সহযোগিতার সুপ্তশক্তি আবিষ্কার করতে ইচ্ছুক চীন: স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ওয়াং ই - Mati News
Wednesday, November 11

সহযোগিতার সুপ্তশক্তি আবিষ্কার করতে ইচ্ছুক চীন: স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ওয়াং ই

নভেম্বর ১১: স্লোভাকিয়ার সঙ্গে রাজনৈতিক আস্থা সুসংবদ্ধ করে কৌশলগত সমন্বয় জোরদার এবং সহযোগিতার সুপ্তশক্তি আবিষ্কার করতে ইচ্ছুক চীন। এতে করে চীন ও ইইউ’র সম্পর্কের স্বাস্থ্যকর উন্নয়নের মাধ্যমে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখা সম্ভব হবে। গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে সফররত স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুরাজ ব্লানারের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের তথ্য তুলে ধরে ওয়াং ই বলেন, চীন স্লোভাকিয়ার সঙ্গে রাজনৈতিক দল ও দেশ প্রশাসনের অভিজ্ঞতা বিনিময় করতে চায়। এর জন্য যৌথ পরামর্শ, পারস্পরিক সুবিধার বৈশ্বিক শাসন ধারণা সমুন্নত রাখা এবং মানবজাতির জন্য একটি অভিন্ন কল্যাণের সমাজ গঠনে একসঙ্গে কাজ করতে আগ্রহী চীন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চীন সবসময় মনে করে, চীন ও ইইউ-এর উচিত অংশীদারত্বে অটল থাকা, সহযোগিতার মনোভাব বজায় রাখা এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব ও মতপার্থক্য সমাধানে সচেষ্ট হওয়া। যৌথভাবে বাণিজ্য উদারীকরণ ও অর্থনৈতিক বিশ্বায়নকে রক্ষা করার ওপরও জোর দেন ওয়াং ই।

তিনি বলেন, চীন আশা করে, চীন-ইইউ সম্পর্কের স্থিতিশীল উন্নয়নে স্লোভাকিয়া গঠনমূলক ভূমিকা পালন করে যাবে।

ব্রানার বলেন, স্লোভাকিয়া দৃঢ়ভাবে একচীন নীতি অনুসরণ করে যাবে এবং চীনকে সবসময় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করবে। বাণিজ্য-বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতির মতো বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে বিনিময় ও সহযোগিতা আরও প্রসারিত করতে স্লোভাকিয়া ইচ্ছুক বলেও জানান তিনি।

এ ছাড়া, চীনা প্রতিষ্ঠানের জন্য স্লোভাকিয়ায় পুঁজি বিনিয়োগ ও সহযোগিতায় একটি স্থিতিশীল ও অনুকূল পরিবেশ প্রদান করতে তার দেশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে বলে জানান ব্রানার।

তিনি বলেন, ইইউ-চীন সংলাপ ও সহযোগিতায় গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক স্লোভাকিয়া।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *