একগুচ্ছ রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের সিচাং উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে এগুলো পাঠানো হয়।
বেইজিং সময় বৃহস্পতিবার রাত ১১টা ৫৮ মিনিটে লং মার্চ-২সি ক্যারিয়ার রকেটের মাধ্যমে ইয়াওকান-৫১ গ্রুপের ৭ থেকে ৯ নম্বর স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইটগুলো সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।
স্যাটেলাইটগুলো মূলত বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং তড়িৎচৌম্বকীয় পরিবেশ শনাক্তকরণের কাজে ব্যবহার করা হবে।
এ উৎক্ষেপণের মধ্য দিয়ে লং মার্চ ক্যারিয়ার রকেটের ৬৭৫তম মিশন সম্পন্ন হলো।
সূত্র: সিএমজি

















