এডেন উপসাগর ও সোমালি জলসীমায় চীনের ৪৯তম নৌবহরের যাত্রা - Mati News
Tuesday, September 15

এডেন উপসাগর ও সোমালি জলসীমায় চীনের ৪৯তম নৌবহরের যাত্রা

চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ) নৌবাহিনীর ৪৯তম নৌ-এসকর্ট বহর এডেন উপসাগর ও সোমালিয়ার জলসীমায় নিরাপত্তা মিশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

বুধবার সকালে দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সানইয়া থেকে বহরটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। বহরে রয়েছে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার খুনমিং, গাইডেড-মিসাইল ফ্রিগেট ইউয়েয়াং এবং সমন্বিত সরবরাহ জাহাজ লুওমাহু। এছাড়া বহরের সঙ্গে কয়েক ডজন বিশেষ অভিযান পরিচালনাকারী সদস্য ও দুটি হেলিকপ্টার রয়েছে।

এটি ডেস্ট্রয়ার কুনমিংয়ের প্রথম এসকর্ট মিশন। বহরটি গত বছরের অক্টোবরে যাত্রা করা চীনের ৪৮তম এসকর্ট বহরের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের আওতায় চীন ২০০৮ সাল থেকে এডেন উপসাগর ও সোমালি জলসীমায় নিয়মিত নৌ-এসকর্ট কার্যক্রম পরিচালনা করে আসছে। আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা, চীনা ও বিদেশি বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দেওয়া এবং বিপদগ্রস্ত জাহাজকে উদ্ধার, সুরক্ষা বা সহায়তা করাই এ মিশনের প্রধান উদ্দেশ্য।

সূত্র: সিএমজি

China will send a new naval escort fleet to the Gulf of Aden and waters off  Somalia in mid-August to carry out an escort mission, the country's  Ministry of National Defense announced

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *