২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি–সেপ্টেম্বর) চীনের মোট দেশজ উৎপাদন বা জিডিপি পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সোমবার দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রথম নয় মাসে দেশটির মোট জিডিপির পরিমাণ দাঁড়িয়েছে ১০৭ দশমিক ১১ ট্রিলিয়ন ইউয়ানে।
পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, অর্থনীতির অন্যতম প্রধান নির্দেশক ‘শিল্প মূল্য সংযোজন উৎপাদন’ সেপ্টেম্বরে বছরে ৫ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, একই মাসে দেশটির খুচরা বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বেড়েছে।
বিশ্বনীতির অস্থিরতা ও বৈশ্বিক অর্থনৈতিক শ্লথগতির মধ্যেও স্থিতিশীল নীতি সহায়তা ও আধুনিক শিল্পখাতের অগ্রগতির মাধ্যমে চীন তার অর্থনীতির ইতিবাচক ধারা বজায় রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: সিএমজি





















