২টি পদের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আকিজ গ্রুপ।
একটি হলো
Assistant General Manager (Accounts)
আরেকটি
General Manager (Accounts)
প্রথম পদের বেতন 70000-90000 টাকা
দ্বিতীয় পদের বেতন 100000-130000
দুটি পদের বিস্তারিত
উড়োজাহাজ সংস্থা ‘এয়ার অ্যাস্ট্রা’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ব্র্যান্ডিং বিভাগে লোকবল নেবে। আগ্রহীরা ১০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ, ব্র্যান্ড কমিউনিকেশন
পদসংখ্যা: নির্ধারিত নয়
বেতন আলোচনা সাপেক্ষে
যোগ্যতা: বাণিজ্য অনুষদ বা সমমান বিষয়ে স্নাতক পাস। ব্র্যান্ড বা মার্কেটিং কমিউনিকেশন খাতে ন্যূনতম ৩-৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা jobs@airastra.com এই ঠিকানায় সিভি পাঠাতে পারবেন।...
অন্যান্য দেশের সাথে সাথে বাংলাদেশেও অনেকে গেইমসের মাধ্যমে ক্যারিয়ার গড়ার দিকে ঝুঁকে পড়েছে। কারণ গেইমস খেলেও আয় করা যায় টাকা। ই-স্পোর্টস এর সম্মিলিত ভাবে লক্ষ লক্ষ সদস্য আছে বাংলাদেশে। গেইমসের ভিডিও স্ট্রিমিং করে আয়ও করছেন অনেকে।
লিখেছেন সানজিদা নূর
এক হিসাবে বলা হয়েছে যে, বাংলাদেশের উপরের সারির ই-স্পোর্টস প্লেয়াররা মাসে প্রায় ৫০০০০-৭০০০০ টাকা পর্যন্ত আয় করে। পাবজির অফিশিয়াল টুর্নামেন্টে ২০২১ সালে অংশগ্রহণও করছিল বাংলাদেশ পাবজি গেমার দল। পাবজি খেলেও আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে আয় করা যাচ্ছে প্রচুর টাকা।
মূলত ই-স্পোর্টস ইন্ডাস্ট্রি সারাবিশ্বসহ বাংলাদেশেও ব্যাপকভাবে বিস্তৃত হচ্ছে। এমনকি বিশ্বের অন্যান্য দেশের অর্থনীতিতে অবদান রাখছে ই-স্পোর্টস।এক্ষেত্রে উদাহরণ হতে পারে, ২০১৯ সালে আমেরিকার গেমিং ইন্ডার্সষ্ট্রি প্রায় ১৯.৩ বিলিয়ন ডলার ব্যয় করেন এবং এর কারণে প্রায় ৪,২৯০০০ চাকরির ব্যবস্থা হয়ে...
জীবন মানুষকে অনেক কিছুই শেখায়। নানা ধরনের অভিজ্ঞতা, অভিযোগ ও পরিস্থিতির মাধ্যমে একজন মানুষ বেড়ে ওঠে। ভালো-খারাপ আচরণবিধি, মানুষকে সম্মান করা, সত্য কথা বলার শিক্ষাও লাভ করে সমাজের প্রত্যহ জীবন থেকে।
প্রত্যেক মানুষের জীবনের ভালো-মন্দ দিক আছে। যেকোনো বা যেমন পরিস্থিতি হোক না কেন, কখনোই হতাশ হবেন না। ভেঙে না পড়ে সেই পরিস্থিতি থেকে বের হতে সমস্যার উৎপত্তির কারণ এবং সমস্যার সমাধান করার চেষ্টা করুন। দেখবেন রাতের অন্ধকারের শেষের ভোরের আলো সূর্যের ন্যায় আপনার জীবন আলোকিত হবে।
সামাজিক যোগাযোগের সঠিক ব্যবহার
মানুষ সামাজিক জীব। একতরফা জায়গায় মানুষ কখনো একা বসবাস করবে তা অসম্ভব। কিন্তু বর্তমানে ইন্টারনেটের গতি, প্রযুক্তি নানা ডিজিটাল সংস্করণ সেই সামাজিক সমাজ নানা রকমের বিপর্যয় নেমে এসেছে। মিডিয়া, টিকটক, ফেসবুক ইত্যাদি অনৈতিক ব্যবহারের ফলে সামাজিক নৈতিকতার ভিত্তি ক্ষয় হচ্ছে। ...
We often don't get cool thinking about a new idea. Especially those who feel disoriented under the pressure of unemployment or disliking work go to great lengths of the day to think about the idea of doing something. Nafisa Trisha is giving a guideline to think a new idea
Before the idea is ready
Make a list before you think of anything new. List the tasks of your choice. Also keep writing, all your qualifications. Like- what you can do, which you do more efficiently.
Take a look at the list. Read again and again. Your heart must be tilted to one side. Which means it's about to be the most favorable for you or your comfort zone.
Now make another list, write down about one or more tasks of your interest. For example, your favorite job is to design clothes. Then categ...
নতুন কিছু করার আইডিয়া নিয়ে আমরা প্রায়ই ভেবে কূল পাই না। বিশেষ করে বেকারত্ম বা অপছন্দের কাজে চাপে যারা দিশেহারা বোধ করেন তাদের দিনের একটা বড় সময় যায় একটা কিছু করার আইডিয়া নিয়ে ভাবতে ভাবতে। ভাবনা চিন্তা করার একটা গাইডলাইন দিচ্ছেন নাফিসা তৃষা
আইডিয়া রেডি করার আগে
১। নতুন কিছু করার আইডিয়া ভাবার আগে তালিকা করুন। তালিকায় লিখুন আপনার পছন্দের কাজগুলো। সেইসঙ্গে লিখতে থাকুন, আপনার যাবতীয় যোগ্যতা। যেমন আপনি কী কী কাজ পারেন, কোন কাজে বেশি দক্ষ। কোন কাজে কম দক্ষ এসব।
২। তালিকাটার দিকে তাকিয়ে থাকুন কিছুক্ষণ। বারবার পড়ুন। মন একদিকে হেলে পড়বেই। মানে এর মধ্যে একটা কাজ দেখা যাবে আপনার করতে সবচেয়ে বেশি ভালো লাগে। হতে পারে সেই কাজে টাকা কম আয় হবে। তবে ওটাকে আলাদা করে রাখুন।
৩। এবার আরেকটা তালিকা তৈরি করুন, আগ্রহের সেই একটি বা একাধিক কাজের মধ্যেও ভাগ বাটোয়ারা করুন। যেমন আপনার পছন্দের কাজ হলো ...
কাজ যদি একটানা মনোযোগ না দিয়ে করা হয়, তাহলে তাতে একঘেয়েমি এমনিতেই চলে আসে। হারিয়ে যেতে থাকে উদ্যম । আগ্ৰহ, ইচ্ছা,প্রত্যয় এসবের ঘাটতি থাকলে কোনো কাজ শেষ করা যাবে না। যে কোন কাজকে কঠিন করে দেখলে সেই কাজের শেষ টা হয়তো অর্ধপূর্ণ, নয়তো মেধাহীন দেখা যাবে। লিখেছেন ইসরাত জাহান স্বর্ণা।
কাজটি যাচাই করুন
কোনো কাজ শুরু করা কঠিন;আর সেই কাজের প্রতি আগ্রহ ধরে রাখা আরো কঠিন । যে কাজটি করবেন তা নিয়ে পরামর্শ করুন নিজের সাথে।যদি কাজটি দলগত হয় তা নিয়ে সবার সাথে আগে আলোচনা করুন ।সবার সুযোগ-সুবিধা, নিশ্চিতকরন করে তখন কাজ শুরু করুন।এতে কাজের ফলাফল আশানুরূপ হবে।
সময়ের সদ্ব্যবহার করুন
সময় হলো আমাদের জীবনে মূল্যবান একটি জিনিস । সময়ের সঠিক ব্যবহার না করলে জীবনে কখনো সফল হওয়া যায় না। তেমনি কাজের ক্ষেত্রে ও এক কথা। আলসেমির কারণে কাজটি ফেলে রেখে যে সময়টা আপনি খরচ করলেন তা কখনো ফিরে পা...
আমাদের জীবনে প্রতিদিন কিছু না কিছু ঘটে। আর সেই ঘটিত ব্যাপারে আমাদের মনের চিন্তা-ভাবনার নানারকম প্রতিক্রিয়া ঘটে। ইতিবাচক চিন্তা হচ্ছে এমন একটি মানসিক ধারণা যার জন্য আমরা প্রতিটি কাজে ভালো এবং সন্তোষজনক ফলাফল আশা করি। অন্যভাবে বলতে গেলে, নিজের কঠিন বা প্রতিকূল অবস্থার জন্য আশাহরিত না হয়ে ঠান্ডা মাথায় সেই সমস্যার সমাধান করে নিজের অনুকূলে নিয়ে আসার চেষ্টা করা। লিখেছেন ইসরাত জাহান স্বর্ণা
নেতিবাচক মনোভাব আপনার চিন্তা-ভাবনায় জট পাকালে কোনওদিন ও আপনার জীবনের সমস্যাগুলোর সমাধান হবে না। যেমন- কোনো জিনিসের ক্ষতির জন্য অন্যকে দোষারোপ করা,অন্যের বদনাম করা, মিথ্যে কথা বলে কোনো কথা দমিয়ে রাখা ইত্যাদি । এসব বদ-অভ্যাস আপনার চিন্তা-ভাবনাকে নেতিবাচক করে তোলে।
এতে আপনার আশেপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।পরে তা সমাধান করা কোনোভাবেই সম্ভব হবে না। মনে রাখবেন, জীবনকে সুস্থ,সুন্দর গড়ে ...
To get a job at bank is no easy task. You have to well prepared and have to answer to the point. Here are some tips for those who want to get a job at a bank.
1. Master the various jargon (abbreviations and spoken words) of all the subjects you have studied, which you have done undergraduate and postgraduate. You may also want to know about the application of what you have read in the banking sector. Be prepared for that too.
2. Get as much idea as possible about the bank to which you are going to give Viva. You will find the names of the people in important positions in the mission, the vision of the bank on these websites.
3. Find out more about the position you are applying for. He will also take the idea about the responsibilities and benefits of the position.
4. ...
In this age of information technology, data scientist and business analytics are two popular names. Because now data means something huge. Big companies want data first to take their business forward. Many big businesses can avoid losses if a data analyst comes up with the right data in a timely manner and comes up with a new idea.
Let's make it easy. Suppose a new company decides to bring its own toothpaste to market. The owner wants the customer to accept it. For this you need to do market research first. Which is called market research. Research needs to be run on users. It will be seen which people use which toothpaste more, why they do it, what is the reason why they are buying which toothpaste year after year etc. All this is data. And if you know this information, the company wil...
কালাই রুটি ভোজন রসিকদের কাছে বেশ জনপ্রিয়। মরিচ বাটা, পেঁয়াজ কুচি বা সরিষার তেল দিয়ে বেগুন ভর্তার সঙ্গে গরম কালাই রুটি বেশ জনপ্রিয়। শীতের আগমনে সুস্বাদু কালাই রুটির দোকান গড়ে উঠেছে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে। অস্থায়ীভাবে ফুটপাতের পাশে গড়ে ওঠা এসব দোকানের চা বিক্রিও বেড়েছে বেশ। দূর-দূরান্ত থেকে মানুষ কালাই রুটি খেতে আসছেন এসব দোকানে।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার খাড়ারা গ্রামের ফেরত মোড় নামক স্থানে গিয়ে দেখা যায়, ফুটপাতের পাশে অস্থায়ীভাবে গড়ে উঠেছে একটি কালাই রুটির দোকান। সেখানে খাইরুল ইসলাম নামে একজন রুটি তৈরি করছেন। রুটি তৈরিতে সহায়তা করছেন তার স্ত্রী।
খাইরুল ইসলাম বলেন, ‘আমি আগে স্যালো ইঞ্জিন চালিত পটাং গাড়ি চালাতাম। গাড়ির স্ট্যান্ডের রেললাইনের পাশে এক নারী কালাই রুটি তৈরি করতেন। তা দেখে প্রথম আমি শিখি। সেখান থেকে শিখে পরবর্তীতে আমি নিজেই রুটি তৈরি শুরু করেছি। আমার দোকানে অনেকেই এসে কালাই ...
এক সময় শখের বশে বনে বাদাড়ে ঘুরে বেড়াতেন তিনি। বনে বাদাড়ে ঘুরে বেড়ানোরও একটা কারণ ছিল তার। কারণটি হলো পাখি শিকার করা।
গাছে গাছে বাগানে বাগানে ঘুরে ঘুরে পাখি ও পাখির বাচ্চা ধরে এনে পালন করা ছিল তার নেশা। এই নেশা থেকেই বর্তমানে পাখি পালন করা এখন তার পেশায় পরিণত হয়েছে।
বলা হচ্ছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের আংদিয়া গ্রামের টুটুল সেনের কথা। তার বাবার নাম ভোলানাথ সেন ও মায়ের নাম আল্পনা রানী সেন।
লেখাপড়ায় বেশিদূর এগুতে পারেননি টুটুল, সংসারের কাজ কর্মেও তেমন মন ছিলো না তার। পাখি পালনের নেশায় মাধ্যমিক পাশ করেই থমকে যায় তার লেখাপড়া। পরবর্তীতে তিনি ঠিক করেন পাখি পালনকেই তিনি পেশা হিসেবে বেছে নেবেন।
তারপর দেশি বিদেশি বিভিন্ন জাতের পাখি নিয়ে ছোট আকারে পাখি পালনের জন্য নিজের বাড়িতেই একটি খামার গড়ে তোলেন।
বর্তমানে সেই খামার বাণিজ্যিক খামারে পরিণত করেছেন টুটুল। এখন তার খামা...
নওগাঁর রাণীনগর উপজেলা কাশিমপুর ইউনিয়নের একটি আদর্শ গ্রাম কুজাইল। বর্তমানে এই গ্রাম কম্পোস্ট সারের গ্রাম নামে পরিচিত। মেরুদন্ডহীন প্রাণি কেঁচো আজ এই গ্রামের কয়েকজন মহিলার মেরুদন্ড সোজা করতে সহযোগিতা করছে। সংসারের পাশাপাশি কম্পোস্ট সার উৎপাদন করে আজ নিজেরাই আর্থিক ভাবে স্বাবলম্বী কুজাইল গ্রামের সিআইজি (সবজি) সমবায় সমিতির মহিলারা।
কেঁচো দিয়ে কম্পোস্ট সার উৎপাদন ও বাজারজাত করে সংসারে আর্থিকভাবে স্বামীকে সহযোগিতা করছেন এই সমিতির মহিলারা। প্রতি মাসে কম্পোস্ট সার উৎপাদন কারখানা থেকে প্রায় ২ হাজার কেজির বেশি উন্নত মানের কেঁচো কম্পোস্ট সার উৎপাদিত হচ্ছে। খরচ বাদে মাসিক আয় প্রায় ১৫ হাজার টাকা। উৎপাদিত কম্পোস্ট সার চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। উন্নত মানের এই কম্পোস্ট সার নিজেদের সবজি ক্ষেতে ব্যবহার করাসহ গ্রামের অন্যান্য কৃষকরা এই সমিতির কাছ থেকে কম্পোস্ট জৈব সার কিনে তাদের ক্ষেতে ব্যবহার করছেন...
যুক্তরাষ্ট্রে ভ্রমণে ১৩টি দেশের মুসলিম নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। ২০১৭ সালে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের কিছু দিন পর এক নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নির্বাচনের কিছু দিন আগে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।
ওই সময় এ নিষেধাজ্ঞার বিষয়ে তিনি জানিয়েছেন, ক্ষমতায় এলে হোয়াইট হাউসে তার প্রথম দিনই হবে যুক্তরাষ্ট্রে মুসলিম নিষেধাজ্ঞার শেষ দিন। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিশ্লেষকদের বরাত দিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, এখন বাইডেন প্রশাসন চাইলে খুবই সহজেই নির্বাহী আদেশে ওই সিদ্ধান্ত উল্টো দিতে পারে। তবে কনজারভেটিভ পার্টি এ নিয়ে আদালতের শরণাপন্ন হলে নিষেধাজ্ঞা বাতিলের প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হতে পারে।
গত মাসেই বিদ্বেষমূ...
শিক্ষিত যুবসমাজকে সফল কৃষি উদ্যোক্তা বানাতে অনন্য উদ্যোগ নিয়েছে কৃষি বায়োস্কোপ। ধারাবাহিক কর্মকাণ্ডের অংশ হিসেবে চুয়াডাঙ্গায় তরুণ কৃষি উদ্যোক্তাদের নিয়ে কৃষি প্রশিক্ষণ কর্মশালাও শেষ হয়েছে। সারা দেশ থেকে কৃষিতে আগ্রহী তরুণ উদ্যোক্তারা কৃষি বায়োস্কোপ আয়োজিত ধারাবাহিক এ প্রশিক্ষণ কর্মশালায় হাতেকলমে প্রশিক্ষণ নিচ্ছেন। গত শুক্র ও শনিবার দু’দিনে সর্বশেষ কর্মশালার আয়োজন করা হয়। ইতোমধ্যে তিন ব্যাচে ৬০টি জেলার ১২৫ জন তরুণ কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঢাকার প্রশিক্ষণার্থী সানজিদা রহমান বলেন, ‘ইউটিউবের মাধ্যমে জেনে কৃষি বায়োস্কোপ বরাবর আবেদন করি এবং নির্বাচিত হই। এখানে হাতে-কলমে প্রশিক্ষণ নিচ্ছি। আমার ১০ বিঘা জমিতে একটি আমবাগান আছে। সেটির যাতে সঠিক ব্যবহার করতে পারি, সেই জ্ঞান আহরণের চেষ্টা করছি।’
কিশোরগঞ্জের প্রশিক্ষণার্থী মুর্শেদ ফয়সাল বলেন, ‘...