চুপি চুপি অর্জুনের বাড়িতে, ধরা পড়ে গেলেন মালাইকা
অর্জুন কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক এখন বলিউডের 'ওপেন সিক্রেট'। মালাইকা কখনও সেই সম্পর্কের কথা মুখে স্বীকার না করলেও, হাবেভাবে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন। মুম্বইয়ের লোখন্ডওয়ালায় নতুন বাড়ি কেনা থেকে শুরু করে দুবাইতে একসঙ্গে সময় কাটানো, অর্জুন কাপুরের সঙ্গে এখন যে প্রায় সব সময়ই দেখা যাচ্ছে মালাইকাকে, তা বেশ স্পষ্ট। আর এবার অর্জুন কাপুরের বাড়ির সামনে ক্যামেরাবন্দি করা হল মালাইকা অরোরাকে।
রবিবার বিকেলে অর্জুন কাপুরের বাড়ির সামনে ক্যামেরার ফ্ল্যাশে ধরা পড়লেন মালাইকা অরোরা। পাপারাতজিকে দেখে মাথা নীচু করে নিলেও, বলিউড অভিনেত্রীকে দেখে ক্যামেরার ফ্ল্যাশ একবারও বন্ধ হয়নি।
দেখুন সেই ছবি...
তবে ক্যামেরার ফ্ল্যাশের সামনে পড়ে মালাইকা অরোরা যে বেশ অসন্তুষ্ট হচ্ছিলেন, তা অভিনেত্রীর ছবি থেকেই পরিষ্কার। এদিকে অর্জুন কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে কি না, তা বলার প্রয়োজন মনে করেন না। নিজের ব্য...














