চীনে উড়ন্ত গাড়ির কারখানা পরিদর্শন রাস আল খাইমাহ শাসকের - Mati News
Saturday, November 14

চীনে উড়ন্ত গাড়ির কারখানা পরিদর্শন রাস আল খাইমাহ শাসকের

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর শাসক শেখ সৌদ বিন সাকর আল কাসিমি চীনের কুয়াংচৌতে উড়ন্ত গাড়ির উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন। মঙ্গলবার দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ শহরে অবস্থিত উড়ন্ত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এরিজের কারখানা পরিদর্শন করে আমিরাতের একটি প্রতিনিধি দল। এসময় প্রতিনিধি দল ও প্রতিষ্ঠানটির কর্মকর্তারা যৌথভাবে ‘ল্যান্ড এয়ারক্রাফট ক্যারিয়ার’ বা এক্সথ্রি-এফ মডেলের উড়ন্ত অংশ উন্মোচন করেন।

স্বল্প উচ্চতায় আকাশপথে পরিবহন প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগামী প্রতিষ্ঠান এরিজের এই উড়ন্ত যানটি সংযুক্ত আরব আমিরাতের উন্নত আকাশপথ পরিবহনব্যবস্থার পরীক্ষামূলক নিয়ন্ত্রক কাঠামোয় অন্তর্ভুক্ত হয়েছে। এটি এরিজ ও রাস আল খাইমাহ পরিবহন কর্তৃপক্ষের সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

গত বছর ব্যক্তিগত উড়ন্ত গাড়ি ব্যবহারের জন্য পরীক্ষামূলক নিয়ন্ত্রক কাঠামো প্রতিষ্ঠা করে রাস আল খাইমাহ। আমিরাতের পরবর্তী পর্যায়ের উন্নয়নে চীনা প্রযুক্তি কীভাবে ভূমিকা রাখতে পারে, তা খতিয়ে দেখছে প্রতিনিধি দলটি।

সূত্র: সিএমজি

C:\Users\USER\Desktop\11.JPG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *