অস্ট্রিয়ার অটোমোবাইল বাজারে চীনা ইলেকট্রিক গাড়ির জয়জয়কার
জ্বালানি তেলের দাম রেকর্ড উচ্চতা থেকে কিছুটা কমলেও ইউরোপের দেশ অস্ট্রিয়ার অটোমোবাইল বাজারে চীনা ইলেকট্রিক গাড়ির চাহিদা বেড়েই চলেছে। প্রতিযোগিতামূলক দাম এবং অত্যাধুনিক প্রযুক্তির কারণে অস্ট্রিয়ার ক্রেতাদের কাছে চীনা ব্র্যান্ডগুলো এখন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।
সম্প্রতি ভিয়েনায় আয়োজিত এক অটো শো-তে অস্ট্রিয়ার সাধারণ মানুষ চীনা ইলেকট্রিক গাড়িগুলোর প্রতি দারুণ কৌতূহল প্রকাশ করেছেন। সেখানে আগত এক দর্শনার্থী বলেন, ‘ইউরোপীয় কোম্পানিগুলোকে তাদের পুরনো ব্র্যান্ড ইমেজ বা ঐতিহ্যের সীমাবদ্ধতায় আটকে থাকতে হয়। কিন্তু চীনা কোম্পানিগুলো নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা করার ক্ষেত্রে অনেক বেশি স্বাধীন, যা তাদের এগিয়ে রাখছে।‘
গত বছর অস্ট্রিয়ায় যেকোনো অটোমোবাইল ব্র্যান্ডের তুলনায় বিওয়াইডি’র বিক্রি বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ। শুধু বিওয়াইডি নয়, আরও অনেক চীনা ব্র্যান্ড এখন দেশজুড়ে তাদের বিক্রয় নেটওয়ার্ক বিস্তৃত কর...













