চীন ও ইউরোপীয় ইউনিয়নের উচিত একে অপরের স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ মূল বাণিজ্যিক অংশীদার হিসেবে নতুন অবস্থানকে বজায় রাখা। ইউরোপীয় কমিশনের বাণিজ্য ও অর্থনৈতিক নিরাপত্তা সংক্রান্ত কমিশনার মারোফ সেফকোভিচের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং। শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত এই বৈঠকে দু’পক্ষের শীর্ষ প্রতিনিধিরা দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের নানা দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
এ সময় চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য হ্য লিফেং জানান, চীন সবসময় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বাড়াতে গুরুত্ব সব সময়ই গুরুত্ব দিয়ে আসছে। দু’পক্ষের শীর্ষ নেতাদের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সমঝোতা ও সিদ্ধান্তগুলো বাস্তবায়নে চীন ইইউ’র সাথে একযোগে কাজ করতে প্রস্তুত।
বৈঠক চীনা উপ-প্রধানমন্ত্রী আরও বলেন, মতপার্থক্যগুলো সঠিকভাবে নিরসন, বাণিজ্য এবং বিনিয়োগ পরামর্শ ব্যবস্থার কার্যকর ব্যবহারের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে জোর দেন।
অন্যদিকে, ইউরোপীয় কমিশনার মারোস সেফকোভিচ বলেন, ইউরোপীয় ইউনিয়নের জন্য চীন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদার। ইইউ বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক আলোচনা এগিয়ে নিতে, পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং যৌথভাবে সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র: সিএমজি





















