অমিতাভের কারণেই তিনি কোটিপতি!
সনি চ্যানেলের জনপ্রিয় ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠান থেকে একজন কোটিপতি হলেন। সঞ্চালক অমিতাভ বচ্চনের প্রশ্নের সঠিক জবাব দিয়ে ১ কোটি রুপির পাশাপাশি একটি গাড়িও জিতেছেন গুয়াহাটির বিনিতা জৈন। অমিতাভের কারণেই কোটিপতি হতে পেরেছেন তিনি। শুরুতে তাঁর সহযোগিতা না পেলে এ পর্যন্ত পৌঁছানো সম্ভব হতো না এই প্রতিযোগীর।
‘কৌন বনেগা ক্রোড়পতি’র প্রতিযোগী বিনিতার জীবনকাহিনি হৃদয়বিদারক। সেসব ঘটনা আবেগাপ্লুত করেছে অনুষ্ঠানটির দর্শকেরা। ১৫ বছর আগে নিখোঁজ হন বিনিতার স্বামী। ব্যবসার কাজে পাশের দেশে গিয়ে জঙ্গিদের হাতে বন্দী হয়ে আর ফেরেননি তিনি। স্বামীকে হারিয়েও থেমে থাকেননি বিনিতা। নতুন করে জীবন শুরু করেছেন। দুই সন্তানকে মানুষ করার জন্য শিক্ষকতা শুরু করেন।
‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে কোটি রুপি জেতার পর বিনিতা জৈনসনিতে চলছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের দশম মৌসুম। গতকাল মঙ্গলবার রাতের পর্বে বিনিতার জন্য কোটি...












