চীন-রোমানিয়া ও ক্রোয়েশিয়ার নতুন বিমান রুট চালু - Mati News
Sunday, September 6

চীন-রোমানিয়া ও ক্রোয়েশিয়ার নতুন বিমান রুট চালু

চীনের রাজধানী বেইজিংয়ের সঙ্গে রোমানিয়ার বুখারেস্ট ও ক্রোয়েশিয়ার জাগরেবকে যুক্ত করে নতুন করে সরাসরি বিমান রুট চালু করেছে এয়ার চায়না। শুক্রবার এ রুটে প্রথম ফ্লাইটের মধ্য দিয়ে কয়েক বছর বন্ধ থাকা চীন-রোমানিয়ার সরাসরি যাত্রীবাহী বিমান চলাচল পুনরায় শুরু হল। একইসঙ্গে ক্রোয়েশিয়ার সঙ্গে চীনের এটিই প্রথম সরাসরি বিমান সংযোগ।

সিএ৯১৩ ও সিএ৯১৪ ফ্লাইট নম্বরে পরিচালিত রুটটি বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে বুখারেস্টে যাত্রাবিরতির পর জাগরেবে পৌঁছাবে। প্রাথমিকভাবে সপ্তাহে সোম, বুধ ও শুক্রবার ফ্লাইট পরিচালিত হবে।

রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের মহাপরিচালক কালিন মিত্রি’র মতে, সরাসরি বিমান যোগাযোগ শুধু যাতায়াতের সুবিধা বাড়ায় না, আন্তর্জাতিক সহযোগিতারও গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে।

রোমানিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চেন ফেং বলেন, সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়া দু’দেশের জনগণের অভিন্ন প্রত্যাশার প্রতিফলন। এটি বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক ও জনগণের মধ্যে যোগাযোগে গতি আনবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *