চীন-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহযোগিতা ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রদূত সিয়ে ফেংয়ের - Mati News
Tuesday, November 17

চীন-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহযোগিতা ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রদূত সিয়ে ফেংয়ের

যুক্তরাষ্ট্র-চীন-হংকং ফোরামে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, জনগণের মধ্যে যোগাযোগ ও বিনিময় আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত সিয়ে ফেং। সোমবার সপ্তমবারের মতো আয়োজিত এ ফোরামের প্রতিপাদ্য ছিল ‘আজকের চেয়ে আগামীকাল আরও ভালো হবে’।

ফোরামে রাষ্ট্রদূত সিয়ে বলেন, ‘২০২৬ সাল চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বছর।‘ ছয় মাসের মধ্যে দুই দেশের প্রেসিডেন্ট সি চিন পিং ও ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফরের বিষয়টি উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন।

দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে তিনটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের কথা তুলে ধরেন সিয়ে। এগুলো হলো— দুই দেশের নেতাদের কৌশলগত দিকনির্দেশনা অনুসরণ, পারস্পরিক সুবিধাজনক সহযোগিতা সম্প্রসারণ এবং চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদার করা।

তিনি বলেন, ‘বেইজিংয়ে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে যে অভিন্ন দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত হয়েছে, তা বাস্তব পদক্ষেপে রূপ দিতে হবে। এর লক্ষ্য হবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে গঠনমূলক ও কৌশলগতভাবে স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলা। ওয়াশিংটনে পরবর্তী আলোচনাগুলোও পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা ও সমতার নীতির ভিত্তিতে এই অভিন্ন দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করেছে বলে তিনি উল্লেখ করেন।‘

যুক্তরাষ্ট্র-চীন বিজনেস কাউন্সিলের পরিসংখ্যান উল্লেখ করে তিনি বলেন, ‘জরিপে অংশ নেওয়া ৯২ শতাংশ মার্কিন প্রতিষ্ঠান জানিয়েছে, গত বছর তারা চীনে মুনাফা করেছে। অন্যদিকে, ৯৫ শতাংশ প্রতিষ্ঠান মনে করে, বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা ধরে রাখতে চীনে তাদের কার্যক্রম গুরুত্বপূর্ণ।‘

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে হংকং-কে তার অনন্য ‘সুপার কানেক্টর’ ও ‘সুপার ভ্যালু-অ্যাডার’ ভূমিকার সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

এ ছাড়া আগামী পাঁচ বছরে এক লাখ তরুণ মার্কিন নাগরিককে চীনে স্বাগত জানানোর নতুন উদ্যোগের প্রতিও সমর্থন জানান তিনি।

সিএমজি

Ambassador Xie Feng urges stronger ties at US-China Hong Kong Forum - CGTN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *