Entertainment Archives - Page 43 of 74 - Mati News
Sunday, June 14

Entertainment

দীপিকা এশিয়ার সবচেয়ে আবেদনময়ী

দীপিকা এশিয়ার সবচেয়ে আবেদনময়ী

Cover Story, Entertainment
বলিউড সুপারস্টার দীপিকা পাডুকোন সদ্যই বিয়ে করেছেন রণবীর সিংকে। এর মাঝেই তার রূপ-শরীর নিয়ে শুরু হয়েছে চর্চা। বলা হচ্ছে দীপিকা এশিয়ার সবচেয়ে আবেদনময়ী নারী। রণবীর সিং এই কথা শুনলে রাগ করবেন নাকি গর্বিত হবেন সেটা বলা যাচ্ছে না। এবার আসল ঘটনায় যাওয়া যাক। 'ইস্টার্ন আই' নামের ব্রিটেনের একটি সংস্থা একটি সম্প্রতি পরিচালিত একটি সমীক্ষার বিষয় ছিল, এশিয়ার সেক্সিয়েস্ট রমণীটি কে? সেই জরীপের ফলাফল প্রকাশিত হওয়ার পর চলতি বছরের তালিকায় প্রথম স্থানে রয়েছেন দীপিকা। কয়েকদিন আগে ফোর্বস ম্যাগাজিনের বিচারে বিত্তশালী ভারতীয় অভিনেতাদের তালিকায় স্থান পেয়েছেন দীপিকা। এবার তার নামের সঙ্গে জুড়ে গেল আরও এক সম্মান। এই সমীক্ষায় দীপিকার পরে দ্বিতীয় স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তৃতীয় নিয়া শর্মা। এ ছাড়াও মাহিরা খান, আলিয়া ভাট, সোনম কাপুর, হিনা খান, ক্যাটরিনা কাইফের মতো তারকারা রয়েছেন প্রথম ১০ জনের মধ্যে। জরীপ...
নুসরাতকে ‘ভালোবাসেন’ সুদীপা

নুসরাতকে ‘ভালোবাসেন’ সুদীপা

Cover Story, Entertainment
সম্প্রতি মা হয়েছেন তিনি। আদরের ছেলেকে নিয়ে আপাতত সময় কেটে যাচ্ছে তাঁর। ছেলের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি এবার নিজের 'ভালোবাসার' কথা প্রকাশ করলেন তিনি। বিষয়টি খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে একটি ছবি শেয়ার করেন কলকাতার বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ সুদীপা চট্টোপাধ্যায়। নিজের সোশ্যাল হ্যান্ডেলে নুসরাতকে সেই ছবি শেয়ার করে সুদীপা জানান, প্রায় ৭ বছর হয়ে গেল টলিউড অভিনেত্রীর সঙ্গে বন্ধুত্বের। কিন্তু, তাঁকে ভালোবাসা থেকে কিছুতেই বিরত থাকতে পারেন না তিনি। পাশাপাশি নুসরাতকে যাতে সব সময় ভাল থাকেন, সেই প্রার্থনাও করেন সুদীপা। নুসরাত জাহানের প্রতি সুদীপার এই উষ্ণ বন্ধুত্ব এবং ভালবাসার কথা প্রকাশ্যে আসতেই, তাঁদের দু'জনের ভক্তরাও খুশি হয়ে উঠেছেন। নুসরাতকে সম্প্রতি এক সন্তানের মা হয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। আদর করে ছেলের নাম রেখেছেন আদিদেভ। আপাতত ছোট্ট আদিদেভকে নিয়ে সম...
আরিয়ানা ইতিহাস গড়লো ‘থ্যাঙ্ক ইউ, নেক্সট’ গান দিয়ে

আরিয়ানা ইতিহাস গড়লো ‘থ্যাঙ্ক ইউ, নেক্সট’ গান দিয়ে

Cover Story, Entertainment
ভিডিওতে আরিয়ানা গ্র্যান্ডইতিহাস গড়লো মার্কিন গায়িকা আরিয়ানা গ্র্যান্ডের বিচ্ছেদি গান ‘থ্যাঙ্ক ইউ, নেক্সট’। দ্রুততম সময়ে ১০ কোটি বার দেখা মিউজিক ভিডিওর তালিকায় শীর্ষস্থান দখল করেছে এটি। গত ৩০ নভেম্বর প্রকাশের পর মাত্র চার দিনে এই গান ছুঁয়ে ফেলেছে ১০ কোটির মাইলফলক। আমেরিকান ভিডিও হোস্টিং সেবাদানকারী প্ল্যাটফর্ম ভেভো তথ্যটি জানিয়েছে। আরিয়ানা গ্র্যান্ডের সিঙ্গেল হিসেবে বেরিয়েছে ‘থ্যাঙ্ক ইউ, নেক্সট’। সাবেক প্রেমিক পিট ডেভিডসনের সঙ্গে ছাড়াছাড়ির পরিপ্রেক্ষিতে এটি সাজিয়েছেন ২৫ বছর বয়সী এই তারকা। দুই মাসের প্রেমে মিডিয়া সেনসেশনে পরিণত হন তারা। এরপর এ বছরের জুনে তাদের বাগদান হলেও শেষ পর্যন্ত সম্পর্কটা টেকেনি। গত অক্টোবরে দু’জনার দুটি পথ দু’দিকে গেছে বেঁকে। এর তিন সপ্তাহ পরেই বের হলো ‘থ্যাঙ্ক ইউ, নেক্সট’। পিট ডেভিডসনের আগে র‌্যাপার ম্যাক মিলারের সঙ্গে প্রেম করতেন আরিয়ানা গ্র্যান্ড। গত সেপ্টেম্বর...
নতুন খবর দিলেন অভিনেত্রী জয়া আহসান

নতুন খবর দিলেন অভিনেত্রী জয়া আহসান

Cover Story, Entertainment
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এইতো কয়েকদিন আগে তিনি ঢালিউডে তার অভিনীত ও প্রযোজিত ‘দেবী’ ছবিটি দর্শকদের উপহার দিয়েছেন। নতুন বছরে আবারো তার প্রোডাকশন হাউজ থেকে নতুন ছবি প্রযোজনার কথা জানালেন চলচ্চিত্রের এই জনপ্রিয় মুখ। জয়া আহসান গতকাল মানবজমিনকে বলেন, ‘দেবী’ ছবিটি মুক্তির পর দেশে ও বিদেশে বেশ সফলতা পেয়েছি। দর্শকরা এ ছবিটি গ্রহণ করেছেন। প্রযোজক হিসেবে এ সফলতা শুধু আমার একার না, টিমের সবার। ‘হরর’ ঘরানার এ ছবির পর নতুন ছবি প্রযোজনার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে নতুন ছবিটি নিয়ে প্রি-প্রোডাকশনের কাজও শুরু করেছি। নতুন বছরে ছবির নামসহ কলাকুশলীর নাম সবাইকে জানাবো। নতুন ছবির গল্পটি কী ধরনের হবে? এ বিষয়ে জানতে চাইলে জয়া আরো বলেন, প্রথমটি ‘হরর’ ঘরানার ছিল। এবারের ছবিটি নতুন স্বাদের হবে। যা বাংলাদেশের মানুষরা এখনো সেভাবে বড়পর্দায় দেখেননি। এ বিষয়ে একটু চমক রয়েছে। এখনই এটা জানাতে চাই না। আর...
শাকিব-ববি ভালোবাসা দিবস উপলক্ষে প্রেম রহস্য

শাকিব-ববি ভালোবাসা দিবস উপলক্ষে প্রেম রহস্য

Cover Story, Entertainment
গত পূজায় মুক্তির কথা থাকলেও পরিচালক সমস্যা ও সিডিউল জটিলতায় পিছিয়ে গেছে শাকিব খান-ববি অভিনীত ‘নোলক’। প্রযোজনা প্রতিষ্ঠান বি হ্যাপি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, আসছে ভালোবাসা দিবসে ছবিটি মুক্তির পরিকল্পনা তাদের। প্রতিষ্ঠানটি জানায়, ১৫ ফেব্রুয়ারি এটি সারাদেশে মুক্তি দিতে চায় তারা। ছবিটির নতুন পরিচালক ও প্রযোজক সাকিব সনেট বলেন, ‘কাজ প্রায় শেষ। প্যাচওয়াকের কিছু কাজ বাকি। এটা হয়ে গেলেই আমরা মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারবো। আশা করছি ভালোবাসা দিবসে এটি মুক্তি পাবে।’ এদিকে ছবিটির ৭০ শতাংশ কাজ করেছেন নির্মাতা রাশেদ রাহা। এরপর অপেশাদারিত্বের অভিযোগ এনে তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়। বিষয়টি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সমিতিতে পৃথক দুটি অভিযোগপত্র দিয়েছেন রাশেদ। ২০১৭ সালের ১ ডিসেম্বর থেকে ভারতের হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুরু হয়েছিল ছবিটির কাজ। সেখানেই হয়েছে এর...
অপহরণ রহস্য-উত্তেজনার রোলার কোস্টার মুক্তি পেল ট্রেলার

অপহরণ রহস্য-উত্তেজনার রোলার কোস্টার মুক্তি পেল ট্রেলার

Cover Story, Entertainment
অপহরণ রহস্য-উত্তেজনার রোলার কোস্টার মুক্তি পেল ট্রেলার। খাঁটি বিনোদন বলতে কী বোঝেন আপনি? ৭০-এর দশকের সেই হিন্দি ছবিগুলোর কথা মনে পড়ে? লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় যে ছবি দর্শককে শুধুমাত্র বিনোদন উপহার দিত? সেই এফেক্ট আপনি ফিরে পেতে পারেন। সৌজন্যে আসন্ন অল্ট বালাজি অরিজিনালস ‘অপহরণ’। সদ্য মুক্তি পেল এর ট্রেলার। ‘অপহরণ’ আদ্যন্ত রহস্য এবং টানটান উত্তেজনার যেন রোলার কোস্টার। উপরি পাওনা রেট্রো মিউজিক। শুধু টাকার জন্য নয়, ভালবাসার জন্য লড়াইয়ের গল্প বুনবে ‘অপহরণ’। জমাটি চিত্রনাট্য, রোমান্স, গান, নাচ, অ্যাকশনে ভরপুর এই গল্পপরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ সেনগুপ্ত। অরুণোদয় সিংহ, মাহি গিল, বরুণ বাদোলা, নিধি সিংহের অভিনয়ে সমৃদ্ধ ‘অপহরণ’। আগামী ১৪ ডিসেম্বর থেকে অল্ট বালাজির প্ল্যাটফর্মে শুরু হবে স্ট্রিমিং।...
শ্রুতি হাসান নিজেই বললেন একাধিক পুরুষের সঙ্গে!

শ্রুতি হাসান নিজেই বললেন একাধিক পুরুষের সঙ্গে!

Cover Story, Entertainment
শ্রুতি হাসান । তামিল ছবি থেকে বলিউডে এসে ভালোই চমক দেখিয়েছেন কমল হাসান কন্যা শ্রুতি হাসান। তার করা ছবিগুলো দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। তাছাড়া শ্রুতির অভিনয়-পারফরমেন্স সমালোচকদের দৃষ্টিও কেড়েছে। তবে অভিনয়ের বাইরেও মাঝেমধ্যেই নিজের ব্যাক্তিগত বিষয় নিয়ে আলোচনায় থাকেন এ গ্ল্যামারাস নায়িকা। তারই ধারাবাহিকতায় সম্প্রতি বোমাই ফাটালেন নিজের বক্তব্যের মধ্যে দিয়ে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শ্রুতি জানিয়েছেন তার জীবনে একাধিক পুরুষ ছিলো। এমনকি একই সঙ্গে কয়েকজন পুরুষকে সামলেছেন তিনি। শ্রুতি হাসান বলেন, ব্যাক্তিগত বিষয় নিয়ে কথা বলতে আমি কখনও দ্বিধা করি না। আমার জীবন একটি খোলা চিঠি। বলতে দ্বিধা নেই কিশোরী যখন ছিলাম তখনই একাধিক তরুণের সঙ্গে প্রেম করেছি আমি। তাদের সঙ্গে অন্যরকম সময় কাটিয়েছি। কিন্তু সেটা আসলে সিরিয়াস কিছু ছিলো না। সেই বয়সে সবারই চোখে রঙিন চশমা থাকে। আমারও ছিলো। তবে সেই সময় কাটিয়ে ম্য...
নায়িকা প্রয়োজন হয় নায়কের প্রেমিকা হিসেবে দেখানোর জন্য

নায়িকা প্রয়োজন হয় নায়কের প্রেমিকা হিসেবে দেখানোর জন্য

Cover Story, Entertainment
'সিনেমার নায়িকা হলে একধরনের পরিচিত পাওয়া যায়, কিন্তু নায়িকা হয়ে দীর্ঘপথ পাড়ি দেওয়া সহজ নয়। সময়ের পালাবদলের সঙ্গে পর্দার নায়ক-নায়িকা বদলে যায়। জায়গা দখল করে নেয় নতুনরা। এটাই রীতি। এ জন্য শুরুতে নায়িকা হওয়ার বাসনা থাকলেও এখন চরিত্রাভিনেত্রী হিসেবে বেঁচে থাকতে অভিনয় করে যাচ্ছি। নায়িকা নয়, যে চরিত্রে অভিনয় করব, সেটা গুরুত্বপূর্ণ কি-না সেটিই এখন যাচাই করি।' বললেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত অভিনেত্রী তমা মির্জা। যিনি এরই মধ্যে 'নদীজন', 'গ্রাস', 'চল পালাই', 'মন বোঝেনা'সহ আরও বেশ কিছু ছবিতে অভিনয় করে দর্শকের মনোযোগ কেড়েছেন। তবে একটি ছবিই তার অভিনয় লক্ষ্য বদলে দিয়েছে। যে কারণে তিনি এখন নায়িকার চেয়ে অভিনীত ছবির চরিত্রকে গুরুত্ব দিচ্ছেন। তমা নিজেই স্বীকার করলেন সে কথা। তমা মির্জা অকপটে বলে দিলেন, 'শুধু নায়িকা হয়ে বেঁচে থাকা সত্যিই কঠিন। জনপ্রিয়তা পেলেও নির্দিষ্ট একটি সময়ে নিজের কোনো অবস্থান ...
কলকাতার সিরিয়ালে বাংলাদেশের মেয়ে

কলকাতার সিরিয়ালে বাংলাদেশের মেয়ে

Cover Story, Entertainment
কলকাতায় বসে কথা হচ্ছে বাংলাদেশের এক মেয়ের সঙ্গে। নাম লাকি সাদাত। মুখোমুখি বসেছি দেশপ্রিয় পার্কের এক দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁয়। বাংলাদেশ, কলকাতা আর দক্ষিণ ভারতের রেস্তোরাঁ—এসব ছাপিয়ে মেয়েটির সঙ্গে আমাদের আলাপ জমে গত মাসের মাঝামাঝিতে। গত তিন-চার মাসে ফাগুন বউ, জয়ী, আমলকী ও কৃষ্ণকলির মতো বেশ কয়েকটি বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন লাকি। বাংলাদেশের মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রাম থেকে লাকির সেই টালিগঞ্জ পর্যন্ত পথ চলার গল্পটি থাকছে এই প্রতিবেদনে। সিরিয়ালে যেভাবে শুরু মাধ্যমটা ফেসবুক। লাকির ছোট বোনের খুব শখ ছিল অভিনয় করার। বড় বোন হিসেবে দায়িত্ব পালন করতে ফেসবুকে খুঁজছিলেন অভিনয় শেখার একটা স্কুল বা গ্রুপ। খুঁজতে গিয়েই পেয়ে যান কলকাতার এফসিপি অ্যাকটিং স্কুলের ঠিকানা ও ফোন নম্বর। যোগাযোগ করে কলকাতায় চলে আসেন ছোট বোনকে নিয়ে। থাকার ব্যবস্থা হয় স্কুলের হোস্টেলে। সেখানে এক সপ্তাহ ছিলেন। এ সময়টায় ব...
আলিয়া-রণবীরের বিয়ে হয়নি, তাতে কী!

আলিয়া-রণবীরের বিয়ে হয়নি, তাতে কী!

Cover Story, Entertainment
রণবীর কাপুর আর আলিয়া ভাটের বিয়ে তো দূরের কথা, বিয়ে নিয়ে তাঁদের দুই পরিবারের মধ্যে কোনো আলোচনাও হয়নি। বছরখানেক ধরে তাঁদের সম্পর্ক। ঘনিষ্ঠতা ক্রমেই বাড়ছে, তবে সংবাদমাধ্যমের সামনে নিজেদের সম্পর্কের কথা তাঁরা কেউ স্বীকার করেননি। কিন্তু তাঁদের দেখা হওয়া, একসঙ্গে সময় কাটানো, বেড়াতে দেশের বাইরে চলে যাওয়া—এই সবই চলছে পুরোদমে। আর তাতে দুই পরিবার থেকে কেউ তাঁদের বাধা দেয়নি। বরং সবকিছু দেখে মনে হয়, এই পুরো ব্যাপারে পরিবারের সবার সম্মতি রয়েছে। রণবীর কাপুর ও আলিয়াভাটরণবীর কাপুর ও আলিয়াভাট এবার জানা গেছে, নতুন বছরের শুরুটা তাঁরা একসঙ্গে কাটানোর পরিকল্পনা করেছেন। রণবীর কাপুরের বাবা বলিউডের আরেক বরেণ্য অভিনেতা ঋষি কাপুরের চিকিৎসা হচ্ছে এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তাঁর সঙ্গে আছেন স্ত্রী বলিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা নীতু সিং কাপুরও। তাই প্রেমিকাকে নিয়ে নতুন বছরের প্রথম দিনটা নিউইয়র্কেই থাকবেন রণ...
এবার বিয়ে করছেন কপিল শর্মা

এবার বিয়ে করছেন কপিল শর্মা

Cover Story, Entertainment
বছর শেষে বলিউডে বিয়ের ধুম লেগেছে। রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন আর প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের পর এবার বিয়ে করছেন ভারতের ছোট পর্দার জনপ্রিয় উপস্থাপক কপিল শর্মা। দীর্ঘদিনের বান্ধবী গিন্নি ছত্রাতের সঙ্গেই তাঁর বিয়ে হচ্ছে। এরই মধ্যে কপিল শর্মা আর গিন্নি ছত্রাত তাঁদের বিয়ের আমন্ত্রণপত্র ইনস্টাগ্রামে পোস্ট করে সবার আশীর্বাদ চেয়েছেন। তাতে লেখা আছে, ১২ ডিসেম্বর তাঁদের বিয়ে হচ্ছে। পাঞ্জাবের জলন্ধরে গিন্নির বাবার বাড়িতে হবে এই অনুষ্ঠান। বিয়েতে গিন্নি পাঞ্জাবের সনাতনী ঘরানা বজায় রেখে পোশাক পরবেন। ১৪ ডিসেম্বর অমৃতসরে হবে কপিল-গিন্নির রিসেপশন অনুষ্ঠান। আর মুম্বাইয়ের রিসেপশন পার্টি হবে ২৪ ডিসেম্বর। এরই মধ্যে গিন্নির বাবার বাড়িতে শুরু হয়ে গেছে বিয়ের আগের নানা আচার-অনুষ্ঠান। গতকাল মঙ্গলবার সকালে অখণ্ড পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁদের আত্মীয়স্বজন। ছিল পূজা–পাঠ। বিয়ের প্রথম অনুষ্ঠানে গিন্নি বেছে নেন ও...
ইয়াহু তালিকায় অাবারও জনপ্রিয়তার শীর্ষে সানি লিওন

ইয়াহু তালিকায় অাবারও জনপ্রিয়তার শীর্ষে সানি লিওন

Cover Story, Entertainment
ঐশ্বরিয়া রাই, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফদের মতো জনপ্রিয় বলিউড অভিনেত্রীদের পেছনে ফেললেন সানি লিওন। এর ফলে নেটদুনিয়ায় সাবেক এই পর্ন তারকার জনপ্রিয়তা যে আকাশছোঁয়া, সেই প্রমাণ মিলল আবারও। খবর হিন্দুস্থান টাইমসের। সম্প্রতি ইয়াহু একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে বলিউড মধ্যে গুগলে সবচেয়ে বেশি কার খোঁজ করেছে ভক্তরা, সেই তালিকায় সবার ওপরের নামটাই সানি লিওনের। তবে সেরা দশে জায়গা হয়নি সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের। প্রথম দশের তালিকায় সানির পিছনে আছেন শ্রীদেবী, প্রিয়া প্রকাশ, প্রিয়াঙ্কা চোপড়া, স্বপ্না চৌধুরী, সোনালী বেন্দ্রে, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, রাখিকা আপ্তে, সোনাম কাপুর। প্রসঙ্গত, গত বছর এই তালিকায় শীর্ষে ছিলেন সানি লিওন।...
কথা রাখলেন সুজানা

কথা রাখলেন সুজানা

Cover Story, Entertainment
চলতি বছরের শুরু থেকে মডেল-অভিনেত্রী সুজানা বিদেশ সফর ও ব্যবসা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। গেল ৬ই এপ্রিল তিনি শুরু করেন তার ব্যবসা প্রতিষ্ঠান ‘সুজানাস ক্লোজেট’। রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে তার ব্যবসা প্রতিষ্ঠান। এরইমধ্যে ব্যবসায়ী হিসেবেও সুজানা এগিয়ে যাচ্ছেন। গেল প্রায় এক বছর তার ব্যবসার ব্যস্ততার কারণে ক্যামেরার সামনে দাঁড়াতে পারেননি বলে জানান এই অভিনেত্রী। অবশেষে বিরতি ভাঙলেন এই গ্লামারকন্যা। গেল মাসেই মানবজমিনকে জানান তিনি, চলতি মাসে দেশের সার্বিক অবস্থা ভালো থাকলে একটি মিউজিক ভিডিওর মাধ্যমে তিনি আবার ফিরবেন। অবশেষে কথা রাখলেন তিনি। জনপ্রিয় সংগীতশিল্পী বালামের ‘হঠাৎ দেখা’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে ব্যতিক্রমী লুকে দেখা গেল তাকে। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে হেয়ারস্টাইল ও পোশাকের দিকে বিশেষ নজর দিতে হয়েছে সুজানাকে। প্রায় দুই বছর পর মিউজিক ভিডিওতে অভিনয় করলেন তিনি। দুই বছর আ...
ফোর্বসের লিস্টে বার্ষিক আয়ে কে এগিয়ে

ফোর্বসের লিস্টে বার্ষিক আয়ে কে এগিয়ে

Cover Story, Entertainment
ফের সলমন খান। দেশের বাকি সেলেবদের পিছনে ফেলে ফের ফোর্বস-এর বার্ষিক আয়ের তালিকায় এক নম্বরে উঠে এলেন সলমন খান। এই নিয়ে পর পর তিন বার। এ দেশের ১০০ জন সবচেয়ে বেশি আয়ের সেলিব্রিটির তালিকা প্রকাশ করেছে ফোর্বস। ২০১৭ সালের ১ অক্টোবর থেকে ২০১৮-এর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের আর্থিক রোজগারের ভিত্তিতেই এই তালিকা প্রকাশিত। ফোর্বস-এর হিসেব বলছে, চলতি বছরে ২৫৩ কোটি ২৫ লক্ষ টাকা রোজগার করেছেন বলিউডের ভাইজান। ‘টাইগার জিন্দা হ্যয়’ এবং ‘রেস থ্রি’— এই ছবি দুটি সফল হওয়ার পরেই ফের সলমন এক নম্বরে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। সলমনের মোট রোজগারের ৮.০৬ শতাংশ এসেছে বিজ্ঞাপন থেকে। সলমনের ঠিক পরের জায়গাটিতেই রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন বিরাট কোহালি। ফোর্বস-এর পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরেই বিরাটের মোট রোজগার ২২৮.০৯ কোটি টাকা। তিন নম্বরে চলে এসেছেন অক্ষয় কুমার, যাঁর মোট রোজগার ১৮৫ কোটি টাকা। বিগত ...
একটা ফাঁকা ছেলে খুঁজে দিন, আই উইল লভ টু ডেট, বলছেন স্বস্তিকা

একটা ফাঁকা ছেলে খুঁজে দিন, আই উইল লভ টু ডেট, বলছেন স্বস্তিকা

Cover Story, Entertainment
টলিউড, বলিউড ছেড়ে হঠাত্ স্বস্তিকা মরাঠি ছবিতে কেন? আমি সব সময়েই ভাল কাজ, ইন্টারেস্টিং কাজ করতে চাই। ভাষাটা আজকালকার দিনে কোনও সমস্যা নয়। নেটফ্লিক্সে তো সবই আমরা সাবটাইটেলে দেখি। আমার এই প্রথম মরাঠি ছবি ‘আরন’-এও ইংলিশ সাবটাইটেল আছে। পোস্টারেও মেনশন করেছি আমরা। ঠিকই। ভাষা এখন আর সমস্যা নয়। তবুও ‘আরন’-কেই বেছে নিলেন কেন? স্ক্রিপ্ট। স্ক্রিপ্টটা খুবই পছন্দ হয়েছিল আমার। মরাঠি ইন্ডাস্ট্রির অনেক বড় নাম আমার রোলটার জন্য প্রায় কনফার্ম হয়ে গিয়েছিল। তখন আমার কাছে খবরটা আসে। স্ক্রিপ্টটা পড়ে আমি ইমোশনালি মুভড হয়ে যাই। খুব চার্জড লেগেছিল। আমার মনে হয়েছিল যদি কোনও ভাবে রোলটার মধ্যে ফিট ইন করে, ডিরেক্টরকে কনভিন্স করে কাজটা করতে পারি তা হলে আমার যেটা সব সময় প্রায়োরিটি মনে হয়েছে কেরিয়ারে যে, ছবি দেখে বেরিয়ে যেন লোকের আমার পারফরম্যান্স, আমার কন্ট্রিবিউশনটা মনে থাকে, তেমন একটা রোল ক...