চীনে অপরাধপ্রবণতা হ্রাস - Mati News
Tuesday, November 10

চীনে অপরাধপ্রবণতা হ্রাস

চলতি বছরের নয় মাসে চীনে অপরাধমূলক কর্মকাণ্ডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। রোববার দেশটির সর্বোচ্চ আদালতের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির সুপ্রিম পিপলস কোর্টের উপাত্ত অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চীনের আদালতগুলোতে ১ দশমিক ১২ মিলিয়নেরও বেশি ফৌজদারি মামলা নিষ্পত্তি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৬৪ শতাংশ কম।

প্রতিবেদনে বলা হয়, মোট মামলার মধ্যে প্রাথমিক বিচারিক ফৌজদারি মামলা ছিল ৭ লাখ ২৭ হাজার ৩০০টি এবং এসব মামলায় ৯ লাখ ৫৫ হাজার ৭০০ জন আসামিকে দণ্ড প্রদান করা হয়েছে। ২০২৫ সালের তুলনায় এই ক্ষেত্রগুলোতে মামলা ও সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা যথাক্রমে ১০.০৩ শতাংশ এবং ১০.১৮ শতাংশ কমেছে।

চলতি বছরের প্রথম নয় মাসে চোরাচালান, কেনাবেচা, পরিবহন ও উৎপাদনসহ মাদকসংক্রান্ত ১৩ হাজার ৬৯টি প্রথম বিচারিক মামলা পরিচালনা করেছে আদালত, যা বছরের হিসেবে ১২ দশমিক ১৪ শতাংশ হ্রাস পেয়েছে। দেশের বিচার বিভাগ সামাজিক স্থিতিশীলতা ও জনকল্যাণ নিশ্চিত করতে বিচারিক শাস্তির পাশাপাশি সামাজিক শাসনের ওপর বিশেষ জোর দিচ্ছে বলে সুপ্রিম পিপলস কোর্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সূত্র: সিএমজি

China's supreme court eyes tougher antitrust proceedings - Global Times

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *