মধ্য আফ্রিকায় রাজনৈতিক প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান চীনের - Mati News
Thursday, November 12

মধ্য আফ্রিকায় রাজনৈতিক প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান চীনের

মধ্য আফ্রিকায় রাজনৈতিক প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে চীন। জাতিসংঘে চীনের স্থায়ী উপপ্রতিনিধি সুন লেই, গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদের মধ্য আফ্রিকা বিষয়ক প্রকাশ্য সম্মেলনে, এ আহ্বান জানান।

সুন লেই বলেন, মধ্য আফ্রিকার রাজনৈতিক প্রক্রিয়া সামনে এগিয়ে চলেছে এবং শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক অগ্রগতিও সাধিত হয়েছে। তবে, নিরাপত্তা, দেশ প্রশাসন, ও উন্নয়নের ক্ষেত্রে দেশটি নতুন নতুন চ্যালেঞ্জেরও সম্মুখীন হচ্ছে। আন্তর্জাতিক সমাজের উচিত, দেশটিতে রাজনৈতিক প্রক্রিয়া ত্বরান্বিত করতে সহায়তা করা।

সুন আরও বলেন, চীন দৃঢ়ভাবে মধ্য আফ্রিকার সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতাকে সমর্থন করে। চীন দেশটির সাথে সহযোগিতা জোরদার করতে এবং একে স্থায়ী শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে সহায়তা করতে ইচ্ছুক।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *