‘গ্রেট ওয়াল-২০২৬’ আন্তর্জাতিক সন্ত্রাসবাদবিরোধী ফোরাম অনুষ্ঠিত হবে বেইজিংয়ে - Mati News
Friday, October 30

‘গ্রেট ওয়াল-২০২৬’ আন্তর্জাতিক সন্ত্রাসবাদবিরোধী ফোরাম অনুষ্ঠিত হবে বেইজিংয়ে

১৩ থেকে ১৫ অক্টোবর বেইজিংয়ে ‘গ্রেট ওয়াল-২০২৬’ আন্তর্জাতিক সন্ত্রাসবাদবিরোধী ফোরাম আয়োজন করবে চীনের গণসশস্ত্র পুলিশ বাহিনী। এতে ৬২টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার ৩২০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেবেন। আজ (শনিবার) বিকেলে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ছেন সি এ কথা জানান।

এবারের ফোরামের প্রতিপাদ্য—‘সন্ত্রাসবাদ দমনে বাস্তব সহযোগিতা জোরদার এবং যৌথভাবে আমাদের সুন্দর মাতৃভূমি রক্ষা’।

ফোরামে চারটি প্রধান বিষয়ে আলোচনা হবে। এগুলো হলো—মানববিহীন প্রযুক্তি ও গোয়েন্দা পরিস্থিতিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রবণতা এবং সন্ত্রাসবাদবিরোধী সক্ষমতা বৃদ্ধি; সমুদ্রে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ ও মোকাবিলা; সন্ত্রাসবাদ দমন এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা; এবং সীমান্ত দিয়ে সন্ত্রাসীদের অনুপ্রবেশ প্রতিরোধ।

ফোরামের লক্ষ্য হলো চীনের সশস্ত্র পুলিশ বাহিনী ও বিদেশি সমকক্ষ বাহিনীগুলোর মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক আস্থা বাড়ানো, সন্ত্রাসবাদ দমনে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বাস্তব সহযোগিতা আরও গভীর করা এবং যৌথভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *