা...
অন্তর্বাস ছাড়া ফোটোশুটে বাধ্য করেছিলেন পহেলাজ: কঙ্গনা

অন্তর্বাস ছাড়া ফোটোশুটে বাধ্য করেছিলেন পহেলাজ: কঙ্গনা

Cover Story, Entertainment
স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলতে তিনি পছন্দ করেন। সত্যি কথা সপাটে বলার জন্য নাকি বহু কাজও হাতছাড়া হয়েছে তাঁর। তবুও নিজের স্বভাব বদলাতে রাজি নন কঙ্গনা রানাওয়াত। ২০০৬-এ ‘গ্যাংস্টার’-এর মাধ্যমে বলি ডেবিউ করেছেন তিনি। তার পর থেকে কেরিয়ার সাজিয়েছেন নিজের শর্তে। কিন্তু এই জার্নি খুব সহজ ছিল না। বলিউডে অনেকেরই মুখোশ তিনি খুলে দিতে পারেন বলে দাবি করেছেন নায়িকা। সদ্য এক সাক্ষাত্কারে সেন্সর বোর্ডের প্রাক্তন কর্তা পহেলাজ নিহালনির বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন কঙ্গনা। কেরিয়ারের শুরুর দিকে পহেলাজ নাকি কঙ্গনাকে একটি ছবি অফার করেছিলেন। তার জন্য কোনও অন্তর্বাস ছাড়া সিল্কের পোশাক পরে ফোটোশুট করার জন্য জোর করেছিলেন। অপ্রস্তুত হলেও সেই ফোটোশুট করতে নাকি বাধ্য হয়েছিলেন নায়িকা। এক সাক্ষাত্কারে কঙ্গনা দাবি করেছেন, ‘‘আই লভ ইউ বস নামের একটা ছবি করার অফার করেছিলেন পহেলাজ। মধ্যবয়সী বসের সঙ্গে যুবতী একটি মেয়ের সম্...
ভারতের এই টিভি তারকাদের পারিশ্রমিক জানলে চমকে উঠবেন

ভারতের এই টিভি তারকাদের পারিশ্রমিক জানলে চমকে উঠবেন

Cover Story, Entertainment
বলিউড তারকাদের বিলাসবহুল জীবন নিয়ে চর্চা রয়েইছে। হিন্দি টিভি , অর্থাৎ ছোটপর্দার অভিনেতা-অভিনেত্রীরা কিন্তু কম যান না। বলিউডের বেশ কয়েকটি ম্যাগাজিন ও সর্বভারতীয় কয়েকটি দৈনিকে প্রকাশিত খবর বলছে, ছোটপর্দার অভিনেতা-অভিনেত্রীদের বেতনের অঙ্ক চোখ কপালে তোলার মতোই। ‘বড়ে অচ্ছে লাগতে হ্যায়’ ধারাবাহিকের রাম কপূরের পারিশ্রমিক দৈনিক দেড় লক্ষ রুপির কাছাকাছি। দিব্যাঙ্কা ত্রিপাঠীর পারিশ্রমিক দৈনিক ৯০ হাজার টাকা থেকে এক লক্ষ টাকার কাছাকাছি। ‘শক্তি অস্তিত্ব কে এহসাস কি’ ধারাবাহিকের রণিত রায়ের পারিশ্রমিকও সওয়া এক লক্ষ টাকার কাছাকাছি, এমনটাই প্রকাশিত হয়েছে সর্বভারতীয় দৈনিকে। নকুল মেহতা, ইন্ডাস্ট্রির ‘ব্লু আইড বয়’। ‘ইশকবাজ’ ধারাবাহিকের এই অভিনেতার পারিশ্রমিক দৈনিক দেড় লক্ষ টাকা। ‘ইয়ে হ্যায় মহব্বতেঁ’ সিরিয়ালের কর্ণ পটেলের পারিশ্রমিক দৈনিক দেড় লক...
চার বছর পর অঙ্কুশ ও ফারিয়া

চার বছর পর অঙ্কুশ ও ফারিয়া

Cover Story, Entertainment
২০১৫ সালে বাংলাদেশ–কলকাতা যৌথ প্রযোজনার ‘আশিকী’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন নুসরাত ফারিয়া ও কলকাতার নায়ক অঙ্কুশ। এই ছবি দিয়েই চলচ্চিত্রে অভিষেক ফারিয়ার। মুক্তির পর বেশ আলোচনায়ও আসে ছবিটি। দীর্ঘ চার বছর পর আবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন দুই বাংলার এই দুই তারকা। তবে এবার আর যৌথ প্রযোজনার ছবি নয়। দুই দেশের দুটি ছবিতে অভিনয় করবেন এই জুটি। একটির নাম ‘বিবাহ অভিযান’। কলকাতার ভেঙ্কটেশ ফিল্মের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন বিরসা দাশগুপ্ত। আরেকটি ছবির নাম এখনো ঠিক হয়নি। জানা গেছে, বাংলাদেশের শাপলা মিডিয়ার প্রযোজনায় এটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক বাবা যাদব। ‘বিবাহ অভিযান’ ছবিতে আগে চুক্তিবদ্ধ হলেও গত বুধবার রাতে কলকাতার একটি অভিজাত রেস্তোরাঁয় বাংলাদেশের ছবিটিতে চুক্তি সই করেন ফারিয়া ও অঙ্কুশ। এ সময় উপস্থিত ছিলেন শাপলা মিডিয়ার চেয়ারম্যান ও প্রযোজক সেলিম খান। দুটি ছবিতে চুক্তি সইয়ের বিষয়টি কলক...
নাবিলা ইভানাকে নিয়ে ধুম্রজালে তানভীর

নাবিলা ইভানাকে নিয়ে ধুম্রজালে তানভীর

Cover Story, Entertainment
ছোট পর্দার ব্যস্ত অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর। একের পর এক নাটকে অভিনয় করে তিনি দর্শকদের নজর কেড়েছেন। সম্প্রতি নতুন একটি নাটকে অভিনয় করেছেন তানভীর। নাটকটির নাম 'ধুম্রজাল'। রচনা করেছেন পারভেজ ইমাম। পরিচালনা করেছেন সজীব মাহমুদ। এতে তানভীরের বিপরীতে অভিনয় করেছেন নাবিলা ইসলাম ও পারসা ইভানা। নাটকের গল্প নিয়ে তানভীর জানান, 'ধুম্রজাল' আবর্তিত হবে বউ বিষয়ক একটা বিড়ম্বনা নিয়ে। যেখানে দেখা যাবে, এক যুবক স্বপ্নে একে একে দুটি বিয়ে করে। কিন্তু কোনোটাতেই সে সুখী হতে পারে না। পরবর্তীতে তার স্বপ্ন ভাঙে। গল্প থেকে বের হয়ে আসে নতুন মোড়। এছাড়া গল্পের বিভিন্ন পরতে পরতে রয়েছে টুইস্ট। 'ধুম্রজাল' নিয়ে তানভীর বলেন, এই গল্পে একটা গতি আছে। দর্শকদের টেলিভিশনের সামনে ধরে রাখতে পারবে। বাকিটা প্রচারের পরই বোঝা যাবে।  ৩৬০ প্রোডাকশনস প্রেজেন্টস 'ধুম্রজাল' নাটক প্রযোজনা করেছে ডিভাইন মাল্টিমিডিয়া। নাটকটি প্রচার হবে এ...
‘অনুরাগ কাশ্যপ সাতবার আমাকে নগ্ন করেছে’ : কুবরা

‘অনুরাগ কাশ্যপ সাতবার আমাকে নগ্ন করেছে’ : কুবরা

Entertainment, Glamour
আনকোরা কিন্তু আছে খিদে! ভাল চরিত্রের। তাইতো ‘সেক্রেড গেমস’এ রথী-মহারথীদের ভিড়ে হারিয়ে যাননি কুবরা । রূপন্তরকামী কুক্কু চরিত্রে তিনি ঘুরছেন লোকের মুখে মুখে। তবে সাফল্যের এই রাস্তা মোটেও সোজা ছিল না। এই ওয়েব সিরিজের খাতিরেই ক্যামেরার সামনে সম্পূর্ণ নগ্ন হয়েছেন তিনি। তবে একবার নয়, সাত সাতবার! যদিও চরিত্রের প্রয়োজনে নগ্ন হওয়া, এখন সিনে দুনিয়ায় নতুন কিছু নয়! কিন্তু সাহস চাই আজও তীব্র। যেকারণে সাহসের আখের জোগাতে শটের আগে কুবরাকে হুইস্কি দেওয়া হত। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “একটি নগ্ন দৃশ্যের জন্য আমাকে সাতবার টেক দিতে হয়েছিল”। নায়িকার কথায়, “প্রতিবার আনুরাগ বলতেন, ‘আমি জানি তুমি আমার উপর রেগে যাচ্ছ। কিন্তু রাগ কোরো না প্লিজ। আবার শটটা দিতে হবে।” তবে অডিশনের সময়ই কুবরাকে বলা হয়েছিল যে, ক্যামেরার সামনে তাঁকে সম্পূর্ণ নগ্ন হতে হবে। তবে অনুরাগ তাঁকে আশ্বাস দিয়েছিলেন, নগ্নতার ন...
ফের সালমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড!

ফের সালমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড!

Cover Story, Entertainment
ফের কণ্ঠশিল্পী সালমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। গতকাল রাত থেকে হঠাৎ করে ফেসবুকে তিনি আর ঢুকতে পারছে না। এর আগে সালমার ভেরিফায়েড পেইজও হাতছাড়া হয়ে গেছে। আর এই নিয়ে তার ব্যক্তিগত প্রোফাইল চতুর্থবার হ্যাক করা হলো। সালমা বলেন, প্রথম প্রথম আমি বুঝতে পারিনি। ভেবেছি হয়তো কোনো সমস্যা। কিন্তু পরে জানতে পারি যে আমার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সালমার প্রথম ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়। এরপর নতুন আরেকটি আইডি খুলে তিনি সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে সরব হন, কিন্তু সেটিও হ্যাকড হয়। এরপর তিনবার ও গতকাল সর্বশেষ অ্যাকাউন্টটিও হ্যাকড হয়েছে। সালমা বলেন, রাতে আমার আইডিটা হ্যাক করা হয়েছে। প্রথম প্রথম আমি বুঝতে পারিনি। ভেবেছি হয়তো কোনো সমস্যা। আমিতো কারো ক্ষতি করিনি, আমার সাথে কেন সবাই এমন করে, উদ্দেশ্য প্রণোদিত হয়েই কেউ আমার এই ক্ষতিটা করেছে। আল্লাহ তাদের বিচার করবে।  ...
আমার শরীর বেচতে লজ্জা নেই : ঋ

আমার শরীর বেচতে লজ্জা নেই : ঋ

Entertainment, Glamour
‘সত্যি বলতে, শরীরটা তোমার, তাই কিছু হারাবার ভয় নেই’ বলে মন্তব্য করেছেন ভারতীয় অভিনেত্রী ঋ। ভারতীয় বাংলা গণমাধ্যম অভিনেত্রী ঋ-এর একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। সাক্ষাৎকারটি নিয়েছেন শতরুপা বসু। বন্ধুরা আমায় বদমেজাজি বলে। কিন্তু যে কথাটা শুনলে আমার সত্যিই হেব্বি রাগ হয়, সেটা হল ‘বোল্ড’। দিনরাত শুনি, ফেসবুকে, মেসেজে, কেউ আলাপ করতে চায় কারণ আমি নাকি বোল্ড, সাহসী। এটা শুনলে আমি যে তাদের মনে মনে খিস্তি করি না, তা নয়। কারণ আমার রাগ হয় এই ভেবে যে, তারা আমায় কতটা চেনে? আদৌ কি তারা আমার শরীরের ‘পলিটিক্স’টা নিয়ে ভাবে? কেন আমি উদোম হই কিছু বিশেষ ধরনের সিনেমায়, কিছু বিশেষ ধরনের মানুষের জন্য? নিজের শরীরের চেতনাবোধ অনেক ছোট বয়সেই এসেছিল। তখন বোধহয় আমি চার কি পাঁচ। মায়ের হাত ধরে যাচ্ছি পাড়ার দরজির কাছে নতুন জামার মাপ দিতে। দোকানটা ছোট আর রাস্তার ওপর। প্রাইভেসি বলে কিছু নেই। সে দিন প্রথম আম...

‘হার্টথ্রব’ রোশানের সঙ্গে আসছেন ‘ড্রিমগার্ল’ অধরা

Cover Story, Entertainment, Glamour
চিত্রনায়িকা অধরা খান নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। ছবির নাম ড্রিমগার্ল। আগামীকাল রবিবার ছবিটির মহরতের পর ছবির শুটিং শুরু হতে যাচ্ছে।  ইতোমধ্যে অধরার 'নায়ক' ও  মাতাল নামের দু'টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। যাতে অধরার দৃষ্টিনন্দন অভিনয় সমালোচক মহলে ইতিবাচকভাবে গৃহীত হয়েছে। যুগল নির্মাতা ইস্পাহানি-আরিফ জাহান পরিচালিত ‘ড্রিমগার্ল’ সিনেমায় অনেকদিন আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন এই অভিনেত্রী। গত ৮ জুন রাজধানীর ঢাকাক্লাবে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর করা হয়।  এতে অধরার নায়ক হবেন 'হার্টথ্রব' অভিনেতা জিয়াউল রোশান। জানা গেছে, আগামীকাল রাজধানীর বিএফডিসির জহির রায়হান হলে ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। এতে চলচ্চিত্রের কুশীলব, চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিত্ব ও সাংবাদিকেরা উপস্থিত থাকবেন। আরিফ জাহান বলেন, এর আগে আমরা ‘নায়ক’ সিনেমায় অধরাকে নিয়ে কাজ করেছি। এতে অধরার কাজ দেখে মুগ্ধ হয়েছি। গানগুলোও স...
নেশা করে যে কাণ্ড করেছিলেন অভিনেত্রী অংকিতা

নেশা করে যে কাণ্ড করেছিলেন অভিনেত্রী অংকিতা

Entertainment, Glamour
কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী অংকিতা মজুমদার। কয়েকমাস হলো বিয়ে করেছেন। বিয়ের পর বর সৌমিত্রের সঙ্গে এটাই তার প্রথম হোলি। হিন্দুদের এই উৎসব দোল পূর্ণিমা নামেও পরিচিত। ওপার বাংলার শীর্ষ এক গণমাধ্যমের কাছে নিজের দোলের কিছু ঘটনা শেয়ার করেছেন অংকিতা। যেমন তিনি রংয়ে ভয় পান; তার স্বামীর আবার রংয়ের পাশাপাশি আবিরেও ভয় আছে। তবে সবচেয়ে মজার একটি ঘটনা তিনি রাখঢাক না করেই বলেছেন। অংকিতা জানান, তিন-চার বছর আগে দোলের দিন বন্ধুদের পাল্লা পড়ে ভাঙ খেয়ে ফেলেন। পরিমাণে একটু বেশিই হয়ে গিয়েছিল হয়তো। ভাঙ খাওয়ার পরে এক বন্ধুর সঙ্গে গলফ গ্রিনের বাসায় ফিরছিলেন। কিন্তু মাতাল অবস্থায় নিজের বাসা খুঁজে পাচ্ছিলেন না অংকিতা। এক পর্যায়ে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে নিজের বাসার চারপাশে ঘুরতে থাকেন। সেটা ৫-১০ মিনিট হলেও কথা ছিল; পাক্কা আড়াই ঘণ্টা তিনি নিজের বাড়ির চারপাশে ঘুরেছেন! বিয়ের আগ পর্যন্ত সাধারণত বন্ধুদের সঙ্...
অভিনব কায়দায় মাদক পাচার; ধরা খেলেন বাঙালি অভিনেত্রী

অভিনব কায়দায় মাদক পাচার; ধরা খেলেন বাঙালি অভিনেত্রী

Cover Story, Entertainment
জন্মসূত্রে তিনি বাঙালি। বাড়ি ওপার বাংলায়। রূপালী জগতের খোঁজে গত ৫ বছর ধরে তিনি মুম্বাইয়ে থাকন। ভারতের আলো ঝলমলে এই সিটিতে মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি তেলুগু ছবিতে নায়িকার ভূমিকাতেও অভিনয় করেছেন। টলিউডেও তিনি বেশ পরিচিত মুখ। ২০০৯ সাল থেকে একাধিক বাংলা ছবিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। সেই বাঙালি অভিনেত্রী এবার ধরা খেলেন মাদকসহ! অভিনব কায়দায় মাদক লুকিয়ে রেখেছিলেন তিনি। ওপার বাংলার গণমাধ্যম জানিয়েছে, জিনস-টপ পরে পরিপাটি করে চুলের খোপা বেঁধে ওই অভিনেত্রী মুম্বাই বিমানবন্দরে যান। সিকিউরিটি চেকিংয়ের জন্য নির্দিষ্ট পর্দা ঢাকা ঘরে নারী সিআইএসএফ কর্মী দেহ তল্লাশি করে প্রায় ছেড়েও দিচ্ছিলেন। কিন্তু হঠাৎই তার চোখ যায় মডেলের খোঁপাতে। অনুরোধ করলেন খোঁপা খুলতে। প্রথমে রাজি হচ্ছিলেন না ওই অভিনেত্রী। শেষ পর্যন্ত সিআইএসএফ কর্মীর চাপে খোঁপা খুলতেই বেরিয়ে আসে প্লাস্টিকের প্যাকেটে মোড়া এক...
রাজনীতিতে মিমি নুসরাত

রাজনীতিতে মিমি নুসরাত

Cover Story, Entertainment, Glamour
১১ এপ্রিল প্রথম দফায় পশ্চিমবঙ্গসহ ভারতের ২২টি রাজ্যে লোকসভা নির্বাচন। নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের ৪২ প্রার্থীর নাম ঘোষণা করেছেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ মার্চ ঘোষিত এই তালিকার সবচেয়ে বড় চমক টালিউডের দুই শীর্ষ অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। বাস্তব জীবনেও তাঁরা ঘনিষ্ঠ বন্ধু। মিমি লড়বেন যাদবপুর আসন থেকে, নুসরাতের জন্য বরাদ্দ হয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট। কিছুদিন আগে থেকেই নুসরাতের রাজনীতিতে আসা নিয়ে কানাঘুষা থাকলেও মিমির নাম এসেছে বড় চমক হয়ে। যদিও দুজনই আগে তৃণমূলের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, তবে এত দ্রুত যে সরাসরি নির্বাচনে আসবেন ধারণা করা যায়নি। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর সেদিনই সন্ধ্যায় যাদবপুরে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে প্রচারণায় অংশ নেন মিমি। মনোনয়ন পাওয়ায় খানিকটা অবাক অভিনেত্রী নিজেও, ‘এটা অপ্রত্যাশিত! তবে দিদি যখন আমাকে দায়িত্ব দিয়েছেন, সর্বোচ্চ চ...
মনের মানুষ খুঁজে পেলে, বিয়ের জন্য বয়স কোনও বাধাই নয়: আলিয়া

মনের মানুষ খুঁজে পেলে, বিয়ের জন্য বয়স কোনও বাধাই নয়: আলিয়া

Cover Story, Entertainment
দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিকের বিয়ের পর বি-টাউনে আপাতত রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে গুঞ্জন তুঙ্গে। কাপুর পরিবারের ঘনিষ্ঠ সূত্রে বলছে, ছেলের বিয়ের ডেট ঠিক করতেই ঋষি কাপুর মার্চের শেষেই দেশে ফিরছেন। ভাট ও কাপুর পরিবার একসঙ্গে বসে পুরোহিত মশাইয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক হবে আলিয়া-রণবীরের বিয়ের তারিখ। এপ্রিল মাসেই নাকি ঠিক হবে 'রালিয়া' জুটির বিয়ের তারিখ। তবে কিছুদিন আগে 'কফি উইথ করণ'-এ এসে বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন আলিয়া। তিনি বলেন, '' একটা সময় ছিল বিয়ের কথা শুনলেই আমি বলতাম, হে ভগবান, একদম না, ৩০এর আগে আমি বিয়েই করতে চাই না। আমি এখন শুধুই অভিনয়ে মন দিতে চাই। তবে, যখন সঠিক মানুষটির সঙ্গে আমার আলাপ হবে, যখন স্বস্তির একটা জাগয়া তৈরি হবে তখন মনে হবে বিয়ের জন্য সময়টা কোনও ব্যাপারই নয়। '' আলিয়ার এই কথা থেকেই বেশ বোঝা যায়, রণবীর তাঁর জীবনে আসার পর ৩০এর পর বিয়ের করার পরিকল্পনাই বদলে ফেলেছেন আলিয়া। শো...
ভারতীয় বাংলা ছবির প্রভাবশালী সাত নারী

ভারতীয় বাংলা ছবির প্রভাবশালী সাত নারী

Cover Story, Entertainment, Glamour
পুরুষশাসিত পিতৃতান্ত্রিক সমাজ আমাদের। এখানে নারীকে প্রধান চরিত্র করে কে লিখবে? তবু কিন্তু লেখা হয়েছিল। আর সেসব কোনো চাপিয়ে দেওয়া গল্পের চরিত্র নয়। বাঙালি সমাজে নারী র অবস্থা আর অবস্থানের গল্পকেই বড় পর্দার জন্য তুলে এনেছিলেন কয়েকজন চলচ্চিত্রকার। তাঁরাও বাঙালি পুরুষ। যে নারীরা সেই চরিত্রগুলোকে বিশ্বাসযোগ্য করে ফুটিয়ে তুলেছিলেন পর্দায়, তাঁদের নিয়ে এই আয়োজন। কঠোর-কোমল সর্বজয়া (ছবি: পথের পাঁচালী) সর্বজয়াকে মনে পড়ে? ‘পথের পাঁচালী’ ছবির অপু ও দুর্গার মা। যে চলচ্চিত্র নিয়ে আজও আলোচনা হয়, সেটার শক্ত-সমর্থ-লড়াকু এক নারী চরিত্র এই সর্বজয়া। শক্ত হাতে সংসারের হাল ধরে রেখেছিলেন তিনি। যেন কঠোর এক ব্যবস্থাপক। সেই একই মানুষ যখন একজন বৃদ্ধার সঙ্গে কঠোর আচরণ করেন, তখন সেটা আশ্চর্য করে মানুষকে। করুণা বন্দ্যোপাধ্যায় অভিনীত এই চরিত্রের মধ্য দিয়ে সত্যজিৎ রায় দেখিয়েছেন একজন কোমল মা আর কঠোর গৃহব্যবস্থাপক বাঙাল...