চীনের অর্থনৈতিক সংস্কার ও উন্মুক্তকরণে পরামর্শ দিলেন আন্তর্জাতিক উপদেষ্টারা - Mati News
Tuesday, October 20

চীনের অর্থনৈতিক সংস্কার ও উন্মুক্তকরণে পরামর্শ দিলেন আন্তর্জাতিক উপদেষ্টারা

চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং-এর সঙ্গে বৈঠক করেছেন চীনা বিনিয়োগ করপোরেশনের (সিআইসি) আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির সদস্যরা। রোববার বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিকব্যুরোর সদস্য হ্য লিফেং বলেন, ‘চীনের অর্থনীতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। একইসঙ্গে উদ্ভাবন-নির্ভর ও উচ্চমানের প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে দেশটি। ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২৬-২০৩০) মেয়াদে চীন দৃঢ়ভাবে উচ্চপর্যায়ের উন্মুক্তকরণ এগিয়ে নেবে এবং আর্থিক ব্যবস্থার সংস্কার আরও গভীর করবে।‘

তিনি আশা প্রকাশ করেন, কমিটির সদস্যরা চীনের সংস্কার ও উন্মুক্তকরণ এবং চীনা বিনিয়োগ করপোরেশনের উন্নয়ন নিয়ে পরামর্শ দিয়ে যাবেন। তারা সেতুবন্ধ হিসেবে ভূমিকা অব্যাহত রাখবেন এবং চীনের অর্থনৈতিক উন্নয়ন ও চীন-বিদেশি দেশগুলোর মধ্যে বিনিময় ও সহযোগিতায় সক্রিয়ভাবে সমর্থন দেবেন।

চীনের অর্থনীতি ও আর্থিক বাজারের উন্নয়নের সম্ভাবনা নিয়ে পূর্ণ আস্থা প্রকাশ করেন কমিটির সদস্যরা। তারা বলেন, ‘পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা আরও গভীর করতে নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে অবদান রাখতে তারা প্রস্তুত।‘

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *