চীনের নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ - Mati News
Saturday, November 28

চীনের নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের থাইইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শুক্রবার নতুন একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে দেশটি।

বেইজিং সময় রাত ৯টা ৫ মিনিটে পরিবর্তিত লং মার্চ-৬ ক্যারিয়ার রকেটের মাধ্যমে ইয়াওকান-৫০ ০৪ স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয়। উৎক্ষেপণের পর স্যাটেলাইটটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। পুরো উৎক্ষেপণ মিশন সফল হয়েছে বলে জানানো হয়।

নতুন এই স্যাটেলাইটটি মূলত ভূমি জরিপ, ফসলের ফলন অনুমান এবং দুর্যোগ প্রতিরোধ ও ত্রাণ কার্যক্রমে ব্যবহার করা হবে।

এই উৎক্ষেপণের মধ্য দিয়ে লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৬৮২তম ফ্লাইট মিশন সম্পন্ন হলো।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *