শাংহাই সহযোগিতা সংস্থার সরকারপ্রধান পরিষদের ২৫তম বৈঠকে যোগ দিয়েছেন লি ছিয়াং - Mati News
Thursday, November 12

শাংহাই সহযোগিতা সংস্থার সরকারপ্রধান পরিষদের ২৫তম বৈঠকে যোগ দিয়েছেন লি ছিয়াং

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গত মঙ্গলবার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সদস্য দেশগুলোর সরকারপ্রধান পরিষদের ২৫তম বৈঠকে যোগ দেন।

বৈঠকে দেওয়া ভাষণে লি ছিয়াং বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বিশকেক শীর্ষ সম্মেলনে উল্লেখ করেছেন, মানবজাতির ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসসিওর উচিত সাহসের সঙ্গে ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করা এবং ইতিহাসের গতিপথকে সক্রিয়ভাবে প্রভাবিত করা।

লি ছিয়াং বলেন, এ লক্ষ্য অর্জনে নীতিগত বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে আরও ব্যাপক ঐকমত্য গড়ে তুলতে হবে। পাশাপাশি দূরদর্শী চিন্তাভাবনা, বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও দৃঢ় অঙ্গীকারের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এর মাধ্যমে সংস্থার পরিচালনাগত দক্ষতা বাড়ানো, উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করা, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগ বাস্তবায়ন এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনে অবদান রাখা সম্ভব হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিভিন্ন দেশের চাহিদার ভিন্নতা সত্ত্বেও অভিন্ন স্বার্থ খুঁজে বের করতে হবে এবং যৌথভাবে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে হবে। একই সঙ্গে সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা রেখে সম্প্রীতিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করতে হবে।

বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা বলেন, গত ২৫ বছরে এসসিও ক্রমেই শক্তিশালী ও প্রভাবশালী হয়ে উঠেছে।

থিয়েনচিন ও বিশকেক শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত ও ফলাফল সক্রিয়ভাবে বাস্তবায়ন, ‘শাংহাই চেতনা’কে আরও এগিয়ে নেওয়া এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও উন্নয়নে আরও বড় অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *