চীনে ভ্রমণের আমন্ত্রণ ইলন মাস্কের - Mati News
Wednesday, September 2

চীনে ভ্রমণের আমন্ত্রণ ইলন মাস্কের

টেসলার সিইও ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ‘চীন খুবই চমৎকার। সবাইকে চীনে ভ্রমণের আমন্ত্রণ জানাই!’

গতকাল (মঙ্গলবার) টেসলার চীনের ব্যবসা-সংক্রান্ত একটি পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ইলন মাস্কের মা মেয়ার মাস্কও ওই পোস্টে মন্তব্য করে বলেন, ‘আমি একমত।’

তিনি লেখেন, চীনের প্রতিটি শহরেরই নিজস্ব বৈশিষ্ট্য ও আকর্ষণ রয়েছে। সেখানে রয়েছে অসংখ্য সাংস্কৃতিক দর্শনীয় স্থান।

চীনের স্থাপত্য, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল সড়ক এবং নিরাপদ পরিবেশের প্রশংসা করেন তিনি। তার মতে, চীনের মানুষ ভদ্র, পরিশ্রমী এবং অন্যদের প্রতি শ্রদ্ধাশীল। চীনে ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালিত জরিপে দেখা গেছে, বিদেশি নাগরিকদের মধ্যে চীন সম্পর্কে ইতিবাচক মনোভাব ক্রমেই বাড়ছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *