চীনের ছিংহাইয়ে শুরু হল ৪৪তম ইয়ুশু ঘোড়দৌড় উৎসব - Mati News
Tuesday, July 28

চীনের ছিংহাইয়ে শুরু হল ৪৪তম ইয়ুশু ঘোড়দৌড় উৎসব

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের ছিংহাই প্রদেশের ইয়ুশু তিব্বতি স্বায়ত্তশাসিত প্রিফেকচারে শুরু হলে ঐতিহ্যবাহী ৪৪তম ইয়ুশু ঘোড়দৌড় উৎসব। শুক্রবার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এ অনুষ্ঠানে দক্ষ অশ্বারোহীরা ঘোড়ার পিঠে নানা কসরত ও ঐতিহ্যবাহী অশ্বচালনার নৈপুণ্য দেখান। রঙিন পোশাক, তিব্বতি সংস্কৃতির পরিবেশনা এবং ঘোড়সওয়ারদের মনোমুগ্ধকর প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে।

প্রতি বছর অনুষ্ঠিত এই ঘোড়দৌড় উৎসব তিব্বতি জনগোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন। এতে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন অঞ্চল থেকে এবং বিদেশ থেকেও অসংখ্য পর্যটক অংশ নেন।

আয়োজকরা জানান, এ বছরের উৎসব জুলাইয়ের শেষ থেকে শুরু হয়ে আগস্ট মাসজুড়ে চলবে। উৎসবে ঘোড়দৌড়ের পাশাপাশি ঐতিহ্যবাহী ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লোকজ পরিবেশনারও আয়োজন রয়েছে।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *