চীনের এআই শিল্পের মূল্য এখন ১ দশমিক ২ ট্রিলিয়ন ইউয়ান
মার্চ ৬, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পের উৎপাদনমূল্য ১ দশমিক ২ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। চীনে এখন এ খাতে ৬,২০০টির বেশি কোম্পানি কার্যক্রম চালাচ্ছে। বৃহস্পতিবার শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী লি লেছেং এ তথ্য জানান।
বেইজিংয়ে ‘মিনিস্টার্স করিডর’-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চীনের বিভিন্ন শিল্পখাতে দ্রুতগতিতে এআই প্রযুক্তি সংযুক্ত হচ্ছে। ইতোমধ্যে ৩০ শতাংশের বেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান এআই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে।
লি লেছেং জানান, গত বছর চীনের ওপেন-সোর্স বড় এআই মডেল বিশ্বে ডাউনলোডের সংখ্যায় প্রথম স্থান অধিকার করে, যা এআই প্রযুক্তিকে আরও সহজলভ্য করেছে। একই সঙ্গে এম্বডিড ইন্টেলিজেন্স প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে ২০২৫ সালে চীনা কোম্পানিগুলো ৩০০টির বেশি ধরনের মানবাকৃতির রোবট উন্মোচন করেছে, যা বিশ্ব মোটের অর্ধেকেরও বেশি।
মন্ত্রী আরও জানান, উৎপা...













